2 BENOBCV যাঁরা প্রথম থেকেই সবকিছু চাক্ষুষ দেখেছেন ও বাক্যের পরিচর্যা করেছেন, তাঁরাই সে সমস্ত আমাদের কাছে সমর্পণ করেছেন। BSB BSB: just as they were handed down to us by the initial eyewitnesses and servants of the word.
3 BENOBCV মহামান্য থিয়ফিল, সেইজন্য আমি প্রথম থেকে সবকিছু সযত্নে অনুসন্ধান করে আপনার জন্য একটি সুবিন্যস্ত বিবরণ রচনা করা সংগত বিবেচনা করলাম, BSB BSB: Therefore, having carefully investigated everything from the beginning, it seemed good also to me to write an orderly account for you, most excellent Theophilus,
4 BENOBCV যেন আপনি যে শিক্ষা লাভ করেছেন, সে বিষয়ে আপনার জ্ঞান সুনিশ্চিত হয়। BSB BSB: so that you may know the certainty of the things you have been taught.
6 BENOBCV তাঁরা উভয়েই ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। তাঁরা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধিনিয়ম নির্দোষরূপে পালন করতেন। BSB BSB: Both of them were righteous in the sight of God, walking blamelessly in all the commandments and decrees of the Lord.
7 BENOBCV কিন্তু তাঁরা ছিলেন নিঃসন্তান, কারণ ইলিশাবেত বন্ধ্যা ছিলেন এবং তাঁদের দুজনেরই বেশ বয়স হয়েছিল। BSB BSB: But they had no children, because Elizabeth was barren, and they were both well along in years.
8 BENOBCV একদিন সখরিয়ের দলের পালা ছিল এবং তিনি ঈশ্বরের সামনে যাজকীয় পরিচর্যা করছিলেন। BSB BSB: One day while Zechariah’s division was on duty and he was serving as priest before God,
9 BENOBCV যাজকীয় কাজের রীতি অনুসারে, প্রভুর মন্দিরে গিয়ে ধূপ জ্বালাবার জন্য তিনিই গুটিকাপাতের দ্বারা মনোনীত হয়েছিলেন। BSB BSB: he was chosen by lot, according to the custom of the priesthood, to enter the temple of the Lord and burn incense.
10 BENOBCV সেই ধূপ জ্বালাবার সময় যখন উপস্থিত হল, সমবেত উপাসকেরা তখন বাইরে প্রার্থনা করছিলেন। BSB BSB: And at the hour of the incense offering, the whole congregation was praying outside.
11 BENOBCV সেই সময় প্রভুর এক দূত ধূপ জ্বালাবার বেদির ডানদিকে দাঁড়িয়ে তাঁর কাছে আবির্ভূত হলেন। BSB BSB: Just then an angel of the Lord appeared to Zechariah, standing at the right side of the altar of incense.
12 BENOBCV তাঁকে দেখে সখরিয় বিস্ময়ে বিহ্বল ও ভীত হলেন। BSB BSB: When Zechariah saw him, he was startled and gripped with fear.
13 BENOBCV কিন্তু দূত তাঁকে বললেন, “সখরিয়, ভয় পেয়ো না, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেত তোমার জন্য এক পুত্রসন্তানের জন্ম দেবেন। তুমি তার নাম রাখবে, যোহন। BSB BSB: But the angel said to him, “Do not be afraid, Zechariah, because your prayer has been heard. Your wife Elizabeth will bear you a son, and you are to give him the name John.
14 BENOBCV সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে, BSB BSB: He will be a joy and delight to you, and many will rejoice at his birth,
15 BENOBCV কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে। BSB BSB: for he will be great in the sight of the Lord. He shall never take wine or strong drink, and he will be filled with the Holy Spirit even from his mother’s womb.
16 BENOBCV ইস্রায়েলের বহু মানুষকে সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। BSB BSB: Many of the sons of Israel he will turn back to the Lord their God.
18 BENOBCV সখরিয় দূতকে জিজ্ঞাসা করলেন, “আমি কী করে এ বিষয়ে সুনিশ্চিত হব? কারণ আমি বৃদ্ধ, আমার স্ত্রীরও অনেক বয়স হয়েছে।” BSB BSB: “How can I be sure of this?” Zechariah asked the angel. “I am an old man, and my wife is well along in years.”
19 BENOBCV দূত উত্তর দিলেন, “আমি গ্যাব্রিয়েল, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। এই শুভবার্তা ব্যক্ত করার জন্য ও তোমার সঙ্গে কথা বলার জন্য আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। BSB BSB: “I am Gabriel,” replied the angel. “I stand in the presence of God, and I have been sent to speak to you and to bring you this good news.
20 BENOBCV কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না, যদিও সেকথা যথাসময়ে সত্য হয়ে উঠবে। এজন্য তুমি বোবা হয়ে যাবে এবং যতদিন না এই ঘটনা ঘটে, তুমি কথা বলতে পারবে না।” BSB BSB: And now you will be silent and unable to speak until the day this comes to pass, because you did not believe my words, which will be fulfilled at their proper time.”
21 BENOBCV এদিকে সখরিয়ের জন্য অপেক্ষায় লোকেরা অবাক হয়ে ভাবছিল, তিনি মন্দিরে কেন এত দেরি করছেন। BSB BSB: Meanwhile, the people were waiting for Zechariah and wondering why he took so long in the temple.
22 BENOBCV বাইরে বেরিয়ে এসে তিনি তাদের সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। তারা উপলব্ধি করল, তিনি মন্দিরে কোনো দর্শন লাভ করেছেন, কারণ তিনি ক্রমাগত ইঙ্গিতে তাদের বোঝাচ্ছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। BSB BSB: When he came out and was unable to speak to them, they realized he had seen a vision in the temple. He kept making signs to them but remained unable to speak.
23 BENOBCV তাঁর পরিচর্যার কাজ সম্পূর্ণ হলে তিনি ঘরে ফিরে গেলেন। BSB BSB: And when the days of his service were complete, he returned home.
24 BENOBCV এরপরে তাঁর স্ত্রী ইলিশাবেত অন্তঃসত্ত্বা হলেন এবং পাঁচ মাস গোপনে অবস্থান করলেন। BSB BSB: After these days, his wife Elizabeth became pregnant and for five months remained in seclusion. She declared,
25 BENOBCV তিনি বললেন, “প্রভু আমার জন্য এ কাজ করেছেন। এই সময়ে তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, লোকসমাজ থেকে আমার অপবাদ দূর করেছেন।” BSB BSB: “The Lord has done this for me. In these days He has shown me favor and taken away my disgrace among the people.”
27 BENOBCV তিনি দাউদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে বাগদত্তা হয়েছিলেন। সেই কুমারী কন্যার নাম ছিল মরিয়ম। BSB BSB: to a virgin pledged in marriage to a man named Joseph, who was of the house of David. And the virgin’s name was Mary.
28 BENOBCV দূত তাঁর কাছে গিয়ে বললেন, “মহান অনুগ্রহের অধিকারিণী, তোমাকে অভিনন্দন! প্রভু তোমার সঙ্গে আছেন।” BSB BSB: The angel appeared to her and said, “Greetings, you who are highly favored! The Lord is with you.”
29 BENOBCV তাঁর কথা শুনে মরিয়ম অত্যন্ত বিচলিত হলেন এবং অবাক হয়ে ভাবলেন, এ কী ধরনের অভিবাদন হতে পারে! BSB BSB: Mary was greatly troubled at his words and wondered what kind of greeting this might be.
30 BENOBCV কিন্তু দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ো না। তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। BSB BSB: So the angel told her, “Do not be afraid, Mary, for you have found favor with God.
31 BENOBCV তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে, আর তুমি তাঁর নাম রাখবে যীশু। BSB BSB: Behold, you will conceive and give birth to a son, and you are to give Him the name Jesus.
32 BENOBCV তিনি মহান হবেন ও পরাৎপরের পুত্র নামে আখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তাঁর পিতা দাউদের সিংহাসন তাঁকে দেবেন BSB BSB: He will be great and will be called the Son of the Most High. The Lord God will give Him the throne of His father David,
33 BENOBCV এবং তিনি যাকোব বংশে চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্বের কখনও অবসান হবে না।” BSB BSB: and He will reign over the house of Jacob forever. His kingdom will never end!”
35 BENOBCV উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন। BSB BSB: The angel replied, “The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you. So the Holy One to be born will be called the Son of God.
36 BENOBCV আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে। BSB BSB: Look, even Elizabeth your relative has conceived a son in her old age, and she who was called barren is in her sixth month.
37 BENOBCV কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।” BSB BSB: For no word from God will ever fail.”
39 BENOBCV তখন মরিয়ম যিহূদিয়ার পার্বত্য অঞ্চলের এক নগরের দিকে দ্রুত বেরিয়ে পড়লেন। BSB BSB: In those days Mary got ready and hurried to a town in the hill country of Judah,
40 BENOBCV সেখানে এসে তিনি সখরিয়ের বাড়িতে প্রবেশ করে ইলিশাবেতকে অভিনন্দন জানালেন। BSB BSB: where she entered the home of Zechariah and greeted Elizabeth.
41 BENOBCV ইলিশাবেত যখন মরিয়মের অভিনন্দন শুনলেন, তাঁর গর্ভে শিশুটি লাফ দিয়ে উঠল এবং ইলিশাবেত পবিত্র আত্মায় পূর্ণ হলেন। BSB BSB: When Elizabeth heard Mary’s greeting, the baby leaped in her womb, and Elizabeth was filled with the Holy Spirit.
42 BENOBCV উচ্ছ্বসিত স্বরে তিনি বলে উঠলেন, “নারীকুলে তুমি ধন্য, আর যে শিশুকে তুমি গর্ভে ধারণ করবে, সেও ধন্য। BSB BSB: In a loud voice she exclaimed, “Blessed are you among women, and blessed is the fruit of your womb!
43 BENOBCV আর আমার প্রতিই বা এত অনুগ্রহের কারণ কী যে, আমার প্রভুর মা আমার কাছে এসেছেন? BSB BSB: And why am I so honored, that the mother of my Lord should come to me?
44 BENOBCV তোমার অভিনন্দন আমার কানে প্রবেশ করা মাত্র, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। BSB BSB: For as soon as the sound of your greeting reached my ears, the baby in my womb leaped for joy.
45 BENOBCV ধন্য সেই নারী, যে বিশ্বাস করেছে, প্রভুর প্রতিশ্রুতি তাঁর জীবনে সার্থক হয়ে উঠবে।” BSB BSB: Blessed is she who has believed that the Lord’s word to her will be fulfilled.”
47 BENOBCV আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে। BSB BSB: and my spirit rejoices in God my Savior!
49 BENOBCV কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন— তাঁর নাম পবিত্র। BSB BSB: For the Mighty One has done great things for me. Holy is His name.
50 BENOBCV যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত। BSB BSB: His mercy extends to those who fear Him, from generation to generation.
51 BENOBCV তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে; যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন। BSB BSB: He has performed mighty deeds with His arm; He has scattered those who are proud in the thoughts of their hearts.
52 BENOBCV শাসকদের তিনি সিংহাসনচ্যূত করেছেন, কিন্তু বিনম্রদের উন্নত করেছেন। BSB BSB: He has brought down rulers from their thrones, but has exalted the humble.
53 BENOBCV তিনি উত্তম দ্রব্যে ক্ষুধার্তদের তৃপ্ত করেছেন, কিন্তু ধনীদের রিক্ত হাতে বিদায় করেছেন। BSB BSB: He has filled the hungry with good things, but has sent the rich away empty.
54 BENOBCV আপন করুণার কথা স্মরণ করে, তিনি তাঁর সেবক ইস্রায়েলকে সহায়তা দান করেছেন। BSB BSB: He has helped His servant Israel, remembering to be merciful,
55 BENOBCV যেমন আমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলেন, অব্রাহাম ও তাঁর বংশধরদের প্রতি চিরতরে করুণা প্রদান করেছেন।” BSB BSB: as He promised to our fathers, to Abraham and his descendants forever.”
56 BENOBCV মরিয়ম প্রায় তিন মাস ইলিশাবেতের কাছে রইলেন, তারপর তিনি বাড়িতে ফিরে এলেন। BSB BSB: Mary stayed with Elizabeth for about three months and then returned home.
57 BENOBCV প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন। BSB BSB: When the time came for Elizabeth to have her child, she gave birth to a son.
58 BENOBCV তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল। BSB BSB: Her neighbors and relatives heard that the Lord had shown her great mercy, and they rejoiced with her.
59 BENOBCV অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল। BSB BSB: On the eighth day, when they came to circumcise the child, they were going to name him after his father Zechariah.
60 BENOBCV কিন্তু তার মা বলে উঠলেন, “না, ওর নাম হবে যোহন।” BSB BSB: But his mother replied, “No! He shall be called John.”
61 BENOBCV তারা তাঁকে বলল, “কেন? আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কারও তো এই নাম নেই!” BSB BSB: They said to her, “There is no one among your relatives who bears this name.”
62 BENOBCV তখন তারা তার পিতার কাছে ইশারায় জানতে চাইল, তিনি শিশুটির কী নাম রাখতে চান। BSB BSB: So they made signs to his father to find out what he wanted to name the child.
63 BENOBCV তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।” BSB BSB: Zechariah asked for a tablet and wrote, “His name is John.” And they were all amazed.
64 BENOBCV সঙ্গে সঙ্গে তাঁর মুখ খুলে গেল, জিভের জড়তা চলে গেল, আর তিনি কথা বলতে লাগলেন ও ঈশ্বরের প্রশংসায় মুখর হলেন। BSB BSB: Immediately Zechariah’s mouth was opened and his tongue was released, and he began to speak, praising God.
65 BENOBCV প্রতিবেশীরা সবাই ভীত হল এবং যিহূদিয়ার সমস্ত পার্বত্য অঞ্চলের লোকেরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাগল। BSB BSB: All their neighbors were filled with awe, and people throughout the hill country of Judea were talking about these events.
66 BENOBCV যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়। BSB BSB: And all who heard this wondered in their hearts and asked, “What then will this child become?” For the Lord’s hand was with him.
67 BENOBCV তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন: BSB BSB: Then his father Zechariah was filled with the Holy Spirit and prophesied:
68 BENOBCV “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক, কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন। BSB BSB: “Blessed be the Lord, the God of Israel, because He has visited and redeemed His people.
69 BENOBCV তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন, BSB BSB: He has raised up a horn of salvation for us in the house of His servant David,
70 BENOBCV (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন), BSB BSB: as He spoke through His holy prophets, those of ages past,
71 BENOBCV যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই, যারা আমাদের ঘৃণা করে, তাদের হাত থেকে রক্ষা পাই, BSB BSB: salvation from our enemies and from the hand of all who hate us,
72 BENOBCV আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য, BSB BSB: to show mercy to our fathers and to remember His holy covenant,
73 BENOBCV আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন: BSB BSB: the oath He swore to our father Abraham, to grant us
74 BENOBCV তিনি আমাদের সব শত্রুর হাত থেকে আমাদের নিস্তার করবেন, যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন, BSB BSB: deliverance from hostile hands, that we may serve Him without fear,
75 BENOBCV যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই। BSB BSB: in holiness and righteousness before Him all the days of our lives.
76 BENOBCV “আর তুমি, আমার শিশুসন্তান, তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে, কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য তুমি তাঁর অগ্রগামী হবে; BSB BSB: And you, child, will be called a prophet of the Most High; for you will go on before the Lord to prepare the way for Him,
77 BENOBCV তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য। BSB BSB: to give to His people the knowledge of salvation through the forgiveness of their sins,
78 BENOBCV আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে, স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে। BSB BSB: because of the tender mercy of our God, by which the Dawn will visit us from on high,
79 BENOBCV যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে, তাদের উপর আলো বিকীর্ণ করতে, আমাদের পা শান্তির পথে চালিত করতে।” BSB BSB: to shine on those who live in darkness and in the shadow of death, to guide our feet into the path of peace.”
80 BENOBCV আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন। BSB BSB: And the child grew and became strong in spirit; and he lived in the wilderness until the time of his public appearance to Israel.