1 ULB আমার কথা শোন, তোমরা উপকুলবাসীরা এবং মনোযোগ দাও, তোমরা দূরের লোকেরা। সদাপ্রভু আমার জন্ম থেকে আমার নাম ধরে ডেকেছিলেন, যখন আমার মা আমাকে পৃথিবীতে এনেছিলেন। BSB BSB: Listen to Me, O islands; pay attention, O distant peoples: The LORD called Me from the womb; from the body of My mother He named Me.
2 ULB তিনি আমার মুখকে ধারালো তরোয়ালের মত করেছেন। তিনি আমাকে তাঁর হাতের ছায়ায় লুকিয়ে রেখেছেন। তিনি আমাকে একটা পালিশ করা তীরের মতো করেছেন; তাঁর তীর রাখার খাপের মধ্যে রেখেছেন। BSB BSB: He made My mouth like a sharp sword; He hid Me in the shadow of His hand. He made Me like a polished arrow; He hid Me in His quiver.
4 ULB যদিও আমি চিন্তা করলাম “আমার পরিশ্রম বিফল হয়েছে; আমি আমার শক্তি বৃথাই নষ্ট করেছি। তবুও আমার বিচার সদাপ্রভুর হাতে আছে এবং আমার পুরস্কার ঈশ্বরের সঙ্গে আছে।” BSB BSB: But I said, “I have labored in vain, I have spent My strength in futility and vanity; yet My vindication is with the LORD, and My reward is with My God.”
7 ULB একথা যা সদাপ্রভু বলেছেন, ইস্রায়েলের উদ্ধারকর্তা, তাদের পবিত্র ব্যক্তি লোকে যাঁকে তুচ্ছ করছে, ঘৃণার চোখে দেখছে, যিনি শাসনকর্তাদের ক্রীতদাস; “রাজারা তোমাকে দেখবে এবং উঠে দাঁড়াবে এবং রাজপুরুষেরা তোমাকে দেখবে এবং মাথা নত করবে, কারণ সদাপ্রভু যিনি বিশ্বস্ত, এমনকি ইস্রায়েলের পবিত্র ব্যক্তি যিনি তোমাকে বেছে নিয়েছেন।.” BSB BSB: Thus says the LORD, the Redeemer and Holy One of Israel, to Him who was despised and abhorred by the nation, to the Servant of rulers: “Kings will see You and rise, and princes will bow down, because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen You.”
8 ULB একথা সদাপ্রভু বলছেন, “দয়া দেখাবার সময়ে আমি তোমাকে উত্তর দেবো এবং উদ্ধার পাবার দিনে তোমাকে সাহায্য করব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে লোকেদের জন্য একটা বিধি দেবো যাতে তুমি দেশকে পুনরায় তৈরী করতে পার খালি পড়ে থাকা জায়গাগুলো অধিকারে আনতে পার। BSB BSB: This is what the LORD says: “In the time of favor I will answer You, and in the day of salvation I will help You; I will keep You and appoint You to be a covenant for the people, to restore the land, to apportion its desolate inheritances,
9 ULB তুমি বন্দীদের বলবে, ‘বেরিয়ে এসো,’ তাদের যারা অন্ধকারে আছে। তারা রাস্তা বরাবর চরবে এবং সব ফাঁকা জায়গায় চরানো হবে। BSB BSB: to say to the prisoners, ‘Come out,’ and to those in darkness, ‘Show yourselves.’ They will feed along the pathways, and find pasture on every barren hill.
10 ULB তাদের খিদে পাবে না, পিপাসা পাবে না, কিম্বা গরম বা সূর্যের তাপ তাদের ওপর পড়বে না। যাদের উপর তাঁর মমতা আছে তিনি তাদের পথ দেখাবেন তিনি জলের ফোয়ারার কাছে নিয়ে যাবেন। BSB BSB: They will not hunger or thirst, nor will scorching heat or sun beat down on them. For He who has compassion on them will guide them and lead them beside springs of water.
11 ULB এবং আমার সব পাহাড়গুলোকে রাস্তা তৈরী করবো এবং আমার রাজপথগুলো তৈরী করবো। BSB BSB: I will turn all My mountains into roads, and My highways will be raised up.
12 ULB দেখ, এরা দূর থেকে আসবে; কেও উত্তর থেকে, কেউ পশ্চিম থেকে এবং অন্যরা সীনীম দেশ থেকে আসবে।” BSB BSB: Behold, they will come from far away, from the north and from the west, and from the land of Aswan.”
13 ULB গান গাও আকাশএবং আনন্দ কর; পৃথিবী, গান গাও, তোমরা পর্বতেরা! কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দেবেন এবং তাঁর অত্যাচারিত লোকদের করুণা করবেন। BSB BSB: Shout for joy, O heavens; rejoice, O earth; break forth in song, O mountains! For the LORD has comforted His people, and He will have compassion on His afflicted ones.
14 ULB কিন্তু সিয়োন বলল, “সদাপ্রভু আমাকে ত্যাগ করেছেন এবং প্রভু আমাকে ভুলে গেছেন।” BSB BSB: But Zion said, “The LORD has forsaken me; the Lord has forgotten me!”
15 ULB একজন স্ত্রী কি তার শিশুকে ভুলতে পারে তার দুধের সেবা করানো থেকে সেইজন্য সে যে শিশুকে জন্ম দিয়েছে তার উপর কি মমতা থাকবে না? হ্যাঁ তারা ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাদের ভুলবনা। BSB BSB: “Can a woman forget her nursing child, or lack compassion for the son of her womb? Even if she could forget, I will not forget you!
16 ULB দেখ, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি; তোমার দেয়ালগুলো সব সময় আমার সামনে আছে। BSB BSB: Behold, I have inscribed you on the palms of My hands; your walls are ever before Me.
17 ULB তোমার ছেলেরা ফিরে আসবার জন্য তাড়াতাড়ি করছে, আর যারা তোমাকে ধ্বংস করেছিল তারা তোমার কাছ থেকে চলে গেছে। BSB BSB: Your builders hasten back; your destroyers and wreckers depart from you.
18 ULB তুমি চারদিকে চোখ তোলো এবং দেখ; তারা সব একত্র হয়েছে এবং তোমার কাছে আসছে। “যেমন নিশ্চয়ই আমি বেঁচে আছি” এটা সদাপ্রভু বলেছেন– তুমি নিশ্চয়ই তাদের পরাবে গহনার মত, বিয়ের কনের গহনার মত। BSB BSB: Lift up your eyes and look around. They all gather together; they come to you. As surely as I live,” declares the LORD, “you will wear them all as jewelry and put them on like a bride.
19 ULB “যদিও তুমি ধ্বংস হয়েছ এবং জনশূন্য হয়ে আছ সে দেশ যেখানে ধ্বংস হয়েছিল এখন তুমি সে লোকেদের কাছে খুব ছোটো হবে এবং যারা তোমাকে গিলে ফেলেছিল তারা দূর হয়ে যাবে। BSB BSB: For your ruined and desolate places and your ravaged land will now indeed be too small for your people, and those who devoured you will be far away.
20 ULB তোমার যে সন্তানদের তুমি হারিয়েছিলে তারা তোমার কাছে এসে বলবে, ‘এ জায়গা আমাদের জন্য খুব ছোট; আমাদের জন্য ঘর বানাও যাতে এখানে আমরা থাকতে পারি।’ BSB BSB: Yet the children of your bereavement will say in your hearing, ‘This place is too small for us; make room for us to live here.’
21 ULB তখন তুমি নিজেকে বলবে, ‘কে আমার জন্য এদেরকে জন্ম দিয়েছে? আমি সন্তানদের হারিয়ে বন্ধ্যার মত হয়ে গিয়েছিলাম; আমাকে যেন দূর করে দেওয়া হয়েছিল এবং ত্যাগ করা হয়েছিল, কে এ শিশুদেরকে তুললো? দেখো আমি একা পড়েছিলাম; এরা কোথা থেকে এসেছে’?” BSB BSB: Then you will say in your heart, ‘Who has begotten these for me? I was bereaved and barren; I was exiled and rejected. So who has reared them? Look, I was left all alone, so where did they come from?’”
22 ULB একথা প্রভু সদাপ্রভু বলছেন, “দেখ, আমি জাতিদের হাত তুলবো; আমি আমার চিহ্ন পতাকা লোকেদের দেখাব। তারা কোলে করে তোমার ছেলেদের নিয়ে আসবে এবং কাঁধে করে তোমার মেয়েদের বয়ে নিয়ে আসবে। BSB BSB: This is what the Lord GOD says: “Behold, I will lift up My hand to the nations, and raise My banner to the peoples. They will bring your sons in their arms and carry your daughters on their shoulders.
23 ULB রাজারা তোমার লালন-পালনকারী হবে এবং তাদের রাণীরা তোমার আয়া হবে। তারা মাটিতে উপুড় হয়ে তোমাকে প্রণাম করবে এবং তোমার পায়ের ধূলো চাটবে এবং তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভু; যারা আমার জন্য অপেক্ষা করবে তারা লজ্জিত হবে না।” BSB BSB: Kings will be your foster fathers, and their queens your nursing mothers. They will bow to you facedown and lick the dust at your feet. Then you will know that I am the LORD; those who hope in Me will never be put to shame.”
24 ULB যোদ্ধার কাছ থেকে কি লুটের জিনিস নিয়ে নেওয়া যায়? অথবা বিজয়ী লোকের হাত থেকে কি বন্দীকে উদ্ধার করা যায়? BSB BSB: Can the plunder be snatched from the mighty, or the captives of a tyrant be delivered?
25 ULB কিন্তু সদাপ্রভু একথা বলছেন, “হ্যাঁ, যোদ্ধাদের হাত থেকে বন্দীদের নিয়ে নেওয়া যাবে এবং অত্যাচারী লোকের হাত থেকে লুটের জিনিস উদ্ধার করা হবে। আমি বিরোধিতা করবো তোমার শত্রুদের সঙ্গে এবং তোমার সন্তানদের আমি বাঁচাবো। BSB BSB: Indeed, this is what the LORD says: “Even the captives of the mighty will be taken away, and the plunder of the tyrant will be retrieved; I will contend with those who contend with you, and I will save your children.
26 ULB আমি তাদের মাংস তাদেরই খাওয়াব; যারা তোমার উপর অত্যাচার করে এবং তারা মদের মতো নিজেদের রক্ত নিজেরা খাবেএবং সব মানুষ জানবে যে, আমি সদাপ্রভু, আমি তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী ব্যক্তি।” BSB BSB: I will make your oppressors eat their own flesh; they will be drunk on their own blood, as with wine. Then all mankind will know that I, the LORD, am your Savior and your Redeemer, the Mighty One of Jacob.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.