1 ULB সেই সময়ে সদাপ্রভু আমাকে বললেন, “তুমি পাথরের দুটি ফলক খোদাই কর এবং আমার কাছে পর্বতে উঠে এস এবং কাঠের এক সিন্দুক তৈরী কর। BSB BSB: At that time the LORD said to me, “Chisel out two stone tablets like the originals, come up to Me on the mountain, and make an ark of wood.
2 ULB তোমার মাধ্যমে ভাঙ্গা প্রথম দুটি পাথর ফলকে যে যে বাক্য ছিল, তা আমি এই দুই পাথর ফলকে লিখব, পরে তুমি তা সেই সিন্দুকে রাখবে। BSB BSB: And I will write on the tablets the words that were on the first tablets, which you broke; and you are to place them in the ark.”
3 ULB তাতে আমি শিটিম কাঠের এক সিন্দুক তৈরী করলাম এবং প্রথমটির মতো পাথর ফলক দুটি খোদাই করে সেই পাথর ফলক হাতে নিয়ে পর্বতে উঠলাম। BSB BSB: So I made an ark of acacia wood, chiseled out two stone tablets like the originals, and went up the mountain with the two tablets in my hands.
4 ULB আর সদাপ্রভু সমাজের দিনে পর্বতে আগুনের মধ্যে থেকে যে দশ আদেশ তোমাদেরকে বলেছিলেন, তা প্রথম লেখার মতো ঐ দুটি পাথর ফলকে লিখে আমাকে দিলেন। BSB BSB: And the LORD wrote on the tablets what had been written previously, the Ten Commandments that He had spoken to you on the mountain out of the fire on the day of the assembly. The LORD gave them to me,
5 ULB পরে আমি মুখ ফিরিয়ে পর্বত থেকে নেমে আমার প্রতি সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে সেই দুটি পাথর ফলক আমার তৈরী সেই সিন্দুকে রাখলাম, সেই জায়গায় সেগুলি রয়েছে। BSB BSB: and I went back down the mountain and placed the tablets in the ark I had made, as the LORD had commanded me; and there they have remained.
6 ULB (ইস্রায়েলের লোকেরা বেরোৎ বেনেয়াকন থেকে মোষেরোতে যাত্রা করলে হারোণ সেই জায়গায় মারা গেলেন এবং সেই জায়গায় তাঁর কবর দেওয়া হল এবং তার ছেলে ইলিয়াসর তাঁর বদলে যাজক হলেন। BSB BSB: The Israelites traveled from Beeroth Bene-jaakan to Moserah, where Aaron died and was buried, and Eleazar his son succeeded him as priest.
7 ULB সেই জায়গা থেকে তারা গুধগোদায় গেল এবং গুধগোদা থেকে যট্বাথায় চলে গেল; এই জায়গা জলস্রোতের দেশ। BSB BSB: From there they traveled to Gudgodah, and from Gudgodah to Jotbathah, a land with streams of water.
8 ULB সেই সময়ে সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করতে, সদাপ্রভুর পরিচর্য্যা করবার জন্য তাঁর সামনে দাঁড়াতে এবং তাঁর নামে আশীর্বাদ করতে সদাপ্রভু লেবির বংশকে আলাদা করলেন, আজ ও সেই রকম চলে আসছে। BSB BSB: At that time the LORD set apart the tribe of Levi to carry the ark of the covenant of the LORD, to stand before the LORD to serve Him, and to pronounce blessings in His name, as they do to this day.
9 ULB এই জন্য নিজের ভাইদের মধ্যে লেবীয়দের কোনো অংশ কিংবা অধিকার হয়নি; তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যা বলেছেন, সেই অনুসারে সদাপ্রভুই তাদের অধিকার।) BSB BSB: That is why Levi has no portion or inheritance among his brothers; the LORD is his inheritance, as the LORD your God promised him.
10 ULB আর আমি প্রথম বারের মত চল্লিশ দিনরাত পর্বতে থাকলাম; এবং সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনলেন; সদাপ্রভু তোমাকে ধ্বংস করতে চাইলেন না। BSB BSB: I stayed on the mountain forty days and forty nights, like the first time, and that time the LORD again listened to me and agreed not to destroy you.
11 ULB পরে সদাপ্রভু আমাকে বললেন, “ওঠ, তুমি যাবার জন্য লোকদের নেতৃত্ব দাও, আমি তাদেরকে যে দেশ দিতে তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছি, তারা সেই দেশে প্রবেশ করে তা অধিকার করুক।” BSB BSB: Then the LORD said to me, “Get up. Continue your journey ahead of the people, that they may enter and possess the land that I swore to their fathers to give them.”
12 ULB এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চান? শুধু এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁর সব পথে চল ও তাঁকে প্রেম কর এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর, BSB BSB: And now, O Israel, what does the LORD your God ask of you but to fear the LORD your God by walking in all His ways, to love Him, to serve the LORD your God with all your heart and with all your soul,
13 ULB আজ আমি তোমার মঙ্গলের জন্য সদাপ্রভুর যে যে আদেশ ও বিধি তোমাকে দিচ্ছি, সেই সকল যেন পালন কর। BSB BSB: and to keep the commandments and statutes of the LORD that I am giving you this day for your own good?
14 ULB দেখ, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তার মধ্যে সব জিনিস তোমার ঈশ্বর সদাপ্রভুর। BSB BSB: Behold, to the LORD your God belong the heavens, even the highest heavens, and the earth and everything in it.
15 ULB শুধু তোমার পূর্বপুরুষদেরকে প্রেম করতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাদের পরে তাদের বংশকে অর্থাৎ আজকের মত সর্বজাতির মধ্যে তোমাদেরকে বেছে নিলেন। BSB BSB: Yet the LORD has set His affection on your fathers and loved them. And He has chosen you, their descendants after them, above all the peoples, even to this day.
17 ULB কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরদের ঈশ্বর ও প্রভুদের প্রভু, তিনিই মহান, বীর্য্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর; তিনি কারও নির্ভর করেন না ও ঘুষ গ্রহণ করেন না। BSB BSB: For the LORD your God is God of gods and Lord of lords, the great, mighty, and awesome God, showing no partiality and accepting no bribe.
19 ULB অতএব তোমরা বিদেশীকে প্রেম করিও, কারণ মিসর দেশে তোমরাও বিদেশী হয়েছিলে। BSB BSB: So you also must love the foreigner, since you yourselves were foreigners in the land of Egypt.
20 ULB তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, তারই সেবা করবে, তাতেই আসক্ত থাকবে ও তাঁরই নামে শপথ করবে। BSB BSB: You are to fear the LORD your God and serve Him. Hold fast to Him and take your oaths in His name.
21 ULB তিনি তোমার প্রশংসা এবং তিনি তোমার ঈশ্বর; তুমি নিজের চোখে যা যা দেখেছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কাজ সব তিনিই তোমার জন্য করেছেন। BSB BSB: He is your praise and He is your God, who has done for you these great and awesome wonders that your eyes have seen.
22 ULB তোমার পূর্বপুরুষেরা শুধু সত্তর জন লোক মিসরে গিয়েছিল, কিন্তু এখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আকাশের তারার মত বহুসংখ্যক করেছেন। BSB BSB: Your fathers went down to Egypt, seventy in all, and now the LORD your God has made you as numerous as the stars in the sky.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.