1 ULB আর যোষেফ বাড়ির পরিচালককে আজ্ঞা করলেন, এই লোকদের থলেতে যত শস্য ধরে, ভরে দাও এবং প্রতিজনের টাকা তার থলের মুখে রাখ। BSB BSB: Then Joseph instructed his steward: “Fill the men’s sacks with as much food as they can carry, and put each one’s silver in the mouth of his sack.
2 ULB আর কনিষ্ঠের থলের মুখে তার শস্য কেনার টাকার সঙ্গে আমার বাটি অর্থাৎ রুপোর বাটি রাখ। তখন সে যোষেফের বলা কথানুসারে কাজ করল। BSB BSB: Put my cup, the silver one, in the mouth of the youngest one’s sack, along with the silver for his grain.” So the steward did as Joseph had instructed.
3 ULB আর সকাল হওয়ামাত্র তাঁরা গাধাদের সঙ্গে বিদায় পেলেন। BSB BSB: At daybreak, the men were sent on their way with their donkeys.
4 ULB তাঁরা নগর থেকে বের হয়ে অনেক দূরে যেতে না যেতে যোষেফ নিজের বাড়ির পরিচালককে বললেন, "ওঠ, ঐ লোকদের পিছনে দৌড়িয়ে গিয়ে তাদের সঙ্গ ধরে বল তোমরা উপকারের পরিবর্তে কেন অপকার করলে? BSB BSB: They had not gone far from the city when Joseph told his steward, “Pursue the men at once, and when you overtake them, ask, ‘Why have you repaid good with evil?
5 ULB আমার প্রভু যাতে পান করেন ও যার মাধ্যমে গণনা করেন, এ কি সেই বাটি না? এই কাজ করায় তোমরা দোষ করেছ।" BSB BSB: Is this not the cup my master drinks from and uses for divination? What you have done is wicked!’”
6 ULB পরে সে তাদেরকে নাগালে পেয়ে সেইকথা বলল। BSB BSB: When the steward overtook them, he relayed these words to them.
7 ULB তাঁরা বললেন, "মহাশয়, কেন এমন কথা বললেন? আপনার দাসেরা যে এমন কাজ করবে, তা দূরে থাকুক। BSB BSB: “Why does my lord say these things?” they asked. “Your servants could not possibly do such a thing.
8 ULB দেখুন, আমরা নিজের নিজের থলের মুখে যে টাকা পেয়েছিলাম, তা কনান দেশ থেকে আবার আপনার কাছে এনেছি; তবে আমরা কি কোনো মতে আপনার প্রভুর গৃহ থেকে রুপো বা সোনা চুরি করব? BSB BSB: We even brought back to you from the land of Canaan the silver we found in the mouths of our sacks. Why would we steal silver or gold from your master’s house?
9 ULB আপনার দাসদের মধ্যে যার কাছে তা পাওয়া যায়, সে মরুক, এবং আমরাও প্রভুর দাস হব। BSB BSB: If any of your servants is found to have it, he must die, and the rest will become slaves of my lord.”
10 ULB সে বলল, "ভাল, এক্ষণে তোমাদের কথানুসারেই হোক; যার কাছে তা পাওয়া যাবে, সে আমার দাস হবে, কিন্ত আর সবাই নির্দোষ হবে। BSB BSB: “As you say,” replied the steward. “But only the one who is found with the cup will be my slave, and the rest of you shall be free of blame.”
11 ULB তখন তাঁরা তাড়াতাড়ি করে নিজেদের থলিগুলি মাটিতে নামিয়ে প্রত্যেকে নিজের নিজের থলে খুললেন। BSB BSB: So each one quickly lowered his sack to the ground and opened it.
12 ULB আর সে বড় থেকে আরম্ভ করে ছোট পর্যন্ত খুঁজল; আর বিন্যামীনের থলেতে সেই বাটি পাওয়া গেল। BSB BSB: The steward searched, beginning with the oldest and ending with the youngest—and the cup was found in Benjamin’s sack.
13 ULB তখন তাঁরা নিজের নিজের পোশাক ছিঁড়লেন ও নিজের নিজের গাধায় থলে চাপিয়ে নগরে ফিরে গেলেন। BSB BSB: Then they all tore their clothes, loaded their donkeys, and returned to the city.
14 ULB পরে যিহূদা ও তাঁর ভাইরা যোষেফের বাড়িতে আসলেন; তিনি তখনও সেখানে ছিলেন; আর তাঁরা তাঁর আগে মাটিতে পড়লেন। BSB BSB: When Judah and his brothers arrived at Joseph’s house, he was still there, and they fell to the ground before him.
15 ULB তখন যোষেফ তাঁদেরকে বললেন, "তোমরা এ কেমন কাজ করলে? আমার মত পুরুষ অবশ্য গণনা করতে পারে, এটা কি তোমরা জান না? BSB BSB: “What is this deed you have done?” Joseph declared. “Do you not know that a man like me can surely divine the truth?”
16 ULB যিহূদা বললেন, "আমরা প্রভুর কাছে কি উত্তর দেব? কি কথা বলব? কিসেই বা নিজেদেরকে নির্দোষ দেখাব? ঈশ্বর আপনার দাসদের অপরাধ প্রকাশ করেছেন, দেখুন, আমরা ও যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সবাই প্রভুর দাস হলাম।" BSB BSB: “What can we say to my lord?” Judah replied. “How can we plead? How can we justify ourselves? God has exposed the iniquity of your servants. We are now my lord’s slaves—both we and the one who was found with the cup.”
17 ULB যোষেফ বললেন, "এমন কাজ আমার থেকে দূরে থাকুক; যার কাছে বাটি পাওয়া গিয়েছে, সেই আমার দাস হবে, কিন্তু তোমরা ভালোভাবে বাবার কাছে ফিরে যাও। BSB BSB: But Joseph replied, “Far be it from me to do this. The man who was found with the cup will be my slave. The rest of you may return to your father in peace.”
18 ULB তখন যিহূদা কাছে গিয়ে বললেন, "হে প্রভু, অনুরোধ করি, আপনার দাসকে প্রভুর কানে একটি কথা বলতে অনুমতি দিন; এই দাসের প্রতি আপনার রাগ প্রজ্বলিত না হোক, কারন আপনি ফরৌণের সমান। BSB BSB: Then Judah approached Joseph and said, “Sir, please let your servant speak personally to my lord. Do not be angry with your servant, for you are equal to Pharaoh himself.
19 ULB প্রভু এই দাসদেরকে জিজ্ঞাসা করেছিলেন, "তোমাদের বাবা কি ভাই আছে?" BSB BSB: My lord asked his servants, ‘Do you have a father or a brother?’
20 ULB আমরা প্রভুকে উত্তর করেছিলাম, "আমাদের বৃদ্ধ বাবা আছেন এবং তাঁর বৃদ্ধ অবস্থায় এক ছোট ছেলে আছে; তার ভাই মারা গিয়েছে; সেই একমাত্র তার মায়ের অবশিষ্ট ছেলে এবং তার বাবা তাকে ভালবাসেন। BSB BSB: And we answered, ‘We have an elderly father and a younger brother, the child of his old age. The boy’s brother is dead. He is the only one of his mother’s sons left, and his father loves him.’
21 ULB পরে আপনি এই দাসদেরকে বলেছিলেন, "তোমরা আমার কাছে তাকে আন, আমি তাকে স্বচক্ষে দেখব।" BSB BSB: Then you told your servants, ‘Bring him down to me so that I can see him for myself.’
22 ULB তখন আমরা প্রভুকে বলেছিলাম, "সেই যুবক বাবাকে ছেড়ে আসতে পারবে না, সে বাবাকে ছেড়ে আসলে বাবা মারা যাবেন। BSB BSB: So we said to my lord, ‘The boy cannot leave his father. If he were to leave, his father would die.’
23 ULB তাতে আপনি এই দাসদেরকে বলেছিলেন, সেই ছোট ভাইটি তোমাদের সঙ্গে না আসলে তোমরা আমার মুখ আর দেখতে পাবে না। BSB BSB: But you said to your servants, ‘Unless your younger brother comes down with you, you will not see my face again.’
24 ULB আমরা আপনার দাস যে আমার বাবা, তাঁর কাছে গিয়ে তাঁকে প্রভুর সেই সব কথা বললাম। BSB BSB: Now when we returned to your servant my father, we relayed your words to him.
25 ULB পরে আমাদের বাবা বললেন, "তোমরা আবার যাও, আমাদের জন্য কিছু খাবার কিনে আন।" BSB BSB: Then our father said, ‘Go back and buy us some food.’
26 ULB আমরা বললাম, "যেতে পারব না; যদি ছোট ভাই আমাদের সঙ্গে থাকে, তবে যাই; কারণ ছোট ভাইটি সঙ্গে না থাকলে আমরা সেই ব্যক্তির মুখ দেখতে পাব না। BSB BSB: But we answered, ‘We cannot go down there unless our younger brother goes with us. So if our younger brother is not with us, we cannot see the man.’
27 ULB তাতে আপনার দাস আমার বাবা বললেন, "তোমরা জান, আমার সেই স্ত্রী থেকে দুটি মাত্র সন্তান জন্মায়। BSB BSB: And your servant my father said to us, ‘You know that my wife bore me two sons.
28 ULB তাদের মধ্যে এক জন আমার কাছ থেকে চলে গেল, আর আমি বললাম, "সে নিশ্চয় খণ্ড খণ্ড হয়েছে এবং সেই থেকে আমি তাঁকে আর দেখতে পাইনি। BSB BSB: When one of them was gone, I said: “Surely he has been torn to pieces.” And I have not seen him since.
29 ULB এখন আমার কাছ থেকে একেও নিয়ে গেলে যদি এর কোনো বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামিয়ে দেবে। BSB BSB: Now if you also take this one from me and harm comes to him, you will bring my gray hair down to Sheol in sorrow.’
30 ULB অতএব আপনার দাস যে আমার বাবা, আমি তাঁর কাছে উপস্থিত হলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে, BSB BSB: So if the boy is not with us when I return to your servant, and if my father, whose life is wrapped up in the boy’s life,
31 ULB তবে এই যুবকের প্রাণে তাঁর প্রাণ বাঁধা আছে বলে, যুবকটি নেই দেখলে তিনি মারা পড়বেন; এইভাবে আপনার এই দাসেরা শোকে পাকা চুলে আপনার দাস আমাদের বাবাকে পাতালে নামিয়ে দেবে। BSB BSB: sees that the boy is not with us, he will die. Then your servants will have brought the gray hair of your servant our father down to Sheol in sorrow.
32 ULB আবার আপনার দাস আমি বাবার কাছে এই যুবকটির জামিন হয়ে বলেছিলাম, আমি যদি তাকে তোমার কাছে না আনি, যাবজ্জীবন বাবার কাছে অপরাধী থাকব। BSB BSB: Indeed, your servant guaranteed the boy’s safety to my father, saying, ‘If I do not return him to you, I will bear the guilt before you, my father, all my life.’
33 ULB অতএব অনুরোধ করি, প্রভুর কাছে এই যুবকটির পরিবর্তে আপনার দাস আমি প্রভুর দাস হয়ে থাকি, কিন্তু এই যুবককে আপনি তাঁর ভাইদের সঙ্গে যেতে দিন। BSB BSB: Now please let your servant stay here as my lord’s slave in place of the boy. Let him return with his brothers.
34 ULB কারণ এই যুবকটি আমার সঙ্গে না থাকলে আমি কিভাবে বাবার কাছে যেতে পারি? যদি বাবার যে বিপদ ঘটে, তাই আমাকে দেখতে হয়। BSB BSB: For how can I go back to my father without the boy? I could not bear to see the misery that would overwhelm him.”