1 ULB ইতিমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখল যে, তার ছেলে মারা গেছে, তখন সে উঠে সমস্ত রাজবংশকে ধ্বংস করল। BSB BSB: When Athaliah the mother of Ahaziah saw that her son was dead, she proceeded to annihilate all the royal heirs.
2 ULB কিন্তু রাজা যোরামের মেয়ে, অহসিয়ের বোন যিহোশেবা, অহসিয়ের ছেলে যোয়াশকে নিয়ে, নিহত রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে তাঁর ধাত্রীর সঙ্গে একটি শোবার গৃহে রাখলেন; তাঁরা অথলিয়ার কাছ থেকে তাঁকে লুকিয়ে রাখলেন, তাই তিনি মারা যান নি। BSB BSB: But Jehosheba daughter of King Joram, the sister of Ahaziah, took Joash son of Ahaziah and stole him away from among the sons of the king who were being murdered. She put him and his nurse in a bedroom to hide him from Athaliah, and he was not killed.
3 ULB আর তিনি তাঁর সঙ্গে ছয় বছর সদাপ্রভুর গৃহে লুকানো অবস্থায় ছিলেন; তখন দেশে অথলিয়া রাজত্ব করছিল। BSB BSB: And Joash remained hidden with his nurse in the house of the LORD for six years while Athaliah ruled the land.
4 ULB পরে সপ্তম বছরে যিহোয়াদা লোক পাঠিয়ে রক্ষীদলের ও পাহারাদারদের শতপতিদের ডেকে সদাপ্রভুর গৃহে তাদের কাছে আনলেন এবং তাদের সঙ্গে একটি চুক্তি করে সদাপ্রভুর গৃহে তাদেরকে শপথ করিয়ে রাজপুত্রকে দেখালেন। BSB BSB: Then in the seventh year, Jehoiada sent for the commanders of hundreds, the Carites, and the guards, and had them brought into the house of the LORD. There he made a covenant with them and put them under oath. He showed them the king’s son
5 ULB আর তিনি তাদের আদেশ দিয়ে বললেন, “তোমাদের যা করতে হবে তা এই, তোমাদের মধ্যে যারা বিশ্রামবারে আসবে, তাদের তিন ভাগের এক ভাগ রাজবাড়ী পাহারা দেবে; BSB BSB: and commanded them, “This is what you are to do: A third of you who come on duty on the Sabbath shall guard the royal palace,
6 ULB এক ভাগ সূর ফটকে থাকবে এবং এক ভাগ পাহারাদারদের পিছনের ফটকে থাকবে। এইভাবে তোমরা আক্রমনের হাত থেকে বাঁচার জন্য গৃহে পাহারা দেবে। BSB BSB: a third shall be at the gate of Sur, and a third at the gate behind the guards. You are to take turns guarding the temple—
7 ULB আর তোমাদের সবার, দুই দল রাজার সামনে সদাপ্রভুর গৃহে বিশ্রামবারে পাহারা দেবে। BSB BSB: the two divisions that would go off duty on the Sabbath are to guard the house of the LORD for the king.
8 ULB তোমরা প্রত্যেকে নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকবে; আর যে কেউ সারির ভিতরে আসে, সে নিহত হবে এবং রাজা যখন বাইরে যান বা ভিতরে আসেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।” BSB BSB: You must surround the king with weapons in hand, and anyone who approaches the ranks must be put to death. You must stay close to the king wherever he goes.”
9 ULB পরে যিহোয়াদা যাজক যা আদেশ করলেন, শতপতিরা তাই করল। তার ফলে তারা প্রত্যেকে নিজের নিজের লোকদের নিয়ে, যারা বিশ্রামবারে ভিতরে যাওয়া আসা করে, তাদের নিয়ে যিহোয়াদা যাজকের কাছে আসল। BSB BSB: So the commanders of hundreds did everything that Jehoiada the priest had ordered. Each of them took his men—those coming on duty on the Sabbath and those going off duty—and came to Jehoiada the priest.
10 ULB পরে দায়ূদ রাজার যে সব বর্শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, সেগুলি যাজক নিয়ে শতপতিদের হাতে দিলেন। BSB BSB: Then the priest gave to the commanders of hundreds the spears and shields of King David from the house of the LORD.
11 ULB আর গৃহের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যজ্ঞবেদীর ও গৃহের কাছে পাহারাদার সৈন্যরা প্রত্যেকে নিজের অস্ত্র হাতে রাজার চারিদিকে দাঁড়াল। BSB BSB: And the guards stood with weapons in hand surrounding the king by the altar and the temple, from the south side to the north side of the temple.
12 ULB পরে তিনি রাজপুত্রকে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিয়ে তাঁর হাতে ব্যবস্থার বইটি দিলেন এবং তাঁরা তাঁকে রাজা হিসাবে অভিষেক করলেন; আর হাততালি দিয়ে বললেন, “রাজা চিরজীবী হোন।” BSB BSB: Then Jehoiada brought out the king’s son, put the crown on him, presented him with the Testimony, and proclaimed him king. They anointed him, and the people clapped their hands and declared, “Long live the king!”
13 ULB তখন পাহারাদার ও লোকদের চিৎকার শুনে অথলিয়া সদাপ্রভুর গৃহে লোকদের কাছে এল; BSB BSB: When Athaliah heard the noise from the guards and the people, she went out to the people in the house of the LORD.
14 ULB আর দেখল যে, নিয়ম অনুসারে রাজা মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। সেনাপতিরা ও তূরী বাদকেরা রাজার পাশে রয়েছে এবং দেশের সব লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছে। তখন অথলিয়া তার পোশাক ছিঁড়ে চিৎকার করে বলল, “বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা!” BSB BSB: And she looked out and saw the king standing by the pillar, according to the custom. The officers and trumpeters were beside the king, and all the people of the land were rejoicing and blowing trumpets. Then Athaliah tore her clothes and screamed, “Treason! Treason!”
15 ULB কিন্তু যিহোয়াদা যাজক যাদের উপর সৈন্যদলের ভার ছিল সেই শতপতিদের এই আদেশ দিলেন, “ওকে বের করে দুই সারির মাঝখান দিয়ে নিয়ে যাও; আর যে ওর পিছনে পিছনে যাবে, তাকে তরোয়াল দিয়ে হত্যা করবে,” কারণ যাজক বলেছিলেন, সদাপ্রভুর গৃহের মধ্যে তাকে যেন হত্যা না করা হয়। BSB BSB: And Jehoiada the priest ordered the commanders of hundreds in charge of the army, “Bring her out between the ranks, and put to the sword anyone who follows her.” For the priest had said, “She must not be put to death in the house of the LORD.”
16 ULB পরে লোকেরা তার জন্য দুই সারি হয়ে পথ ছাড়লে সে ঘোড়া ফটকের পথ দিয়ে রাজবাড়ীতে ঢুকল এবং সেখানে হত হল। BSB BSB: So they seized Athaliah as she reached the horses’ entrance to the palace grounds, and there she was put to death.
17 ULB আর যিহোয়াদা সদাপ্রভুর এবং রাজার ও লোকদের মধ্যে এক চুক্তি করলেন, যেন তারা সদাপ্রভুর প্রজা হয়; রাজা ও লোকদের মধ্যেও একটি চুক্তি করলেন। BSB BSB: Then Jehoiada made a covenant between the LORD and the king and the people that they would be the LORD’s people. He also made a covenant between the king and the people.
18 ULB তারপর দেশের সমস্ত লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেঙ্গে ফেলল এবং তার যজ্ঞবেদী ও মূর্তিগুলি ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলল; আর বেদীগুলির সামনে বাল দেবতার যাজক মত্তনকে মেরে ফেলল। পরে যাজক সদাপ্রভুর গৃহে পাহারাদার নিযুক্ত করলেন। BSB BSB: So all the people of the land went to the temple of Baal and tore it down. They smashed the altars and idols to pieces, and they killed Mattan the priest of Baal in front of the altars. And Jehoiada the priest posted guards for the house of the LORD.
19 ULB আর তিনি শতপতিদের, রক্ষীদের, পাহারাদারদের এবং দেশের সব লোকদের সঙ্গে নিলেন; তারা সদাপ্রভুর গৃহ থেকে রাজাকে নিয়ে পাহারাদারদের ফটকের পথ দিয়ে রাজবাড়ীতে এল; আর তিনি সিংহাসনে বসলেন। BSB BSB: He took with him the commanders of hundreds, the Carites, the guards, and all the people of the land, and they brought the king down from the house of the LORD and entered the royal palace by way of the Gate of the Guards. Then Joash took his seat on the royal throne,
20 ULB তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা রাজবাড়ীতে তরোয়াল দিয়ে হত্যা করেছিল। BSB BSB: and all the people of the land rejoiced. And the city was quiet, because Athaliah had been put to the sword at the royal palace.
21 ULB যিহোয়াশ সাত বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন। BSB BSB: Joash was seven years old when he became king.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.