1 ULB যর্দনের পূর্ব পারে অবস্থিত মরুভূমিতে, সূফের বিপরীতে অরাবা উপত্যকায়, পারণ, তোফল, লাবন, হৎসেরোৎ ও দীষাহবের মাঝখানে মোশি সমস্ত ইস্রায়েলকে এই সব কথাগুলি বললেন। BSB BSB: These are the words that Moses spoke to all Israel in the wilderness east of the Jordan—in the Arabah opposite Suph—between Paran and Tophel, Laban, Hazeroth, and Dizahab.
2 ULB সেয়ীর পর্বত দিয়ে হোরেব থেকে কাদেশ বর্ণেয় পর্যন্ত যেতে এগারো দিন লাগে। BSB BSB: It is an eleven-day journey from Horeb to Kadesh-barnea by way of Mount Seir.
3 ULB সদাপ্রভু যে সব কথা ইস্রায়েলের লোকদেরকে বলতে মোশিকে আদেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী মোশি চল্লিশ বছরের এগারো মাসের প্রথম দিনে তাদেরকে বললেন। BSB BSB: In the fortieth year, on the first day of the eleventh month, Moses proclaimed to the Israelites all that the LORD had commanded him concerning them.
4 ULB পরে তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, যিনি হিষ্বোনে বাস করতেন এবং বাশনের রাজা ওগকে, যিনি ইদ্রিয়ীর অষ্টারোতে বাস করতেন তাদেরকে আঘাত করলেন। BSB BSB: This was after he had defeated Sihon king of the Amorites, who lived in Heshbon, and then at Edrei had defeated Og king of Bashan, who lived in Ashtaroth.
5 ULB যর্দনের পূর্ব পারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থা ব্যাখ্যা করতে লাগলেন; তিনি বললেন, BSB BSB: On the east side of the Jordan in the land of Moab, Moses began to explain this law, saying:
6 ULB “আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদেরকে বলেছিলেন, ‘তোমরা এই পর্বতে অনেক দিন বাস করেছ; BSB BSB: The LORD our God said to us at Horeb: “You have stayed at this mountain long enough.
7 ULB তোমাদের যাত্রা শুরু কর, ইমোরীয়দের পার্বত্য অঞ্চলে এবং তার কাছাকাছি সব জায়গায়, অরাবা উপত্যকায়, পাহাড় অঞ্চলে, নীচু জায়গায়, দক্ষিণ প্রদেশে ও সমুদ্রতীরে, মহানদী ফরাৎ পর্যন্ত কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর। BSB BSB: Resume your journey and go to the hill country of the Amorites; go to all the neighboring peoples in the Arabah, in the hill country, in the foothills, in the Negev, and along the seacoast to the land of the Canaanites and to Lebanon, as far as the great River Euphrates.
8 ULB দেখ, আমি সেই দেশ তোমাদের সামনে দিয়েছি; তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাদের পরবর্তী বংশকে যে দেশ দিতে সদাপ্রভু দিব্যি করেছিলেন, তোমরা সেই দেশে গিয়ে তা অধিকার কর।’” BSB BSB: See, I have placed the land before you. Enter and possess the land that the LORD swore He would give to your fathers Abraham, Isaac, and Jacob, and to their descendants after them.”
9 ULB সেই সময়ে আমি তোমাদেরকে এই কথা বলেছিলাম, “তোমাদের ভার বহন করা আমার একার পক্ষে সম্ভব নয়। BSB BSB: At that time I said to you, “I cannot carry the burden for you alone.
10 ULB তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করেছেন, আর দেখ, তোমরা আজ আকাশের তারার মত বহুসংখ্যক হয়েছ; BSB BSB: The LORD your God has multiplied you, so that today you are as numerous as the stars in the sky.
11 ULB তোমরা যেমন আছ, তোমাদের পূর্বপুরুষ ঈশ্বর সদাপ্রভু তা থেকে তোমাদের আরও হাজার গুণ বৃদ্ধি করুন, আর তোমাদেরকে যেমন বলেছেন, সেরকম আশীর্বাদ করুন। BSB BSB: May the LORD, the God of your fathers, increase you a thousand times over and bless you as He has promised.
12 ULB কেমন করে আমি একা তোমাদের বোঝা, তোমাদের ভার ও তোমাদের বিবাদ সহ্য করতে পারি? BSB BSB: But how can I bear your troubles, burdens, and disputes all by myself?
13 ULB তোমরা নিজেদের বংশের মধ্যে জ্ঞানবান, বুদ্ধিমান্ ও পরিচিত লোকদেরকে মনোনীত কর, আমি তাদেরকে তোমাদের প্রধান হিসাবে নিযুক্ত করব।” BSB BSB: Choose for yourselves wise, understanding, and respected men from each of your tribes, and I will appoint them as your leaders.”
14 ULB তোমরা আমাকে উত্তর দিয়ে বললে, “তুমি যা বলছ, তাই করা ভাল।” BSB BSB: And you answered me and said, “What you propose to do is good.”
15 ULB তাই আমি তোমাদের বংশগুলির প্রধান, জ্ঞানবান ও পরিচিত লোকদেরকে গ্রহণ করে এবং তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশ অনুযায়ী সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি, দশপতি ও কর্ম্মচারী করে নিযুক্ত করলাম। BSB BSB: So I took the leaders of your tribes, wise and respected men, and appointed them as leaders over you—as commanders of thousands, of hundreds, of fifties, and of tens, and as officers for your tribes.
16 ULB আর সেইসময়ে তোমাদের বিচারকর্তাদেরকে আমি এই আদেশ করলাম, “তোমরা তোমাদের ভাইদের বিবাদের কথা শোন এবং একজন লোক ও তার ভাই এবং তার সঙ্গী বিদেশীর মধ্যে ন্যায় বিচার করো। BSB BSB: At that time I charged your judges: “Hear the disputes between your brothers, and judge fairly between a man and his brother or a foreign resident.
17 ULB তোমরা বিচারে কারও পক্ষপাত করবে না; সমানভাবে ছোট ও মহান উভয়ের কথা শুনবে; মানুষের মুখ দেখে ভয় করবে না, কারণ বিচার ঈশ্বরের এবং যে ঘটনা তোমাদের পক্ষে কঠিন, তা আমার কাছে আনবে, আমি তা শুনব।” BSB BSB: Show no partiality in judging; hear both small and great alike. Do not be intimidated by anyone, for judgment belongs to God. And bring to me any case too difficult for you, and I will hear it.”
18 ULB সেই সময়ে আমি তোমাদেরকে যে সব কাজ করতে হবে সেই বিষয়ে আদেশ দিয়েছিলাম। BSB BSB: And at that time I commanded you all the things you were to do.
19 ULB পরে আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে হোরেব থেকে চলে গেলাম এবং ইমোরীয়দের পাহাড়ি দেশে যাবার পথে তোমরা সেই যে বিশাল ও ভয়ঙ্কর মরুভূমি দেখেছ, তার মধ্যে দিয়ে যাত্রা করে কাদেশ বর্ণেয়ে পৌঁছালাম। BSB BSB: And just as the LORD our God had commanded us, we set out from Horeb and went toward the hill country of the Amorites, through all the vast and terrifying wilderness you have seen. When we reached Kadesh-barnea,
20 ULB পরে আমি তোমাদেরকে বললাম, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিচ্ছেন, ইমোরীয়দের সেই পাহাড়ি দেশে তোমরা পৌঁছালে। BSB BSB: I said: “You have reached the hill country of the Amorites, which the LORD our God is giving us.
21 ULB দেখ, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই দেশ তোমার সামনে দিয়েছেন; তুমি নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কথা অনুসারে উঠে ওটা অধিকার কর; ভয় পেয় না ও নিরাশ হয়ো না।” BSB BSB: See, the LORD your God has placed the land before you. Go up and take possession of it as the LORD, the God of your fathers, has told you. Do not be afraid or discouraged.”
22 ULB তখন তোমরা সবাই আমার কাছে এসে বললে, “আগে আমরা সে জায়গায় লোক পাঠাই; তারা আমাদের জন্য দেশ খুঁজে বের করুক এবং আমাদেরকে কোন্ পথ দিয়ে উঠে যেতে হবে ও কোন্ কোন্ শহরে আসতে হবে, তার খবর নিয়ে আসুক।” BSB BSB: Then all of you approached me and said, “Let us send men ahead of us to search out the land and bring us word of what route to follow and which cities to enter.”
23 ULB তখন আমি সে কথায় সন্তুষ্ট হয়ে তোমাদের প্রত্যেক বংশ থেকে এক জন করে বার জনকে নিলাম। BSB BSB: The plan seemed good to me, so I selected twelve men from among you, one from each tribe.
24 ULB পরে তারা পার্বত্য অঞ্চলে গিয়ে উঠল এবং ইষ্কোল উপত্যকায় এসে সেই দেশের খোঁজ করল। BSB BSB: They left and went up into the hill country, and came to the Valley of Eshcol and spied out the land.
25 ULB আর সেই দেশের কতগুলো ফল হাতে নিয়ে আমাদের কাছে এসে খবর দিল, বলল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেটা ভালো।” BSB BSB: They took some of the fruit of the land in their hands, carried it down to us, and brought us word: “It is a good land that the LORD our God is giving us.”
26 ULB তবুও তোমরা সেই জায়গায় যেতে রাজী হলে না; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশের বিরোধিতা করলে; BSB BSB: But you were unwilling to go up; you rebelled against the command of the LORD your God.
27 ULB নিজেদের তাঁবুতে অভিযোগ করে বললে, “সদাপ্রভু আমাদেরকে ঘৃণা করলেন বলেই তিনি আমাদেরকে মিসর দেশ থেকে বের করে আনলেন যেন আমরা ইমোরীয়দের হাতে পরাজিত হই। BSB BSB: You grumbled in your tents and said, “Because the LORD hates us, He has brought us out of the land of Egypt to deliver us into the hand of the Amorites to be annihilated.
28 ULB আমরা কোথায় যেতে পারি? আমাদের ভাইয়েরা আমাদের মন গলিয়ে দিল, বলল, ‘আমাদের থেকে সে জাতি মহৎ ও উচ্চ এবং শহরগুলো অনেক বড় ও আকাশ পর্যন্ত দেওয়ালে ঘেরা; আরও সে জায়গায় আমরা অনাকীয়দের ছেলেদেরকেও দেখেছি।’” BSB BSB: Where can we go? Our brothers have made our hearts melt, saying: ‘The people are larger and taller than we are; the cities are large, with walls up to the heavens. We even saw the descendants of the Anakim there.’”
29 ULB তখন আমি তোমাদেরকে বললাম, “ভয় কর না, তাদের থেকে ভীত হয়ো না। BSB BSB: So I said to you: “Do not be terrified or afraid of them!
30 ULB তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের আগে আগে যান, তিনি মিসর দেশে তোমাদের চোখের সামনে তোমাদের জন্য যে সব কাজ করেছিলেন, সেই অনুযায়ী তোমাদের জন্য যুদ্ধ করবেন। BSB BSB: The LORD your God, who goes before you, will fight for you, just as you saw Him do for you in Egypt
31 ULB এই মরুভূমিতেও তুমি সেরকম দেখেছ; যেমন বাবা নিজের ছেলেকে বহন করে, তেমনি এই জায়গায় তোমাদের আসা পর্যন্ত যে রাস্তায় তোমরা এসেছ, সেই সব রাস্তায় তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করেছেন।” BSB BSB: and in the wilderness, where the LORD your God carried you, as a man carries his son, all the way by which you traveled until you reached this place.”
32 ULB কিন্তু এই কথায় তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করলে না, BSB BSB: But in spite of all this, you did not trust the LORD your God,
33 ULB যিনি তোমাদের তাঁবু রাখার জায়গা খোঁজ করতে যাওয়ার সময় তোমাদের আগে আগে গিয়ে রাতে আগুনের মাধ্যমে ও দিনে মেঘের মাধ্যমে তোমরা কোন পথে যাবে সেই রাস্তা দেখাতেন। BSB BSB: who went before you on the journey, in the fire by night and in the cloud by day, to seek out a place for you to camp and to show you the road to travel.
34 ULB সদাপ্রভু তোমাদের কথার আওয়াজ শুনে রেগে গেলেন ও এই দিব্যি করলেন, BSB BSB: When the LORD heard your words, He grew angry and swore an oath, saying,
35 ULB “আমি তোমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিতে শপথ করেছি, এই দুষ্ট বংশীয় মানুষদের মধ্যে কেউই সেই ভালো দেশ দেখতে পাবে না, BSB BSB: “Not one of the men of this evil generation shall see the good land I swore to give your fathers,
36 ULB কেবল যিফূন্নির ছেলে কালেব তা দেখবে এবং সে যে জায়গায় পা দিয়েছে; সেই ভূমি আমি তাকে ও তার ছেলেমেয়েকে দেব; কারণ সে পুরোপুরিভাবে সদাপ্রভুর অনুসরণ করেছে।” BSB BSB: except Caleb son of Jephunneh. He will see it, and I will give him and his descendants the land on which he has set foot, because he followed the LORD wholeheartedly.”
37 ULB সদাপ্রভু তোমাদের জন্যে আমার প্রতিও রেগে গেলেন, তিনি আমাকে এই কথা বললেন, “তুমিও সে জায়গায় যেও না। BSB BSB: The LORD was also angry with me on your account, and He said, “Not even you shall enter the land.
38 ULB তোমার সামনে দাঁড়িয়ে থাকা নূনের ছেলে যিহোশূয় সেই দেশে যাবে; তুমি তাকেই আশ্বাস দাও, কারণ সে ইস্রায়েলকে তা অধিকারের জন্য নেতৃত্ব দেবে। BSB BSB: Joshua son of Nun, who stands before you, will enter it. Encourage him, for he will enable Israel to inherit the land.
39 ULB আর এরা শিকার হবে, এই কথা তোমরা নিজেদের যে ছেলেদের বিষয়ে বললে এবং তোমাদের যে ছেলেমেয়েদের ভাল মন্দ জ্ঞান আজ পর্যন্ত হয়নি, তারাই সেই জায়গায় যাবে; তাদেরকেই আমি সেই দেশ দেব এবং তারাই তা অধিকার করবে। BSB BSB: And the little ones you said would become captives—your children who on that day did not know good from evil—will enter the land that I will give them, and they will possess it.
40 ULB কিন্তু তোমরা ফের, সূফসাগরের পথ দিয়ে মরুভূমিতে যাও।” BSB BSB: But you are to turn back and head for the wilderness along the route to the Red Sea.”
41 ULB তখন তোমরা উত্তর করে আমাকে বললে, “আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি; আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে উঠে গিয়ে যুদ্ধ করব।” পরে তোমরা প্রত্যেক জন যুদ্ধের অস্ত্রে সজ্জিত হলে এবং পার্বত্য অঞ্চলে আক্রমণ করার জন্য প্রস্তুত হলে। BSB BSB: “We have sinned against the LORD,” you replied. “We will go up and fight, as the LORD our God has commanded us.” Then each of you put on his weapons of war, thinking it easy to go up into the hill country.
42 ULB তখন সদাপ্রভু আমাকে বললেন, “তুমি তাদেরকে বল, তোমরা যুদ্ধ করতে যেও না, কারণ আমি তোমাদের মাঝখানে নেই; যদি শত্রুদের সামনে আহত হও।” BSB BSB: But the LORD said to me, “Tell them not to go up and fight, for I am not with you to keep you from defeat by your enemies.”
43 ULB আমি তোমাদেরকে সেই কথা বললাম, কিন্তু তোমরা সে কথায় কান দিলে না; বরং সদাপ্রভুর আদেশের বিরুদ্ধাচারণ করে ও দুঃসাহসী হয়ে পর্বতে উঠছিলে। BSB BSB: So I spoke to you, but you would not listen. You rebelled against the command of the LORD and presumptuously went up into the hill country.
44 ULB আর সেই পাহাড় নিবাসী ইমোরীয়েরা তোমাদের বিরুদ্ধে বের হয়ে, মৌমাছি যেমন করে, তেমনি তোমাদেরকে তাড়া করল এবং সেয়ীরে হর্মা পর্যন্ত আঘাত করল। BSB BSB: Then the Amorites who lived in the hills came out against you and chased you like a swarm of bees. They routed you from Seir all the way to Hormah.
45 ULB তখন তোমরা ফিরে আসলে ও সদাপ্রভুর কাছে কাঁদলে; কিন্তু সদাপ্রভু তোমাদের আওয়াজে কান দিলেন না, তোমাদের কথায় মনোযোগ দিলেন না। BSB BSB: And you returned and wept before the LORD, but He would not listen to your voice or give ear to you.
46 ULB সুতরাং তোমাদের বসবাসের সময় অনুসারে কাদেশে অনেক দিন থাকলে। BSB BSB: For this reason you stayed in Kadesh for a long time—a very long time.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.