2 ULB রাজা শলোমন সদাপ্রভুর জন্য যে ঘরটি তৈরী করেছিলেন তা লম্বায় ছিল ষাট হাত, চওড়ায় কুড়ি হাত ও উচ্চতায় ত্রিশ হাত। BSB BSB: The house that King Solomon built for the LORD was sixty cubits long, twenty cubits wide, and thirty cubits high.
3 ULB উপাসনা ঘরের প্রধান কামরাটির সামনে যে বারান্দা ছিল সেটি ঘরের চওড়ার মাপ অনুসারে কুড়ি হাত লম্বা আর ঘরের সামনে থেকে তার চওড়া দিকটা ছিল দশ হাত। BSB BSB: The portico at the front of the main hall of the temple was twenty cubits long, extending across the width of the temple and projecting out ten cubits in front of the temple.
4 ULB ঘরটার দেয়ালের মধ্যে তিনি সরু জালি দেওয়া জানালা তৈরী করলেন। BSB BSB: He also had narrow windows framed high in the temple.
5 ULB আর তিনি ঘরের ভিতরের দেওয়ালের চারিদিকে, মন্দিরের ও ভিতরের ঘরের দেওয়ালের চারিদিকে থাক তৈরী করলেন এবং চারিদিকে কামরা তৈরী করলেন। তার মধ্যে অনেকগুলো কামরা ছিল। BSB BSB: Against the walls of the temple and the inner sanctuary, Solomon built a chambered structure around the temple, in which he constructed the side rooms.
6 ULB নীচের তলার কামরাগুলো ছিল পাঁচ হাত চওড়া, দ্বিতীয় তলার কামরাগুলো ছিল ছয় হাত চওড়া এবং তৃতীয় তলার কামরাগুলো ছিল সাত হাত চওড়া, কারণ উপাসনা ঘরের দেয়ালের বাইরের দিকের গায়ে কয়েকটা থাক তৈরী করা হয়েছিল। তার ফলে ঐ তিন তলা ঘর তৈরী করবার জন্য উপাসনা ঘরের দেয়ালের গায়ে কোনো কড়িকাঠ লাগাবার দরকার হল না। BSB BSB: The bottom floor was five cubits wide, the middle floor six cubits, and the third floor seven cubits. He also placed offset ledges around the outside of the temple, so that nothing would be inserted into its walls.
7 ULB খাদের যে সব পাথর কেটে ঠিক করা হয়েছিল কেবল সেগুলোই এনে উপাসনা ঘরটা তৈরীর কাজে ব্যবহার করা হল। উপাসনা ঘরটি তৈরী করবার সময় সেখানে কোনো হাতুড়ি, কুড়াল কিম্বা অন্য কোনো লোহার যন্ত্রপাতির আওয়াজ শোনা গেল না। BSB BSB: The temple was constructed using finished stones cut at the quarry, so that no hammer or chisel or any other iron tool was heard in the temple while it was being built.
8 ULB নীচের তলায় ঢুকবার পথ ছিল উপাসনা ঘরের দক্ষিণ দিকে; সেখান থেকে একটা সিঁড়ি দোতলা এবং তার পরে তিন তলায় উঠে গেছে। BSB BSB: The entrance to the bottom floor was on the south side of the temple. A stairway led up to the middle level, and from there to the third floor.
9 ULB এইভাবে তিনি উপাসনা ঘরটা তৈরী করেছিলেন এবং তা শেষও করেছিলেন। তিনি এরস কাঠের তক্তা ও কড়িকাঠ দিয়ে তার ছাদও দিয়েছিলেন। BSB BSB: So Solomon built the temple and finished it, roofing it with beams and planks of cedar.
10 ULB উপাসনা ঘরের চারিদিকে পাঁচ হাত করে উঁচু ঘরের থাক করলেন, তা এরস কাঠের মাধ্যমে ঘরের সঙ্গে যুক্ত ছিল। BSB BSB: He built chambers all along the temple, each five cubits high and attached to the temple with beams of cedar.
11 ULB শলোমনের কাছে সদাপ্রভুর এই বাক্য বলা হল, BSB BSB: Then the word of the LORD came to Solomon, saying:
12 ULB “তুমি যদি আমার নির্দেশ মত চল, আমার সব নিয়ম পালন কর এবং আমার সমস্ত আদেশের বাধ্য হও তাহলে যে উপাসনা ঘরটি তুমি তৈরী করছ তার বিষয়ে আমি তোমার বাবা দায়ূদের কাছে যা প্রতিজ্ঞা করেছি তা আমি তোমার মধ্য দিয়ে পূর্ণ করব। BSB BSB: “As for this temple you are building, if you walk in My statutes, carry out My ordinances, and keep all My commandments by walking in them, I will fulfill through you the promise I made to your father David.
13 ULB আমি ইস্রায়েলীয়দের মধ্যে বাস করব এবং আমার লোক ইস্রায়েলীয়দের আমি ত্যাগ করব না।” BSB BSB: And I will dwell among the Israelites and will not abandon My people Israel.”
14 ULB শলোমন উপাসনা ঘরটি তৈরী করে এইভাবে শেষ করলেন। BSB BSB: So Solomon built the temple and finished it.
15 ULB মেঝে থেকে ছাদ পর্যন্ত এরস কাঠের তক্তা দিয়ে তিনি দেয়ালের ভিতরের দিকটা ঢেকে দিলেন এবং মেঝেটা ঢেকে দিলেন দেবদারু কাঠের তক্তা দিয়ে। BSB BSB: He lined the interior walls with cedar paneling from the floor of the temple to the ceiling, and he covered the floor with cypress boards.
16 ULB উপাসনা ঘরের মধ্যে মহাপবিত্র স্থান নামে একটা ভিতরের কামরা তৈরী করবার জন্য তিনি উপাসনা ঘরের পিছনের অংশের কুড়ি হাত জায়গা মেঝে থেকে ছাদ পর্যন্ত এরস কাঠের তক্তা দিয়ে আলাদা করে নিলেন। BSB BSB: He partitioned off the twenty cubits at the rear of the temple with cedar boards from floor to ceiling to form within the temple an inner sanctuary, the Most Holy Place.
17 ULB মহাপবিত্র স্থানের সামনে প্রধান বড় কামরাটি ছিল চল্লিশ হাত লম্বা। BSB BSB: And the main hall in front of this room was forty cubits long.
18 ULB উপাসনা ঘরের মধ্যেকার এরস কাঠের উপরে লতানো গাছের ফল ও ফোটা ফুল খোদাই করা হল। সব কিছু এরস কাঠের ছিল, কোনো পাথর দেখা যাচ্ছিল না। BSB BSB: The cedar paneling inside the temple was carved with gourds and open flowers. Everything was cedar; not a stone could be seen.
19 ULB উপাসনা ঘরের মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুকটি বসাবার জন্য শলোমন এইভাবে মহাপবিত্র স্থানটা তৈরী করলেন। BSB BSB: Solomon also prepared the inner sanctuary within the temple to set the ark of the covenant of the LORD there.
20 ULB সেই স্থানটা ছিল কুড়ি হাত লম্বা, কুড়ি হাত চওড়া ও কুড়ি হাত উঁচু। খাঁটি সোনা দিয়ে তিনি তার ভিতরটা মুড়িয়ে দিলেন এবং বেদীটাও তিনি এরস কাঠ দিয়ে ঢেকে দিলেন। BSB BSB: The inner sanctuary was twenty cubits long, twenty cubits wide, and twenty cubits high. He overlaid the inside with pure gold, and he also overlaid the altar of cedar.
21 ULB উপাসনা ঘরের প্রধান কামরার দেয়াল তিনি খাঁটি সোনা দিয়ে ঢেকে দিলেন এবং মহাপবিত্র স্থানের সামনে সোনার শিকল লাগিয়ে দিলেন। সেই মহাপবিত্র স্থানের দেয়ালও তিনি সোনা দিয়ে ঢেকে দিলেন। BSB BSB: So Solomon overlaid the inside of the temple with pure gold, and he extended gold chains across the front of the inner sanctuary, which was overlaid with gold.
22 ULB উপাসনা ঘরের ভিতরের সমস্ত জায়গাটা তিনি এইভাবে সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন, যে পর্যন্ত না সমস্ত শেষ হলো। মহাপবিত্র স্থানের বেদীও তিনি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। BSB BSB: So he overlaid with gold the whole interior of the temple, until everything was completely finished. He also overlaid with gold the entire altar that belonged to the inner sanctuary.
23 ULB তিনি মহাপবিত্র জায়গার মধ্যে জিতকাঠের দুটি করূব তৈরী করলেন, যার উচ্চতা দশ হাত। BSB BSB: In the inner sanctuary he made two cherubim, each ten cubits high, out of olive wood.
24 ULB এক করূবের একটি ডানা পাঁচ হাত ও অন্য ডানা পাঁচ হাত ছিল; একটি ডানার শেষভাগ থেকে অন্য ডানার শেষ ভাগ পর্যন্ত দশ হাত হল। BSB BSB: One wing of the first cherub was five cubits long, and the other wing was five cubits long as well. So the full wingspan was ten cubits.
25 ULB আর দ্বিতীয় করূবও দশ হাত ছিল; দুটি করূবের পরিমাণ ও আকার সমান ছিল। BSB BSB: The second cherub also measured ten cubits; both cherubim had the same size and shape,
26 ULB প্রথম ও দ্বিতীয় দুটি করূবই দশ হাত উঁচু ছিল। BSB BSB: and the height of each cherub was ten cubits.
27 ULB মহাপবিত্র স্থানে তিনি সেই করূব দুটি ডানা মেলে দেওয়া অবস্থায় রাখলেন। একটি করূবের ডানা এক দেয়াল ও অন্য করূবটির ডানা অন্য দেয়াল ছুঁয়ে থাকল আর ঘরের মাঝখানে তাদের অন্য ডানা দুটি একটি অন্যটির আগা ছুঁয়ে থাকল। BSB BSB: And he placed the cherubim inside the innermost room of the temple. Since their wings were spread out, the wing of the first cherub touched one wall, while the wing of the second cherub touched the other wall, and in the middle of the room their wingtips touched.
28 ULB তিনি করূব দুটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। BSB BSB: He also overlaid the cherubim with gold.
29 ULB উপাসনা ঘরের দুইটি কামরার সমস্ত দেয়ালে করূব, খেজুর গাছ এবং ফোটা ফুল খোদাই করা ছিল। BSB BSB: Then he carved the walls all around the temple, in both the inner and outer sanctuaries, with carved engravings of cherubim, palm trees, and open flowers.
30 ULB কামরা দুটির মেঝেও তিনি সোনা দিয়ে ঢেকে দিলেন। BSB BSB: And he overlaid the temple floor with gold in both the inner and outer sanctuaries.
31 ULB মহাপবিত্র স্থানের দরজাটা তিনি জিতকাঠ দিয়ে তৈরী করলেন। সেই দরজার কাঠামোর পাঁচটা কোণা ছিল। BSB BSB: For the entrance to the inner sanctuary, Solomon constructed doors of olive wood with five-sided doorposts.
32 ULB দরজার দুই পাল্লাতে তিনি করূব, খেজুর গাছ ও ফোটা ফুল খোদাই করে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন এবং সেই করূব ও খেজুর গাছের উপরকার সোনা পিটিয়ে সেগুলোর আকার দিলেন। BSB BSB: The double doors were made of olive wood, and he carved into them cherubim, palm trees, and open flowers and overlaid the cherubim and palm trees with hammered gold.
33 ULB প্রধান কামরার দরজার জন্য তিনি জিতকাঠ দিয়ে একটা চারকোণা কাঠামো তৈরী করলেন এবং দেবদারু কাঠ দিয়ে দরজার দুটি পাল্লা তৈরী করলেন। BSB BSB: In the same way he made four-sided doorposts of olive wood for the sanctuary entrance.
34 ULB কব্জা লাগানো দুটি তক্তা দিয়ে প্রত্যেকটা পাল্লা তৈরী করা হল। তাতে পাল্লাগুলো ভাঁজ করা যেত। BSB BSB: The two doors were made of cypress wood, and each had two folding panels.
35 ULB সেই পাল্লাগুলোর উপর তিনি করূব, খেজুর গাছ ও ফোটা ফুল খোদাই করে সোনার পাত দিয়ে মুড়িয়ে দিলেন। BSB BSB: He carved into them cherubim, palm trees, and open flowers, and he overlaid them with gold hammered evenly over the carvings.
36 ULB সুন্দর করে কাটা তিন সারি পাথর ও এরস গাছের এক সারি মোটা কাঠ দিয়ে তিনি ভিতরের উঠানের চারপাশের দেয়াল তৈরী করলেন। BSB BSB: Solomon built the inner courtyard with three rows of dressed stone and one row of trimmed cedar beams.
37 ULB চতুর্থ বছরের সিব মাসে সদাপ্রভুর ঘরের ভিত্তি গাঁথা হয়েছিল। BSB BSB: The foundation of the house of the LORD was laid in the fourth year of Solomon’s reign, in the month of Ziv.
38 ULB পরিকল্পনা অনুসারে উপাসনা ঘরটির সমস্ত কাজ এগারো বছরের বূল মাসে, অর্থাৎ অষ্টম মাসে শেষ হয়েছিল। এই উপাসনা ঘরটি তৈরী করতে শলোমন সাত বছর নিয়েছিল। BSB BSB: In the eleventh year, in the month of Bul, the eighth month, the temple was finished in every detail and according to every specification. So he built the temple in seven years.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.