1 ULB কিন্তু এখন, হে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইস্রায়েল, যিনি তোমাকে তৈরী করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, “তুমি ভয় কোরো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। BSB BSB: But now, this is what the LORD says—He who created you, O Jacob, and He who formed you, O Israel: “Do not fear, for I have redeemed you; I have called you by your name; you are Mine!
2 ULB তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদী মধ্যে দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না; তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না; আগুনের শিখা তোমার ক্ষতি করবে না; BSB BSB: When you pass through the waters, I will be with you; and when you go through the rivers, they will not overwhelm you. When you walk through the fire, you will not be scorched; the flames will not set you ablaze.
3 ULB কারণ আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধারকর্তা, ইস্রায়েলের সেই পবিত্রজন। আমি তোমার মুক্তির মূল্য হিসাবে মিশর দেশ দেব, আর তোমার বদলে কূশ ও সবা দেশ দেব। BSB BSB: For I am the LORD your God, the Holy One of Israel, your Savior; I give Egypt for your ransom, Cush and Seba in your place.
4 ULB কারণ তুমি আমার চোখে মূল্যবান ও সম্মানিত, আর আমি তোমাকে ভালবাসি; তাই আমি তোমার বদলে অন্য লোকদের দেব আর তোমার প্রাণের বদলে অন্য জাতিদের দেব। BSB BSB: Because you are precious and honored in My sight, and because I love you, I will give men in exchange for you and nations in place of your life.
5 ULB তুমি ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পূর্ব দিক থেকে আমি তোমার বংশকে নিয়ে আসব আর পশ্চিম দিক থেকে তোমাকে জড়ো করব। BSB BSB: Do not be afraid, for I am with you; I will bring your offspring from the east and gather you from the west.
6 ULB আমি উত্তরের দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও,’ আর দক্ষিণের দিককে বলব, ‘ওদের আটকে রেখো না।’ আমি তাদের বলব, ‘তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস। BSB BSB: I will say to the north, ‘Give them up!’ and to the south, ‘Do not hold them back!’ Bring My sons from afar, and My daughters from the ends of the earth—
7 ULB আমার নামে যাদের ডাকা হয়, আমি যাদের আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গড়েছি ও তৈরী করেছি। BSB BSB: everyone called by My name and created for My glory, whom I have indeed formed and made.”
8 ULB যারা চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির তারা বের হয়ে আসুক। BSB BSB: Bring out a people who have eyes but are blind, and who have ears but are deaf.
9 ULB সব জাতি একসঙ্গে জড়ো হোক এবং লোকেরা এক জায়গায় মিলিত হোক। তাদের মধ্যে কে আমাদের কাছে এই সংবাদ দিতে পারে ও আগেকার বিষয় বলতে পারে? তাদের কথা যে ঠিক তা প্রমাণ করবার জন্য তারা তাদের সাক্ষী আনুক যাতে সেই সাক্ষীরা তা শুনে এবং নিশ্চিত করতে পারে, “ঠিক কথা।” BSB BSB: All the nations gather together and the peoples assemble. Who among them can declare this, and proclaim to us the former things? Let them present their witnesses to vindicate them, so that others may hear and say, “It is true.”
11 ULB আমি, আমিই সদাপ্রভু এবং আমি ছাড়া আর কোনো উদ্ধারকর্তা নেই। BSB BSB: I, yes I, am the LORD, and there is no Savior but Me.
12 ULB আমিই সংবাদ দিয়েছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি; তোমাদের মধ্যে কোনো দেবতা ছিল না। এই বিষয়ে তোমরাই আমার সাক্ষী। আমি সদাপ্রভু এই কথা বলেছি; আমিই ঈশ্বর। BSB BSB: I alone decreed and saved and proclaimed—I, and not some foreign god among you. So you are My witnesses,” declares the LORD, “that I am God.
13 ULB এই দিন থেকে আমিই তিনি এবং কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারে না। আমি কাজ করি এবং কেউ তা বাতিল করতে পারে না।” BSB BSB: Even from eternity I am He, and none can deliver out of My hand. When I act, who can reverse it?”
14 ULB সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছেন, “কারণ আমি তোমাদের জন্য ব্যাবিলনে লোক পাঠিয়েছি, তাদের সবাইকে পলাতকের মত আনব, ব্যাবিলনীয়দেরকে তাদের আনন্দগানের নৌকায় করে আনব। BSB BSB: Thus says the LORD your Redeemer, the Holy One of Israel: “For your sake, I will send to Babylon and bring them all as fugitives, even the Chaldeans, in the ships in which they rejoice.
15 ULB আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন; আমিই ইস্রায়েলের সৃষ্টিকর্তা ও তোমাদের রাজা।” BSB BSB: I am the LORD, your Holy One, the Creator of Israel, and your King.”
16 ULB এটা সদাপ্রভু বলেন, যিনি সমুদ্রে পথ ও প্রচন্ড জলরাশিতে রাস্তা করে দেন। BSB BSB: Thus says the LORD, who makes a way in the sea and a path through the surging waters,
17 ULB যিনি রথ, ঘোড়া ও শক্তিশালী বাহিনীকে বের করে এনেছিলেন। তারা একসঙ্গে সেখানে পড়েছিল, আর উঠতে পারেনি। তারা জ্বলন্ত সলতের মত নেভার মত নির্বাপিত হয়েছিল। BSB BSB: who brings out the chariots and horses, the armies and warriors together, to lie down, never to rise again; to be extinguished, snuffed out like a wick:
18 ULB তিনি বলছেন, “তোমরা আগেকার সব কিছু মনে কর না; অনেক আগের বিষয় বিবেচনা কর না। BSB BSB: “Do not call to mind the former things; pay no attention to the things of old.
19 ULB দেখ, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি। তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে না। আমি প্রান্তরের মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব। BSB BSB: Behold, I am about to do something new; even now it is coming. Do you not see it? Indeed, I will make a way in the wilderness and streams in the desert.
20 ULB বন্য পশু, শিয়াল ও উটপাখীরা আমার গৌরব করবে, কারণ আমার লোকদের, আমার মনোনীত লোকদের জলের জন্য আমি মরুভূমিতে জল জুগিয়ে দেব আর প্রান্তরে নদী বইয়ে দেব। BSB BSB: The beasts of the field will honor Me, the jackals and the ostriches, because I provide water in the wilderness and rivers in the desert, to give drink to My chosen people.
21 ULB সেই লোকদের আমি নিজের জন্য তৈরী করেছি যাতে তারা আমার গৌরব ঘোষণা করতে পারে। BSB BSB: The people I formed for Myself will declare My praise.
22 ULB “কিন্তু হে যাকোব, তুমি আমাকে ডাকনি; হে ইস্রায়েল, তুমি আমাকে নিয়ে ক্লান্ত হয়ে গেছ। BSB BSB: But you have not called on Me, O Jacob, because you have grown weary of Me, O Israel.
23 ULB হোমবলির জন্য তুমি আমার কাছে তোমার মেষ আননি আর তোমার কোনো বলিদানের দ্বারা আমাকে সম্মান দেখাও নি। আমি তোমার উপর শস্য-উৎসর্গের ভার দিইনি; ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করিনি। BSB BSB: You have not brought Me sheep for burnt offerings, nor honored Me with your sacrifices. I have not burdened you with offerings, nor wearied you with frankincense.
24 ULB তুমি কোনো সুগন্ধি বচ আমার জন্য মূল্য দিয়ে কিনে আননি; তোমার বলিদানের চর্বি আমাকে ঢালনি; কিন্তু তার বদলে তুমি তোমার পাপের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছ, তোমার খারাপ কাজগুলি দিয়ে আমাকে ক্লান্ত করেছ। BSB BSB: You have not bought Me sweet cane with your silver, nor satisfied Me with the fat of your sacrifices. But you have burdened Me with your sins; you have wearied Me with your iniquities.
25 ULB “আমি, হ্যাঁ, আমিই আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি এবং আমি তোমার পাপ আর মনে আনব না। BSB BSB: I, yes I, am He who blots out your transgressions for My own sake and remembers your sins no more.
26 ULB তোমার বিষয় আমাকে মনে করিয়ে দাও; এস, আমরা একত্রে তা নিয়ে তর্কাতর্কি করি, যাতে তুমি নির্দোষ বলে প্রমাণিত হয়। BSB BSB: Remind Me, let us argue the matter together. State your case, so that you may be vindicated.
27 ULB তোমার আদিপিতা পাপ করেছিল এবং তোমার নেতারা আমার বিরুদ্ধে পাপ করেছিল। BSB BSB: Your first father sinned, and your spokesmen rebelled against Me.
28 ULB তাই আমি তোমাদের পবিত্র স্থানের অধ্যক্ষদের অপমান করব আর যাকোবকে ধ্বংসাত্মক নিষেধাজ্ঞার অধীন করব এবং ইস্রায়েলকে বিদ্রূপের পাত্র করব।” BSB BSB: So I will disgrace the princes of your sanctuary, and I will devote Jacob to destruction and Israel to reproach.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.