1 ULB রাজা নবূখদনিৎসর ষাট হাত উঁচু ও ছয় হাত চওড়া একটা সোনার মূর্তি তৈরী করলেন। তিনি সেটিকে ব্যাবিলন দেশের দূরা সমভূমিতে রাখলেন। BSB BSB: King Nebuchadnezzar made a golden statue sixty cubits high and six cubits wide, and he set it up on the plain of Dura in the province of Babylon.
2 ULB তারপর তিনি যে মূর্তিটা স্থাপন করেছিলেন তার প্রতিষ্ঠা করতে আসার জন্য রাজ্যগুলির শাসনকর্তাদের ও প্রদেশগুলির শাসনকর্তাদের এবং আঞ্চলিক শাসনকর্তাদের সঙ্গে পরামর্শদাতারা, কোষাধ্যক্ষরা, বিচারকর্তাদের সঙ্গে আধিকারিকদের এবং সমস্ত উঁচু পদের শাসনকর্তাদের আসতে ও একত্র হতে আদেশ দিলেন। BSB BSB: Then King Nebuchadnezzar sent word to assemble the satraps, prefects, governors, advisers, treasurers, judges, magistrates, and all the other officials of the provinces to attend the dedication of the statue he had set up.
3 ULB তখন রাজ্যগুলির শাসনকর্তারা ও প্রদেশগুলির শাসনকর্তারা এবং আঞ্চলিক শাসনকর্তারা পরামর্শদাতাদের, কোষাধ্যক্ষদের, বিচারকর্তাদের, আধিকারিকদের এবং সমস্ত উঁচু পদের শাসনকর্তাদের সঙ্গে মূর্তি স্থাপন করার অনুষ্ঠানে উপস্থিত হলেন, যে মূর্তি রাজা নবূখদনিৎসর স্থাপন করেছিলেন। তাঁরা সেই মূর্তির সামনে দাঁড়ালেন। BSB BSB: So the satraps, prefects, governors, advisers, treasurers, judges, magistrates, and all the rulers of the provinces assembled for the dedication of the statue that King Nebuchadnezzar had set up, and they stood before it.
4 ULB তখন একজন ঘোষণাকারী জোরে চিত্কার করে এই কথা বললেন, “সমস্ত লোকেরা, সমস্ত জাতি এবং সমস্ত ভাষার লোকেরা, তোমাদের এই আদেশ দেওয়া হচ্ছে, BSB BSB: Then the herald loudly proclaimed, “O people of every nation and language, this is what you are commanded:
5 ULB যে, যখন তোমরা সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনবে, তখন তোমরা অবশ্যই মাটিতে উপুড় হয়ে পড়ে নবূখদনিৎসর যে মূর্তিটি স্থাপন করেছেন, সেই সোনার মূর্তিকে প্রণাম করবে। BSB BSB: As soon as you hear the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music, you must fall down and worship the golden statue that King Nebuchadnezzar has set up. 6 ULB যে কেউ উপুড় হয়ে প্রণাম এবং উপাসনা করবে না তাকে সেই মুহূর্তেই জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে।” BSB BSB: And whoever does not fall down and worship will immediately be thrown into the blazing fiery furnace.”
7 ULB তাই যখন সমস্ত লোক সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনল তখনই সমস্ত লোক, সমস্ত জাতি এবং সমস্ত ভাষার লোকেরা মাটিতে উপুড় হয়ে পড়ে নবূখদনিৎসর যে মূর্তিটি স্থাপন করেছিলেন, সেই সোনার মূর্তিটাকে প্রণাম করল। BSB BSB: Therefore, as soon as all the people heard the sound of the horn, flute, zither, lyre, harp, and all kinds of music, the people of every nation and language would fall down and worship the golden statue that King Nebuchadnezzar had set up.
8 ULB সেই সময় কয়েকজন কলদীয় যিহূদীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হল। BSB BSB: At this time some astrologers came forward and maliciously accused the Jews,
9 ULB তারা রাজা নবূখদনিৎসরকে বলল, “মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন! BSB BSB: saying to King Nebuchadnezzar, “O king, may you live forever!
10 ULB মহারাজ, আপনি একটা আদেশ দিয়েছেন যে, প্রত্যেক লোক যখন সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনবে তখন অবশ্যই উপুড় হয়ে পড়ে সোনার মূর্তিকে প্রণাম করবে; BSB BSB: You, O king, have issued a decree that everyone who hears the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music must fall down and worship the golden statue,
11 ULB যে কেউ উপুড় হয়ে পড়ে প্রণাম এবং উপাসনা না করবে তাকে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে। BSB BSB: and that whoever does not fall down and worship will be thrown into the blazing fiery furnace.
12 ULB এখন হে মহারাজ, কয়েকজন এমন যিহূদী আছে যাদের আপনি ব্যাবিলন রাজ্যের উপরে কাজে নিযুক্ত করেছেন; তারা হল শদ্রক, মৈশক ও অবেদনগো। মহারাজ, এই লোকেরা আপনার কথায় মনোযোগ দেয় নি। তারা আপনার দেবতাদের উপাসনা ও সেবা করবে না বা আপনি যে সোনার মূর্তি স্থাপন করেছেন তাঁকেও উপুড় হয়ে প্রণাম করে না।” BSB BSB: But there are some Jews you have appointed to manage the province of Babylon—Shadrach, Meshach, and Abednego—who have ignored you, O king, and have refused to serve your gods or worship the golden statue you have set up.”
13 ULB তখন নবূখদনিৎসর রাগে পূর্ণ হলেন ও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে, শদ্রক, মৈশক ও অবেদনগোকে ডেকে নিয়ে আসতে আদেশ দিলেন। তাই তারা রাজার সামনে সেই লোকদের উপস্থিত করল। BSB BSB: Then Nebuchadnezzar, furious with rage, summoned Shadrach, Meshach, and Abednego. So these men were brought before the king,
14 ULB নবূখদনিৎসর তাঁদের বললেন, “হে শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা কি মনে মনে ঠিক করেছ যে আমার দেবতাদের উপাসনা করবে না বা আমি যে সোনার মূর্তি স্থাপন করেছি তাঁর সামনেও উপুড় হয়ে প্রণাম করবে না? BSB BSB: and Nebuchadnezzar said to them, “Shadrach, Meshach, and Abednego, is it true that you do not serve my gods or worship the golden statue I have set up?
15 ULB এখন তোমরা যদি সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনে উপুড় হয়ে পড়ে আমার তৈরী মূর্তিকে প্রণাম করতে প্রস্তুত থাক তাহলে ভাল। কিন্তু যদি উপাসনা না কর তবে, সঙ্গে সঙ্গেই জ্বলন্ত চুল্লীতে তোমাদের ফেলে দেওয়া হবে। এমন কোন দেবতা আছে যে আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারে?” BSB BSB: Now when you hear the sound of the horn, flute, zither, lyre, harp, pipes, and all kinds of music, if you are ready to fall down and worship the statue I have made, very good. But if you refuse to worship, you will be thrown at once into the blazing fiery furnace. Then what god will be able to deliver you from my hands?”
16 ULB তখন শদ্রক, মৈশক ও অবেদনগো নবূখদনিৎসর রাজাকে উত্তর দিয়ে বললেন, “এই ব্যাপারে আপনাকে উত্তর দেওয়ার কোন প্রয়োজন নেই। BSB BSB: Shadrach, Meshach, and Abednego replied to the king, “O Nebuchadnezzar, we have no need to answer you in this matter.
17 ULB আর যদি কোন উত্তর থাকে তা হল এই, আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি সেই জ্বলন্ত চুল্লী থেকে রক্ষা করতে পারেন এবং তিনি, মহারাজ আপনার হাত থেকেও আমাদের উদ্ধার করবেন। BSB BSB: If the God whom we serve exists, then He is able to deliver us from the blazing fiery furnace and from your hand, O king.
18 ULB কিন্তু যদি তা না হয়, তবে মহারাজ আপনি এটা জেনে রাখুন, তবুও আমরা আপনার দেবতাদের উপাসনা করব না এবং আপনার স্থাপন করা সোনার মূর্তির সামনে উপুড় হয়ে প্রণাম করব না।” BSB BSB: But even if He does not, let it be known to you, O king, that we will not serve your gods or worship the golden statue you have set up.”
19 ULB তখন নবূখদনিৎসর ভীষণ রাগে পূর্ণ হলেন, শদ্রক, মৈশক এবং অবেদনগোর প্রতি তাঁর মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি আদেশ দিলেন যে চুল্লীটা সাধারণত যেমন গরম থাকে তার থেকেও যেন সাতগুণ বেশি গরম করা হয়। BSB BSB: At this, Nebuchadnezzar was filled with rage, and the expression on his face changed toward Shadrach, Meshach, and Abednego. He gave orders to heat the furnace seven times hotter than usual,
20 ULB তখন তিনি তাঁর সৈন্যদলের মধ্যে থেকে কিছু প্রচণ্ড শক্তিশালী সৈন্যদের আদেশ দিলেন যেন তারা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেয়। BSB BSB: and he commanded some mighty men of valor in his army to tie up Shadrach, Meshach, and Abednego and throw them into the blazing fiery furnace.
21 ULB তাদেরকে জামা, অন্তর্বাস, পাগড়ী ও অন্যান্য কাপড় চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হল। BSB BSB: So they were tied up, wearing robes, trousers, turbans, and other clothes, and they were thrown into the blazing fiery furnace.
22 ULB রাজার আদেশ কঠোরভাবে পালন করতে হবে এবং চুল্লীটাও প্রচণ্ড গরম ছিল এবং যে লোকেরা শদ্রক, মৈশক ও অবেদনগোকে চুল্লীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তাদেরই আগুনের শিখা পুড়িয়ে মারল। BSB BSB: The king’s command was so urgent and the furnace so hot that the fiery flames killed the men who carried up Shadrach, Meshach, and Abednego.
23 ULB আর সেই তিনজন, শদ্রক, মৈশক ও অবেদনগো বাঁধা অবস্থায় জ্বলন্ত চুল্লীতে পড়লেন। BSB BSB: And these three men, Shadrach, Meshach, and Abednego, firmly bound, fell into the blazing fiery furnace.
24 ULB তখন রাজা নবূখদনিৎসর আশ্চর্য্য হলেন এবং উঠে দাঁড়ালেন। তিনি তাঁর পরামর্শদাতাদের জিজ্ঞাসা করলেন, “আমরা কি তিনজন লোককে বেঁধে আগুনের মধ্যে ফেলে দিই নি?” তারা রাজাকে উত্তর দিল, “হ্যাঁ, মহারাজ।” BSB BSB: Suddenly King Nebuchadnezzar jumped up in amazement and asked his advisers, “Did we not throw three men, firmly bound, into the fire?” “Certainly, O king,” they replied.
25 ULB তিনি বললেন, “কিন্তু আমি চারজন লোককে মুক্ত অবস্থায় আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি এবং তাদের কোন ক্ষতি হয়নি। আর চতুর্থ জনের প্রতাপ দেখতে দেবতাদের পুত্রের মত।” BSB BSB: “Look!” he exclaimed. “I see four men, unbound and unharmed, walking around in the fire—and the fourth looks like a son of the gods!”
26 ULB তখন নবূখদনিৎসর জ্বলন্ত চুল্লীর দরজার কাছে গেলেন এবং চিৎকার করে বললেন, “হে মহান ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা বের হয়ে এখানে এস!” তখন শদ্রক, মৈশক ও অবেদনগো আগুন থেকে বের হয়ে এলেন। BSB BSB: Then Nebuchadnezzar approached the door of the blazing fiery furnace and called out, “Shadrach, Meshach, and Abednego, servants of the Most High God, come out!” So Shadrach, Meshach, and Abednego came out of the fire,
27 ULB রাজ্যগুলির শাসনকর্তারা ও প্রদেশগুলির শাসনকর্তারা এবং আঞ্চলিক শাসনকর্তারা, অন্যান্য শাসনকর্তারা এবং রাজার পরামর্শদাতারা যারা সেখানে জড়ো হয়েছিলেন তারা সেই যুবকদের দেখলেন যে, আগুন তাঁদের দেহের কোন ক্ষতি করে নি, তাঁদের মাথার একটা চুলও পুড়ে যায় নি; তাঁদের পোশাকেরও কোন ক্ষতি হয়নি এবং তাঁদের গায়ে আগুনের কোন গন্ধও নেই। BSB BSB: and when the satraps, prefects, governors, and royal advisers had gathered around, they saw that the fire had no effect on the bodies of these men. Not a hair of their heads was singed, their robes were unaffected, and there was no smell of fire on them.
28 ULB নবূখদনিৎসর বললেন, “এস আমরা শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রশংসা করি, যিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে তাঁর দাসদের উদ্ধার করলেন। তাঁরা তাঁর উপরেই বিশ্বাস করে আমার আদেশ অগ্রাহ্য করেছে এবং তাদের ঈশ্বর ছাড়া অন্য কোন দেবতার উপাসনা ও তাদের সামনে উপুড় হয়ে প্রণাম করার পরিবর্তে তাঁদের দেহ দিয়ে দিয়েছে। BSB BSB: Nebuchadnezzar declared, “Blessed be the God of Shadrach, Meshach, and Abednego, who has sent His angel and delivered His servants who trusted in Him. They violated the king’s command and risked their lives rather than serve or worship any god except their own God.
29 ULB তাই আমি এই আদেশ দিচ্ছি যে, কোন লোক, জাতি, বা কোন ভাষা যা শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলে তবে উচ্ছিন্ন হবে এবং তাদের বাড়িগুলি আবর্জনার স্তূপে পরিণত হবে, কারণ আর কোন দেবতা নেই যে এইভাবে উদ্ধার করতে পারে।” BSB BSB: Therefore I decree that the people of any nation or language who say anything offensive against the God of Shadrach, Meshach, and Abednego will be cut into pieces and their houses reduced to rubble. For there is no other god who can deliver in this way.”
30 ULB তখন রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন প্রদেশে আরও উঁচু পদ দিলেন। BSB BSB: Then the king promoted Shadrach, Meshach, and Abednego in the province of Babylon.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.