1 ULB এটা এসেছিল সপ্তম বছরের পঞ্চম মাসে, মাসের দশম দিনে ইস্রায়েলের প্রাচীনদের মধ্যে কয়েকজন পুরুষ সদাপ্রভুর কাছে খোঁজ করার জন্য এসে আমার সামনে বসল। BSB BSB: In the seventh year, on the tenth day of the fifth month, some of the elders of Israel came to inquire of the LORD, and they sat down before me.
2 ULB তখন সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল, BSB BSB: Then the word of the LORD came to me, saying,
3 ULB “হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে ঘোষণা করে তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন: তোমার কি আমার কাছে খোঁজ করতে এসেছ? যেমন আমি জীবন্ত, আমি তোমাদের দ্বারা অন্বেষিত হব না’!” এটা প্রভু সদাপ্রভু বলেন। BSB BSB: “Son of man, speak to the elders of Israel and tell them that this is what the Lord GOD says: Have you come to inquire of Me? As surely as I live, I will not be consulted by you, declares the Lord GOD.
4 ULB হে মানুষের সন্তান, তুমি কি তাদের বিচার করবে? তুমি কি বিচার করবে? তবে তাদের পূর্বপুরুষদের জঘন্য কাজ সব তাদেরকে জানাও; BSB BSB: Will you judge them, will you judge them, son of man? Confront them with the abominations of their fathers
5 ULB তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি যে দিন ইস্রায়েলকে মনোনীত করেছিলাম, যাকোবের কুলজাত বংশের জন্য হাত তুলেছিলাম, মিশর দেশে তাদের কাছে নিজের পরিচয় দিয়েছিলাম, যখন তাদের জন্য আমার হাত তুলেছিলাম। আমি বললাম, ‘আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু’- BSB BSB: and tell them that this is what the Lord GOD says: On the day I chose Israel, I swore an oath to the descendants of the house of Jacob and made Myself known to them in the land of Egypt. With an uplifted hand I said to them, ‘I am the LORD your God.’
6 ULB সেই দিন তাদের জন্যে হাত তুলে বলেছিলাম যে, আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করব এবং তাদের জন্য যে দেশ আমি যত্নসহকারে বেছে রেখেছি, এটা ছিল দুধ ও মধু প্রবাহী; এটা ছিল সব দেশের মধ্যে খুব সুন্দর অলংকার! BSB BSB: On that day I swore to bring them out of the land of Egypt into a land that I had searched out for them, a land flowing with milk and honey, the glory of all lands.
7 ULB আর আমি তাদেরকে বলেছিলাম, ‘তোমার প্রত্যেক জন তার চোখের সামনে থেকে ঘৃণ্য বস্তু প্রত্যাখ্যান কর এবং ইস্রায়েলের মূর্তিগুলির দ্বারা নিজেদেরকে অশুচি কর না; আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু’।” BSB BSB: And I said to them: ‘Each of you must throw away the abominations before his eyes, and you must not defile yourselves with the idols of Egypt. I am the LORD your God.’
8 ULB কিন্তু তারা আমার বিরুদ্ধাচারী হল, আমার কথা শুনতে নারাজ হল, প্রত্যেক মানুষ তার চোখের সামনে থেকে ঘৃণ্য বিষয়গুলি দূর করে নি ইস্রায়েলের মূর্তিগুলি পরিত্যাগ করে নি, তাতে আমি তাদের ওপরে আমার কোপ ঢালব, মিশর দেশের মধ্যে তাদেরকে আমার ক্রোধ সম্পন্ন করব। BSB BSB: But they rebelled against Me and refused to listen. None of them cast away the abominations before their eyes, and they did not forsake the idols of Egypt. So I resolved to pour out My wrath upon them and vent My anger against them in the land of Egypt.
9 ULB আমি নিজের নামের অনুরোধে কাজ করলাম; যেন আমার নাম সেই জাতিদের সামনে অপবিত্রীকৃত না হয়, যাদের মধ্যে তারা বাস করছিল ও যাদের সামনে আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করে আনতে নিজের পরিচয় দিয়েছিলাম। BSB BSB: But I acted for the sake of My name, that it should not be profaned in the eyes of the nations among whom they were living, in whose sight I had revealed Myself to Israel by bringing them out of the land of Egypt.
10 ULB তাই আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করে মরুভূমিতে আনলাম। BSB BSB: So I brought them out of the land of Egypt and led them into the wilderness.
11 ULB তারপর আমি তাদেরকে আমার বিধিকলাপ দিলাম ও আমার শাসনকলাপ জানালাম, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে। BSB BSB: And I gave them My statutes and made known to them My ordinances—for the man who does these things will live by them.
12 ULB আর আমিই যে তাদের পবিত্রকারী সদাপ্রভু, এটা জানাবার জন্য আমার ও তাদের মধ্যে চিহ্নের মতো আমার বিশ্রামদিন সবও তাদেরকে দিলাম। BSB BSB: I also gave them My Sabbaths as a sign between us, so that they would know that I am the LORD who sanctifies them.
13 ULB কিন্তু ইস্রায়েল-কুল সেই মরুভূমিতে আমার বিরুদ্ধচারী হল; আমার বিধিপথে চলল না পরিবর্তে, তারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করল, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে; আর আমার বিশ্রামদিন সব খুব অপবিত্র করল; তাতে আমি বললাম, আমি তাদেরকে ধ্বংস করার জন্য মরুভূমিতে তাদের ওপরে আমার কোপ ঢালব। BSB BSB: Yet the house of Israel rebelled against Me in the wilderness. They did not follow My statutes and they rejected My ordinances—though the man who does these things will live by them—and they utterly profaned My Sabbaths. Then I resolved to pour out My wrath upon them and put an end to them in the wilderness.
14 ULB কিন্তু নিজের নামের অনুরোধে কাজ করলাম, যেন সেই জাতিদের সামনে আমার নাম অপবিত্রীকৃত না হয়, যাদের সামনে তাদেরকে বের করে এনেছিলাম। BSB BSB: But I acted for the sake of My name, so that it would not be profaned in the eyes of the nations in whose sight I had brought them out.
15 ULB তাই আমি মরুভূমিতে তাদের বিপক্ষে হাত তুললাম, বললাম, আমি সব দেশের সুন্দর অলংকার যে দুধ মধুপ্রবাহী দেশ তাদেরকে দিয়েছি, সেই দেশে তাদেরকে নিয়ে যাব না; BSB BSB: Moreover, with an uplifted hand I swore to them in the wilderness that I would not bring them into the land that I had given them—a land flowing with milk and honey, the glory of all lands—
16 ULB কারণ তারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করত, আমার বিধিপথে চলত না ও আমার বিশ্রামদিন অপবিত্র করত, কারণ তাদের হৃদয় তাদের মূর্তিদের অনুগামী ছিল। BSB BSB: because they kept rejecting My ordinances, refusing to walk in My statutes, and profaning My Sabbaths; for their hearts continually went after their idols.
17 ULB কিন্তু তাদের ধ্বংসের জন্য আমার সমবেদনা হল, এই জন্য আমি সেই মরুভূমিতে তাদেরকে ধ্বংস করলাম না। BSB BSB: Yet I looked on them with pity and did not destroy them or bring them to an end in the wilderness.
18 ULB আর সেই মরুভূমিতে আমি তাদের সন্তানদেরকে বললাম, তোমাদের বাবা মায়ের বিধিপথে চল না, তাদের শাসনকলাপ মেনো না ও তাদের মূর্তিগুলি দ্বারা নিজেদেরকে অশুচি কর না; BSB BSB: In the wilderness I said to their children: ‘Do not walk in the statutes of your fathers or keep their ordinances or defile yourselves with their idols.
19 ULB আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; BSB BSB: I am the LORD your God; walk in My statutes, keep My ordinances, and practice them.
20 ULB আমার বিশ্রামদিন পবিত্র কর, সেটাই আমার ও তোমাদের মধ্যে চিহ্নের মতো হবে, যেন তোমার জানতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু। BSB BSB: Keep My Sabbaths holy, that they may be a sign between us, so that you may know that I am the LORD your God.’
21 ULB কিন্তু সেই সন্তানরা আমার বিরুদ্ধাচারী হল; তারা আমার বিধিপথে চলল না এবং আমার শাসনকলাপ পালনের জন্য রক্ষা করল না, যা পালন করলে তার দ্বারা মানুষ বাঁচে; তারা আমার বিশ্রাম দিনও অপবিত্র করল; আমি তাদের ওপরে নিজের কোপ ঢালব, মরুভূমিতে তাতে নিজের ক্রোধ সম্পন্ন করব। BSB BSB: But the children rebelled against Me. They did not walk in My statutes or carefully observe My ordinances—though the man who does these things will live by them—and they profaned My Sabbaths. So I resolved to pour out My wrath upon them and vent My anger against them in the wilderness.
22 ULB কিন্তু আমি হাত প্রতিসংহত করলাম, নিজের নামের অনুরোধে কাজ করলাম, যেন সেই জাতিদের সামনে আমার নাম অপবিত্রীকৃত না হয়, যাদের সামনে তাদেরকে বের করে এনেছিলাম। BSB BSB: But I withheld My hand and acted for the sake of My name, so that it would not be profaned in the eyes of the nations in whose sight I had brought them out.
23 ULB আমি মরুভূমিতে তাদের বিপক্ষে হাত তুললাম, বললাম, তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব, নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেব; BSB BSB: However, with an uplifted hand I swore to them in the wilderness that I would scatter them among the nations and disperse them throughout the lands.
24 ULB কারণ তারা আমার শাসনকলাপ পালন করল না, আমার বিধিকলাপ অগ্রাহ্য করল, আমার বিশ্রামদিন অপবিত্র করল ও তাদের বাবাদের মূর্তিতে তাদের চোখ আসক্ত থাকল। BSB BSB: For they did not practice My ordinances, but they rejected My statutes and profaned My Sabbaths, fixing their eyes on the idols of their fathers.
25 ULB তারপর যা ভালো নয়, এমন বিধিকলাপ এবং যার দ্বারা কেউ বাঁচতে পারে না, এমন শাসনকলাপ তাদেরকে দিলাম। BSB BSB: I also gave them over to statutes that were not good and ordinances by which they could not live.
26 ULB তারা গর্ভ উন্মোচক সমস্ত সন্তানকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যেত, তাই আমি তাদেরকে নিজেদের উপহারে অশুচি হতে দিলাম, যেন আমি তাদেরকে ধ্বংস করি, যেন তারা জানতে পারে যে, আমিই সদাপ্রভু। BSB BSB: And I pronounced them unclean through their gifts—the sacrifice of every firstborn in the fire—so that I might devastate them, in order that they would know that I am the LORD.
27 ULB অতএব, হে মানুষের-সন্তান, তুমি ইস্রায়েল-কুলের সঙ্গে আলাপ করে তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করেছে, এতেই আমার নিন্দা করেছে। কারণ আমি তাদেরকে যে দেশ দেব বলে তুলেছিলাম, BSB BSB: Therefore, son of man, speak to the house of Israel, and tell them that this is what the Lord GOD says: In this way also your fathers blasphemed Me by their unfaithfulness against Me.
28 ULB যখন সেই দেশে আনলাম, তখন তারা যে কোনো জায়গায় কোনো উঁচু পর্বত কিংবা কোনো পাতাযুক্ত গাছ দেখতে পেত, সেই জায়গায় বলিদান করত, সেই জায়গায় আমার অসন্তোষজনক নৈবেদ্য উৎসর্গ করত, সেই জায়গায় নিজেদের সুগন্ধের জিনিসও রাখত এবং সেই জায়গায় নিজেদের পানীয় নৈবেদ্য ঢালত। BSB BSB: When I brought them into the land that I swore to give them and they saw any high hill or leafy tree, there they offered their sacrifices, presented offerings that provoked Me, sent up their fragrant incense, and poured out their drink offerings.
29 ULB তাতে আমি তাদেরকে বললাম, তোমার যে উচ্চস্থলীতে উঠে যাও ওটা কি? এইভাবে আজ পর্যন্ত তার নাম বামা উচ্চস্থলী হয়ে রয়েছে। BSB BSB: So I asked them: ‘What is this high place to which you go?’ (And to this day it is called Bamah.)
30 ULB অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “তোমার কেন নিজেদের পূর্বপুরুষদের রীতিতে নিজেদেরকে অশুচি করছ? তাদের ঘৃণ্য জিনিস সবের অনুগমনে ব্যভিচার করছ? BSB BSB: Therefore tell the house of Israel that this is what the Lord GOD says: Will you defile yourselves the way your fathers did, prostituting yourselves with their abominations?
31 ULB তোমার যখন নিজেদের উপহার দাও, যখন নিজেদের সন্তানদেরকে আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাও, তখন আজ পর্যন্ত নিজেদের সব মূর্তির দ্বারা কি নিজেদেরকে অশুচি করছ? তবে, হে ইস্রায়েল-কুল, আমি কি তোমাদেরকে আমার কাছে খোঁজ করতে দেব? প্রভু সদাপ্রভু বলেন, যেমন আমি জীবন্ত’,” আমি তোমাদের দ্বারা অন্বেষিত হব না। BSB BSB: When you offer your gifts, sacrificing your sons in the fire, you continue to defile yourselves with all your idols to this day. So should I be consulted by you, O house of Israel? As surely as I live, declares the Lord GOD, I will not be consulted by you!
32 ULB আর তোমার যা মনে করে থাক, তা কোনভাবে হবে না; তোমার তো বলছ, আমরা জাতিদের মতো হব, ভিন্ন ভিন্ন দেশের গোষ্ঠীদের মতো হব, কাঠ ও পাথরের পরিচর্যা করব!’ BSB BSB: When you say, ‘Let us be like the nations, like the peoples of the lands, serving wood and stone,’ what you have in mind will never come to pass.
33 ULB প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যেমন আমি জীবন্ত, আমি বলবান হাত, বিস্তারিত বাহু ও কোপের দ্বারা তোমাদের উপরে রাজত্ব করব। BSB BSB: As surely as I live, declares the Lord GOD, with a strong hand, an outstretched arm, and outpoured wrath I will rule over you.
34 ULB আমি বলবান হাত, বিস্তারিত বাহু ও কোপের দ্বারা জাতিদের মধ্যে থেকে তোমাদেরকে বের করব এবং যে সব দেশে তোমার ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেই সব দেশ থেকে তোমাদেরকে জড়ো করব। BSB BSB: With a strong hand, an outstretched arm, and outpoured wrath I will bring you out from the peoples and gather you from the lands to which you have been scattered.
35 ULB আমি জাতিসমূহের মরুভূমিতে এনে সামনাসামনি হয়ে সেই জায়গায় তোমাদের সঙ্গে বিচার করব। BSB BSB: And I will bring you into the wilderness of the nations, where I will enter into judgment with you face to face.
36 ULB আমি মিশর দেশের মরুভূমিতে যেমন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে বিচার করেছিলাম, তোমাদের সঙ্গে তেমনি বিচার করব, এটা প্রভু সদাপ্রভু বলেন। BSB BSB: Just as I entered into judgment with your fathers in the wilderness of the land of Egypt, so I will enter into judgment with you, declares the Lord GOD.
37 ULB আর আমি তোমাদেরকে লাঠির নিচে দিয়ে নিয়ে যাব ও নিয়ম রূপ বন্ধনে আবদ্ধ করব। BSB BSB: I will make you pass under the rod and will bring you into the bond of the covenant.
38 ULB পরে বিদ্রোহী ও আমার বিরুদ্ধে অধর্মাচারী সবাইকে ঝেড়ে তোমাদের মধ্যে থেকে দূর করব; তারা যে দেশে প্রবাস করে, সেখান থেকে তাদেরকে বের করে আনব বটে, কিন্তু তারা ইস্রায়েল-দেশে প্রবেশ করবে না; তাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু। BSB BSB: And I will purge you of those who rebel and transgress against Me. I will bring them out of the land in which they dwell, but they will not enter the land of Israel. Then you will know that I am the LORD.
39 ULB তাই তোমার জন্য, হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু তোমাদের বিষয়ে এই কথা বলেন, তোমার যাও, প্রত্যেকে নিজেদের মুর্তিদের সেবা কর; কিন্তু উত্তরকালে তোমার আমার কথায় অবধান করবেই করবে; তখন নিজেদের উপহার ও মূর্তিদের দ্বারা আমার পবিত্র নাম আর অপবিত্র করবে না। BSB BSB: And as for you, O house of Israel, this is what the Lord GOD says: Go and serve your idols, every one of you. But afterward, you will surely listen to Me, and you will no longer defile My holy name with your gifts and idols.
40 ULB কারণ, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার পবিত্র পর্বতে, ইস্রায়েলের উচ্চতার পর্বতে, ইস্রায়েলের সমস্ত কুল, তারা সবাই, দেশের মধ্যে আমার সেবা করবে; সেই জায়গায় আমি তাদেরকে গ্রাহ্য করব, সেই জায়গায় তোমাদের সমস্ত পবিত্র বস্তুসহ তোমাদের উপহার ও তোমাদের নৈবেদ্যের প্রথম অংশ চাইব। BSB BSB: For on My holy mountain, the high mountain of Israel, declares the Lord GOD, there the whole house of Israel, all of them, will serve Me in the land. There I will accept them and will require your offerings and choice gifts, along with all your holy sacrifices.
41 ULB যখন জাতিদের মধ্যে থেকে তোমাদেরকে আনব এবং যে সব দেশে তোমার ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেই সব দেশ থেকে তোমাদেরকে জড়ো করব, তখন আমি সুগন্ধের জিনিসের মতো তোমাদেরকে গ্রাহ্য করব; আর তোমাদের দ্বারা জাতিদের সামনে পবিত্র বলে মান্য হব। BSB BSB: When I bring you from the peoples and gather you from the lands to which you have been scattered, I will accept you as a pleasing aroma. And I will show My holiness through you in the sight of the nations.
42 ULB তারপর আমি তোমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দেব বলে হাত তুলেছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদেরকে আনব, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু। BSB BSB: Then you will know that I am the LORD, when I bring you into the land of Israel, the land that I swore to give your fathers.
43 ULB আর সেখানে তোমার সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড মনে করবে, যার দ্বারা নিজেদেরকে অশুচি করেছ; আর তোমাদের করা সমস্ত খারাপ কাজের জন্য তোমার নিজেদের দৃষ্টিতে নিজেদেরকে ঘৃণা করবে। BSB BSB: There you will remember your ways and all the deeds with which you have defiled yourselves, and you will loathe yourselves for all the evils you have done.
44 ULB হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু বলেন, আমি যখন তোমাদের খারাপ ব্যবহার অনুসারে নয় ও তোমাদের দুষ্ট কাজ অনুসারে নয়, কিন্তু নিজের নামের অনুরোধে তোমাদের সঙ্গে ব্যবহার করব, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু। BSB BSB: Then you will know, O house of Israel, that I am the LORD, when I have dealt with you for the sake of My name and not according to your wicked ways and corrupt acts, declares the Lord GOD.”
45 ULB আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল, BSB BSB: Now the word of the LORD came to me, saying,
46 ULB হে মানুষের-সন্তান, তুমি দক্ষিণদিকে নিজের মুখ রাখ, দক্ষিণ দেশের দিকে বাক্য বর্ষণ কর ও দক্ষিণ মরুভূমির বনের বিপরীতে ভাববাণী বল। BSB BSB: “Son of man, set your face toward the south, preach against it, and prophesy against the forest of the Negev.
47 ULB আর দক্ষিণের অরন্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার মধ্যে আগুন জ্বালাব, তা তোমার মধ্যে সমস্ত সতেজ গাছ ও সব শুকনো গাছ গ্রাস করবে; সেই জ্বলন্ত আগুন নিভবে না; দক্ষিণে থেকে উত্তর পর্যন্ত সমুদয় মুখ তার দ্বারা দগ্ধ হবে। BSB BSB: Say to the forest of the Negev: Hear the word of the LORD! This is what the Lord GOD says: I am about to ignite in you a fire, and it will devour all your trees, both green and dry. The blazing flame will not be quenched, and by it every face from south to north will be scorched.
48 ULB তারপর সমস্ত প্রাণী দেখবে যে, আমি সদাপ্রভু তা প্রজ্বলিত করেছি; তা নিভবে না। BSB BSB: Then all people will see that I, the LORD, have kindled it; it will not be quenched.”
49 ULB তখন আমি বললাম, “আহা!প্রভু সদাপ্রভু, তারা আমার বিষয়ে বলে, ‘ঐ ব্যক্তি কি দৃষ্টান্তবাদী নয়’?” BSB BSB: Then I said, “Ah, Lord GOD, they are saying of me, ‘Is he not just telling parables?’”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.