1 ULB পরে হান্না প্রার্থনা করে বললেন, “আমার হৃদয় সদাপ্রভুতে উল্লাসিত; আমার শিং সদাপ্রভুতে উন্নত হলো; শত্রুদের কাছে আমার মুখ উজ্জ্বল হল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা। BSB BSB: At that time Hannah prayed: “My heart rejoices in the LORD; my horn is exalted in the LORD. My mouth speaks boldly against my enemies, for I rejoice in Your salvation.
2 ULB সদাপ্রভুর মত পবিত্র আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই; আমাদের ঈশ্বরের মত শৈল আর নেই। BSB BSB: There is no one holy like the LORD. Indeed, there is no one besides You! And there is no Rock like our God.
3 ULB তোমরা এমন গর্বের কথা আর বোলো না, তোমাদের মুখ থেকে অহংকারের কথা বের না হোক; কারণ সদাপ্রভু জ্ঞানের ঈশ্বর, তাঁর সব কাজ দাড়িপাল্লায় পরিমাপ করা হয়। BSB BSB: Do not boast so proudly, or let arrogance come from your mouth, for the LORD is a God who knows, and by Him actions are weighed.
4 ULB শক্তিমানদের ধনুক ভেঙ্গে গেল, যারা পড়ে গিয়েছিল তারা শক্তিতে পরিপূর্ণ হলো। BSB BSB: The bows of the mighty are broken, but the feeble are equipped with strength.
5 ULB পরিতৃপ্তেরা খাবারের জন্য বেতনভুক্ত হলো; যাদের খিদে ছিল তাদের আর খিদে পেল না; এমনকি, বন্ধ্যা স্ত্রী সাতটি সন্তানের জন্ম দিল, আর যার অনেক সন্তান সে দুর্বল হলো। BSB BSB: The well-fed hire themselves out for food, but the starving hunger no more. The barren woman gives birth to seven, but she who has many sons pines away.
6 ULB সদাপ্রভু মারেন ও বাঁচান; তিনিই পাতালে নামান ও উপরে তোলেন। BSB BSB: The LORD brings death and gives life; He brings down to Sheol and raises up.
7 ULB সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। BSB BSB: The LORD sends poverty and wealth; He humbles and He exalts.
8 ULB তিনি ধূলো থেকে গরিবকে তোলেন, আর ছাইয়ের গাদা থেকে দরিদ্রকে তোলেন, সম্মানীয় লোকদের সঙ্গে বসিয়ে দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন। কারণ পৃথিবীর থামগুলি সদাপ্রভুরই, তিনি সেগুলির উপরে জগত স্থাপন করেছেন। BSB BSB: He raises the poor from the dust and lifts the needy from the ash heap. He seats them among princes and bestows on them a throne of honor. For the foundations of the earth are the LORD’s, and upon them He has set the world.
9 ULB তিনি তাঁর সাধুদের চরণ রক্ষা করবেন, কিন্তু দুষ্টরা অন্ধকারে নীরব হবে; কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হবে না। BSB BSB: He guards the steps of His faithful ones, but the wicked perish in darkness; for by his own strength shall no man prevail.
10 ULB সদাপ্রভুর সঙ্গে বিবাদকারীরা চূর্ণ বিচূর্ণ হবে, তিনি স্বর্গে থেকে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর রাজাকে শক্তি দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির শিং (মাথা) উন্নত করবেন।” BSB BSB: Those who oppose the LORD will be shattered. He will thunder from heaven against them. The LORD will judge the ends of the earth and will give power to His king. He will exalt the horn of His anointed.”
11 ULB পরে ইল্কানা রামায় নিজের বাড়ীতে গেলেন। আর ছেলেটি এলি যাজকের সামনে সদাপ্রভুর সেবা করতে লাগলেন। BSB BSB: Then Elkanah went home to Ramah, but the boy began ministering to the LORD before Eli the priest.
12 ULB এলির দুই ছেলে ভীষণ দুষ্ট ছিল, তারা সদাপ্রভুকে জানত না। BSB BSB: Now the sons of Eli were wicked men; they had no regard for the LORD
13 ULB বাস্তবে ঐ যাজকেরা লোকদের সঙ্গে এইরকম ব্যবহার করত; কেউ বলিদান করলে যখন তার মাংস সেদ্ধ করা হত, তখন যাজকের চাকর তিনটি কাঁটাযুক্ত চামচ হাতে করে নিয়ে আসত। BSB BSB: or for the custom of the priests with the people. When any man offered a sacrifice, the servant of the priest would come with a three-pronged meat fork while the meat was boiling
14 ULB এবং সে ডেচকিতে কিংবা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই যাজক কাঁটায় করে নিয়ে যেত; ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত। BSB BSB: and plunge it into the pan or kettle or cauldron or cooking pot. And the priest would claim for himself whatever the meat fork brought up. This is how they treated all the Israelites who came to Shiloh.
15 ULB আবার চর্বি আগুনে পোড়ার আগেই যাজকের চাকর এসে যে লোকটি উৎসর্গ করত তাকে বলত, “যাজককে আগুনে ঝল্সাবার জন্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচাই নেবেন।” BSB BSB: Even before the fat was burned, the servant of the priest would come and say to the man who was sacrificing, “Give the priest some meat to roast, because he will not accept boiled meat from you, but only raw.”
16 ULB আর ঐ ব্যক্তি যখন বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত গ্রহণ কর,” তখন সে এর উত্তরে বলত, “না, এখনই দাও, না হলে কেড়ে নেব।” BSB BSB: And if any man said to him, “The fat must be burned first; then you may take whatever you want,” the servant would reply, “No, you must give it to me right now. If you refuse, I will take it by force!”
17 ULB এইভাবে সদাপ্রভুর সমানে ঐ যুবকদের পাপ ভীষণ বেড়ে গেল, কারণ লোকেরা সদাপ্রভুর নৈবেদ্য তুচ্ছ করত। BSB BSB: Thus the sin of these young men was severe in the sight of the LORD, for they were treating the LORD’s offering with contempt.
18 ULB কিন্তু ছোট ছেলে শমূয়েল মসীনা সুতোর এফোদ পরে সদাপ্রভুর সেবা করতেন। BSB BSB: Now Samuel was ministering before the LORD—a boy wearing a linen ephod.
19 ULB আর তাঁর মা প্রতি বছর একটি ছোট পোশাক তৈরী করে স্বামীর সঙ্গে বার্ষিক বলিদান করতে যাওয়ার সময়ে তা এনে তাঁকে দিতেন। BSB BSB: Each year his mother would make him a little robe and bring it to him when she went with her husband to offer the annual sacrifice.
20 ULB আর এলি ইল্কানা ও তাঁর স্ত্রীকে এই আশীর্বাদ করলেন, “সদাপ্রভুকে যা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে তিনি এই স্ত্রী থেকে তোমাকে আরও সন্তান দিন।” পরে তাঁরা তাঁদের বাড়ী চলে গেলেন। BSB BSB: And Eli would bless Elkanah and his wife, saying, “May the LORD give you children by this woman in place of the one she dedicated to the LORD.” Then they would go home.
21 ULB আর সদাপ্রভু হান্নার যত্ন নিলেন; তাতে তিনি গর্ভবতী হলেন, তিনি তিনটি ছেলে ও দুই মেয়ের জন্ম দিলেন। এদিকে ছোট শমূয়েল সদাপ্রভুর সামনে বড় হয়ে উঠতে লাগলেন। BSB BSB: So the LORD attended to Hannah, and she conceived and gave birth to three sons and two daughters. Meanwhile, the boy Samuel grew up in the presence of the LORD.
22 ULB আর এলি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং সমস্ত ইস্রায়েলীয়দের প্রতি তাঁর ছেলেরা যা যা করে, সেই সমস্ত কথা এবং সমাগম তাঁবুর দরজার সামনে সেবায় নিয়োজিত স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচার করত, সেই কথা তিনি শুনতে পেলেন। BSB BSB: Now Eli was very old, and he heard about everything his sons were doing to all Israel and how they were sleeping with the women who served at the entrance to the Tent of Meeting.
23 ULB তখন তিনি তাদের বললেন, “তোমরা কেন এমন ব্যবহার করছ? আমি এই সব লোকের কাছ থেকে তোমাদের খারাপ কাজের কথা শুনতে পাচ্ছি। BSB BSB: “Why are you doing these things?” Eli said to his sons. “I hear about your wicked deeds from all these people.
24 ULB হে আমার সন্তানেরা না না, আমি লোকদের যে সব কথা শুনতে পাচ্ছি তা ভাল নয়; তোমরা সদাপ্রভুর প্রজাদের আজ্ঞা অমান্য করতে বাধ্য করছ। BSB BSB: No, my sons; it is not a good report I hear circulating among the LORD’s people.
25 ULB মানুষ যদি মানুষের বিরুদ্ধে পাপ করে, তবে ঈশ্বর তার বিচার করবেন; কিন্তু মানুষ যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে, তবে তার জন্য কে বিনতি করবে?” তবুও তারা তাদের বাবার কথায় কান দিত না, কারণ সদাপ্রভু তাদের মেরে ফেলবেন বলে ঠিক করেছিলেন। BSB BSB: If a man sins against another man, God can intercede for him; but if a man sins against the LORD, who can intercede for him?” But they would not listen to their father, since the LORD intended to put them to death.
26 ULB কিন্তু ছোট ছেলে শমূয়েল বৃদ্ধি পেয়ে সদাপ্রভু ও মানুষের কাছে অনুগ্রহ পেতেন। BSB BSB: And the boy Samuel continued to grow in stature and in favor with the LORD and with man.
27 ULB পরে ঈশ্বরের একজন লোক এলির কাছে এসে বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘যে সময়ে তোমার পূর্বপুরুষেরা মিসরে ফরৌণের বংশধরদের অধীনে ছিল, তখন আমি কি তাদের কাছে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করি নি? BSB BSB: Then a man of God came to Eli and told him, “This is what the LORD says: ‘Did I not clearly reveal Myself to your father’s house when they were in Egypt under Pharaoh’s house?
28 ULB আমার যাজক হওয়ার জন্য, আমার যজ্ঞবেদির ওপর বলি উত্সর্গ করতে ও ধূপ জ্বালাতে আমার সামনে এফোদ পরতে আমি না ইস্রায়েলীয়দের সমস্ত বংশ থেকে তাকে মনোনীত করেছিলাম? আর ইস্রায়েল সন্তানদের আগুনে উৎসর্গ করা সমস্ত উপহার না তোমার পূর্বপুরুষদের দিয়েছিলাম? BSB BSB: And out of all the tribes of Israel I selected your father to be My priest, to offer sacrifices on My altar, to burn incense, and to wear an ephod in My presence. I also gave to the house of your father all the food offerings of the Israelites.
29 ULB অতএব আমি আমার ঘরে যা উৎসর্গ করতে আদেশ দিয়েছি, আমার সেই বলি ও নৈবেদ্যকে কেন তোমরা পদাঘাত (তুচ্ছ) করছ? এবং আমার প্রজা ইস্রায়েলীয়দের নৈবেদ্যের প্রথম অংশ, যা দিয়ে তোমরা নিজেদের মোটাসোটা কর, এই বিষয়ে তুমি কেন আমার থেকে তোমার ছেলেদের বেশি সম্মান করছ?’ BSB BSB: Why then do you kick at My sacrifice and offering that I have prescribed for My dwelling place? You have honored your sons more than Me by fattening yourselves with the best of all the offerings of My people Israel.’
30 ULB সেইজন্য ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন, ‘আমি অবশ্যই বলেছিলাম, তোমার বংশ ও তোমার পূর্বপুরুষ চিরকাল আমার সামনে যাতায়াত করবে,’ কিন্তু এখন সদাপ্রভু বলেন, ‘তা আমার থেকে দূরে থাকুক। কারণ যারা আমাকে সম্মান করে, তাদেরকে আমি সম্মান করব; কিন্তু যারা আমাকে তুচ্ছ করে, তাদেরও তুচ্ছ করা হবে।’ BSB BSB: Therefore, the LORD, the God of Israel, declares: ‘I did indeed say that your house and the house of your father would walk before Me forever. But now the LORD declares: Far be it from Me! For I will honor those who honor Me, but those who despise Me will be disdained.
31 ULB দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি তোমার শক্তি ও তোমার পূর্বপুরুষদের শক্তি ধ্বংস করব, তোমার বংশে একটি বৃদ্ধও থাকবে না। BSB BSB: Behold, the days are coming when I will cut off your strength and the strength of your father’s house, so that no one in it will reach old age.
32 ULB আর ঈশ্বর ইস্রায়েলের যে সমস্ত মঙ্গল করবেন তাতে তুমি আমার ঘরের দুর্দশা দেখতে পাবে এবং তোমার বংশে কেউ কখনও বৃদ্ধ হবে না। BSB BSB: You will see distress in My dwelling place. Despite all that is good in Israel, no one in your house will ever again reach old age.
33 ULB আর আমি আমার যজ্ঞবেদি থেকে তোমার যে লোককে ছেঁটে না ফেলব, সে তোমার চোখের ক্ষয় ও প্রানের ব্যথা জন্মাবার জন্য থাকবে এবং তোমার বংশে উত্পন্ন সমস্ত লোক যৌবন অবস্থায় মারা যাবে। BSB BSB: And every one of you that I do not cut off from My altar, I will cause your eyes to fail and your heart to grieve. All your descendants will die by the sword of men.
34 ULB আর তোমার দুই ছেলের উপরে, হফ্নি ও পীনহসের সঙ্গে যা ঘটবে, তা তোমার জন্য একটা চিহ্ন হবে; তারা দুইজনেই একই দিনে মারা যাবে। BSB BSB: And this sign shall come to you concerning your two sons Hophni and Phinehas: They will both die on the same day.
35 ULB আর আমি আমার জন্য একজন বিশ্বস্ত যাজককে উত্পন্ন করব, যে আমার হৃদয়ের ও আমার মনের মত কাজ করবে; আর আমি তার এক বংশকে স্থায়ী করব; সে সব সময় আমার অভিষিক্ত ব্যক্তির সামনে যাতায়াত করবে। BSB BSB: Then I will raise up for Myself a faithful priest. He will do whatever is in My heart and mind. And I will build for him an enduring house, and he will walk before My anointed one for all time.
36 ULB আর তোমার বংশের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রুপোর মুদ্রা ও এক টুকরো রুটির জন্য তার কাছে অনুরোধ করতে আসবে, আর বলবে, ‘অনুরোধ করি, আমি যাতে এক টুকরো রুটি খেতে পাই, সেই জন্য একটি যাজকের পদে আমাকে নিযুক্ত করুন’।” BSB BSB: And everyone left in your house will come and bow down to him for a piece of silver or a morsel of bread, pleading, “Please appoint me to some priestly office so that I can eat a piece of bread.”’”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.