1 ULB তৃতীয় মাসে মিশর দেশ থেকে ইস্রায়েল সন্তানরা বের হয়ে যাবার পর, সেই প্রথম দিনেই তারা সীনয়ের মরুভূমিতে উপস্থিত হল। BSB BSB: In the third month, on the same day of the month that the Israelites had left the land of Egypt, they came to the Wilderness of Sinai.
2 ULB তাঁরা রফীদীম থেকে যাত্রা করে সীনয়ের নির্জন মরুঅঞ্চলে উপস্থিত হলে সেই জায়গায় তারা শিবির তৈরী করল। BSB BSB: After they had set out from Rephidim, they entered the Wilderness of Sinai, and Israel camped there in front of the mountain.
3 ULB পরে মোশি ঈশ্বরের কাছে গেলেন, আর সদাপ্রভু পর্বত থেকে তাঁকে ডেকে বললেন, “তুমি যাকোবের বংশকে এবং ইস্রায়েল সন্তানদেরকে এই কথা জানাও, BSB BSB: Then Moses went up to God, and the LORD called to him from the mountain, “This is what you are to tell the house of Jacob and explain to the sons of Israel:
4 ULB ‘আমি মিশরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ভাবে ঈগল পাখীর ডানা দিয়ে বহন করেছি এবং আমার কাছে নিয়ে এসেছি, তা তোমরা দেখেছ। BSB BSB: ‘You have seen for yourselves what I did to Egypt, and how I carried you on eagles’ wings and brought you to Myself.
5 ULB এখন যদি তোমরা আমার রব শোন এবং আমার নিয়মগুলি মেনে চলো, তবে তোমরা সব জাতির থেকে আমার নিজস্ব অধিকার হবে, কারণ পৃথিবীর সবকিছুই আমার; BSB BSB: Now if you will indeed obey My voice and keep My covenant, you will be My treasured possession out of all the nations—for the whole earth is Mine.
6 ULB আর আমার জন্য তোমরা যাজকদের এক রাজ্য এবং এক পবিত্র জাতি হবে।’ এই সব কথাগুলি তুমি অবশ্যই ইস্রায়েল সন্তানদের বলবে।” BSB BSB: And unto Me you shall be a kingdom of priests and a holy nation.’ These are the words that you are to speak to the Israelites.”
7 ULB তখন মোশি আসলেন এবং লোকদের প্রাচীনদেরকে ডাকলেন ও সদাপ্রভু তাঁকে যা যা আদেশ করলেন, সেই সব কথা তাঁদের সামনে উপস্থিত করলেন। BSB BSB: So Moses went back and summoned the elders of the people and set before them all these words that the LORD had commanded him.
8 ULB তাতে লোকেরা সবাই একত্রে উত্তর দিয়ে বলল, সদাপ্রভু যা কিছু বলেছেন, আমরা সবই করব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের বিষয়ে আবেদন করলেন। BSB BSB: And all the people answered together, “We will do everything that the LORD has spoken.” So Moses brought their words back to the LORD.
9 ULB সদাপ্রভু মোশিকে বললেন, “দেখ, আমি ঘন মেঘে তোমার কাছে আসব, যখন তোমার সঙ্গে আমি কথা বলব লোকেরা যেন শুনতে পায় এবং তোমাতেও সর্বদা বিশ্বাস করে।” তখন মোশি লোকদের কথা সদাপ্রভুকে বললেন। BSB BSB: The LORD said to Moses, “Behold, I will come to you in a dense cloud, so that the people will hear when I speak with you, and they will always put their trust in you.” And Moses relayed to the LORD what the people had said.
10 ULB সদাপ্রভু মোশিকে বললেন, তুমি লোকদের কাছে গিয়ে আজ ও কাল তাঁদেরকে পবিত্র কর, (আমার আসার জন্য তাদের তৈরী কর) এবং তাঁরা নিজের নিজের কাপড় পরিষ্কার করুক, BSB BSB: Then the LORD said to Moses, “Go to the people and consecrate them today and tomorrow. They must wash their clothes
11 ULB আর তৃতীয় দিনের জন্য সবাই তৈরী থাকুক; কারণ তিন দিনের দিনে আমি সদাপ্রভু, সব লোকের সামনে সীনয় পর্বতের উপরে নেমে আসবেন। BSB BSB: and be prepared by the third day, for on the third day the LORD will come down on Mount Sinai in the sight of all the people.
12 ULB আর তুমি লোকদের জন্য চারদিকে সীমানা তৈরী করে তাদের এই কথা বলো, “তোমরা সাবধান থাক যে, তোমরা পর্বতে যাবে না এবং তাঁর সীমানা স্পর্শ করো না; যে কেউ পর্বত স্পর্শ করবে তাঁর মৃত্যুদণ্ড অবশ্যই হবে। BSB BSB: And you are to set up a boundary for the people around the mountain and tell them, ‘Be careful not to go up on the mountain or touch its base. Whoever touches the mountain shall surely be put to death.
13 ULB কারও হাত তাকে স্পর্শ করবে না, কিন্তু সে অবশ্য পাথরের আঘাতে মারা যাবে, কিংবা তীর দিয়ে বিদ্ধ হবে; পশু হোক বা মানুষ হোক, সে বাঁচবে না। যখন বেশীক্ষণ তূরীবাদ্য হবে তাঁরা হয়তো পায়ে হেঁটে পর্বতে উঠবে।” BSB BSB: No hand shall touch him, but he shall surely be stoned or shot with arrows—whether man or beast, he must not live.’ Only when the ram’s horn sounds a long blast may they approach the mountain.”
14 ULB পরে মোশি পর্বত থেকে নেমে লোকদের কাছে এসে লোকদেরকে পবিত্র করলেন এবং তাঁরা নিজের নিজের কাপড় পরিষ্কার করল। BSB BSB: When Moses came down from the mountain to the people, he consecrated them, and they washed their clothes.
15 ULB পরে তিনি লোকদেরকে বললেন, “তোমরা তৃতীয় দিনের জন্য তৈরী হও; তোমার স্ত্রীর কাছে যেও না।” BSB BSB: “Be prepared for the third day,” he said to the people. “Do not draw near to a woman.”
16 ULB পরে তৃতীয় দিনে সকাল হলে মেঘগর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ জমলো, আর খুব জোরে তূরীধ্বনি হতে লাগল; তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগল। BSB BSB: On the third day, when morning came, there was thunder and lightning. A thick cloud was upon the mountain, and a very loud blast of the ram’s horn went out, so that all the people in the camp trembled.
17 ULB পরে মোশি ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করে দিলেন, আর তারা পর্বতের নিচে দাঁড়িয়ে থাকলো। BSB BSB: Then Moses brought the people out of the camp to meet with God, and they stood at the foot of the mountain.
18 ULB সীনয় পর্বত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল। BSB BSB: Mount Sinai was completely enveloped in smoke, because the LORD had descended on it in fire. And the smoke rose like the smoke of a furnace, and the whole mountain quaked violently.
19 ULB আর তূরীর শব্দ ক্রমাগত খুব বাড়তে লাগল; তখন মোশি কথা বললেন এবং ঈশ্বর বাণীর মাধ্যমে তাঁকে উত্তর দিলেন। BSB BSB: And as the sound of the ram’s horn grew louder and louder, Moses spoke and God answered him in the thunder.
20 ULB আর সদাপ্রভু সীনয় পর্বতে, পর্বতের চূড়ায়, নেমে আসলেন এবং সদাপ্রভু মোশিকে সেই পর্বতের চূড়ায় ডাকলেন; তাতে মোশি উঠে গেলেন। BSB BSB: The LORD descended to the top of Mount Sinai and called Moses to the summit. So Moses went up,
21 ULB তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি নেমে গিয়ে লোকেদেরকে সতর্ক কর, পাছে তারা দেখার জন্য সীমানা লঙ্ঘন করে সদাপ্রভুর দিকে যায় ও তাদের অনেকে বিনষ্ট হয়। BSB BSB: and the LORD said to him, “Go down and warn the people not to break through to see the LORD, lest many of them perish.
22 ULB আর যাজকরা, যারা সদাপ্রভুর কাছাকাছি থাকে, তারাও নিজেদেরকে পবিত্র করুক, না হলে সদাপ্রভু তাদেরকে আঘাত করেন।” BSB BSB: Even the priests who approach the LORD must consecrate themselves, or the LORD will break out against them.”
23 ULB তখন মোশি সদাপ্রভুকে বললেন, “লোকেরা সীনয় পর্বতে উঠে আসতে পারে না, কারণ তুমি দৃঢ় ভাবে আদেশ দিয়ে তাদেরকে বলেছ, “পর্বতের সীমানা নির্ধারণ কর ও তা পবিত্র কর।” BSB BSB: But Moses said to the LORD, “The people cannot come up Mount Sinai, for You solemnly warned us, ‘Put a boundary around the mountain and set it apart as holy.’”
24 ULB আর সদাপ্রভু তাঁকে বললেন, “যাও, পর্বত থেকে নেমে যাও; পরে হারোণকে সঙ্গে নিয়ে তুমি উঠে এসো, কিন্তু যাজকরা ও লোকেরা সদাপ্রভুর কাছে উঠে আসার জন্য সীমানা লঙ্ঘন না করুক, না হলে তিনি তাদেরকে আঘাত করেন।” BSB BSB: And the LORD replied, “Go down and bring Aaron with you. But the priests and the people must not break through to come up to the LORD, or He will break out against them.”
25 ULB তখন মোশি লোকেদের কাছে নেমে গিয়ে তাদেরকে এই সব কথা বললেন। BSB BSB: So Moses went down to the people and spoke to them.