1 ULB আর হে ভাইয়েরা, পবিত্র আত্মার দানের বিষয়ে তোমরা যে অজানা থাকো, আমি এ চাইনা। BSB BSB: Now about spiritual gifts, brothers, I do not want you to be uninformed.
2 ULB যখন তোমরা অযিহুদীয় ছিলে, তখন যেমন চলতে, তেমনি নির্বাক প্রতিমাদের দিকেই চলতে। BSB BSB: You know that when you were pagans, you were influenced and led astray to mute idols.
3 ULB এই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে, ঈশ্বরের আত্মায় কথা বললে, কেউ বলে না, ‘যীশু শাপগ্রস্ত’ এবং পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না, ‘যীশু প্রভু’। BSB BSB: Therefore I inform you that no one who is speaking by the Spirit of God says, “Jesus be cursed,” and no one can say, “Jesus is Lord,” except by the Holy Spirit.
4 ULB অনুগ্রহ দান নানা ধরনের, কিন্তু পবিত্র আত্মা এক; BSB BSB: There are different gifts, but the same Spirit.
5 ULB এবং সেবা কাজ নানা ধরনের, কিন্তু প্রভু এক; BSB BSB: There are different ministries, but the same Lord.
6 ULB এবং কাজের গুণ নানা ধরনের, কিন্তু ঈশ্বর এক; তিনি সব কিছুতে সব কাজের সমাধানকর্তা। BSB BSB: There are different ways of working, but the same God works all things in all people.
7 ULB কিন্তু প্রত্যেক জনকে মঙ্গলের জন্য পবিত্র আত্মার দান দেওয়া। BSB BSB: Now to each one the manifestation of the Spirit is given for the common good.
9 ULB আবার এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার এক জনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ দান, BSB BSB: to another faith by the same Spirit, to another gifts of healing by that one Spirit,
10 ULB আবার এক জনকে অলৌকিক কাজ করার গুণ, আবার এক জনকে ভাববাণী বলার, আবার এক জনকে আত্মাদেরকে চিনে নেবার শক্তি, আবার এক জনকে নানা ধরনের ভাষায় কথা বলবার শক্তি এবং আবার এক জনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করবার শক্তি দেওয়া হয়; BSB BSB: to another the working of miracles, to another prophecy, to another distinguishing between spirits, to another speaking in various tongues, and to still another the interpretation of tongues.
11 ULB কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন। BSB BSB: All these are the work of one and the same Spirit, who apportions them to each one as He determines.
13 ULB ফলে, আমরা কি যিহুদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সবাই এক দেহ হবার জন্য একই পবিত্র আত্মাতে বাপ্তিষ্ম নিয়েছি এবং সবাই এক আত্মা থেকে পান করেছি। BSB BSB: For in one Spirit we were all baptized into one body, whether Jews or Greeks, slave or free, and we were all given one Spirit to drink.
14 ULB আর বাস্তবিক দেহ একটি অঙ্গ না, অনেক। BSB BSB: For the body does not consist of one part, but of many.
15 ULB পা যদি বলে, আমি তো হাত না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়। BSB BSB: If the foot should say, “Because I am not a hand, I do not belong to the body,” that would not make it any less a part of the body.
16 ULB আর কান যদি বলে, আমি তো চোখ না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়। BSB BSB: And if the ear should say, “Because I am not an eye, I do not belong to the body,” that would not make it any less a part of the body.
17 ULB পুরো দেহ যদি চোখ হত, তবে কান কোথায় থাকত? এবং পুরো দেহ যদি কান হত, তবে নাক কোথায় থাকত? BSB BSB: If the whole body were an eye, where would the sense of hearing be? If the whole body were an ear, where would the sense of smell be?
18 ULB কিন্তু ঈশ্বর অঙ্গ সব এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন, সেইভাবে বসিয়েছেন। BSB BSB: But in fact, God has arranged the members of the body, every one of them, according to His design.
19 ULB এবং পুরোটাই যদি একটি অঙ্গ হত, তবে দেহ কোথায় থাকত? BSB BSB: If they were all one part, where would the body be?
20 ULB সুতরাং এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। BSB BSB: As it is, there are many parts, but one body.
21 ULB আর চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার প্রয়োজন নেই; আবার মাথাও পা দুটি কে বলতে পারে না, তোমাদেরকে আমার প্রয়োজন নেই; BSB BSB: The eye cannot say to the hand, “I do not need you.” Nor can the head say to the feet, “I do not need you.”
22 ULB বরং দেহের যে সব অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয়, সেগুলি বেশি প্রয়োজনীয়। BSB BSB: On the contrary, the parts of the body that seem to be weaker are indispensable,
23 ULB আর আমারা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি, সেগুলিকে বেশি আদরে ভূষিত করি এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি আরো বেশি সুশ্রী হয়; BSB BSB: and the parts we consider less honorable, we treat with greater honor. And our unpresentable parts are treated with special modesty,
24 ULB আমাদের যে সকল অঙ্গ সুন্দর আছে, সেগুলির বেশি আদরের প্রয়োজন নেই। বাস্তবিক, ঈশ্বর দেহ সংগঠিত করেছেন, অসম্পূর্ণকে বেশি আদর করেছেন, BSB BSB: whereas our presentable parts have no such need. But God has composed the body and has given greater honor to the parts that lacked it,
25 ULB যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, কিন্তু সব অঙ্গ যেন পরস্পরের জন্য সমানভাবে চিন্তা করে। BSB BSB: so that there should be no division in the body, but that its members should have mutual concern for one another.
26 ULB আর এক অঙ্গ দুঃখ পেলে তার সাথে সব অঙ্গই দুঃখ পায় এবং এক অঙ্গ মহিমান্বিত হলে তার সাথে সব অঙ্গই আনন্দ করে। BSB BSB: If one part suffers, every part suffers with it; if one part is honored, every part rejoices with it.
27 ULB তোমরা খ্রীষ্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। BSB BSB: Now you are the body of Christ, and each of you is a member of it.
28 ULB আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমে প্রেরিতদের, দ্বিতীয়তে ভাববাদীদেরকে, তৃতীয়তে শিক্ষকদেরকে স্থাপন করেছেন; তারপরে নানা ধরনের অলৌকিক কাজ, তারপরে সুস্থ করার অনুগ্রহ দান, উপকার, শাসনপদ, নানা ধরনের ভাষা দিয়েছেন। BSB BSB: And in the church God has appointed first of all apostles, second prophets, third teachers, then workers of miracles, and those with gifts of healing, helping, administration, and various tongues.
29 ULB সবাই কি প্রেরিত? সবাই কি ভাববাদী? সবাই কি শিক্ষক? সবাই কি আশ্চর্য্য কাজ করতে পারে? BSB BSB: Are all apostles? Are all prophets? Are all teachers? Do all work miracles?
30 ULB সবাই কি সুস্থ করার অনুগ্রহ দান পেয়েছে? সবাই কি বিশেষ বিশেষ ভাষা বলে? সবাই কি ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়? BSB BSB: Do all have gifts of healing? Do all speak in tongues? Do all interpret?
31 ULB তোমরা শ্রেষ্ঠ দান পেতে প্রবল উত্সাহী হও। এবং আমি তোমাদেরকে আরও সম্পূর্ণ ভালো এক রাস্তা দেখাচ্ছি। BSB BSB: But eagerly desire the greater gifts. And now I will show you the most excellent way.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.