1 ULB পরে শমূয়েল যখন বৃদ্ধ হলেন, তখন তাঁর ছেলেদেরকে শাসনকর্তা করে ইস্রায়েলের ওপর নিযুক্ত করলেন। BSB BSB: When Samuel grew old, he appointed his sons as judges over Israel.
2 ULB তাঁর বড় ছেলের নাম যোয়েল, দ্বিতীয় ছেলের নাম অবিয়; তারা বের্-শেবাতে বিচার করত, BSB BSB: The name of his firstborn son was Joel, and the name of his second was Abijah. They were judges in Beersheba.
3 ULB কিন্তু তার ছেলেরা তাঁর পথে চলত না, তারা ধন লাভের আশায় বিপথে গেল, ঘুষ নিত ও উল্টো বিচার করত। BSB BSB: But his sons did not walk in his ways; they turned aside toward dishonest gain, accepting bribes and perverting justice.
4 ULB তাই ইস্রায়েলের প্রাচীন নেতারা একত্র হলেন এবং রামায় শমূয়েলের কাছে গিয়ে, BSB BSB: So all the elders of Israel gathered together and came to Samuel at Ramah.
5 ULB তারা তাঁকে বললেন, “দেখুন, আপনি বৃদ্ধ হয়েছেন এবং আপনার ছেলেরা আপনার পথে চলছে না, এখন অন্যান্য জাতিদের মত আমাদের বিচার করতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন।” BSB BSB: “Look,” they said, “you are old, and your sons do not walk in your ways. Now appoint a king to judge us like all the other nations.”
6 ULB “আমাদের শাসন করবার জন্য আমাদের একজন রাজা দিন,” তাদের এই কথা শমূয়েলের কাছে ভাল মনে হল না; তাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। BSB BSB: But when they said, “Give us a king to judge us,” their demand was displeasing in the sight of Samuel; so he prayed to the LORD.
7 ULB তখন সদাপ্রভু শমূয়েলকে বললেন, “এই লোকেরা তোমাকে যা যা বলছে, সেই সমস্ত বিষয়ে তুমি তাদের কথা শোন, কারণ তারা তোমাকে অগ্রাহ্য করল, এমন নয়, আমাকেই অগ্রাহ্য করল, যেন আমি তাদের উপর রাজত্ব না করি। BSB BSB: And the LORD said to Samuel, “Listen to the voice of the people in all that they say to you. For it is not you they have rejected, but they have rejected Me as their king.
8 ULB যে দিন মিসর থেকে তাদের বের করে নিয়ে এসেছিলাম, সেইদিন থেকে আজ পর্যন্ত তারা যেমন ব্যবহার করে চলেছে, অন্য দেবতাদের সেবা করার জন্য আমাকে ত্যাগ করেছে, তেমন ব্যবহার তোমার প্রতিও করছে। BSB BSB: Just as they have done from the day I brought them up out of Egypt until this day, forsaking Me and serving other gods, so they are doing to you.
9 ULB এখন তাদের কথা মেনে নাও; কিন্তু তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে সাক্ষী দাও এবং তাদের উপর যে রাজত্ব করবে, সেই রাজার নিয়ম তাদেরকে জানাও।” BSB BSB: Now listen to their voice; but you must solemnly warn them and show them the manner of the king who will reign over them.”
10 ULB পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা চেয়েছিল, তাদেরকে তিনি সদাপ্রভুর সেই সমস্ত কথা জানালেন। BSB BSB: So Samuel spoke all the words of the LORD to the people who were asking him for a king.
11 ULB আরও বললেন, “তোমাদের উপরে রাজত্বকারী রাজার এইরকম নিয়ম হবে; তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও ঘোড়ার উপর নিযুক্ত করবেন এবং তারা তাঁর রথের আগে আগে দৌড়াবে। BSB BSB: He said, “This will be the manner of the king who will reign over you: He will take your sons and appoint them to serve his own chariots and horses, and to run in front of his chariots.
12 ULB আর তিনি নিজের জন্য তাদেরকে হাজার সৈন্যের উপরে ও পঞ্চাশজন সৈন্যের উপরে সেনাপতি করে নিযুক্ত করবেন এবং কাউকে কাউকে তিনি তাঁর জমি চাষের ও ফসল কাটবার কাজে এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র ও রথের সাজ সরঞ্জাম তৈরী করবার কাজে লাগাবেন। BSB BSB: He will appoint some for himself as commanders of thousands and of fifties, and others to plow his ground, to reap his harvest, and to make his weapons of war and equipment for his chariots.
13 ULB আর তিনি তোমাদের মেয়েদের নিয়ে সুগন্ধি তৈরী, রাধুনী ও রুটি তৈরীর কাজ করাবেন। BSB BSB: And he will take your daughters to be perfumers, cooks, and bakers.
14 ULB তিনি তোমাদের সবচেয়ে ভাল জমি, আংগুর ক্ষেত ও সমস্ত জিতবৃক্ষ নিয়ে তাঁর কর্মচারীদের দেবেন। BSB BSB: He will take the best of your fields and vineyards and olive groves and give them to his servants.
15 ULB তোমাদের শস্য ও আংগুরের দশ ভাগের এক ভাগ নিয়ে তিনি তাঁর কর্মচারী ও অন্যান্য দাসদের দেবেন। BSB BSB: He will take a tenth of your grain and grape harvest and give it to his officials and servants.
16 ULB তিনি তোমাদের দাসদাসী এবং তোমাদের সেরা যুবকদের ও গাধাগুলো নিয়ে নিজের কাজে লাগাবেন। BSB BSB: And he will take your menservants and maidservants and your best cattle and donkeys and put them to his own use.
17 ULB তোমাদের ভেড়ার পালের দশ ভাগের এক ভাগ তিনি নিয়ে নেবেন আর তোমরা তাঁর দাস হবে। BSB BSB: He will take a tenth of your flocks, and you yourselves will become his slaves.
18 ULB সেই দিন তোমরা তোমাদের মনোনীত রাজার জন্য কাঁদবে, কিন্তু সেই দিন সদাপ্রভু তোমাদের উত্তর দেবেন না।” BSB BSB: When that day comes, you will beg for relief from the king you have chosen, but the LORD will not answer you on that day.”
19 ULB তবুও লোকেরা শমূয়েলের এই সব কথা শুনতে রাজী হল না, তারা বলল, “না, আমাদের উপরে একজন রাজা চাই। BSB BSB: Nevertheless, the people refused to listen to Samuel. “No!” they said. “We must have a king over us.
20 ULB তাহলে আমরা অন্য সব জাতির সমান হব এবং আমাদের রাজা আমাদের বিচার করবেন ও আমাদের আগে আগে থেকে যুদ্ধ করবেন।” BSB BSB: Then we will be like all the other nations, with a king to judge us, to go out before us, and to fight our battles.”
21 ULB তখন শমূয়েল লোকদের সব কথা শুনে সদাপ্রভুর কাছে তা বললেন। BSB BSB: Samuel listened to all the words of the people and repeated them in the hearing of the LORD.
22 ULB তাতে সদাপ্রভু শমূয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য একজনকে রাজা কর।” তখন শমূয়েল ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা প্রত্যেকে নিজের নিজের নগরে যাও।” BSB BSB: “Listen to their voice,” the LORD said to Samuel. “Appoint a king for them.” Then Samuel told the men of Israel, “Everyone must go back to his city.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.