1 ULB আহসের বয়স কুড়ি বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন করেছিলেন তেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা তিনি করতেন না। BSB BSB: Ahaz was twenty years old when he became king, and he reigned in Jerusalem sixteen years. And unlike David his father, he did not do what was right in the eyes of the LORD.
2 ULB তিনি ইস্রায়েলের রাজাদের মতই চলতেন এবং বাল দেবতার জন্য তিনি ছাঁচে ঢেলে মূর্তি তৈরী করিয়েছিলেন। BSB BSB: Instead, he walked in the ways of the kings of Israel and even made cast images of the Baals.
3 ULB তিনি বিন্-হিন্নোমের ছেলের উপত্যকাতে ধূপ জ্বালাতেন এবং সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের জঘন্য কাজের মতই তিনিও তাঁর ছেলেদের আগুনে পুড়িয়ে হোম উৎসর্গ করলেন। BSB BSB: Moreover, Ahaz burned incense in the Valley of Ben-hinnom and sacrificed his sons in the fire, according to the abominations of the nations that the LORD had driven out before the Israelites.
4 ULB তিনি উঁচু জায়গা গুলোতে, পাহাড়ের উপরে ও প্রত্যেকটি ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে পশু উৎসর্গ করতেন ও ধূপ জ্বালাতেন। BSB BSB: And he sacrificed and burned incense on the high places, on the hills, and under every green tree.
5 ULB সেইজন্যই আহসের ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে তুলে দিলেন। অরামীয়েরা তাঁকে হারিয়ে দিল এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেশকে নিয়ে গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হাতেও আহসকে তুলে দিল। ইস্রায়েলের রাজা তাঁর অনেক লোককে মেরে ফেললেন। BSB BSB: So the LORD his God delivered Ahaz into the hand of the king of Aram, who attacked him and took many captives to Damascus. Ahaz was also delivered into the hand of the king of Israel, who struck him with great force.
6 ULB কারণ রমলিয়ের ছেলে পেকহ একদিনের মধ্যে যিহূদায় এক লক্ষ কুড়ি হাজার সাহসী সৈন্যকে মেরে ফেললেন, কারণ যিহূদার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিল। BSB BSB: For in one day Pekah son of Remaliah killed 120,000 valiant men in Judah. This happened because they had forsaken the LORD, the God of their fathers.
7 ULB আর সিখ্রি নামে একজন ইফ্রয়িমীয় শক্তিশালী যোদ্ধা রাজার ছেলে মাসেয়কে ও রাজবাড়ীর ভার পাওয়া কর্মচারী অস্রীকামকে এবং রাজার পরে দ্বিতীয় জায়গা যিনি ছিলেন সেই ইল্কানাকে মেরে ফেলল। BSB BSB: Zichri, a mighty man of Ephraim, killed Maaseiah the son of the king, Azrikam the governor of the palace, and Elkanah the second to the king.
8 ULB ইস্রায়েলীয়েরা তাদের জাতি ভাইদের মধ্য থেকে স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দী করে নিয়ে গেল। তাদের সংখ্যা ছিল দুই লক্ষ। তারা অনেক জিনিসও লুট করে শমরিয়াতে নিয়ে গেল। BSB BSB: Then the Israelites took 200,000 captives from their kinsmen—women, sons, and daughters. They also carried off a great deal of plunder and brought it to Samaria.
9 ULB কিন্তু সেখানে ওদেদ নামে সদাপ্রভুর একজন ভাববাদী ছিলেন। সৈন্যদল যখন শমরিয়াতে ফিরে আসছিল তখন তিনি তাদের সঙ্গে দেখা করতে গেলেন এবং তাদের বললেন, “আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যিহূদার উপর ভীষণ অসন্তুষ্ট হয়েছেন বলে তিনি তাদের আপনাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু রাগের চোটে আপনারা তাদের যেভাবে মেরে ফেলেছেন সেই কথা স্বর্গ পর্যন্ত পৌঁছেছে। BSB BSB: But a prophet of the LORD named Oded was there, and he went out to meet the army that returned to Samaria. “Look,” he said to them, “because of His wrath against Judah, the LORD, the God of your fathers, has delivered them into your hand. But you have slaughtered them in a rage that reaches up to heaven.
10 ULB আর এখন আপনারা যিহূদা ও যিরূশালেমের লোকদের আপনাদের দাস দাসী করে রাখতে চাইছেন। কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কি আপনারাও দোষী নন? BSB BSB: And now you intend to reduce to slavery the men and women of Judah and Jerusalem. But are you not also guilty before the LORD your God?
11 ULB এখন আপনারা আমার কথা শুনুন। আপনাদের জাতি ও ভাইদের মধ্য থেকে যাদের আপনারা বন্দী করে নিয়ে এসেছেন তাদের আপনারা ফেরত পাঠিয়ে দিন, কারণ সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ আপনাদের উপরে রয়েছে।” BSB BSB: Now therefore, listen to me and return the captives you took from your kinsmen, for the fierce anger of the LORD is upon you.”
12 ULB তখন ইফ্রয়িমের কয়েকজন নেতা যেমন সেই নেতারা হলেন যিহোহাননের ছেলে অসরিয়, মশিল্লেমোতের ছেলে বেরিখিয়, শল্লুমের ছেলে যিহিষ্কিয় ও হদ্লয়ের ছেলে অমাসা এরা যুদ্ধ থেকে যারা ফিরে আসছিল তাদের বিরুদ্ধে দাঁড়ালেন। BSB BSB: Then some of the leaders of the Ephraimites—Azariah son of Jehohanan, Berechiah son of Meshillemoth, Jehizkiah son of Shallum, and Amasa son of Hadlai—stood in opposition to those arriving from the war.
13 ULB তাঁরা তাদের বললেন, “ঐ বন্দীদের তোমরা এখানে আনবে না কারণ আমাদের পাপ ও দশ সবার থেকে বেশি; আনলে আমরা সদাপ্রভুর কাছে দোষী হব। আমাদের পাপ ও দোষের সঙ্গে কি তোমরা আরও কিছু যোগ দিতে চাও? আমরা তো ভীষণভাবে দোষী হয়েই রয়েছি আর সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ ইস্রায়েলের উপর রয়েছে।” BSB BSB: “You must not bring the captives here,” they said, “for you are proposing to bring guilt upon us from the LORD and to add to our sins and our guilt. For our guilt is great, and fierce anger is upon Israel.”
14 ULB তখন সৈন্যেরা সেই নেতাদের ও সমস্ত লোকদের সামনে সেই বন্দীদের ও লুটের জিনিসগুলো রাখল। BSB BSB: So the armed men left the captives and the plunder before the leaders and all the assembly.
15 ULB পরে সেই লোকেরা লুটের জিনিস থেকে কাপড় চোপড় নিয়ে বন্দীদের মধ্যে যারা উলঙ্গ ছিল তাদের সবাইকে কাপড় পরালেন। তাঁরা তাদের কাপড় চোপড়, জুতা ও খাবার দিলেন এবং তাদের আঘাতের উপর তেল ঢেলে দিলেন। এবং দুর্বলদের তাঁরা গাধার উপর চড়িয়ে যিরীহোতে, অর্থাৎ খেজুর শহরে তাদের নিজের লোকদের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন। পরে তাঁরা শমরিয়াতে ফিরে গেলেন। BSB BSB: Then the men who were designated by name arose, took charge of the captives, and provided from the plunder clothing for the naked. They clothed them, gave them sandals and food and drink, anointed their wounds, and put all the feeble on donkeys. So they brought them to Jericho, the City of Palms, to their brothers. Then they returned to Samaria.
16 ULB সেই সময় রাজা আহস সাহায্য চাইবার জন্য অশুর রাজার কাছে লোক পাঠালেন। BSB BSB: At that time King Ahaz sent for help from the king of Assyria.
17 ULB এর কারণ হল, ইদোমীয়েরা আবার এসে যিহূদা আক্রমণ করে লোকদের বন্দী করে নিয়ে গিয়েছিল। BSB BSB: The Edomites had again come and attacked Judah and carried away captives.
18 ULB এদিকে আবার পলেষ্টীয়েরা তখন নীচু পাহাড়ী এলাকার গ্রামগুলোতে এবং যিহূদার দক্ষিন অঞ্চলের নগরগুলি আক্রমন করে নেগেভে হানা দিয়েছিল বৈৎশেমশ, অয়ালোন, গদেরোৎ এবং আশেপাশের জায়গা সুদ্ধ সোখো, তিম্না ও গিম্সো অধিকার করে নিয়ে সেই সব জায়গায় বাস করছিল। BSB BSB: The Philistines had also raided the cities of the foothills and the Negev of Judah, capturing and occupying Beth-shemesh, Aijalon, and Gederoth, as well as Soco, Timnah, and Gimzo with their villages.
19 ULB কারণ রাজা আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নীচু করেছিলেন, কারণ আহস যিহূদায় মন্দতা বৃদ্ধি পেতে দিয়েছিলেন এবং নিজে সদাপ্রভুর প্রতি খুব বেশী পাপ করেছিলেন। BSB BSB: For the LORD humbled Judah because Ahaz king of Israel had thrown off restraint in Judah and had been most unfaithful to the LORD.
20 ULB আরে অশুর রাজা তিগ্লৎ পিলনেষর তাঁর কাছে এসেছিলেন কিন্তু তিনি শক্তি বৃদ্ধির বদলে আহসকে কষ্টই দিলেন। BSB BSB: Then Tiglath-pileser king of Assyria came to Ahaz but afflicted him rather than strengthening him.
21 ULB তখন আহস সদাপ্রভুর ঘর থেকে এবং রাজবাড়ী থেকে এবং নেতাদের কাছ থেকে কিছু দামী জিনিসপত্র নিয়ে অশুর রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতে কিছু লাভ হল না। BSB BSB: Although Ahaz had taken a portion from the house of the LORD, from the royal palace, and from the princes and had presented it to the king of Assyria, it did not help him.
22 ULB তাঁর এই কষ্টের সময়ে এই একই রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও বেশী পাপ করলেন। BSB BSB: In the time of his distress, King Ahaz became even more unfaithful to the LORD.
23 ULB কারণ দম্মেশকের যে দেবতারা তাঁকে হারিয়ে দিয়েছিল, তিনি সেই দেবতাদের কাছে পশু বলিদান করলেন। তিনি বললেন, “অরামের রাজাদের দেবতারা তাঁদের সাহায্য করে, আর আমি সাহায্য পাবার জন্য সেই দেবতাদের কাছে পশু বলি দেব।” আর তারা আমাকেও সাহায্য করবেন কিন্তু সেই দেবতারাই হল তাঁর ও সমস্ত ইস্রায়েলের সর্বনাশের কারণ। BSB BSB: He sacrificed to the gods of Damascus, who had defeated him, and he said, “Because the gods of the kings of Aram have helped them, I will sacrifice to them that they may help me.” But these gods were the downfall of Ahaz and of all Israel.
24 ULB পরে আহস ঈশ্বরের ঘরের জিনিসপত্রগুলি একত্রে জড়ো করে কেটে কেটে টুকরো করলেন। তিনি সদাপ্রভুর ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন এবং যিরূশালেমের সমস্ত জায়গায় তিনি নিজের জন্য বেদী তৈরী করলেন। BSB BSB: Then Ahaz gathered up the articles of the house of God, cut them into pieces, shut the doors of the house of the LORD, and set up altars of his own on every street corner in Jerusalem.
25 ULB আর অন্য দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাবার জন্য তিনি যিহূদার প্রত্যেকটি শহর ও গ্রামে পূজার উঁচু বেদী তৈরী করলেন, এইভাবে তাঁর নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুললেন। BSB BSB: In every city of Judah he built high places to offer incense to other gods, and so he provoked the LORD, the God of his fathers.
26 ULB দেখো, আহসের অন্যান্য সমস্ত কাজের কথা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর সমস্ত চাল চলনের কথা “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামক বইটিতে লেখা আছে। BSB BSB: As for the rest of the acts of Ahaz and all his ways, from beginning to end, they are indeed written in the Book of the Kings of Judah and Israel.
27 ULB পরে আহস তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং তারা যিরূশালেম শহরে তাঁকে কবর দিল, কিন্তু তারা তাঁকে ইস্রায়েলের রাজাদের কবরের জায়গা নিয়ে যায় নি। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন। BSB BSB: And Ahaz rested with his fathers and was buried in the city of Jerusalem, but he was not placed in the tombs of the kings of Israel. And his son Hezekiah reigned in his place.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.