1 ULB রাজা শলোমন পুরো ইস্রায়েলের উপর রাজত্ব করতেন। BSB BSB: So King Solomon ruled over Israel,
2 ULB এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক; BSB BSB: and these were his chief officials: Azariah son of Zadok was the priest;
3 ULB শীশার দুই ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন রাজার লেখক; অহীলুদের ছেলে যিহোশাফট ছিলেন ইতিহাস লেখক; BSB BSB: Elihoreph and Ahijah, the sons of Shisha, were secretaries; Jehoshaphat son of Ahilud was the recorder;
4 ULB যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক; BSB BSB: Benaiah son of Jehoiada was in charge of the army; Zadok and Abiathar were priests;
5 ULB নাথনের ছেলে অসরিয়ের উপর ছিল বিভিন্ন শাসনকর্তাদের ভার; নাথনের ছেলে সাবূদ ছিলেন রাজার ব্যক্তিগত পরামর্শদাতা; BSB BSB: Azariah son of Nathan was in charge of the governors; Zabud son of Nathan was a priest and adviser to the king;
6 ULB অহীশারের উপর ছিল রাজবাড়ীর দেখাশোনার ভার; অব্দের ছেলে অদোনীরামের ছিল কাজের জন্য নিয়োগ করা দাসদের অধ্যক্ষ। BSB BSB: Ahishar was in charge of the palace; and Adoniram son of Abda was in charge of the forced labor.
7 ULB সমস্ত ইস্রায়েলের উপর শলোমন বারোজন শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তাঁরা রাজা ও রাজপরিবারের জন্য খাবারের জোগান দিতেন। তাঁদের প্রত্যেককেই বছরে এক মাস করে খাবারের জোগান দিতে হত। BSB BSB: Solomon had twelve governors over all Israel to provide food for the king and his household. Each one would arrange provisions for one month of the year,
8 ULB তাঁদের নামগুলি হল, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের বিন্ হূর। BSB BSB: and these were their names: Ben-hur in the hill country of Ephraim;
9 ULB মাকসে, শালবীমে, বৈৎ শেমশে ও এলোন বৈৎ হাননে বিন দেকর। BSB BSB: Ben-deker in Makaz, in Shaalbim, in Beth-shemesh, and in Elon-beth-hanan;
10 ULB অরুব্বোতে, সোখোতে ও হেফরের সমস্ত এলাকায় বিন হেষদ। BSB BSB: Ben-hesed in Arubboth (Socoh and all the land of Hepher belonged to him);
11 ULB নাফৎ দোরের সমস্ত এলাকায় বিন্ অবীনাদব। ইনি শলোমনের মেয়ে টাফৎকে বিয়ে করেছিলেন। BSB BSB: Ben-abinadab in Naphath-dor (Taphath, a daughter of Solomon, was his wife);
12 ULB তানকে, মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নীচে অবস্থিত বৈৎ শান শহর থেকে আবেল মহোলা ও যক্মিয়াম পর্যন্ত বৈৎ শানের সমস্ত এলাকায় অহীলূদের ছেলে বানা। BSB BSB: Baana son of Ahilud in Taanach, in Megiddo, and in all of Beth-shean next to Zarethan below Jezreel, from Beth-shean to Abel-meholah and on past Jokmeam;
13 ULB রামোৎ গিলিয়দে বিন্ গেবর। তিনি ছিলেন গিলিয়দের মনঃশির ছেলে যায়ীরের সমস্ত গ্রামের এবং বাশনের অর্গোব এলাকার শাসনকর্তা। অর্গোব এলাকায় ছিল দেয়াল ঘেরা এবং পিতলের খিল দেওয়া দরজা সুদ্ধ ষাটটা বড় বড় গ্রাম। BSB BSB: Ben-geber in Ramoth-gilead (the villages of Jair son of Manasseh in Gilead belonged to him, as well as the region of Argob in Bashan with its sixty great cities with walls and bronze bars);
14 ULB মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব। BSB BSB: Ahinadab son of Iddo in Mahanaim;
15 ULB নপ্তালিতে অহীমাস। তিনি আবার স্ত্রী হিসাবে শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করেছিলেন। BSB BSB: Ahimaaz in Naphtali (he had married Basemath, a daughter of Solomon);
16 ULB আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা। BSB BSB: Baana son of Hushai in Asher and in Aloth;
17 ULB ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট। BSB BSB: Jehoshaphat son of Paruah in Issachar;
18 ULB বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি। BSB BSB: Shimei son of Ela in Benjamin;
19 ULB গিলিয়দে, অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির ছেলে গেবর। সেই জায়গায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্তা। BSB BSB: Geber son of Uri in the land of Gilead, including the territories of Sihon king of the Amorites and of Og king of Bashan. There was also one governor in the land of Judah.
20 ULB যিহূদা ও ইস্রায়েলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া দাওয়া করে সুখেই ছিল। BSB BSB: The people of Judah and Israel were as numerous as the sand on the seashore, and they were eating and drinking and rejoicing.
21 ULB ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিসর ও পলেষ্টীয়দের দেশের সীমা পর্যন্ত সমস্ত রাজ্যগুলো শলোমনের শাসনের অধীনে ছিল। শলোমন যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা তাঁকে কর দিত এবং তাঁকে সেবা করত। BSB BSB: And Solomon reigned over all the kingdoms from the Euphrates to the land of the Philistines, as far as the border of Egypt. These kingdoms offered tribute and served Solomon all the days of his life.
22 ULB শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি, BSB BSB: Solomon’s provisions for a single day were thirty cors of fine flour, sixty cors of meal,
23 ULB ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী। BSB BSB: ten fat oxen, twenty range oxen, and a hundred sheep, as well as deer, gazelles, roebucks, and fattened poultry.
24 ULB শলোমন ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের সমস্ত রাজ্যগুলো, অর্থাৎ তিপ্সহ থেকে গাজা পর্যন্ত রাজত্ব করতেন এবং তার রাজ্যের সব জায়গায় শান্তি ছিল। BSB BSB: For Solomon had dominion over everything west of the Euphrates—over all the kingdoms from Tiphsah to Gaza—and he had peace on all sides.
25 ULB শলোমনের জীবনকালে যিহূদা ও ইস্রায়েল, অর্থাৎ দান থেকে বের্ শেবা পর্যন্ত সকলেরই নিজের নিজের আঙ্গুর গাছ ও ডুমুর গাছ ছিল আর তারা নিরাপদে বাস করত। BSB BSB: Throughout the days of Solomon, Judah and Israel dwelt securely from Dan to Beersheba, each man under his own vine and his own fig tree.
26 ULB শলোমনের রথের ঘোড়াগুলোর জন্য ছিল চল্লিশ হাজার ঘর আর বারো হাজার ঘোড়সওয়ার। BSB BSB: Solomon had 4,000 stalls for his chariot horses and 12,000 horses.
27 ULB শাসনকর্তাদের প্রত্যেকে তাঁর পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের জোগান দিতেন। তাঁরা কোনো কিছুরই অভাব পড়তে দিত না। BSB BSB: Each month the governors in turn provided food for King Solomon and all who came to his table. They saw to it that nothing was lacking.
28 ULB রথের ঘোড়া ও সওয়ারী ঘোড়াগুলোর জন্য তাঁদের প্রত্যেকের কাজের ভার অনুসারে তাঁরা যব ও খড় নির্দিষ্ট জায়গায় আনতেন। BSB BSB: Each one also brought to the required place their quotas of barley and straw for the chariot horses and other horses.
29 ULB ঈশ্বর শলোমনকে সাগর পারের বালুকণার মত প্রচুর পরিমাণে জ্ঞান, বিচারবুদ্ধি ও বোঝবার ক্ষমতা দান করলেন। BSB BSB: And God gave Solomon wisdom, exceedingly deep insight, and understanding beyond measure, like the sand on the seashore.
30 ULB পূর্বদেশের এবং মিসরের সমস্ত জ্ঞানী লোকদের চেয়ে শলোমনের জ্ঞান ছিল বেশী। BSB BSB: Solomon’s wisdom was greater than that of all the men of the East, greater than all the wisdom of Egypt.
31 ULB সমস্ত লোকের চেয়ে, এমন কি, ইষ্রাহীয় এথন এবং মাহোলের ছেলে হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তিনি বেশী জ্ঞানবান ছিলেন। তাঁর সুনাম আশেপাশের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। BSB BSB: He was wiser than all men—wiser than Ethan the Ezrahite, and wiser than Heman, Calcol, and Darda, the sons of Mahol. And his fame spread throughout the surrounding nations.
32 ULB তিনি তিন হাজার সৎ উপদেশের কথা বলেছিলেন এবং এক হাজার পাঁচটা গান রচনা করেছিলেন। BSB BSB: Solomon composed three thousand proverbs, and his songs numbered a thousand and five.
33 ULB তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে গজানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন। BSB BSB: He spoke of trees, from the cedar in Lebanon to the hyssop growing in the wall, and he taught about animals, birds, reptiles, and fish.
34 ULB পৃথিবীর যে সব রাজারা শলোমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তাঁরা তাঁর জ্ঞানপূর্ণ কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন। আর সমস্ত জাতির লোক তাঁর কাছে আসত। BSB BSB: So men of all nations came to listen to Solomon’s wisdom, sent by all the kings of the earth, who had heard of his wisdom.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.