1 ULB পরে আদম নিজের স্ত্রী হবার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তিনি গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করে বললেন, "সদাপ্রভুর সাহায্যতে আমি একটা মানুষকে জন্ম দিতে পেরেছি।" BSB BSB: And Adam had relations with his wife Eve, and she conceived and gave birth to Cain. “With the help of the LORD I have brought forth a man,” she said.
2 ULB পরে তিনি হেবল নামে তার ভাইকে প্রসব করলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন চাষী ছিল। BSB BSB: Later she gave birth to Cain’s brother Abel. Now Abel was a keeper of sheep, while Cain was a tiller of the soil.
3 ULB পরে নির্ধারিত সময়ে কয়িন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করল। BSB BSB: So in the course of time, Cain brought some of the fruit of the soil as an offering to the LORD,
4 ULB আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদ উৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহণ করলেন; BSB BSB: while Abel brought the best portions of the firstborn of his flock. And the LORD looked with favor on Abel and his offering,
5 ULB কিন্তু কয়িনকে ও তার উপহার গ্রহণ করলেন না; এই জন্য কয়িন খুবই রেগে গেল, তার মুখ বিষণ্ণ হল। BSB BSB: but He had no regard for Cain and his offering. So Cain became very angry, and his countenance fell.
6 ULB তাতে সদাপ্রভু কয়িনকে বললেন, "তুমি কেন রাগ করেছ? তোমার মুখ কেন বিষণ্ণ হয়েছে? BSB BSB: “Why are you angry,” said the LORD to Cain, “and why has your countenance fallen?
7 ULB যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।" BSB BSB: If you do what is right, will you not be accepted? But if you refuse to do what is right, sin is crouching at your door; it desires you, but you must master it.”
8 ULB আর কয়িন নিজের ভাই হেবলের সঙ্গে কথোপকথন করল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভাই হেবলের বিরুদ্ধে উঠে তাকে মেরে ফেলল। BSB BSB: Then Cain said to his brother Abel, “Let us go out to the field.” And while they were in the field, Cain rose up against his brother Abel and killed him.
9 ULB পরে সদাপ্রভু কয়িনকে বললেন, "তোমার ভাই হেবল কোথায়? সে উত্তর করল, "আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?" BSB BSB: And the LORD said to Cain, “Where is your brother Abel?” “I do not know!” he answered. “Am I my brother’s keeper?”
10 ULB তিনি বললেন, "তুমি কি করেছ? তোমার ভাইয়ের রক্ত ভূমি থেকে আমার কাছে কাঁদছে। BSB BSB: “What have you done?” replied the LORD. “The voice of your brother’s blood cries out to Me from the ground.
11 ULB আর এখন, যে ভূমি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করার জন্য নিজের মুখ খুলেছে, সেই ভূমিতে তুমি শাপগ্রস্ত হলে। BSB BSB: Now you are cursed and banished from the ground, which has opened its mouth to receive your brother’s blood from your hand.
12 ULB যখন তুমি ভূমিতে কৃষিকাজ করবে তা নিজের শক্তি দিয়ে তোমার সেবা আর করবে না; তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হবে। BSB BSB: When you till the ground, it will no longer yield its produce to you. You will be a fugitive and a wanderer on the earth.”
13 ULB তাতে কয়িন সদাপ্রভুকে বলল, "আমার অপরাধের ভার অসহ্য। BSB BSB: But Cain said to the LORD, “My punishment is greater than I can bear.
14 ULB দেখ, আজ তুমি পৃথিবী থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার সামনে থেকে আমি লুকিয়ে থাকব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে, সে হত্যা করবে।" BSB BSB: Behold, this day You have driven me from the face of the earth, and from Your face I will be hidden; I will be a fugitive and a wanderer on the earth, and whoever finds me will kill me.”
15 ULB তাতে সদাপ্রভু তাকে বললেন, "এই জন্য কয়িনকে যে মারবে, সে সাত গুন প্রতিফল পাবে।" আর সদাপ্রভু কয়িনের জন্য এক চিহ্ন রাখলেন, যদি কেউ তাকে পেলে আক্রমণ করে। BSB BSB: “Not so!” replied the LORD. “If anyone slays Cain, then Cain will be avenged sevenfold.” And the LORD placed a mark on Cain, so that no one who found him would kill him.
16 ULB পরে কয়িন সদাপ্রভুর সামনে থেকে চলে গিয়ে এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করল। BSB BSB: So Cain went out from the presence of the LORD and settled in the land of Nod, east of Eden.
17 ULB আর কয়িন নিজের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে সে গর্ভবতী হয়ে হনোককে প্রসব করল। আর কয়িন এক নগর তৈরী করে নিজের ছেলের নামানুসারে তার নাম হনোক রাখল। BSB BSB: And Cain had relations with his wife, and she conceived and gave birth to Enoch. Then Cain built a city and named it after his son Enoch.
18 ULB হনোকের ছেলে ঈরদ, ঈরদের ছেলে মহুয়ায়েল, মহুয়ায়েলের ছেলে মথূশায়েল ও BSB BSB: Now to Enoch was born Irad, and Irad was the father of Mehujael, and Mehujael was the father of Methusael, and Methusael was the father of Lamech.
19 ULB মথূশায়েলের ছেলে লেমক। লেমক দুই স্ত্রী গ্রহণ করল, একজন স্ত্রীর নাম আদা, অন্যের নাম সিল্লা। BSB BSB: And Lamech married two women, one named Adah and the other Zillah.
20 ULB আদার গর্ভে যাবল জন্মাল, সে তাঁবুনিবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যুবল; BSB BSB: Adah gave birth to Jabal; he was the father of those who dwell in tents and raise livestock.
21 ULB সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল। BSB BSB: And his brother’s name was Jubal; he was the father of all who play the harp and flute.
22 ULB আর সিল্লার গর্ভে তুবল-কয়িন জন্মাল, সে পিত্তলের ও লোহার নানা প্রকার অস্ত্র তৈরী করত। তুবল-কয়িনের বোনের নাম নয়মা। BSB BSB: And Zillah gave birth to Tubal-cain, a forger of every implement of bronze and iron. And the sister of Tubal-cain was Naamah.
23 ULB আর লেমক নিজের দুই স্ত্রীকে বলল, "আদে, সিল্লে, তোমরা আমার কথা শোন, লেমকের স্ত্রীরা আমার কথা শোন; কারন আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি। BSB BSB: Then Lamech said to his wives: “Adah and Zillah, hear my voice; wives of Lamech, listen to my speech. For I have slain a man for wounding me, a young man for striking me.
24 ULB যদি কয়িনের হত্যার প্রতিফল সাত গুন হয়, তবে লেমকের হত্যার প্রতিফল সাতাত্তর গুন হবে।" BSB BSB: If Cain is avenged sevenfold, then Lamech seventy-sevenfold.”
25 ULB আর আদম আবার নিজের স্ত্রীর পরিচয় নিলে তিনি ছেলে প্রসব করলেন ও তার নাম শেথ রাখলেন। কারণ তিনি বললেন কয়িনের মাধ্যমে হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক ছেলে দিলেন। পরে BSB BSB: And Adam again had relations with his wife, and she gave birth to a son and named him Seth, saying, “God has granted me another seed in place of Abel, since Cain killed him.”
26 ULB শেথেরও ছেলে হল, আর তিনি তার নাম ইনোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে ডাকতে আরম্ভ করল। BSB BSB: And to Seth also a son was born, and he called him Enosh. At that time men began to call upon the name of the LORD.