1 ULB পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুভূমি থেকে যাত্রা শুরু করে সদাপ্রভুর আদেশ অনুসারে নির্ধারিত সমস্ত স্থান দিয়ে যাত্রা করে রফীদীমে গিয়ে শিবির স্থাপন করল; আর সেখানে লোকেদের পান করার জন্য জল ছিল না। BSB BSB: Then the whole congregation of Israel left the Desert of Sin, moving from place to place as the LORD commanded. They camped at Rephidim, but there was no water for the people to drink.
2 ULB এই জন্য লোকেরা মোশিকে দোষ দিয়ে বলল, “আমাদেরকে জল দাও, আমরা পান করব।” মোশি তাদেরকে বললেন, “কেন আমার সঙ্গে ঝগড়া করছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করছ?” BSB BSB: So the people contended with Moses, “Give us water to drink.” “Why do you contend with me?” Moses replied. “Why do you test the LORD?”
3 ULB তখন লোকেরা সেখানে জল পিপাসায় ব্যাকুল হল, আর মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে ও পশুদেরকে পিপাসিত করে হত্যা করতে মিশর থেকে কেন আনলে?” BSB BSB: But the people thirsted for water there, and they grumbled against Moses: “Why have you brought us out of Egypt—to make us and our children and livestock die of thirst?”
4 ULB আর মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “আমি এই লোকদের জন্য কি করব? কিছুক্ষণের মধ্যে এরা আমাকে পাথরের আঘাতে হত্যা করবে।” BSB BSB: Then Moses cried out to the LORD, “What should I do with these people? A little more and they will stone me!”
5 ULB তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদের আগে যাও, ইস্রায়েলের কয়েক জন প্রাচীনকে সঙ্গে নিয়ে, আর যেটা দিয়ে নদীতে আঘাত করেছিলে, সেই লাঠি হাতে নিয়ে যাও। BSB BSB: And the LORD said to Moses, “Walk on ahead of the people and take some of the elders of Israel with you. Take along in your hand the staff with which you struck the Nile, and go.
6 ULB দেখ, আমি হোরেবে সেই শিলার উপরে তোমার সামনে দাঁড়াবো; তুমি শিলাতে আঘাত করবে, তাতে সেটা থেকে জল বের হবে, আর লোকেরা পান করবে।” তখন মোশি ইস্রায়েলের প্রাচীনদের চোখের সামনে সেইরকম করলেন। BSB BSB: Behold, I will stand there before you by the rock at Horeb. And when you strike the rock, water will come out of it for the people to drink.” So Moses did this in the sight of the elders of Israel.
7 ULB তিনি সেই স্থানের নাম মঃসা ও মরীবা পরীক্ষা ও বিবাদ রাখলেন, কারণ ইস্রায়েল সন্তানরা অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করে বলেছিল, ‘সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না?’ BSB BSB: He named the place Massah and Meribah because the Israelites quarreled, and because they tested the LORD, saying, “Is the LORD among us or not?”
8 ULB ঐ সময়ে অমালেক এসে রফীদীমে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে লাগল। BSB BSB: After this, the Amalekites came and attacked the Israelites at Rephidim.
9 ULB তাতে মোশি যিহোশূয়কে বললেন, “তুমি আমাদের জন্য লোক বেছে নাও, যাও, অমালেকের সঙ্গে যুদ্ধ করো; কাল আমি ঈশ্বরের লাঠি হাতে নিয়ে পর্বতে চূড়ায় দাঁড়াব।” BSB BSB: So Moses said to Joshua, “Choose some of our men and go out to fight the Amalekites. Tomorrow I will stand on the hilltop with the staff of God in my hand.”
10 ULB পরে যিহোশূয় মোশির আদেশ অনুসারে কাজ করলেন; অমালেকের সঙ্গে যুদ্ধ করলেন এবং মোশি, হারোণ ও হূর পর্বতের শৃঙ্গে উঠলেন। BSB BSB: Joshua did as Moses had instructed him and fought against the Amalekites, while Moses, Aaron, and Hur went up to the top of the hill.
11 ULB আর এইরকম হল, মোশি যখন তাঁর হাত তুলে ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি তাঁর হাত নামালে অমালেক জয়ী হয়। BSB BSB: As long as Moses held up his hands, Israel prevailed; but when he lowered them, Amalek prevailed.
12 ULB আর মোশির হাত ভারী হতে লাগল, তখন তাঁরা একটি পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তাঁর উপরে বসলেন এবং হারোণ ও হূর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তাঁর হাত ধরে রাখলেন, তাতে সূর্য্য না ডোবা পর্যন্ত তাঁর হাত স্থির থাকল। BSB BSB: When Moses’ hands grew heavy, they took a stone and put it under him, and he sat on it. Then Aaron and Hur held his hands up, one on each side, so that his hands remained steady until the sun went down.
13 ULB আর যিহোশূয় অমালেককে ও তাঁর লোকেদেরকে তরোয়াল দিয়ে পরাজয় করলেন। BSB BSB: So Joshua overwhelmed Amalek and his army with the sword.
15 ULB পরে মোশি এক বেদি তৈরী করে তাঁর নাম যিহোবা-নিঃষি সদাপ্রভু আমার পতাকা রাখলেন। BSB BSB: And Moses built an altar and named it The LORD Is My Banner.
16 ULB আর তিনি বললেন, “সদাপ্রভুর সিংহাসনের উপরে হাত উত্তোলিত হয়েছে; বংশপরম্পরা অনুসারে অমালেকের সঙ্গে সদাপ্রভুর যুদ্ধ হবে।” BSB BSB: “Indeed,” he said, “a hand was lifted up toward the throne of the LORD. The LORD will war against Amalek from generation to generation.”