1 ULB পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং দায়ূদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে কবর দেওয়া হল। আর তাঁর ছেলে যিহোরাম তাঁর জায়গায় রাজা হলেন। BSB BSB: And Jehoshaphat rested with his fathers and was buried with them in the City of David. And his son Jehoram reigned in his place.
2 ULB যিহোশাফটের ছেলে যিহোরামের মধ্যে তাঁর ভাইদের নাম ছিল অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল ও শফটিয়, এরা সবাই ছিল ইস্রায়েলের রাজা যিহোশাফটের ছেলে। BSB BSB: Jehoram’s brothers, the sons of Jehoshaphat, were Azariah, Jehiel, Zechariah, Azariah, Michael, and Shephatiah; these were all sons of Jehoshaphat king of Israel.
3 ULB আর তাদের বাবা তাদেরকে অনেক সম্পত্তি, অর্থাৎ রুপো, সোনা ও অনেক দামী জিনিস এবং যিহূদা দেশে প্রাচীরে ঘেরা গ্রাম নগরগুলি দান করেছিলেন, কিন্তু যিহোরাম বড় ছেলে বলে তাঁকে রাজ্য দিয়েছিলেন। BSB BSB: Their father had given them many gifts of silver and gold and precious things, as well as the fortified cities in Judah; but he gave the kingdom to Jehoram because he was the firstborn.
4 ULB যিহোরাম তাঁর বাবার রাজ্য অধীনে এনে নিজেকে শক্তিশালী করলেন; আর নিজের সমস্ত ভাইদের এবং ইস্রায়েলের কয়েকজন শাসনকর্তাকেও তরোয়াল দিয়ে হত্যা করলেন। BSB BSB: When Jehoram had established himself over his father’s kingdom, he strengthened himself by putting to the sword all his brothers along with some of the princes of Israel.
5 ULB যিহোরাম বত্রিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করে যিরূশালেমে আট বছর রাজত্ব করেন। BSB BSB: Jehoram was thirty-two years old when he became king, and he reigned in Jerusalem eight years.
6 ULB আহাবের বংশের লোকদের মতই তিনি ইস্রায়েলের রাজাদের পথে চলতেন; কারণ তিনি আহাবের মেয়েকে বিয়ে করেছিলেন। ফলে সদাপ্রভুর চোখে যা খারাপ তিনি তাই করতেন। BSB BSB: And Jehoram walked in the ways of the kings of Israel, just as the house of Ahab had done. For he married a daughter of Ahab and did evil in the sight of the LORD.
7 ULB তবুও সদাপ্রভু দায়ূদের সঙ্গে তাঁর করা নিয়মের জন্য এবং তাঁকে ও তাঁর সন্তানদেরকে চিরকাল একটা প্রদীপ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেইজন্য তিনি দায়ূদের বংশকে ধ্বংস করতে চাইলেন না। BSB BSB: Yet the LORD was unwilling to destroy the house of David, because of the covenant He had made with David, and since He had promised to maintain a lamp for David and his descendants forever.
8 ULB তাঁর সময়ে ইদোম যিহূদার কর্তৃত্ব না মেনে নিজেদের জন্য একজন রাজা ঠিক করল। BSB BSB: In the days of Jehoram, Edom rebelled against the hand of Judah and appointed their own king.
9 ULB কাজেই যিহোরাম তাঁর সেনাপতিদের ও সব রথ নিয়ে সেখানে গেলেন; আর রাতের বেলায় তিনি উঠে, যারা তাঁকে ঘেরাও করেছিল, সেই ইদোমীয়দের ও তাদের রথের সেনাপতিদের আঘাত করলেন। BSB BSB: So Jehoram crossed into Edom with his officers and all his chariots. When the Edomites surrounded him and his chariot commanders, he rose up and attacked by night.
10 ULB এইভাবে ইদোম আজও যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে; আর ঐ সময়ে লিব্নাও তাঁর কর্তৃত্ব অস্বীকার করল, কারণ তিনি তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিলেন। BSB BSB: So to this day Edom has been in rebellion against the hand of Judah. Likewise, Libnah rebelled against his hand at the same time, because Jehoram had forsaken the LORD, the God of his fathers.
11 ULB আরও তিনি যিহূদার অনেক পর্বতে উঁচু জায়গা তৈরী করলেন এবং যিরূশালেমের অধিবাসীদের ব্যভিচার করালেন ও যিহূদাকে বিপথে চালালেন। BSB BSB: Jehoram had also built high places on the hills of Judah; he had caused the people of Jerusalem to prostitute themselves and had led Judah astray.
12 ULB পরে তাঁর কাছে এলিয় ভাববাদীর কাছ থেকে একটা লিপি আসল; “তোমার বাবা দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি তোমার নিজের বাবা যিহোশাফটের পথে ও যিহূদার রাজা আসার পথে চল নি; BSB BSB: Then a letter came to Jehoram from Elijah the prophet, which stated: “This is what the LORD, the God of your father David, says: ‘You have not walked in the ways of your father Jehoshaphat or of Asa king of Judah,
13 ULB কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলেছ এবং আহাবের বংশের কাজ অনুসারে যিহূদাকে ও যিরূশালেমের লোকেদেরকে ব্যভিচার করিয়েছ; আরও তোমার চেয়ে ভাল বাবার বংশের ভাইদের মেরে ফেলেছ; BSB BSB: but you have walked in the ways of the kings of Israel and have caused Judah and the people of Jerusalem to prostitute themselves, just as the house of Ahab prostituted itself. You have also killed your brothers, your father’s family, who were better than you.
14 ULB তাই দেখ, সদাপ্রভু তোমার প্রজাদেরকে, তোমার সন্তানদের, তোমার স্ত্রীদেরকে ও তোমার সমস্ত সম্পত্তির উপর ভয়ংকর আঘাতে আহত করবেন। BSB BSB: So behold, the LORD is about to strike your people, your sons, your wives, and all your possessions with a serious blow.
15 ULB আর তুমি অন্ত্রের অসুখে ভুগতে থাকবে আর সেই অসুখে তোমার অন্ত্র বের হয়ে আসবে।’” BSB BSB: And day after day you yourself will suffer from a severe illness, a disease of your bowels, until it causes your bowels to come out.’”
16 ULB পরে সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের মন ও কূশীয়দের কাছে আরবীয়দের মন উত্তেজিত করে তুললেন BSB BSB: Then the LORD stirred against Jehoram the spirit of the Philistines and Arabs who lived near the Cushites.
17 ULB এবং তারা যিহূদার বিরুদ্ধে এসে প্রাচীর ভেঙ্গে রাজবাড়ীতে পাওয়া সব সম্পত্তি এবং তাঁর ছেলেদের ও তাঁর স্ত্রীদের নিয়ে গেল; ছোট ছেলে যিহোয়াহস ছাড়া তাঁর আর কোনো ছেলে বাকি থাকল না। BSB BSB: So they went to war against Judah, invaded it, and carried off all the possessions found in the king’s palace, along with his sons and wives; not a son was left to him except Jehoahaz, his youngest.
18 ULB এই সমস্ত ঘটনার পরে সদাপ্রভু তাঁকে দারুন অন্ত্রের অসুখ দিলেন যা ভাল হবার না। BSB BSB: After all this, the LORD afflicted Jehoram with an incurable disease of the bowels.
19 ULB তাতে দ্বিতীয় বছরের শেষে সেই রোগের দরুন তাঁর অন্ত্র বের হয়ে আসল এবং তিনি খুব যন্ত্রণা পেয়ে মারা গেলেন। আর তাঁর প্রজারা তাঁর জন্য তাঁর পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী আগুন জ্বালাল না। BSB BSB: This continued day after day until two full years had passed. Finally, his intestines came out because of his disease, and he died in severe pain. And his people did not make a fire in his honor as they had done for his fathers.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.