1 ULB হে ইস্রায়েলীয়রা, শোন এই বাক্য যা সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে বলেছেন, সমস্ত পরিবারের বিরুদ্ধে যাদের আমি মিশর দেশ থেকে বার করে এনেছিলাম, BSB BSB: Hear this word that the LORD has spoken against you, O children of Israel, against the whole family that I brought up out of the land of Egypt:
2 ULB আমি সমস্ত পৃথিবীর পরিবার গুলোর মধ্যে শুধু তোমাদেরই বেছেছিলাম। সেইজন্য আমি তোমাদের সমস্ত পাপের জন্য তোমাদের শাস্তি দেবো। BSB BSB: “Only you have I known from all the families of the earth; therefore I will punish you for all your iniquities.”
3 ULB দুই জন কি একসঙ্গে চলে যতক্ষণ না তারা একমত হয়? BSB BSB: Can two walk together without agreeing where to go?
4 ULB শিকার না পেলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? একটি যুবসিংহ কি তার গুহা থেকে গর্জন করে যদি না সে কিছু ধরে? BSB BSB: Does a lion roar in the forest when he has no prey? Does a young lion growl in his den if he has caught nothing?
5 ULB পাখি কি জমিতে পাতা ফাঁদে পরে, যদি না তার জন্য কোনো টোপ থাকে? ফাঁদ কি এমনিই মাটি থেকে লাফিয়ে উপরে ওঠে যদি না এটা কিছু ধরে? BSB BSB: Does a bird land in a snare where no bait has been set? Does a trap spring from the ground when it has nothing to catch?
6 ULB যদি কোনো শহরে শিঙ্গার আওয়াজ হয় তবে কি লোকেরা ভয় পাবে না? BSB BSB: If a ram’s horn sounds in a city, do the people not tremble? If calamity comes to a city, has not the LORD caused it?
7 ULB ততক্ষণ প্রভু সদাপ্রভু কিছুই করবেন না যতক্ষণ না তিনি তাঁর পরিকল্পনা তাঁর দাস ভাববাদীদের কাছে প্রকাশ করছেন। BSB BSB: Surely the Lord GOD does nothing without revealing His plan to His servants the prophets.
8 ULB সিংহ গর্জন করলে, কে না ভয় পায়? প্রভু সদাপ্রভু কথা বললে; কে না ভাববাণী বলবে? BSB BSB: The lion has roared—who will not fear? The Lord GOD has spoken—who will not prophesy?
9 ULB অসদোদের দুর্গে এবং মিশর দেশের দুর্গে এটা ঘোষণা কর; বল, “তোমরা শমরিয়ার পাহাড়ে জড়ো হও আর দেখ, তার মধ্যে কি ভীষণ গোলমাল এবং তার মধ্যে কি উপদ্রব। BSB BSB: Proclaim to the citadels of Ashdod and to the citadels of Egypt: “Assemble on the mountains of Samaria; see the great unrest in the city and the acts of oppression in her midst.”
10 ULB তারা জানে না কিভাবে ভালো করতে হয়,” এই হল সদাপ্রভুর ঘোষণা, “তারা তাদের দুর্গে হিংসা এবং ধ্বংস জমা করে রেখেছে।” BSB BSB: “For they know not how to do right,” declares the LORD. “They store up violence and destruction in their citadels.”
11 ULB এইজন্য, প্রভু সদাপ্রভু এই বলেন, “শত্রু দেশ ঘিরে ধরবে। সে তোমার দুর্গ ধ্বংস করবে এবং তোমার দুর্গ লুট করবে।” BSB BSB: Therefore this is what the Lord GOD says: “An enemy will surround the land; he will pull down your strongholds and plunder your citadels.”
12 ULB সদাপ্রভু এই বলেন, “যেমনভাবে মেষপালক সিংহের মুখ থেকে শুধু দুটো পা উদ্ধার করে বা একটা কান উদ্ধার করে, সেরকম ইস্রায়ালের লোকদেরও রক্ষা করা হবে যারা শমরিয়ায় বাস করে, শুধু খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।” BSB BSB: This is what the LORD says: “As the shepherd snatches from the mouth of the lion two legs or a piece of an ear, so the Israelites dwelling in Samaria will be rescued having just the corner of a bed or the cushion of a couch.
13 ULB শুনো এবং সাক্ষ্য দাও যাকোব কুলের বিরুদ্ধে, এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা, বাহিনীগণের ঈশ্বর। BSB BSB: Hear and testify against the house of Jacob, declares the Lord GOD, the God of Hosts.
14 ULB “যেদিন আমি ইস্রায়েলের পাপের শাস্তি দেব, আমি বৈথেলের যজ্ঞবেদী গুলোকেও শাস্তি দেবো। যজ্ঞবেদীর শৃঙ্গগুলি কাটা হবে এবং মাটিতে পড়বে। BSB BSB: On the day I punish Israel for their transgressions, I will visit destruction on the altars of Bethel; the horns of the altar will be cut off, and they will fall to the ground.