1 ULB সেই রাতে রাজার ঘুম ভেঙ্গে গেল, আর তিনি ইতিহাস বই আনতে আদেশ দিলেন; পরে রাজার সামনে সেই বই পড়ে শোনানো হল। BSB BSB: That night sleep escaped the king; so he ordered the Book of Records, the Chronicles, to be brought in and read to him.
2 ULB আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে রাজার দুইজন দরজার পাহারাদার অহশ্বেরশ রাজার উপরে ক্ষতি করতে চাইলে মর্দখয় তার খবর দিয়েছিলেন। BSB BSB: And there it was found recorded that Mordecai had exposed Bigthana and Teresh, two of the eunuchs who guarded the king’s entrance, when they had conspired to assassinate King Xerxes.
3 ULB রাজা বললেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” রাজার নপুংসক দাসেরা বলল, “তার জন্যে কিছুই করা যায় নি।” BSB BSB: The king inquired, “What honor or dignity has been bestowed on Mordecai for this act?” “Nothing has been done for him,” replied the king’s attendants.
4 ULB পরে রাজা বললেন, “উঠানে কে আছে?” তখন হামন নিজের তৈরী ফাঁসিকাঠে মর্দখয়কে ফাঁসি দেবার জন্য রাজার কাছে নিবেদন করতে রাজবাড়ির বাইরের উঠানে এসেছিল। BSB BSB: “Who is in the court?” the king asked. Now Haman had just entered the outer court of the palace to ask the king to hang Mordecai on the gallows he had prepared for him.
5 ULB রাজার দাসেরা বলল, “দেখুন, হামন উঠানে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “সে ভিতরে আসুক।” BSB BSB: So the king’s attendants answered him, “Haman is there, standing in the court.” “Bring him in,” ordered the king.
6 ULB তখন হামন ভিতরে আসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, রাজা আমাকে ছাড়া আর কার সম্মান করতে চাইবেন? BSB BSB: Haman entered, and the king asked him, “What should be done for the man whom the king is delighted to honor?” Now Haman thought to himself, “Whom would the king be delighted to honor more than me?”
7 ULB অতএব হামন রাজাকে বলল, “মহারাজ যাঁকে সম্মান দেখাতে চান, BSB BSB: And Haman told the king, “For the man whom the king is delighted to honor,
8 ULB তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক, আর মহারাজ যার উপরে চড়ে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক; BSB BSB: have them bring a royal robe that the king himself has worn and a horse on which the king himself has ridden—one with a royal crest placed on its head.
9 ULB আর সেই পোশাক ও ঘোড়া মজারাজের একজন বড় প্রধান শাসনকর্তার হাতে সমর্পণ করা হোক এবং মহারাজ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরুক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হোক এবং তার আগে এই কথা বলা হোক রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।” BSB BSB: Let the robe and the horse be entrusted to one of the king’s most noble princes. Let them array the man the king wants to honor and parade him on the horse through the city square, proclaiming before him, ‘This is what is done for the man whom the king is delighted to honor!’”
10 ULB রাজা হামনকে বললেন, “তুমি তাড়াতাড়ি যাও, সেই পোশাক ও ঘোড়া নিয়ে যেমন বললে, তেমনি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সব কথা বললে, তার কিছু ভুল কর না।” BSB BSB: “Hurry,” said the king to Haman, “and do just as you proposed. Take the robe and the horse to Mordecai the Jew, who is sitting at the king’s gate. Do not neglect anything that you have suggested.”
11 ULB তখন হামন সেই পোশাক ও ঘোড়া নিল, মর্দখয়কে পোশাক পরিয়ে দিল এবং ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় ঘোরাল, আর তাঁর সামনে সে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।” BSB BSB: So Haman took the robe and the horse, arrayed Mordecai, and paraded him through the city square, crying out before him, “This is what is done for the man whom the king is delighted to honor!”
12 ULB পরে মর্দখয় রাজবাড়ীর দরজায় ফিরে গেলেন, কিন্তু হামন দুঃখে কাপড় দিয়ে মাথা ঢেকে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল। BSB BSB: Then Mordecai returned to the king’s gate. But Haman rushed home, with his head covered in grief.
13 ULB আর হামন নিজের স্ত্রী সেরশকে ও সমস্ত বন্ধুকে নিজের সম্মন্ধে সব ঘটনার কথা বলল; তাতে তার জ্ঞানীলোকেরা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতনের শুরু হল, সেই মর্দখয় যদি যিহূদী বংশীয় লোক হয়, তবে তুমি তাকে জয় করতে পারবে না, বরং তোমার সামনে তার নিশ্চয়ই পতন হবে।” BSB BSB: Haman told his wife Zeresh and all his friends everything that had happened. His advisers and his wife Zeresh said to him, “Since Mordecai, before whom your downfall has begun, is Jewish, you will not prevail against him—for surely you will fall before him.”
14 ULB তারা তার সঙ্গে কথাবার্তা বলছে, এরমধ্যে রাজ নপুংসকেরা এসে ইষ্টেরের তৈরী ভোজে হামনকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। BSB BSB: While they were still speaking with Haman, the king’s eunuchs arrived and rushed him to the banquet that Esther had prepared.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.