1 ULB আহাবের মৃত্যুর পর মোয়াব ইস্রায়েলের অধীনে আর থাকলো না। BSB BSB: After the death of Ahab, Moab rebelled against Israel.
2 ULB আর অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ির উপরের কুঠরীর সিঁড়ির ফটক দিয়ে নীচে পড়ে গিয়ে অসুস্থ হলেন; তাতে তিনি কয়েকজন দূতকে বলে পাঠালেন, “যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই অসুস্থতা থেকে আমি সুস্থ হব কি না?” BSB BSB: Now Ahaziah had fallen through the lattice of his upper room in Samaria and injured himself. So he sent messengers and instructed them: “Go inquire of Baal-zebub, the god of Ekron, whether I will recover from this injury.”
3 ULB কিন্তু সদাপ্রভুর দূত তিশ্বীয় এলিয়কে বললেন, “তুমি গিয়ে শমরিয়ার রাজার দূতেদের সঙ্গে দেখা করে তাদের বল, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তোমরা ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ?’ BSB BSB: But the angel of the LORD said to Elijah the Tishbite, “Go up to meet the messengers of the king of Samaria and ask them, ‘Is it because there is no God in Israel that you are on your way to inquire of Baal-zebub, the god of Ekron?’
4 ULB তাই সদাপ্রভু বলছেন, ‘তুমি যে খাটে উঠে শুয়েছ, তা থেকে তুমি আর নামবে না, তুমি নিশ্চয়ই মারা যাবে’।” এই বলে এলিয় চলে গেলেন। BSB BSB: Therefore this is what the LORD says: ‘You will not get up from the bed on which you are lying. You will surely die.’” So Elijah departed.
5 ULB আর সেই দূতেরা রাজার কাছে ফিরে আসলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কেন ফিরে আসলে?” BSB BSB: When the messengers returned to the king, he asked them, “Why have you returned?”
6 ULB তারা বলল, “একজন ব্যক্তি আমাদের সঙ্গে দেখা করে বললেন, ‘যে রাজা তোমাদের পাঠিয়েছেন, তোমরা তাঁর কাছে ফিরে গিয়ে বল যে’, সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের মধ্যে কি ঈশ্বর নেই যে, তুমি ইক্রোণের দেবতা বাল্ সবূবের কাছে জিজ্ঞাসা করতে লোক পাঠিয়েছ? অতএব তুমি যে খাটে উঠে শুয়েছ সেখান থেকে আর নামবে না; তুমি নিশ্চয়ই মারা যাবে’।” BSB BSB: They replied, “A man came up to meet us and said, ‘Go back to the king who sent you and tell him that this is what the LORD says: Is it because there is no God in Israel that you are sending these men to inquire of Baal-zebub, the god of Ekron? Therefore you will not get up from the bed on which you are lying. You will surely die.’”
7 ULB রাজা তাদের জিজ্ঞাসা করলেন, “যে লোকটা তোমাদের সঙ্গে দেখা করে এই কথা বলেছে সে দেখতে কেমন?” BSB BSB: The king asked them, “What sort of man came up to meet you and spoke these words to you?”
8 ULB উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল এবং তাঁর কোমরে ছিল চামড়ার কোমর-বন্ধনি।” রাজা বললেন, “সে তিশ্বীয় এলিয়।” BSB BSB: “He was a hairy man,” they answered, “with a leather belt around his waist.” “It was Elijah the Tishbite,” said the king.
9 ULB এরপর রাজা একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠিয়ে দিলেন, এলিয় তখন একটা পাহাড়ের উপরে বসে ছিলেন। সেই সেনাপতি এলিয়ের কাছে উঠে গিয়ে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে নেমে আসতে বলেছেন।” BSB BSB: Then King Ahaziah sent to Elijah a captain with his company of fifty men. So the captain went up to Elijah, who was sitting on top of a hill, and said to him, “Man of God, the king declares, ‘Come down!’”
10 ULB উত্তরে এলিয় সেই সেনাপতিকে বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই, তবে আকাশ থেকে আগুন নেমে এসে তোমাকে ও তোমার পঞ্চাশজন লোককে পুড়িয়ে ফেলুক।” তখন আকাশ থেকে আগুন নেমে এসে সেই সেনাপতি ও তার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল। BSB BSB: Elijah answered the captain, “If I am a man of God, may fire come down from heaven and consume you and your fifty men.” And fire came down from heaven and consumed the captain and his fifty men.
11 ULB পরে রাজা আবার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে এলিয়ের কাছে পাঠালেন। সেই সেনাপতি এলিয়কে বললেন, “হে ঈশ্বরের লোক, রাজা আপনাকে এখনই নেমে আসতে বলেছেন।” BSB BSB: So the king sent to Elijah another captain with his fifty men. And the captain said to Elijah, “Man of God, the king declares, ‘Come down at once!’”
12 ULB উত্তরে এলিয় বললেন, “আমি যদি ঈশ্বরেরই লোক হই তবে আকাশ থেকে আগুন নেমে এসে তোমাকে ও তোমার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলুক।” তখন আকাশ থেকে আগুন নেমে এসে তাকে ও তার পঞ্চাশজন সৈন্যকে পুড়িয়ে ফেলল। BSB BSB: Again Elijah replied, “If I am a man of God, may fire come down from heaven and consume you and your fifty men.” And the fire of God came down from heaven and consumed the captain and his fifty men.
13 ULB পরে রাজা তৃতীয় বার একজন সেনাপতি ও তাঁর পঞ্চাশজন সৈন্যকে পাঠালেন। এই তৃতীয় সেনাপতি উপরে উঠে গিয়ে এলিয়ের সামনে হাঁটু পেতে অনুরোধ করে বলল, “হে ঈশ্বরের লোক, আমি অনুরোধ করি, আমার ও আপনার এই পঞ্চাশজন দাসের প্রাণ রক্ষা করুন। BSB BSB: So the king sent a third captain with his fifty men. And the third captain went up, fell on his knees before Elijah, and begged him, “Man of God, may my life and the lives of these fifty servants of yours please be precious in your sight.
14 ULB দেখুন, আকাশ থেকে আগুন পড়ে এর আগে দুজন সেনাপতি ও তাদের পঞ্চাশ পঞ্চাশ জনকে পুড়িয়ে ফেলেছে। কিন্তু এবার আপনি আমার প্রাণ রক্ষা করুন।” BSB BSB: Behold, fire has come down from heaven and consumed the first two captains of fifty, with all their men. But now may my life be precious in your sight.”
15 ULB তখন সদাপ্রভুর দূত এলিয়কে বললেন, “তুমি ওর সঙ্গে নেমে যাও, ওকে ভয় কোরো না।” তখন এলিয় তাঁর সঙ্গে নেমে রাজার কাছে গেলেন। BSB BSB: Then the angel of the LORD said to Elijah, “Go down with him. Do not be afraid of him.” So Elijah got up and went down with him to the king.
16 ULB তিনি রাজাকে বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘যে, তুমি ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে জিজ্ঞাসা করবার জন্য দূতদের পাঠিয়েছিলে; এর কারণ কি এই যে, ইস্রায়েলের মধ্যে ঈশ্বর নেই, যাঁর বাক্য জিজ্ঞাসা করা যায়? তাই তুমি যে বিছানায় শুয়ে আছ, তা থেকে আর নামবে না। তুমি নিশ্চয়ই মারা যাবে’।” BSB BSB: And Elijah said to King Ahaziah, “This is what the LORD says: Is there really no God in Israel for you to inquire of His word? Is that why you have sent messengers to inquire of Baal-zebub, the god of Ekron? Therefore you will not get up from the bed on which you are lying. You will surely die.”
17 ULB আর এলিয়কে দিয়ে সদাপ্রভুর বলা বাক্য অনুযায়ী অহসিয় মারা গেলেন। অহসিয়ের কোন ছেলে ছিল না বলে তাঁর জায়গায় যিহোরাম রাজা হলেন। যিহূদার রাজা যিহোশাফটের ছেলে যিহোরামের রাজত্বের দ্বিতীয় বছরে, রাজা হলেন। BSB BSB: So Ahaziah died according to the word of the LORD that Elijah had spoken. And since he had no son, Jehoram succeeded him in the second year of the reign of Jehoram son of Jehoshaphat over Judah.
18 ULB অহসিয়ের বাকি সমস্ত কাজের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই? BSB BSB: As for the rest of the acts of Ahaziah, along with his accomplishments, are they not written in the Book of the Chronicles of the Kings of Israel?
Select verses for actions: Enter goes to them and Escape comes back.