1 ULB তখন যোষেফ নিজের বাবার মুখে মুখ দিয়ে কাঁদলেন ও তাকে চুম্বন করলেন। BSB BSB: Then Joseph fell upon his father’s face, wept over him, and kissed him.
2 ULB আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল। BSB BSB: And Joseph directed the physicians in his service to embalm his father Israel. So they embalmed him,
3 ULB তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিসরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে শোক করল। BSB BSB: taking the forty days required to complete the embalming. And the Egyptians mourned for him seventy days.
4 ULB সেই শোকের দিন চলে গেলে যোষেফ ফরৌণের আত্মীয়দেরকে বললেন, "যদি আমি আপনাদের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে ফরৌণের কানে এই কথা বলুন, BSB BSB: When the days of mourning had passed, Joseph said to Pharaoh’s court, “If I have found favor in your eyes, please tell Pharaoh that
5 ULB আমার বাবা আমাকে শপথ করিয়ে বলেছেন, দেখ, আমি যাচ্ছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করেছি, তুমি আমাকে সেই কবরে রেখো। অতএব অনুরোধ করি, আমাকে যেতে দিন; আমি পিতাকে কবর দিয়ে আবার আসব।" BSB BSB: my father made me swear an oath when he said, ‘I am about to die. You must bury me in the tomb that I dug for myself in the land of Canaan.’ Now let me go and bury my father, and then return.”
6 ULB ফরৌণ বললেন, "যাও, তোমার বাবা তোমাকে যে শপথ করিয়েছেন, তুমি সেই অনুসারে তাঁর কবর দাও। BSB BSB: Pharaoh replied, “Go up and bury your father, as he made you swear to do.”
7 ULB পরে যোষেফ নিজের বাবার কবর দিতে যাত্রা করলেন; আর ফরৌণের দাসরা সবাই তাঁর বাড়ির প্রাচীনরা ও মিসর দেশের প্রাচীনেরা সবাই এবং যোষেফের সব পরিবার, BSB BSB: Then Joseph went to bury his father, and all the servants of Pharaoh accompanied him—the elders of Pharaoh’s household and all the elders of the land of Egypt—
8 ULB তাঁর ভাইরা ও তাঁর বাবার বংশধর তাঁর সঙ্গে গেলেন; তারা গোশন প্রদেশে শুধু তাঁদের ছেলে মেয়েরা, ভেড়ার পাল ও গোরুর পাল রেখে গেলেন। BSB BSB: along with all of Joseph’s household, and his brothers, and his father’s household. Only their children and flocks and herds were left in Goshen.
9 ULB তাঁর সঙ্গে রথ ও অশ্বারোহীরা গেল; অতি ভারী সমারোহ হল। BSB BSB: Chariots and horsemen alike went up with him, and it was an exceedingly large procession.
10 ULB পরে তাঁরা যর্দনের পারে অবস্থিত আটদের খামারে উপস্থিত হয়ে সেখানে ভীষণ শোক করে কাঁদলেন; যোষেফ সেই জায়গায় বাবার উদ্দেশ্যে সাত দিন শোক করলেন। BSB BSB: When they reached the threshing floor of Atad, which is across the Jordan, they lamented and wailed loudly, and Joseph mourned for his father seven days.
11 ULB আটদের খামারে তাঁদের সেরকম শোক দেখে সেই দেশনিবাসী কনানীয়েরা বলল, "মিসরীয়দের এ অতি দারুন শোক;" এই জন্যে যর্দনপারে অবস্থিত সেই জায়গা আবেল-মিস্রয়ীম মিসরীয়দের শোক নামে আখ্যাত হল। BSB BSB: When the Canaanites of the land saw the mourning at the threshing floor of Atad, they said, “This is a solemn ceremony of mourning by the Egyptians.” Thus the place across the Jordan is called Abel-mizraim.
12 ULB যাকোব নিজের ছেলেদেরকে যেমন আদেশ দিয়েছিলেন, তাঁরা সেই অনুসারে তাঁর সৎকার করলেন। BSB BSB: So Jacob’s sons did as he had charged them.
13 ULB ফলে তাঁর ছেলেরা তাকে কনান দেশে নিয়ে গেলেন এবং মম্রির সামনে অবস্থিত মকপেলা ক্ষেতের মাঝখানের গুহাতে তাঁর কবর দিলেন, যা অব্রাহাম ক্ষেতসহ কবরস্থানের অধিকারের জন্য হেতীয় ইফ্রোণের কাছ থেকে কিনেছিলেন। BSB BSB: They carried him to the land of Canaan and buried him in the cave at Machpelah in the field near Mamre, which Abraham had purchased from Ephron the Hittite as a burial site.
14 ULB বাবার কবর হলে পর যোষেফ, তাঁর ভাইরা এবং যত লোক তাঁর বাবার কবর দিতে তাঁর সঙ্গে গিয়েছিলেন, সবাই মিসরে ফিরে আসলেন। BSB BSB: After Joseph had buried his father, he returned to Egypt with his brothers and all who had gone with him to bury his father.
15 ULB আর বাবার মৃত্যু হল দেখে যোষেফের ভাইয়েরা বললেন, "হয় তো যোষেফ আমাদেরকে ঘৃণা করবে, আর আমরা তাঁর যে সব অপকার করেছি, তাঁর সম্পূর্ণ প্রতিফল আমাদেরকে দেবে। BSB BSB: When Joseph’s brothers saw that their father was dead, they said, “What if Joseph bears a grudge? Then he will surely repay us for all the evil that we did to him.”
16 ULB আর তারা যোষেফের কাছে এই কথা বলে পাঠালেন, "তোমার বাবা মৃত্যুর আগে এই আদেশ দিয়েছিলেন", BSB BSB: So they sent word to Joseph, saying, “Before he died, your father commanded,
17 ULB তোমরা যোষেফকে এই কথা বল, "তোমার ভাইরা তোমার অপকার করেছে, কিন্তু অনুরোধ করি, তুমি তাদের সেই অধর্ম ও পাপ ক্ষমা কর। অতএব এখন আমরা অনুরোধ করি, তোমার বাবার ঈশ্বরের এই দাসদের অধর্ম ক্ষমা কর। তাদের এই কথায় যোষেফ কাঁদতে লাগলেন। BSB BSB: ‘This is what you are to say to Joseph: I beg you, please forgive the transgression and sin of your brothers, for they did you wrong.’ So now, Joseph, please forgive the transgression of the servants of the God of your father.” When their message came to him, Joseph wept.
18 ULB পরে তার ভায়েরা নিজেরা গিয়ে তাঁর সামনে নত হয়ে বললেন, "দেখ, আমরা তোমার দাস।" BSB BSB: His brothers also came to him, bowed down before him, and said, “We are your slaves!”
19 ULB তখন যোষেফ তাঁদেরকে বললেন, "ভয় কর না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? BSB BSB: But Joseph replied, “Do not be afraid. Am I in the place of God?
21 ULB তোমরা এখন ভীত হয়ো না, আমিই তোমাদেরকে ও তোমাদের ছেলে মেয়েদেরকে প্রতিপালন করব।" এইভাবে তিনি তাঁদেরকে সান্তনা করলেন ও ভালো কথা বললেন। BSB BSB: Therefore do not be afraid. I will provide for you and your little ones.” So Joseph reassured his brothers and spoke kindly to them.
22 ULB পরে যোষেফ ও তাঁর বাবার বংশ মিসরে বাস করতে থাকলেন এবং যোষেফ একশ দশ বছর জীবিত থাকলেন। BSB BSB: Now Joseph and his father’s household remained in Egypt, and Joseph lived to the age of 110.
23 ULB যোষেফ ইফ্রয়িমের নাতি পর্যন্ত দেখলেন; মনঃশির মাখীর নামক ছেলের ছেলেমেয়েরাও যোষেফের কোলে জন্ম নিল। BSB BSB: He saw Ephraim’s sons to the third generation, and indeed the sons of Machir son of Manasseh were brought up on Joseph’s knees.
24 ULB পরে যোষেফ নিজের ভাইদেরকে বললেন, "আমি মরছি কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন এবং আব্রাহামের, ইসহাকের ও যাকোবের কাছে যে দেশ দিতে শপথ করেছেন তোমাদেরকে এ দেশ থেকে ঐ দেশে নিয়ে যাবেন। BSB BSB: Then Joseph said to his brothers, “I am about to die, but God will surely visit you and bring you up from this land to the land He promised on oath to Abraham, Isaac, and Jacob.”
25 ULB আর যোষেফ ইস্রায়েলীয়দেরকে এই শপথ করালেন, বললেন, "ঈশ্বর অবশ্য তোমাদের পরিচালনা করবেন, আর তোমরা এ জায়গা থেকে আমার অস্থি নিয়ে যাবে। BSB BSB: And Joseph made the sons of Israel take an oath and said, “God will surely attend to you, and then you must carry my bones up from this place.”
26 ULB যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন; আর লোকেরা তাঁর দেহে ক্ষয়-নিরারক দ্রব্য দিয়ে তা মিসর দেশে এক মৃতদেহ রাখার বাক্সর মধ্যে রাখল। BSB BSB: So Joseph died at the age of 110. And they embalmed his body and placed it in a coffin in Egypt.