1 ULB প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন। দেখ, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরী করলেন যখন বসন্তের ফসল বেড়ে উঠতে শুরু করেছে এবং দেখ, এটি ছিল রাজার ফসল কাটার পরের ফসল। BSB BSB: This is what the Lord GOD showed me: He was preparing swarms of locusts just after the king’s harvest, as the late spring crop was coming up.
2 ULB যখন তারা জমির উদ্ভিদ খাওয়া শেষ করল, তখন আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষমা করুন; যাকোব কিভাবে বাঁচবে? কারণ সে খুবই ছোট।” BSB BSB: And when the locusts had eaten every green plant in the land, I said, “Lord GOD, please forgive! How will Jacob survive, since he is so small?”
3 ULB সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। তিনি বললেন, “এটা ঘটবে না।” BSB BSB: So the LORD relented from this plan. “It will not happen,” He said.
4 ULB প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন, দেখ, প্রভু সদাপ্রভু আগুন ডাকলেন বিচারের জন্য। এটা বিশাল গভীর জলরাশিকে শুকনো করতে পারে এবং ভূমিকেও গ্রাস করতে পারে। BSB BSB: This is what the Lord GOD showed me: The Lord GOD was calling for judgment by fire. It consumed the great deep and devoured the land.
5 ULB কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।” BSB BSB: Then I said, “Lord GOD, please stop! How will Jacob survive, since he is so small?”
6 ULB সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। প্রভু সদাপ্রভু এই বললেন, “এটাও ঘটবে না।” BSB BSB: So the LORD relented from this plan. “It will not happen either,” said the Lord GOD.
7 ULB তিনি আমাকে এই দেখালেন, দেখ, প্রভু একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে ওলনদড়ি নিয়ে। BSB BSB: This is what He showed me: Behold, the Lord was standing by a wall true to plumb, with a plumb line in His hand.
8 ULB সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না। BSB BSB: “Amos, what do you see?” asked the LORD. “A plumb line,” I replied. “Behold,” said the Lord, “I am setting a plumb line among My people Israel; I will no longer spare them:
9 ULB ইসহাকের উঁচু জায়গা ধ্বংস হবে, ইস্রায়েলের পবিত্র স্থান ধ্বংস হবে এবং আমি যারবিয়াম কুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে উঠবো।” BSB BSB: The high places of Isaac will be deserted, and the sanctuaries of Israel will be laid waste; and I will rise up against the house of Jeroboam with My sword.”
10 ULB তখন অমৎসিয়, বৈথেলের যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশ তার এত কথা সহ্য করতে পারছে না।” BSB BSB: Then Amaziah the priest of Bethel sent word to Jeroboam king of Israel, saying, “Amos has conspired against you in the midst of the house of Israel. The land cannot bear all his words,
11 ULB এই কারণে আমোষ এই কথা বললেন, “যারবিয়াম তলোয়ারে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে দূরে।” BSB BSB: for this is what Amos has said: ‘Jeroboam will die by the sword, and Israel will surely go into exile, away from their homeland.’”
12 ULB অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর। BSB BSB: And Amaziah said to Amos, “Go away, you seer! Flee to the land of Judah; earn your bread there and do your prophesying there.
13 ULB কিন্তু বৈথেলে আর ভাববাণী কর না, কারণ এটা রাজার পবিত্র জায়গা এবং একটি রাজ বাড়ি।” BSB BSB: But never prophesy at Bethel again, because it is the sanctuary of the king and the temple of the kingdom.”
14 ULB তখন আমোষ অমৎসিয়কে বললেন, “আমি কোনো ভাববাদী নই না কোনো ভাববাদীর ছেলে। আমি একজন পশুপালক এবং ডুমুর গাছ দেখাশোনাকারী। BSB BSB: “I was not a prophet,” Amos replied, “nor was I the son of a prophet; rather, I was a herdsman and a tender of sycamore-fig trees.
15 ULB কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের দেখা শোনার থেকে নিয়ে গেলেন এবং আমায় বললেন, ‘যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।’ BSB BSB: But the LORD took me from following the flock and said to me, ‘Go, prophesy to My people Israel.’
16 ULB এখন সদাপ্রভুর বাক্য শুনো। তুমি বলছ, ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী কর না আর ইসহাকের কুলের বিরুদ্ধে কিছু বল না।’ BSB BSB: Now, therefore, hear the word of the LORD. You say: ‘Do not prophesy against Israel; do not preach against the house of Isaac.’
17 ULB এই জন্য সদাপ্রভু এই কথা বললেন, ‘তোমার স্ত্রী শহরের মধ্যে একজন বেশ্যা হবে; ‘তোমার ছেলে এবং মেয়ে তলোয়ারে মারা পরবে; তোমার জমি মাপা হবে আর ভাগ হবে; তুমি একটি অশুচি দেশে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে’।” BSB BSB: Therefore this is what the LORD says: ‘Your wife will become a prostitute in the city, and your sons and daughters will fall by the sword. Your land will be divided by a measuring line, and you yourself will die on pagan soil. And Israel will surely go into exile, away from their homeland.’”