1 ULB যখন ইফ্রয়িম কথা বলল, সেখানে কেঁপে উঠেছিল। সে নিজেকে উন্নত করেছিল ইস্রায়েলের মধ্যে, কিন্তু সে দোষী হল বালদেবের উপাসনা করে এবং মারা গেল। BSB BSB: When Ephraim spoke, there was trembling; he was exalted in Israel. But he incurred guilt through Baal, and he died.
2 ULB এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সবকিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।” BSB BSB: Now they sin more and more and make for themselves cast images, idols skillfully made from their silver, all of them the work of craftsmen. People say of them, “They offer human sacrifice and kiss the calves!”
3 ULB তাতে তারা হবে সকালের মেঘের মত, সেই শিশিরের মত যা তাড়াতাড়ি মিলিয়ে যায়, সেই তুষের মত যা বাতাস দিয়ে দূর করা হয় খামার থেকে এবং সেই ধোঁয়ার মত যা উনান থেকে বের হয়। BSB BSB: Therefore they will be like the morning mist, like the early dew that vanishes, like chaff blown from a threshing floor, like smoke through an open window.
4 ULB কিন্তু আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছি। তুমি অন্য কোন দেবতাকে মানবে না কিন্তু আমাকে মানবে; তুমি অবশ্যই স্বীকার করবে যে আমি ছাড়া সেখানে আর কোন রক্ষাকর্তা নেই। BSB BSB: Yet I am the LORD your God ever since the land of Egypt; you know no God but Me, for there is no Savior besides Me.
5 ULB আমি মরুভূমিতে তোমাকে জানতাম, সেই ভীষণ শুকনোর দেশে জানতাম। BSB BSB: I knew you in the wilderness, in the land of drought.
6 ULB যখন তুমি ঘাসে ভরা জমি পেলে, তখন তুমি পরিতৃপ্ত হলে এবং যখন তুমি পরিতৃপ্ত হলে, তোমার হৃদয় গর্বে ফুলে উঠল; সেই কারণে তুমি আমায় ভুলে গেছ। BSB BSB: When they had pasture, they became satisfied; when they were satisfied, their hearts became proud, and as a result they forgot Me.
7 ULB আমি সিংহের মত তোমাদের সঙ্গে আচরণ করব; চিতাবাঘের মত করব, আমি তোমাদের জন্য রাস্তার ধারে অপেক্ষা করব। BSB BSB: So like a lion I will pounce on them; like a leopard I will lurk by the path.
8 ULB আমি সেই ভালুকের মত তোমাদের আক্রমণ করব যার বাচ্চা চুরি গেছে; আমি তোমাদের বুক চিরে ফেলব এবং সেখানে আমি তোমাদের সিংহীর মত গ্রাস করব; বন্যপশুর মত তোমাদের ছিন্নভিন্ন করব। BSB BSB: Like a bear robbed of her cubs I will attack them, and I will tear open their chests. There I will devour them like a lion, like a wild beast tearing them apart.
9 ULB ইস্রায়েল, এটা তোমার বিনাশ, যা আসছে, কারণ তুমি আমার বিরোধী, তোমার সাহায্যকারীর বিরোধী। BSB BSB: You are destroyed, O Israel, because you are against Me—against your helper.
10 ULB এখন তোমার রাজা কোথায়, যাতে সে তোমার সমস্ত শহরে তোমায় রক্ষা করতে পারে? কোথায় তোমার শাসকেরা, যার বিষয়ে তুমি আমায় বলেছিলে, “আমায় একটা রাজা দাও ও অধিকারী দাও?” BSB BSB: Where is your king now to save you in all your cities, and the rulers to whom you said, “Give me a king and princes”?
11 ULB আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি। BSB BSB: So in My anger I gave you a king, and in My wrath I took him away.
12 ULB ইফ্রয়িমের অন্যায় জমা হয়েছে; তার অপরাধ জমা হয়েছে। BSB BSB: The iniquity of Ephraim is bound up; his sin is stored up.
13 ULB বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রণা তার ওপর আসবে, কিন্তু সে একটি বুদ্ধিহীন ছেলে, কারণ যখন জন্ম নেওয়ার সময় হল, সে গর্ভ থেকে বেরোয় না। BSB BSB: Labor pains come upon him, but he is an unwise son. When the time arrives, he fails to present himself at the opening of the womb.
14 ULB আমি কি সত্যি তাদের উদ্ধার করব পাতালের শক্তি থেকে? আমি কি সত্যি তাদের মৃত্যু থেকে উদ্ধার করব? মৃত্যু, তোমার মহামারী কোথায়? এখানে আনো তাদের। পাতাল, কোথায় তোমার বিনাশ? তা এখানে আনো। করুণা আমার চোখ থেকে লুকানো। BSB BSB: I will ransom them from the power of Sheol; I will redeem them from Death. Where, O Death, are your plagues? Where, O Sheol, is your sting? Compassion is hidden from My eyes.
15 ULB যদিও ইফ্রয়িম তার ভায়েদের মধ্যে সমৃদ্ধ, তবুও পূর্বীয় বাতাস আসবে, সদাপ্রভুর বাতাস উঠবে মরুভূমি থেকে। ইফ্রয়িমের জল ধারা শুকিয়ে যাবে এবং তার কুয়োয় জল থাকবে না। তার শত্রু তার গুদাম ঘরের সমস্ত মূল্যবান জিনিস লুট করে নিয়ে যাবে। BSB BSB: Although he flourishes among his brothers, an east wind will come—a wind from the LORD rising up from the desert. His fountain will fail, and his spring will run dry. The wind will plunder his treasury of every precious article.
16 ULB শমরিয়া দোষী হবে, কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা তলোয়ারে মারা যাবে; তাদের শিশুদের ছুঁড়ে ফেলে খণ্ড খণ্ড করা হবে এবং তাদের গর্ভবতী মহিলাদের চেরা হবে। BSB BSB: Samaria will bear her guilt because she has rebelled against her God. They will fall by the sword; their little ones will be dashed to pieces, and their pregnant women ripped open.