1 ULB সেইজন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আবার মনে কষ্টজনক পরিস্থিতিতে তোমাদের কাছে আসব না। BSB BSB: So I made up my mind not to make another painful visit to you.
2 ULB আমি যদি তোমাদের দুঃখ দিই, তবে কে আমাকে আনন্দ দেবে? শুধুমাত্র তোমাদের কাছ থেকে আমি আনন্দ পাই, যারা আমার মাধ্যমে দুঃখ পেয়েছে। BSB BSB: For if I grieve you, who is left to cheer me but those whom I have grieved?
3 ULB আর আমি এই কথা লিখেছিলাম, যেন আমি আসলে যাদের থেকে আমার আনন্দ পাওয়া উচিত তাদের থেকে যেন মনোদুঃখ না পাই; কারণ তোমাদের সবার বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস এই যে, আমার আনন্দেই তোমাদের সবার আনন্দ। BSB BSB: I wrote as I did so that on my arrival I would not be grieved by those who ought to make me rejoice. I had confidence in all of you, that you would share my joy.
4 ULB কারণ অনেক দুঃখ ও মনের কষ্ট নিয়ে এবং অনেক চোখের জল ফেলতে ফেলতে তোমাদের কাছে লিখেছিলাম; তোমাদের দুঃখ দেবার জন্য নয় বরং তোমাদের জন্য আমার যে গভীর ভালবাসা আছে তা তোমাদের জানানোর জন্য। BSB BSB: For through many tears I wrote you out of great distress and anguish of heart, not to grieve you but to let you know how much I love you.
5 ULB যদি কেউ দুঃখ দিয়ে থাকে তবে সে শুধু আমাকে দুঃখ দেয় নি কিন্তু কিছু পরিমাণে তোমাদেরও সবাইকে দিয়েছে। BSB BSB: Now if anyone has caused grief, he has not grieved me but all of you—to some degree, not to overstate it.
6 ULB তোমাদের অধিকাংশ লোকেরা তাকে যে শাস্তি দিয়েছে সেটা তার জন্য যথেষ্ট। BSB BSB: The punishment imposed on him by the majority is sufficient for him.
7 ULB সুতরাং তোমরা বরং তাকে শাস্তির বদলে ক্ষমা কর এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত মনোদুঃখে সেই ব্যক্তি হতাশ হয়ে না পড়ে। BSB BSB: So instead, you ought to forgive and comfort him, so that he will not be overwhelmed by excessive sorrow.
8 ULB সেই কারণে বিশেষ করে আমি অনুরোধ করি তার জন্য তোমাদের যে ভালবাসা আছে তা প্রমাণ কর। BSB BSB: Therefore I urge you to reaffirm your love for him.
9 ULB তোমরা সব বিষয়ে বাধ্য আছ কিনা সেটা যাচাই করার জন্য আমি তোমাদের কাছে লিখেছিলাম। BSB BSB: My purpose in writing you was to see if you would stand the test and be obedient in everything.
10 ULB যদি তোমরা কাউকে ক্ষমা কর তবে আমিও সেইভাবে তাকে ক্ষমা করি; কারণ আমি যদি কোন কিছু ক্ষমা করে থাকি, তবে তোমাদের জন্য খ্রীষ্টের উপস্থিতিতে তা করেছি। BSB BSB: If you forgive anyone, I also forgive him. And if I have forgiven anything, I have forgiven it in the presence of Christ for your sake,
11 ULB যেন শয়তান আমাদের মনের ওপরে কোন চালাকি না করতে পারে কারণ তার কুপরিকল্পনাগুলি আমাদের অজানা নেই। BSB BSB: in order that Satan should not outwit us. For we are not unaware of his schemes.
12 ULB আমি যখন খ্রীষ্টের সুসমাচার প্রচার করতে ত্রোয়া শহরে গিয়েছিলাম, তখন প্রভু আমার সামনে একটা দরজা খুলে দিয়েছিলেন, BSB BSB: Now when I went to Troas to preach the gospel of Christ and a door stood open for me in the Lord,
13 ULB আমার বিশ্বাসী ভাই তীতকে না পেয়ে আমার মনে কোনো শান্তি ছিল না। সুতরাং তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি মাকিদনিয়ায় চলে গেলাম। BSB BSB: I had no peace in my spirit, because I did not find my brother Titus there. So I said goodbye to them and went on to Macedonia.
14 ULB ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সবসময় আমাদের নিয়ে খ্রীষ্টে বিজয় যাত্রা করেন এবং তাঁর বিষয় জানা হলো সুগন্ধের মত আর এই সুগন্ধ আমাদের মাধ্যমে সব জায়গায় প্রচারিত হচ্ছে। BSB BSB: But thanks be to God, who always leads us triumphantly as captives in Christ and through us spreads everywhere the fragrance of the knowledge of Him.
15 ULB কারণ যারা উদ্ধার পাচ্ছে ও যারা ধ্বংস হচ্ছে এদের সকলের কাছে আমরা ঈশ্বরের কাছ থেকে খ্রীষ্টের সুগন্ধের মত। BSB BSB: For we are to God the sweet aroma of Christ among those who are being saved and those who are perishing.
16 ULB যাদের মৃত্যু হচ্ছে তাদের কাছে আমরা মৃত্যুর গন্ধ স্বরূপ এবং যারা উদ্ধার পাচ্ছে তাদের কাছে জীবনের সুগন্ধ, যার ফল হলো অনন্ত জীবন। এই কাজের জন্য যোগ্য কে আছে? BSB BSB: To the one we are an odor that brings death, to the other a fragrance that brings life. And who is qualified for such a task?
17 ULB কারণ আমরা অন্যদের মত নয়, যে, ঈশ্বরের বাক্য নিজের লাভের জন্য বিকৃত করছি। বরং শুদ্ধতার সঙ্গে ঈশ্বরের লোক হিসাবে আমরা ঈশ্বরের দৃষ্টিতে খ্রীষ্টের কথা বলছি। BSB BSB: For we are not like so many others, who peddle the word of God for profit. On the contrary, in Christ we speak before God with sincerity, as men sent from God.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.