1 ULB সারার বয়স একশো সাতাশ বছর হয়েছিল; সারার জীবনকাল এত বছর। BSB BSB: Now Sarah lived to be 127 years old.
2 ULB পরে সারা কনান দেশে কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মারা গেলেন। আর অব্রাহাম সারার জন্য শোক ও কাঁদতে আসলেন। BSB BSB: She died in Kiriath-arba (that is, Hebron) in the land of Canaan, and Abraham went out to mourn and to weep for her.
3 ULB পরে অব্রাহাম নিজের মৃত স্ত্রীর সামনে থেকে উঠে গিয়ে হেতের সন্তানদেরকে বললেন, BSB BSB: Then Abraham got up from beside his dead wife and said to the Hittites,
4 ULB "আমি আপনাদের মধ্যে বিদেশী ও প্রবাসী; আপনাদের মধ্যে আমাকে কবরস্থানের অধিকার দিন; যেন আমি আমার সামনে আমার মৃত স্ত্রীকে কবর দিই।" BSB BSB: “I am a foreigner and an outsider among you. Give me a burial site among you so that I can bury my dead.”
5 ULB তখন হেতের ছেলেরা অব্রাহামকে উত্তর দিলেন, BSB BSB: The Hittites replied to Abraham,
6 ULB "হে প্রভু, আমাদের কথা শুনুন; আপনি আমাদের মধ্যে ঈশ্বর নিযুক্ত রাজাস্বরূপ; আপনার মৃত স্ত্রীকে আমাদের কবরস্থানের মধ্যে আপনার পছন্দের কবরে রাখুন, আপনার মৃত স্ত্রীকে কবর দেবার জন্য আমাদের কেউ নিজ কবর অস্বীকার করবে না" BSB BSB: “Listen to us, sir. You are God’s chosen one among us. Bury your dead in the finest of our tombs. None of us will withhold his tomb for burying your dead.”
7 ULB তখন অব্রাহাম উঠে সেই দেশের লোকদের, অর্থাৎ হেতের ছেলেদের কাছে নত হলেন, BSB BSB: Then Abraham rose and bowed down before the people of the land, the Hittites.
8 ULB তিনি সম্ভাষণ করে বললেন, "আমার সামনে থেকে আমার মৃত স্ত্রীকে কবরে রাখতে যদি আপনাদের সম্মতি হয়, তবে আমার কথা শুনুন। আপনারা আমার জন্য সোহরের ছেলে ইফ্রোণের কাছে অনুরোধ করুন; BSB BSB: “If you are willing for me to bury my dead,” he said to them, “listen to me, and approach Ephron son of Zohar on my behalf
9 ULB তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।" BSB BSB: to sell me the cave of Machpelah that belongs to him; it is at the end of his field. Let him sell it to me in your presence for full price, so that I may have a burial site.”
10 ULB তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন, BSB BSB: Now Ephron was sitting among the sons of Heth. So in the presence of all the Hittites who had come to the gate of his city, Ephron the Hittite answered Abraham,
11 ULB "হে আমার প্রভু, তা হবে না, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও সেখানকার গুহা আপনাকে দান করলাম; আমি নিজ জাতির সন্তানদের সামনেই আপনাকে তা দিলাম, আপনার মৃত স্ত্রীকে কবর দিন।" BSB BSB: “No, my lord. Listen to me. I give you the field, and I give you the cave that is in it. I give it to you in the presence of my people. Bury your dead.”
12 ULB তখন অব্রাহাম সেই দেশের লোকদের সামনে নত হলেন, BSB BSB: Again Abraham bowed down before the people of the land
13 ULB আর সেই দেশের সকলের সামনে ইফ্রোণকে বললেন, "যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার কাছে তা গ্রহণ করুন, পরে আমি সে জায়গায় আমার মৃত স্ত্রীকে কবর দেব। BSB BSB: and said to Ephron in their presence, “If you will please listen to me, I will pay you the price of the field. Accept it from me, so that I may bury my dead there.”
14 ULB তখন ইফ্রন উত্তর দিয়ে অব্রাহামকে বললেন, BSB BSB: Ephron answered Abraham,
15 ULB "হে আমার প্রভু, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য মাত্র চারশো শেকল রুপো; এতে আপনার ও আমার কি এসে যায়? আপনি নিজ মৃত স্ত্রীকে কবর দিন।" BSB BSB: “Listen to me, my lord. The land is worth four hundred shekels of silver, but what is that between you and me? Bury your dead.”
16 ULB তখন অব্রাহাম ইফ্রনের কথা শুনলেন; ইফ্রন হেতের সন্তানদের সামনে যে রুপোর কথা বলেছিলেন, অব্রাহাম তা, অর্থাৎ বনিকদের মধ্যে প্রচলিত চারশো শেকল রুপো তুলে ইফ্রনকে দিলেন। BSB BSB: Abraham agreed to Ephron’s terms and weighed out for him the price he had named in the hearing of the Hittites: four hundred shekels of silver, according to the standard of the merchants.
17 ULB এইভাবে মম্রির সামনে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের গাছগুলি, তার চারদিকের অন্তর্গত গাছগুলি, BSB BSB: So Ephron’s field at Machpelah near Mamre, the cave that was in it, and all the trees within the boundaries of the field were deeded over
18 ULB এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল। BSB BSB: to Abraham’s possession in the presence of all the Hittites who had come to the gate of his city.
19 ULB তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন। BSB BSB: After this, Abraham buried his wife Sarah in the cave of the field at Machpelah near Mamre (that is, Hebron) in the land of Canaan.
20 ULB এইভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল। BSB BSB: So the field and its cave were deeded by the Hittites to Abraham as a burial site.