1 ULB “হে উপকূলগুলো, তোমরা আমার সামনে চুপ করে থাক। জাতিগুলো নতুন করে শক্তি পাক; তোমরা এগিয়ে এস এবং বল। আমরা একটি বিতর্কের বিচারের জন্য একসঙ্গে জড়ো হই। BSB BSB: “Be silent before Me, O islands, and let the peoples renew their strength. Let them come forward and testify; let us together draw near for judgment.
2 ULB কে পূর্ব দিক থেকে একজনকে উত্তেজিত করল? কে তাকে ধার্মিকতায় ডেকে তার অনুগামী করেন? তিনি তার হাতে জাতিদের তুলে দেন এবং রাজাদের পরাস্ত করতে তাকে সক্ষম করে তোলেন। তার তরোয়াল দিয়ে সে তাদের ধূলোর মত করবে আর তার ধনুকের সঙ্গে বায়ুতাড়িত খড়ের মত করেন। BSB BSB: Who has aroused one from the east and called him to his feet in righteousness? He hands nations over to him and subdues kings before him. He turns them to dust with his sword, to windblown chaff with his bow.
3 ULB সে তাদের তাড়া করবে এবং নিরাপদে অতিক্রম করবে, এক দ্রুতগতির পথের দ্বারা যে পথ তারা মোটেই ছুঁইনি। BSB BSB: He pursues them, going on safely, hardly touching the path with his feet.
4 ULB কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ সম্পন্ন হয়েছে? এক বংশের শুরু থেকে কে ডাকেন? আমি, সদাপ্রভু, প্রথম এবং শেষ সময়ের লোকদের সঙ্গে, আমিই তিনি। BSB BSB: Who has performed this and carried it out, calling forth the generations from the beginning? I, the LORD—the first and the last—I am He.”
5 ULB উপকূলগুলি দেখল এবং ভীত হল; পৃথিবীর শেষ সীমার লোকেরা কাঁপল। তারা কাছাকাছি আসল; BSB BSB: The islands see and fear; the ends of the earth tremble. They approach and come forward.
6 ULB প্রত্যেকে তার প্রতিবেশীকে সাহায্য করল এবং প্রত্যেকে একজন অন্যজনকে বলল, ‘সাহস কর।’ BSB BSB: Each one helps the other and says to his brother, “Be strong!”
7 ULB তাই ছুতোরমিস্ত্রি স্বর্ণকারকে উৎসাহ দিল; হাতুড়ী দিয়ে সমানকারী লোক নেহাইয়ের ওপর আঘাতকারীকে জোড়ার বিষয়ে বলল, ‘ভাল হয়েছে।’ তারা পেরেক দিয়ে দৃঢ় করল যেন সেটা পড়ে না যায়। BSB BSB: The craftsman encourages the goldsmith, and he who wields the hammer cheers him who strikes the anvil, saying of the welding, “It is good.” He nails it down so it will not be toppled.
8 ULB কিন্তু হে আমার দাস ইস্রায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু অব্রাহামের বংশ, BSB BSB: “But you, O Israel, My servant, Jacob, whom I have chosen, descendant of Abraham My friend—
9 ULB আমি তোমাকে পৃথিবীর শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকেছি এবং আমি বলেছি, ‘তুমি আমার দাস;’ আমি তোমাকে মনোনীত করেছি এবং তোমাকে প্রত্যাখ্যান করিনি। BSB BSB: I brought you from the ends of the earth and called you from its farthest corners. I said, ‘You are My servant.’ I have chosen and not rejected you.
10 ULB ভয় কর না, কারণ আমি তো তোমার সঙ্গে আছি; উদ্বিগ্ন হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। BSB BSB: Do not fear, for I am with you; do not be afraid, for I am your God. I will strengthen you; I will surely help you; I will uphold you with My righteous right hand.
11 ULB দেখ, তারা লজ্জিত ও নিন্দিত হবে, সবাই যারা তোমার সঙ্গে বিবাদ করে; তারা থাকবে না এবং বিনষ্ট হবে যারা তোমার প্রতি বিরোধিতা করে। BSB BSB: Behold, all who rage against you will be ashamed and disgraced; those who contend with you will be reduced to nothing and will perish.
12 ULB তুমি খুঁজবে এবং পাবে না যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করে; যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা শূন্যের মত হবে, একেবারে শূন্যের মত হবে। BSB BSB: You will seek them but will not find them. Those who wage war against you will come to nothing.
13 ULB কারণ আমি, সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আছি, তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব। BSB BSB: For I am the LORD your God, who takes hold of your right hand and tells you: Do not fear, I will help you.
14 ULB হে কীট যাকোব ভয় কোরোনা এবং হে ইস্রায়েলের লোক; আমি তোমাকে সাহায্য করব”- এটা সদাপ্রভুর ঘোষণা, ইস্রায়েলের এক পবিত্রতম, তোমার উদ্ধারক। BSB BSB: Do not fear, O Jacob, you worm, O few men of Israel. I will help you,” declares the LORD. “Your Redeemer is the Holy One of Israel.
15 ULB দেখ, আমি তোমাকে নতুন, ধারালো দাঁতযুক্ত শস্য মাড়াইয়ের যন্ত্র এবং দুই ধার- এর মত বানাব। তুমি পর্বতদের মাড়াই করে সেগুলো চুরমার করবে, আর ছোট পাহাড়গুলোকে তুষের মত করবে। BSB BSB: Behold, I will make you into a threshing sledge, new and sharp, with many teeth. You will thresh the mountains and crush them, and reduce the hills to chaff.
16 ULB তুমি তাদেরকে ঝাড়বে বাতাস তাদের বয়ে নিয়ে যাবে এবং বাতাস তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেবে। তুমি সদাপ্রভুতে আনন্দ করবে, তুমি ইস্রায়েলের পবিত্রতমে আনন্দিত হবে। BSB BSB: You will winnow them, and a wind will carry them away; a gale will scatter them. But you will rejoice in the LORD; you will glory in the Holy One of Israel.
17 ULB “নির্যাতিতরা ও অভাবগ্রস্তরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেছে। আমি, সদাপ্রভু, তাদের প্রার্থনার উত্তর দেব; আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের ত্যাগ করব না। BSB BSB: The poor and needy seek water, but there is none; their tongues are parched with thirst. I, the LORD, will answer them; I, the God of Israel, will not forsake them.
18 ULB আমি গাছপালাহীন পাহাড়গুলোর উপরে নদী বইয়ে দেব আর উপত্যকার নানা জায়গায় ঝরণা বইয়ে দেব। আমি মরুভূমিকে পুকুর করব ও শুকনো ভূমি ফোয়ারা খুলে দেব। BSB BSB: I will open rivers on the barren heights, and fountains in the middle of the valleys. I will turn the desert into a pool of water, and the dry land into flowing springs.
19 ULB আমি মরুভূমির এরস, বাবলা, গুলমেঁদি ও জলপাই গাছ লাগাব আর মরুভূমিতে লাগাব দেবদারু, ঝাউ ও তাশূর গাছ, BSB BSB: I will plant cedars in the wilderness, acacias, myrtles, and olive trees. I will set cypresses in the desert, elms and boxwood together,
20 ULB যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, সদাপ্রভুর হাতই এই কাজ করেছে, ইস্রায়েলের পবিত্রতমই এই সব করেছেন।” BSB BSB: so that all may see and know, may consider and understand, that the hand of the LORD has done this and the Holy One of Israel has created it.”
21 ULB সদাপ্রভু বলছেন, “তোমাদের মূর্তির জন্য ভালো যুক্তি উপস্থিত কর” যাকোবের রাজা বলেন। BSB BSB: “Present your case,” says the LORD. “Submit your arguments,” says the King of Jacob.
22 ULB ওরা সেসব নিয়ে আসুক, যা যা ঘটবে, আমাদেরকে জানাক; আগেকার বিষয়ে কি কি তা বল; তা হলে আমরা বিবেচনা করে তার শেষ ফল জানব, কিংবা ওরা আগামী ঘটনা সব আমাদের জানাক। BSB BSB: “Let them come and tell us what will happen. Tell the former things, so that we may reflect on them and know the outcome. Or announce to us what is coming.
23 ULB ভবিষ্যতে কি হবে তা আমাদের বল, তা হলে আমরা জানতে পারব যে, তোমরা দেবতা। ভাল হোক বা মন্দ হোক একটা কিছু কর যা দেখে আমরা ভীত ও মুগ্ধ হব। BSB BSB: Tell us the things that are to come, so that we may know that you are gods. Yes, do something good or evil, that we may look on together in dismay.
24 ULB দেখ, তোমরা কিছুই না, আর তোমাদের কাজগুলোও কিছু না; যে তোমাদের বেছে নেয় সে ঘৃণার পাত্র। BSB BSB: Behold, you are nothing and your work is of no value. Anyone who chooses you is detestable.
25 ULB উত্তর দিকের একজন লোক উত্তেজিত করলাম, সে এসেছে। যেমন করে কাদা দলায় আর কুমার মাটি দলাই করে তেমনি করে সে শাসনকর্তাদের পায়ে দলবে। BSB BSB: I have raised up one from the north, and he has come—one from the east who calls on My name. He will march over rulers as if they were mortar, like a potter who treads the clay.
26 ULB কে শুরু থেকে এর সংবাদ দিয়েছে যাতে আমরা জানতে পারি? এবং কে আগে জানিয়েছিল যাতে আমরা বলতে পারি, সে সঠিক? কেউ বলে নি, কেউ জানায় নি, কেউ তোমাদের কথা বলতে শোনে নি। BSB BSB: Who has declared this from the beginning, so that we may know, and from times past, so that we may say: ‘He was right’? No one announced it, no one foretold it, no one heard your words.
27 ULB আমিই প্রথমে সিয়োনকে বলেছি, “দেখ এদেরকে দেখ;” আমি যিরূশালেমকে একজন সুসংবাদদাতা দিয়েছি। BSB BSB: I was the first to tell Zion: ‘Look, here they are!’ And I gave to Jerusalem a herald of good news.
28 ULB আমি দেখলাম কেউ নেই; পরামর্শ দেবার জন্য তাদের মধ্যে কেউ নেই যে, তাদের জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে। BSB BSB: When I look, there is no one; there is no counselor among them; when I ask them, they have nothing to say.
29 ULB দেখ, তারা সবাই কিছুই নয় এবং তাদের কাজ কিছুই না তাদের ছাঁচে-ঢালা মূর্তিগুলো বাতাস ও শূন্যতা ছাড়া কিছু নয়। BSB BSB: See, they are all a delusion; their works amount to nothing; their images are as empty as the wind.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.