1 ULB আমি তোমাকে আজ যে সব আজ্ঞা আদেশ করছি, যত্নসহকারে সেই সব পালন করার জন্য যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কান দাও, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির উপরে তোমাকে ওঠাবেন; BSB BSB: “Now if you faithfully obey the voice of the LORD your God and are careful to follow all His commandments I am giving you today, the LORD your God will set you high above all the nations of the earth.
2 ULB আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিলে এই সব আশীর্বাদ তোমার ওপরে আসবে ও তোমাকে আশ্রয় করবে। BSB BSB: And all these blessings will come upon you and overtake you, if you will obey the voice of the LORD your God:
3 ULB তুমি শহরে আশীর্বাদযুক্ত হবে ও ক্ষেতে আশীর্বাদযুক্ত হবে। BSB BSB: You will be blessed in the city and blessed in the country.
4 ULB তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গোরুদের বাচ্চা ও তোমার মেষীদের শাবক আশীর্বাদযুক্ত হবে। BSB BSB: The fruit of your womb will be blessed, as well as the produce of your land and the offspring of your livestock—the calves of your herds and the lambs of your flocks.
5 ULB তোমার ঝুড়ি ও তোমার কাঠের থালা আশীর্বাদযুক্ত হবে। BSB BSB: Your basket and kneading bowl will be blessed.
6 ULB ভিতরে আসার সময়ে তুমি আশীর্বাদযুক্ত হবে এবং বাইরে যাবার সময়ে তুমি আশীর্বাদযুক্ত হবে। BSB BSB: You will be blessed when you come in and blessed when you go out.
7 ULB তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে ওঠে, তাদেরকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাবেন; তারা একটি রাস্তা দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তোমার সামনে থেকে পালাবে। BSB BSB: The LORD will cause the enemies who rise up against you to be defeated before you. They will march out against you in one direction but flee from you in seven.
8 ULB সদাপ্রভু আদেশ দিয়ে তোমার গোলাঘরের বিষয়ে ও তুমি যে কোনো কাজে হাত দাও, তার বিষয়ে তোমাকে আশীর্বাদ করবেন এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেখানে তোমাকে আশীর্বাদ করবেন। BSB BSB: The LORD will decree a blessing on your barns and on everything to which you put your hand; the LORD your God will bless you in the land He is giving you.
9 ULB সদাপ্রভু নিজের শপথ অনুসারে তোমাকে নিজের পবিত্র লোক বলে স্থাপন করবেন; যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন কর ও তাঁর পথে চল। BSB BSB: The LORD will establish you as His holy people, just as He has sworn to you, if you keep the commandments of the LORD your God and walk in His ways.
10 ULB আর পৃথিবীর সব জাতি দেখতে পাবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমার থেকে ভয় পাবে। BSB BSB: Then all the peoples of the earth will see that you are called by the name of the LORD, and they will stand in awe of you.
11 ULB আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তিনি ভালোর জন্যেই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে উন্নত করবেন। BSB BSB: The LORD will make you prosper abundantly—in the fruit of your womb, the offspring of your livestock, and the produce of your land—in the land that the LORD swore to your fathers to give you.
12 ULB সঠিক সময়ে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হাতের সব কাজে আশীর্বাদ করতে সদাপ্রভু নিজের আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না। BSB BSB: The LORD will open the heavens, His abundant storehouse, to send rain on your land in season and to bless all the work of your hands. You will lend to many nations, but borrow from none.
13 ULB আর সদাপ্রভু তোমাকে প্রধান করবেন, লেজের মতো করবেন না; তুমি নত না হয়ে শুধু উন্নত হবে; যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সব আজ্ঞা যত্নসহকারে পালন করতে আমি তোমাকে আজ আদেশ করছি, এই সব কিছুতে কান দিতে হবে; BSB BSB: The LORD will make you the head and not the tail; you will only move upward and never downward, if you hear and carefully follow the commandments of the LORD your God, which I am giving you today.
14 ULB এবং আজ আমি তোমাদেরকে যে সব কথা আজ্ঞা করছি, অন্য দেবতাদের সেবা করার জন্যে তাদের অনুগামী হবার জন্য তোমাকে সেই সব কথার ডান দিকে কি বাম দিকে ফিরতে হবে না। BSB BSB: Do not turn aside to the right or to the left from any of the words I command you today, and do not go after other gods to serve them.
15 ULB কিন্তু যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান না দাও, আমি আজ তোমাকে তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি আসবে ও তোমার থেকে এগিয়ে যাবে। BSB BSB: If, however, you do not obey the LORD your God by carefully following all His commandments and statutes I am giving you today, all these curses will come upon you and overtake you:
16 ULB তুমি শহরে শাপগ্রস্ত হবে ও ক্ষেতে শাপগ্রস্ত হবে। BSB BSB: You will be cursed in the city and cursed in the country.
17 ULB তোমার ঝুড়ি ও তোমার ময়দার কাঠের থালা শাপগ্রস্ত হবে। BSB BSB: Your basket and kneading bowl will be cursed.
18 ULB তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গোরুর বাচ্চা ও তোমার মেষীদের শাবক শাপগ্রস্ত হবে। BSB BSB: The fruit of your womb will be cursed, as well as the produce of your land, the calves of your herds, and the lambs of your flocks.
19 ULB ভিতরে আসার সময়ে তুমি শাপগ্রস্ত হবে ও বাইরে যাবার সময়ে তুমি শাপগ্রস্ত হবে। BSB BSB: You will be cursed when you come in and cursed when you go out.
20 ULB যে পর্যন্ত তোমার ধ্বংস ও হঠাৎ বিনাশ না হয়, সেই পর্যন্ত যে কোনো কাজে তুমি হাত দাও, সেই কাজে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও তিরস্কার পাঠাবেন; এর কারণ তোমার খারাপ কাজ সব, যার মাধ্যমে তুমি আমাকে পরিত্যাগ করেছ। BSB BSB: The LORD will send curses upon you, confusion and reproof in all to which you put your hand, until you are destroyed and quickly perish because of the wickedness you have committed in forsaking Him.
21 ULB তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছেদ না হয়, ততক্ষণ সদাপ্রভু তোমাকে মহামারী দেবেন। BSB BSB: The LORD will make the plague cling to you until He has exterminated you from the land that you are entering to possess.
22 ULB সদাপ্রভু ছোঁয়াচে রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়্গ এবং শস্যের শোষ ও ম্লানির মাধ্যমে তোমাকে আঘাত করবেন; তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সব তোমার অনুসরণ করবে। BSB BSB: The LORD will strike you with wasting disease, with fever and inflammation, with scorching heat and drought, and with blight and mildew; these will pursue you until you perish.
23 ULB আর তোমার মাথার উপরে অবস্থিত আকাশ ব্রোঞ্জ ও নীচে অবস্থিত ভূমি লোহার মতো হবে। BSB BSB: The sky over your head will be bronze, and the earth beneath you iron.
24 ULB সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলো ও বালি বর্ষণ করবেন; যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, ততক্ষণ তা আকাশ থেকে নেমে তোমার উপরে পড়বে। BSB BSB: The LORD will turn the rain of your land into dust and powder; it will descend on you from the sky until you are destroyed.
25 ULB সদাপ্রভু তোমার শত্রুদের সামনে তোমাকে আঘাত করাবেন; তুমি এক রাস্তা দিয়ে তাদের বিরুদ্ধে যাবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তাদের সামনে থেকে পালাবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে বিরক্তিজনক হবে। BSB BSB: The LORD will cause you to be defeated before your enemies. You will march out against them in one direction but flee from them in seven. You will be an object of horror to all the kingdoms of the earth.
26 ULB আর তোমার মৃতদেহ আকাশের পাখিদের ও মাটিতে চরা পশুদের খাদ্য হবে; কেউ তাদেরকে আতঙ্কিত করবে না। BSB BSB: Your corpses will be food for all the birds of the air and beasts of the earth, with no one to scare them away.
27 ULB সদাপ্রভু তোমাকে মিশরীয় ফোঁড়া এবং মহামারীর ঘাত, জঘন্য ও খোঁস পাঁচড়া, এই সব রোগের মাধ্যমে এমন আঘাত করবেন যে, তুমি আরোগ্য পেতে পারবে না। BSB BSB: The LORD will afflict you with the boils of Egypt, with tumors and scabs and itch from which you cannot be cured.
28 ULB সদাপ্রভু উন্মাদ, অন্ধতা ও মানসিক বিভ্রান্তের মাধ্যমে তোমাকে আঘাত করবেন। BSB BSB: The LORD will afflict you with madness, blindness, and confusion of mind,
29 ULB অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়ে বেড়ায়, সেরকম তুমি দুপুরবেলায় হাঁতড়ে বেড়াবে ও নিজের পথে উন্নতিলাভ হবে না এবং সবসময় শুধু অত্যাচারিত ও লুন্ঠিত হবে, কেউ তোমাকে রক্ষা করবে না। BSB BSB: and at noon you will grope about like a blind man in the darkness. You will not prosper in your ways. Day after day you will be oppressed and plundered, with no one to save you.
30 ULB তোমার প্রতি মেয়ের বাগ্দান হবে, কিন্তু অন্য পুরুষ তারসঙ্গে শোবে; তুমি বাড়ি তৈরী করবে, কিন্তু তাতে বাস করতে পাবে না; আঙ্গুর ক্ষেত রোপণ করবে, কিন্তু তার ফল ভোগ করবে না। BSB BSB: You will be pledged in marriage to a woman, but another man will violate her. You will build a house but will not live in it. You will plant a vineyard but will not enjoy its fruit.
31 ULB তোমার গোরু তোমার সামনে মারা যাবে, আর তুমি তার মাংস খেতে পারবে না; তোমার গাধা তোমার সামনে থেকে জোর করে নিয়ে যাবে, তা তোমাকে ফিরিয়ে দেওয়া যাবে না; তোমার মেষপাল তোমার শত্রুদেরকে দেওয়া হবে, তোমার জন্যে সাহায্যকারী কেউ থাকবে না। BSB BSB: Your ox will be slaughtered before your eyes, but you will not eat any of it. Your donkey will be taken away and not returned to you. Your flock will be given to your enemies, and no one will save you.
32 ULB তোমার ছেলেমেয়েদেরকে অন্য এক জাতিকে দেওয়া হবে ও সমস্ত দিন তাদের অপেক্ষায় চাইতে চাইতে তোমার চোখ ব্যর্থ হবে এবং তোমার হাতে কোনো শক্তি থাকবে না। BSB BSB: Your sons and daughters will be given to another nation, while your eyes grow weary looking for them day after day, with no power in your hand.
33 ULB তোমার অজানা এক জাতি তোমার ভূমির ফল ও তোমার পরিশ্রমের সমস্ত ফল ভোগ করবে এবং তুমি সবসময় শুধু অত্যাচারিত ও চূর্ণ হবে BSB BSB: A people you do not know will eat the produce of your land and of all your toil. All your days you will be oppressed and crushed.
34 ULB আর তোমার চোখ যা দেখবে, তার জন্য তুমি উন্মাদ হবে। BSB BSB: You will be driven mad by the sights you see.
35 ULB সদাপ্রভু তোমার হাঁটু, পা ও পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কঠিন স্ফোটকের মাধ্যমে আঘাত করবেন যা আরোগ্য হবে না। BSB BSB: The LORD will afflict you with painful, incurable boils on your knees and thighs, from the soles of your feet to the top of your head.
36 ULB সদাপ্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি নিজের ওপরে নিযুক্ত করবে, তাকে তোমার অজানা এবং তোমার পূর্বপুরুষদের অজানা এক জাতির কাছে নিয়ে যাবেন; সেই জায়গায় তুমি অন্য দেবতাদের, কাঠ ও পাথরের সেবা করবে। BSB BSB: The LORD will bring you and the king you appoint to a nation neither you nor your fathers have known, and there you will worship other gods—gods of wood and stone.
37 ULB আর সদাপ্রভু তোমাকে যে সব জাতির মধ্যে নিয়ে যাবেন, তাদের কাছে তুমি বিস্ময়ের, প্রবাদের ও উপহাসের পাত্র হবে। BSB BSB: You will become an object of horror, scorn, and ridicule among all the nations to which the LORD will drive you.
38 ULB তুমি বহু বীজ ক্ষেতে বয়ে নিয়ে যাবে, কিন্তু অল্প সংগ্রহ করবে; কারণ পঙ্গপাল তা বিনষ্ট করবে। BSB BSB: You will sow much seed in the field but harvest little, because the locusts will consume it.
39 ULB তুমি আঙ্গুর ক্ষেত রোপণ করে তার চাষ করবে, কিন্তু আঙ্গুর রস পান করতে কি আঙ্গুর ফল জড়ো করতে পারবে না; কারণ পোকায় তা খেয়ে ফেলবে। BSB BSB: You will plant and cultivate vineyards, but will neither drink the wine nor gather the grapes, because worms will eat them.
40 ULB তোমার সকল অঞ্চলে জিতগাছ হবে, কিন্তু তুমি তেল ঘষতে পারবে না; কারণ তোমার জিতগাছের ফল ঝরে পড়বে। BSB BSB: You will have olive trees throughout your territory but will never anoint yourself with oil, because the olives will drop off.
41 ULB তুমি ছেলেমেয়েদের জন্ম দেবে, কিন্তু তারা তোমার হবে না; কারণ তারা বন্দি হয়ে যাবে। BSB BSB: You will father sons and daughters, but they will not remain yours, because they will go into captivity.
42 ULB পঙ্গপাল তোমার সব গাছ ও ভূমির ফল অধিকার করবে। BSB BSB: Swarms of locusts will consume all your trees and the produce of your land.
43 ULB তোমার মধ্যবর্ত্তী বিদেশী তোমার থেকে আরো উন্নত হবে ও তুমি আরো অবনত হবে। BSB BSB: The foreigner living among you will rise higher and higher above you, while you sink down lower and lower.
44 ULB সে তোমাকে ঋণ দেবে, কিন্তু তুমি তাকে ঋণ দেবে না; সে মাথার মতো হবে ও তুমি লেজের মতো হবে। BSB BSB: He will lend to you, but you will not lend to him. He will be the head, and you will be the tail.
45 ULB এই সমস্ত অভিশাপ তোমার ওপরে আসবে, তোমার অনুসরণ করে তোমার ধ্বংস পর্যন্ত তোমার থেকে এগিয়ে যাবে; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সব আজ্ঞা ও বিধি দিয়েছেন, তুমি সে সব পালনের জন্যে তাঁর রবে কান দিলে না। BSB BSB: All these curses will come upon you. They will pursue you and overtake you until you are destroyed, since you did not obey the LORD your God and keep the commandments and statutes He gave you.
46 ULB এ সব তোমার ও চিরকাল তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণের মতো থাকবে। BSB BSB: These curses will be a sign and a wonder upon you and your descendants forever.
47 ULB কারণ সমৃদ্ধির জন্য তুমি আনন্দে এবং উল্লাসে নিজের ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করতে না; BSB BSB: Because you did not serve the LORD your God with joy and gladness of heart in all your abundance,
48 ULB এই জন্য সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শত্রুদেরকে পাঠাবেন, তুমি খিদেতে, তৃষ্ণায়, উলঙ্গতায় ও সব বিষয়ের অভাব ভোগ করতে করতে তাদের দাসত্ব করবে এবং যে পর্যন্ত তিনি তোমার ধ্বংস না করেন, সে পর্যন্ত তিনি তোমার ঘাড়ে লোহার যোঁয়ালি দিয়ে রাখবেন। BSB BSB: you will serve your enemies the LORD will send against you in famine, thirst, nakedness, and destitution. He will place an iron yoke on your neck until He has destroyed you.
49 ULB সদাপ্রভুর তোমার বিরুদ্ধে বহু দূর থেকে, পৃথিবীর শেষ থেকে এক জাতিকে আনবেন; যেমন ঈগল পাখি উড়ে আসে, সে সেইভাবে আসবে; সেই জাতির ভাষা তুমি বুঝতে পারবে না। BSB BSB: The LORD will bring a nation from afar, from the ends of the earth, to swoop down upon you like an eagle—a nation whose language you will not understand,
50 ULB সেই জাতি ভয়ঙ্কর মুখ, সে বয়স্ককে শ্রদ্ধা করবে না ও বালকের প্রতি দয়া করবে না। BSB BSB: a ruthless nation with no respect for the old and no pity for the young.
51 ULB আর যে পর্যন্ত তোমার ধ্বংস না হবে, ততক্ষণ সে তোমার পশুর ফল ও তোমার ভূমির ফল খাবে; যতক্ষণ সে তোমার ধ্বংস সম্পন্ন না করবে, ততক্ষণ তোমার জন্য শস্য, আঙ্গুর রস কিংবা তেল, তোমার গোরুর বাচ্চা কিংবা তোমার মেষীর শাবক বাকি রাখবে না। BSB BSB: They will eat the offspring of your livestock and the produce of your land until you are destroyed. They will leave you no grain or new wine or oil, no calves of your herds or lambs of your flocks, until they have caused you to perish.
52 ULB আর তোমার সব দেশে যে সব উঁচু ও সুরক্ষিত দেওয়ালে তুমি বিশ্বাস করতে, সে সব যতক্ষণ ভূমিসাৎ না হবে, ততক্ষণ সে তোমার সব শহরের দরজায় তোমাকে অবরোধ করবে; তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া তোমার সমস্ত দেশে সব শহরের দরজায় সে তোমাকে অবরোধ করবে। BSB BSB: They will besiege all the cities throughout your land, until the high and fortified walls in which you trust have fallen. They will besiege all your cities throughout the land that the LORD your God has given you.
53 ULB আর যখন তোমার শত্রুদের মাধ্যমে তুমি অবরুদ্ধ ও কষ্ট পাবে, তখন তুমি নিজের শরীরের ফল, তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া নিজের ছেলেমেয়েদের মাংস খাবে। BSB BSB: Then you will eat the fruit of your womb, the flesh of the sons and daughters whom the LORD your God has given you, in the siege and distress that your enemy will inflict on you.
54 ULB যখন সব শহরের দরজায় শত্রুদের মাধ্যমে তুমি অবরুদ্ধ ও কষ্ট পাবে, তখন তোমার মধ্যে যে পুরুষ কোমল ও খুব বিলাসী, নিজের ভাইয়ের, তার প্রিয় স্ত্রী ও বাকি ছেলেমেয়েদের প্রতি সে ঈর্ষাপূর্ণ যে, BSB BSB: The most gentle and refined man among you will begrudge his brother, the wife he embraces, and the rest of his children who have survived,
55 ULB সে তাদের কাউকেও নিজের ছেলেমেয়েদের মাংসের কিছুই দেবে না; তার কিছুমাত্র বাকি না থাকার জন্য সে তাদেরকে খাবে। BSB BSB: refusing to share with any of them the flesh of his children he will eat because he has nothing left in the siege and distress that your enemy will inflict on you within all your gates.
56 ULB যখন সব শহরের দরজায় শত্রুদের মাধ্যমে তুমি অবরুদ্ধ ও কষ্ট পাবে তখন যে স্ত্রী কোমলতা ও বিলাসিতার জন্য নিজের পা মাটিতে রাখতে সাহস করত না, তোমার মাঝে এমন কোমল ও বিলাসী মহিলার চোখ নিজের স্বামীর, নিজের ছেলে ও মেয়ের ওপরে, BSB BSB: The most gentle and refined woman among you, so gentle and refined she would not venture to set the sole of her foot on the ground, will begrudge the husband she embraces and her son and daughter
57 ULB এমন কি, নিজের দুই পায়ের মধ্য থেকে বের হওয়া সদ্যোজাত ও নিজের প্রসবিত শিশুদের ওপরে অত্যাচার করবে; কারণ সব কিছুর অভাবের জন্য সে এদেরকে গোপনে খাবে। BSB BSB: the afterbirth that comes from between her legs and the children she bears, because she will secretly eat them for lack of anything else in the siege and distress that your enemy will inflict on you within your gates.
58 ULB তুমি যদি এই বইতে লেখা নিয়মের সমস্ত কথা যত্ন সহকারে পালন না কর; এভাবে যদি “তোমার ঈশ্বর সদাপ্রভু” এই গৌরবান্বিত ও ভয়াবহ নামকে ভয় না কর; BSB BSB: If you are not careful to observe all the words of this law which are written in this book, that you may fear this glorious and awesome name—the LORD your God—
59 ULB তবে সদাপ্রভু তোমাকে ও তোমার বংশকে ভয়ঙ্কর মহামারী দেবেন; ফলে অনেক সময়স্থায়ী মহাঘাত ও অনেক সময়স্থায়ী কঠিন রোগ দেবেন। BSB BSB: He will bring upon you and your descendants extraordinary disasters, severe and lasting plagues, and terrible and chronic sicknesses.
60 ULB আর তুমি যা থেকে ভয় পেতে, সেই মিশরীয় সব রোগ আবার তোমার উপরে আনবেন; সে সব তোমার সঙ্গী হবে। BSB BSB: He will afflict you again with all the diseases you dreaded in Egypt, and they will cling to you.
61 ULB আর যা এই নিয়মের বইয়ে লেখা নেই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার ধ্বংস না হওয়া পর্যন্ত তোমার উপরে আনবেন। BSB BSB: The LORD will also bring upon you every sickness and plague not recorded in this Book of the Law, until you are destroyed.
62 ULB তাতে আকাশের তারার মতো বহুসংখ্যক ছিলে যে তোমরা, তোমরা কিছু সংখ্যক বাকি থাকবে; কারণ তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিতে না। BSB BSB: You who were as numerous as the stars in the sky will be left few in number, because you would not obey the voice of the LORD your God.
63 ULB আর তোমাদের ভালো ও বহুগুণ করতে যেমন সদাপ্রভু তোমাদের বিষয়ে আনন্দ করতেন, সেরকম তোমাদের ধ্বংস ও বিনষ্ট করতে সদাপ্রভু তোমাদের বিষয়ে আনন্দ করবেন এবং তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেখান থেকে তোমরা অপহৃত হবে। BSB BSB: Just as it pleased the LORD to make you prosper and multiply, so also it will please Him to annihilate you and destroy you. And you will be uprooted from the land you are entering to possess.
64 ULB আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সব জাতির মধ্যে ছড়িয়ে দেবেন; সেই জায়গায় তুমি নিজের ও নিজের পূর্বপুরুষদের অজানা অন্য দেবতাদের, কাঠ ও পাথরের সেবা করবে। BSB BSB: Then the LORD will scatter you among all the nations, from one end of the earth to the other, and there you will worship other gods, gods of wood and stone, which neither you nor your fathers have known.
65 ULB আর তুমি সেই জাতিদের মধ্যে কিছু সুখ পাবে না ও তোমার পায়ের জন্য বিশ্রামের জায়গা থাকবে না, কিন্তু সদাপ্রভু সেই জায়গায় তোমাকে হৃদয়ের কম্পতা, চোখের ক্ষীণতা ও প্রাণের শোক দেবেন। BSB BSB: Among those nations you will find no repose, not even a resting place for the sole of your foot. There the LORD will give you a trembling heart, failing eyes, and a despairing soul.
66 ULB আর তোমার জীবন তোমার দৃষ্টিতে সংশয়ে ঝুলে থাকবে এবং তুমি দিন রাত ভয় করবে ও নিজের জীবনের বিষয়ে তোমার বিশ্বাস থাকবে না। BSB BSB: So your life will hang in doubt before you, and you will be afraid night and day, never certain of survival.
67 ULB তুমি হৃদয়ে যে ভয় করবে ও চোখে যে ভয়ঙ্কর দৃশ্য দেখবে, তার জন্য সকালে বলবে, “হায় হায়, কখন সন্ধ্যা হবে?” এবং সন্ধ্যাবেলায় বলবে, “হায় হায়, কখন সকাল হবে?” BSB BSB: In the morning you will say, ‘If only it were evening!’ and in the evening you will say, ‘If only it were morning!’—because of the dread in your hearts of the terrifying sights you will see.
68 ULB আর যে পথের বিষয়ে আমি তোমাকে বলেছি, তুমি তা আর দেখবে না, সদাপ্রভু সেই মিসর দেশের পথে জাহাজে করে তোমাকে আবার নিয়ে যাবেন এবং সেই জায়গায় তোমরা দাসদাসীরূপে নিজের শত্রুদের কাছে বিক্রীত হতে চাইবে; কিন্তু কেউ তোমাদেরকে কিনবে না।” BSB BSB: The LORD will return you to Egypt in ships by a route that I said you should never see again. There you will sell yourselves to your enemies as male and female slaves, but no one will buy you.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.