2 ULB আর শৌল ও ইস্রায়েলের লোকেরা এক হয়ে এলার উপত্যকায় শিবির তৈরি করে পলেষ্টীয়দের বিরুদ্ধে সৈন্য সাজাল। BSB BSB: Saul and the men of Israel assembled and camped in the Valley of Elah, arraying themselves for battle against the Philistines.
3 ULB এইভাবে পলেষ্টীয়েরা এক দিকের পাহাড়ে ও ইস্রায়েল অন্য দিকের পাহাড়ে দাঁড়ালো; দুই দলের মাঝে একটি উপত্যকা ছিল। BSB BSB: The Philistines stood on one hill and the Israelites stood on another, with the valley between them.
5 ULB তার মাথায় পিতলের শিরস্ত্রান ছিল এবং আঁশের মত বর্ম তার গায়ে ছিল; সেই বর্ম পিতলের, তার ওজন পাঁচ হাজার শেকল (ষাট কেজি)। BSB BSB: and he had a bronze helmet on his head. He wore a bronze coat of mail weighing five thousand shekels,
6 ULB তাঁর পা পিতল দিয়ে ঢাকা ছিল, আর তার কাঁধে পিতলের বর্শা ছিল। BSB BSB: and he had armor of bronze on his legs and a javelin of bronze slung between his shoulders.
7 ULB তার বর্শার লাঠিটা ছিল তাঁতীদের লম্বা লাঠির মত ও বর্শার লোহার ফলাটার ওজন ছিল ছয়শো শেকল (সাত কেজি দুশো গ্রাম) এবং তার ঢাল বহনকারী তার আগে আগে যেত। BSB BSB: The shaft of his spear was like a weaver’s beam, and its iron point weighed six hundred shekels. In addition, his shield bearer went before him.
8 ULB সে দাঁড়িয়ে চিৎকার করে ইস্রায়েলের সৈন্যদলকে লক্ষ্য করে বলল, “তোমরা কেন যুদ্ধের জন্য সৈন্য সাজাতে বার হয়ে এসেছ? আমি কি পলেষ্টীয় না, আর তোমরা কি শৌলের দাস না? তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও; সে আমার কাছে নেমে আসুক। BSB BSB: And Goliath stood and shouted to the ranks of Israel, “Why do you come out and array yourselves for battle? Am I not a Philistine, and are you not servants of Saul? Choose one of your men and have him come down against me.
9 ULB যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে, আমাকে মেরে ফেলতে পারে, তাহলে আমরা তোমাদের দাস হব; কিন্তু যদি আমি তাকে হারিয়ে দিয়ে মেরে ফেলতে পারি, তবে তোমরা আমাদের দাস হবে ও আমাদের দাসত্ব করবে।” BSB BSB: If he is able to fight me and kill me, then we will be your servants. But if I prevail against him and kill him, then you shall be our servants and work for us.”
10 ULB সেই পলেষ্টীয় আরও বলল, “আজ আমি ইস্রায়েলের সৈন্যদলকে টিটকারী দিয়ে বলছি, আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা একজনকে দাও।” BSB BSB: Then the Philistine said, “I defy the ranks of Israel this day! Give me a man to fight!”
11 ULB তখন শৌল ও সমস্ত ইস্রায়েলীয়েরা সেই পলেষ্টীয়ের এই সব কথা শুনে হতাশ ও ভীষণ ভয় পেলেন। BSB BSB: On hearing the words of the Philistine, Saul and all the Israelites were dismayed and greatly afraid.
12 ULB দায়ূদ বৈৎলেহম-যিহূদায় বসবাসকারী সেই ইফ্রাথীয় পুরুষের ছেলে যার নাম যিশয়; তাঁর আটটি ছেলে ছিল। শৌলের রাজত্বের সময়ে তিনি বৃদ্ধ, লোকেদের মধ্য তিনি অনেক বয়স্ক ছিলেন। BSB BSB: Now David was the son of a man named Jesse, an Ephrathite from Bethlehem of Judah who had eight sons. And in the days of Saul, Jesse was old and well along in years.
13 ULB সেই যিশয়ের বড় তিন ছেলে শৌলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। যে তিনজন যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে বড়টির নাম ইলীয়াব, দ্বিতীয়টির নাম অবীনাদব এবং তৃতীয়টির নাম শম্ম। BSB BSB: The three older sons of Jesse had followed Saul into battle: The firstborn was Eliab, the second was Abinadab, and the third was Shammah.
14 ULB দায়ূদই ছিলেন সবার ছোট; আর সেই তিনজন শৌলের সঙ্গে গিয়েছিল, BSB BSB: And David was the youngest. The three oldest had followed Saul,
15 ULB কিন্তু দায়ূদ শৌলের কাছ থেকে তাঁর বাবার ভেড়া চরাবার জন্য বৈৎলেহমে যাতায়াত করতেন। BSB BSB: but David went back and forth from Saul to tend his father’s sheep in Bethlehem.
16 ULB আর সেই পলেষ্টীয় চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যার সময় এগিয়ে এসে নিজেকে দেখাত। BSB BSB: For forty days the Philistine came forward every morning and evening to take his stand.
17 ULB আর যিশয় তাঁর ছেলে দায়ূদকে বললেন, “তুমি তোমার ভাইদের জন্য এক ঐফা ভাজা শস্য আর এই দশটা রুটি নিয়ে তাড়াতাড়ি শিবিরে ভাইদের কাছে যাও, BSB BSB: One day Jesse said to his son David, “Take this ephah of roasted grain and these ten loaves of bread for your brothers and hurry to their camp.
18 ULB আর এই দশ তাল পনীর তাদের হাজারপতিদের জন্য নিয়ে যাও এবং তোমার ভাইয়েরা কেমন আছে তা দেখে এস, আর তাদের কাছ থেকে কোনো একটা চিহ্ন নিয়ে এস। BSB BSB: Take also these ten portions of cheese to the commander of their unit. Check on the welfare of your brothers and bring back an assurance from them.
19 ULB শৌল ও তোমার ভাইয়েরা আর সমস্ত ইস্রায়েল এলা উপত্যকায় আছে এবং পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করছে।” BSB BSB: They are with Saul and all the men of Israel in the Valley of Elah, fighting against the Philistines.”
20 ULB দায়ূদ ভোরে উঠেই অন্য একজন রাখালের হাতে তাঁর ভেড়ার পালের ভার দিলেন এবং তারপর যিশয়ের আদেশ মত তিনি ঐ সব জিনিস নিয়ে চলে গেলেন। তিনি যখন ছাউনির কাছে পৌঁছালেন তখন ইস্রায়েলীয় সৈন্যেরা যুদ্ধে যাওয়ার জন্য বার হচ্ছিল এবং যুদ্ধের জন্য চিত্কার করছিল। BSB BSB: So David got up early in the morning, left the flock with a keeper, loaded up, and set out as Jesse had instructed him. He reached the camp as the army was marching out to its position and shouting the battle cry.
21 ULB পরে ইস্রায়েলীয়েরা ও পলেষ্টীয়েরা যুদ্ধ করবার জন্য মুখোমুখি তাদের সৈন্য সাজাল। BSB BSB: And Israel and the Philistines arrayed in formation against each other.
22 ULB তখন দায়ূদ তাঁর জিনিসগুলো মাল-রক্ষকের কাছে রেখে দৌড়ে সৈন্যদলের মধ্যে ঢুকে তাঁর ভাইদের মঙ্গল জিজ্ঞাসা করলেন। BSB BSB: Then David left his supplies in the care of the quartermaster and ran to the battle line. When he arrived, he asked his brothers how they were doing.
23 ULB তিনি যখন তাঁদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়ে গাৎ-নিবাসী সেই পলেষ্টীয় বীর গলিয়াৎ তার সৈন্যদল থেকে বের হয়ে আগের মতই কথা বলতে লাগল, আর দায়ূদ তা শুনলেন। BSB BSB: And as he was speaking with them, suddenly the champion named Goliath, the Philistine from Gath, came forward from the ranks of the Philistines and shouted his usual words, which David also heard.
24 ULB কিন্তু ইস্রায়েলীয় সৈন্যেরা সবাই ঐ লোকটিকে দেখে তার সামনে থেকে পালিয়ে গেল কারণ তারা ভীষণ ভয় পেয়েছিল। BSB BSB: When all the men of Israel saw Goliath, they fled from him in great fear.
25 ULB আর ইস্রায়েলের লোকেরা বলাবলি করছিল, “ঐ যে লোকটা বার হয়ে আসে, ওকে তোমরা দেখেছ তো? সে ইস্রায়েলীয়দের টিটকারী দিতে আসে। ঐ একে যে মেরে ফেলতে পারবে রাজা তাকে প্রচুর ধন-সম্পত্তি দেবেন ও তাকে তাঁর মেয়ে দেবেন আর ইস্রায়েল দেশে তার পরিবারকে খাজনা থেকে মুক্তি দেবেন।” BSB BSB: Now the men of Israel had been saying, “Do you see how this man keeps coming out to defy Israel? To the man who kills him the king will give great riches. And he will give him his daughter in marriage and exempt his father’s house from taxation in Israel.”
26 ULB তখন যে লোকেরা দায়ূদের কাছে দাঁড়িয়ে ছিল, তাদের জিজ্ঞাসা করলেন, “যে এই পলেষ্টীয়কে মেরে ফেলে ইস্রায়েলীয়দের উপর থেকে এই অসম্মান দূর করবে তার প্রতি কি করা হবে? এই অচ্ছিন্নত্বক্ পলেষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারী দেয়?” BSB BSB: David asked the men who were standing with him, “What will be done for the man who kills this Philistine and removes this disgrace from Israel? Just who is this uncircumcised Philistine, that he should defy the armies of the living God?”
27 ULB তাতে লোকেরা যা বলাবলি করছিল সেইমতই তাঁকে জানানো হল যে, ওকে যে মেরে ফেলবে সে কি কি পুরুস্কার পাবে। BSB BSB: The people told him about the offer, saying, “That is what will be done for the man who kills him.”
28 ULB সেই লোকদের সঙ্গে তাঁর কথাবার্তার সময়ে তাঁর বড় ভাই ইলীয়াব সব শুনলেন; তাই ইলীয়াব দায়ূদের উপর রাগে জ্বলে উঠে বললেন, “তুই কেন এখানে নেমে এসেছিস? মরু-এলাকায় ভেড়াগুলো কার কাছে রেখে এসেছিস? তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি। তুই যুদ্ধ দেখতে এসেছিস,” BSB BSB: Now when David’s oldest brother Eliab heard him speaking to the men, his anger burned against David. “Why have you come down here?” he asked. “And with whom did you leave those few sheep in the wilderness? I know your pride and wickedness of heart—you have come down to see the battle!”
29 ULB দায়ূদ বললেন, “আমি কি করলাম? এটা কি একটা প্রশ্ন নয়?” BSB BSB: “What have I done now?” said David. “Was it not just a question?”
30 ULB পরে তিনি অন্য লোকের কাছে গিয়ে তাকে সেই একই কথা জিজ্ঞাসা করলেন আর লোকেরা তাঁকে আগের মতই উত্তর দিল। BSB BSB: Then he turned from him toward another and asked about the offer, and those people answered him just as the first ones had answered.
31 ULB তখন দায়ূদ যা যা বলছিলেন তা সারা দেশে ছড়িয়ে পড়ল ও শৌলের কাছে তাঁর বিষয়ে জানান হল। তাতে তিনি তাঁকে ডেকে পাঠালেন। BSB BSB: Now David’s words were overheard and reported to Saul, who sent for him.
32 ULB তখন দায়ূদ শৌলকে বললেন, “ওকে দেখে কারো হৃদয় হতাশ না হোক; আপনার এই দাস গিয়ে এই পলেষ্টীয়ের সঙ্গে যুদ্ধ করবে।” BSB BSB: And David said to Saul, “Let no man’s heart fail on account of this Philistine. Your servant will go and fight him!”
33 ULB তখন শৌল দায়ূদকে বললেন, “তুমি ঐ পলেষ্টীয়টার সঙ্গে গিয়ে যুদ্ধ করতে পারবে না, কারণ তুমি একটি ছোট ছেলে, আর ঐ পলেষ্টীয়টা অল্প বয়স থেকেই যোদ্ধা।” BSB BSB: But Saul replied, “You cannot go out against this Philistine to fight him. You are just a boy, and he has been a warrior from his youth.”
34 ULB দায়ূদ শৌলকে বললেন, “আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল রক্ষা করছিল তখন একটি সিংহ ও একটি ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিল; BSB BSB: David replied, “Your servant has been tending his father’s sheep, and whenever a lion or a bear came and carried off a lamb from the flock,
35 ULB তখন আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে তার মুখ থেকে ভেড়াটাকে রক্ষা করেছি। পরে সে উঠে যখন আমাকে রুখে দাঁড়াত তখন আমি তার দাড়ি ধরে আঘাত করে সেটাকে মেরে ফেললাম। BSB BSB: I went after it, struck it down, and delivered the lamb from its mouth. If it reared up against me, I would grab it by its fur, strike it down, and kill it.
36 ULB আপনার এই দাস সেই সিংহ, ভাল্লুক দুটোকেই মেরে ফেলেছে, আর এই অচ্ছিন্নত্বক্ পলেষ্টীয়টা ঐগুলোর মধ্য একটার মত হবে, কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারী দিয়েছে।” BSB BSB: Your servant has killed lions and bears; this uncircumcised Philistine will be like one of them, for he has defied the armies of the living God.”
37 ULB দায়ূদ বললেন, “সদাপ্রভু, যিনি আমাকে সিংহ আর ভাল্লুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনিই আমাকে ঐ পলেষ্টীয়টার হাত থেকেও রক্ষা করবেন।” তখন শৌল দায়ূদকে বললেন, “যাও, সদাপ্রভু তোমার সহবর্ত্তী হবেন।” BSB BSB: David added, “The LORD, who delivered me from the claws of the lion and the bear, will deliver me from the hand of this Philistine.” “Go,” said Saul, “and may the LORD be with you.”
38 ULB পরে শৌল তাঁর নিজের পোশাক দায়ূদকে পরিয়ে দিলেন। তিনি তাঁর মাথায় পিতলের শিরস্ত্র আর গায়ে বর্ম্ম দিলেন। BSB BSB: Then Saul clothed David in his own tunic, put a bronze helmet on his head, and dressed him in armor.
39 ULB তখন দায়ূদ তাঁর পোশাকের উপরে শৌলের তলোয়ারটা বেঁধে হাঁটতে চেষ্টা করলেন, কারণ আগে তিনি তা কখনও অভ্যাস করেন নি। তখন দায়ূদ শৌলকে বললেন, “এই সব পরে আমি যেতে পারব না, কারণ এর আগে আমি তা কখনও অভ্যাস করিনি।” পরে দায়ূদ সেগুলো খুলে ফেললেন। BSB BSB: David strapped his sword over the tunic and tried to walk, but he was not accustomed to them. “I cannot walk in these,” David said to Saul. “I am not accustomed to them.” So David took them off.
40 ULB তারপর তিনি তাঁর লাঠিখানা হাতে নিলেন এবং নদীর স্রোতের মধ্য থেকে পাঁচটা মসৃণ পাথর বেছে নিয়ে রাখালের অর্থাৎ তাঁর চামড়ার থলির মধ্যে রাখলেন। তারপর তাঁর ফিংগাটা নিয়ে তিনি সেই পলেষ্টীয়ের দিকে এগিয়ে যেতে লাগলেন, BSB BSB: And David took his staff in his hand, selected five smooth stones from the brook, and put them in the pouch of his shepherd’s bag. And with his sling in hand, he approached the Philistine.
41 ULB আর সেই পলেষ্টীয়ও দায়ূদের দিকে এগিয়ে আসতে লাগল। তার ঢাল বহনকারী ঢাল নিয়ে তার সামনে সামনে আসছিল। BSB BSB: Now the Philistine came closer and closer to David, with his shield-bearer before him.
42 ULB সেই পলেষ্টীয় দায়ূদের দিকে ভাল করে তাকিয়ে দেখে তাকে তুচ্ছ করল, কারণ দায়ূদের বয়স অল্প ছিল। তাঁর গায়ের রং লালচে এবং চেহারা সুন্দর ছিল। BSB BSB: When the Philistine looked and saw David, he despised him because he was just a boy, ruddy and handsome.
44 ULB পলেষ্টীয় দায়ূদকে আরও বলল, “তুই আমার কাছে আয়; আমি তোর মাংস আকাশের পাখী আর বুনো পশুদের খেতে দিই।” BSB BSB: “Come here,” he called to David, “and I will give your flesh to the birds of the air and the beasts of the field!”
45 ULB তখন দায়ূদ সেই পলেষ্টীয়কে বললেন, “তুমি আমার কাছে এসেছ তলোয়ার, বর্শা আর ছোরা নিয়ে, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছি বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলীয় সৈন্যদলের ঈশ্বরের নাম নিয়ে, যাঁকে তুমি টিটকারী দিয়েছ। BSB BSB: But David said to the Philistine, “You come against me with sword and spear and javelin, but I come against you in the name of the LORD of Hosts, the God of the armies of Israel, whom you have defied.
46 ULB আজ সদাপ্রভু তোমাকে আমার হাতে তুলে দেবেন। আমি তোমাকে আঘাত করব আর তোমার মাথা কেটে নেব। আজকেই আমি পলেষ্টীয় সৈন্যদের মৃতদেহ আকাশের পাখী ও পৃথিবীর পশুদের খেতে দেব। তা দেখে পৃথিবীর সবাই জানতে পারবে যে, ইস্রায়েলীয়দের পক্ষে একজন ঈশ্বর আছেন। BSB BSB: This day the LORD will deliver you into my hand. This day I will strike you down, cut off your head, and give the carcasses of the Philistine army to the birds of the air and the creatures of the earth. Then the whole world will know that there is a God in Israel.
47 ULB যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে, সদাপ্রভু কোন তলোয়ার বা বর্শা দিয়ে উদ্ধার করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর; আর তিনি আমাদের হাতে তোমাদের তুলে দেবেন।” BSB BSB: And all those assembled here will know that it is not by sword or spear that the LORD saves; for the battle is the LORD’s, and He will give all of you into our hands.”
48 ULB ঐ পলেষ্টীয় যখন দায়ূদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগল তখন দায়ূদও তার কাছে যাবার জন্য বিপক্ষের সৈন্যদলের দিকে দৌড়ে গেলেন, BSB BSB: As the Philistine started forward to attack him, David ran quickly toward the battle line to meet him.
49 ULB আর তাঁর থলি থেকে একটা পাথর নিয়ে ফিংগাতে বসিয়ে ঘোরাতে ঘোরাতে সেই পলেষ্টীয়ের কপালে সেটা ছুঁড়ে মারলেন। পাথরটা তার কপালে বসে গেলে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। BSB BSB: Then David reached into his bag, took out a stone, and slung it, striking the Philistine on the forehead. The stone sank into his forehead, and he fell facedown on the ground.
50 ULB এইভাবে দায়ূদ শুধু একটা ফিংগা আর একটা পাথর দিয়ে সেই পলেষ্টীয়কে হারিয়ে দিয়েছিলেন। তাঁর হাতে কোন তলোয়ার না থাকলেও তিনি সেই পলেষ্টীয়কে আঘাত করেছিলেন এবং তাকে মেরে ফেলেছিলেন। BSB BSB: Thus David prevailed over the Philistine with a sling and a stone; without a sword in his hand he struck down the Philistine and killed him.
51 ULB তখন দায়ূদ দৌড়ে গিয়ে সেই পলেষ্টীয়ের পাশে দাঁড়ালেন এবং তারই তলোয়ার খাপ থেকে টেনে বের করে নিয়ে তাকে মেরে ফেললেন এবং তার মাথাটা কেটে নিলেন। পলেষ্টীয়েরা যখন দেখল যে, তাদের প্রধান বীর মরে গেছে তখন তারা পালাতে শুরু করল। BSB BSB: David ran and stood over him. He grabbed the Philistine’s sword and pulled it from its sheath and killed him, and he cut off his head with the sword. When the Philistines saw that their hero was dead, they turned and ran.
53 ULB পরে ইস্রায়েলীয়েরা পলেষ্টীয়দের পিছনে তাড়া করা বন্ধ করে ফিরে এসে তাদের ছাউনি লুঠ করতে লাগল। BSB BSB: When the Israelites returned from their pursuit of the Philistines, they plundered their camps.
54 ULB পরে দায়ূদ সেই পলেষ্টীয় মাথাটা যিরূশালেমে নিয়ে গেলেন, আর তার অস্ত্রশস্ত্র ও যুদ্ধের পোশাক তিনি নিজের তাঁবুতে রাখলেন। BSB BSB: David took the head of the Philistine and brought it to Jerusalem, and he put Goliath’s weapons in his own tent.
55 ULB দায়ূদকে সেই পলেষ্টীয়ের সঙ্গে যুদ্ধ করতে যেতে দেখে শৌল তাঁর সেনাপতি অব্নেরকে বলেছিলেন, “আচ্ছা অব্নের, এই যুবকটি কার ছেলে?” উত্তরে অবনের বলেছিলেন, “মহারাজ, আপনার প্রাণের দিব্য দিয়ে বলছি যে, আমি জানি না।” BSB BSB: As Saul had watched David going out to confront the Philistine, he said to Abner the commander of the army, “Abner, whose son is this young man?” “As surely as you live, O king,” Abner replied, “I do not know.”
56 ULB তখন রাজা বলেছিলেন, “তুমি খোঁজ নাও যুবকটি কার ছেলে।” BSB BSB: “Find out whose son this young man is!” said the king.
57 ULB তারপর দায়ূদ যখন সেই পলেষ্টীয়কে মেরে ফিরে আসছিলেন তখন অব্নের তাঁকে নিয়ে শৌলের কাছে গেলেন। তাঁর হাতে ঐ পলেষ্টীয়ের মুণ্ডটা ছিল। BSB BSB: So when David returned from killing the Philistine, still holding his head in his hand, Abner took him and brought him before Saul.
58 ULB শৌল তাঁকে জিজ্ঞাসা করলেন, “যুবক, তুমি কার ছেলে?” দায়ুদ বললেন, “আমি আপনার দাস বৈৎলেহমীয় যিশয়ের ছেলে।” BSB BSB: “Whose son are you, young man?” asked Saul. “I am the son of your servant Jesse of Bethlehem,” David replied.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.