1 ULB যারা জিজ্ঞাসা করে নি, আমি তাদেরকে খোঁজার সুযোগ দিয়েছি, যারা খোঁজ করে নি আমি তাদের আমাকে পাওয়ার সুযোগ দিয়েছি। আমি বললাম, ‘এই যে আমি, এই যে আমি!’ কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করে নি। BSB BSB: “I revealed Myself to those who did not ask for Me; I was found by those who did not seek Me. To a nation that did not call My name, I said, ‘Here I am! Here I am!’
2 ULB একগুঁয়ে লোকদের দিকে আমি সারা দিন আমার হাত বাড়িয়ে আছি। তারা যে পথে চলে তা মন্দ, তারা তাদের পরিকল্পনা ও চিন্তা অনুযায়ী চলে! BSB BSB: All day long I have held out My hands to an obstinate people who walk in the wrong path, who follow their own imaginations,
3 ULB তারা সেই লোক যারা অবিরত আমাকে অসন্তুষ্ট করে; তারা বাগানগুলোতে বলিদান উৎসর্গ করে ও ইটের উপরে ধূপ জ্বালায়। BSB BSB: to a people who continually provoke Me to My face, sacrificing in the gardens and burning incense on altars of brick,
4 ULB তারা কবরস্থানে বসে এবং সারা রাত ধরে জেগে থাকে আর গোপন জায়গায় রাত কাটায়; তারা তাদের পাত্রে শূকরের মাংস অশুচি মাংসের ঝোলের সঙ্গে খায়। BSB BSB: sitting among the graves, spending nights in secret places, eating the meat of pigs and polluted broth from their bowls.
5 ULB তারা বলে, ‘দূরে থাক; আমার কাছে এসো না, কারণ আমি তোমার থেকে বেশি পবিত্র।’ এই বিষয়গুলো আমার নাকের ধোঁয়ার মত, সেও আগুনের মত যা সারা দিন জ্বলতে থাকে। BSB BSB: They say, ‘Keep to yourself; do not come near me, for I am holier than you!’ Such people are smoke in My nostrils, a fire that burns all day long.
6 ULB “দেখ, আমার সামনে এটা লেখা আছে। আমি চুপ করে থাকব না, কারণ আমি তাদের প্রতিফল দেব। BSB BSB: Behold, it is written before Me: I will not keep silent, but I will repay; I will pay it back into their laps,
7 ULB তাদের পাপের জন্য ও তার সঙ্গে তাদের পূর্বপুরুষদের পাপের জন্যও দেব, এই কথা সদাপ্রভু বলেন। পাহাড় পর্বতে তারা ধূপ জ্বালিয়েছে এবং আমাকে পাহাড়ের ওপরে ঠাট্টা করেছে বলে আমি তাদের প্রতিফল দেব; সেইজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদের মেপে দেব।” BSB BSB: both for your iniquities and for those of your fathers,” says the LORD. “Because they burned incense on the mountains and scorned Me on the hills, I will measure into their laps full payment for their former deeds.”
8 ULB এই কথা সদাপ্রভু বলছেন, “আঙ্গুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, ‘নষ্ট কোরো না, এখনও ওর মধ্যে ভাল কিছু আছে,’ তেমনি আমি আমার দাসদের প্রতি করব। BSB BSB: This is what the LORD says: “As the new wine is found in a cluster of grapes, and men say, ‘Do not destroy it, for it contains a blessing,’ so I will act on behalf of My servants; I will not destroy them all.
9 ULB আমি যাকোব থেকে এবং যিহূদা থেকে বংশধরদের তুলব তারা আমার পাহাড় পর্বতের অধিকারী হবে। আমার মনোনীত লোকেরা সেগুলো অধিকার করবে এবং আমার দাসেরা সেখানে বাস করবে। BSB BSB: And I will bring forth descendants from Jacob, and heirs from Judah; My elect will possess My mountains, and My servants will dwell there.
10 ULB আমার যে লোকেরা আমার খোঁজ করে তাদের জন্য শারোণ হবে ভেড়ার পাল চরাবার জায়গা আর আখোর উপত্যকা হবে পশুপালের বিশ্রামের জায়গা। BSB BSB: Sharon will become a pasture for flocks, and the Valley of Achor a resting place for herds, for My people who seek Me.
11 ULB কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছ, যারা আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছ, যারা ভাগ্যদেবের উদ্দেশ্যে টেবিল সাজিয়েছ আর ভাগ্যদেবীর উদ্দেশ্যে মেশানো মদে পাত্র ভরেছ, BSB BSB: But you who forsake the LORD, who forget My holy mountain, who set a table for Fortune and fill bowls of mixed wine for Destiny,
12 ULB আমি তোমাদের জন্য তরোয়াল দিয়ে নির্দিষ্ট করব এবং তোমরা সবাই বধ হবার জন্য নীচু হবে, কারণ আমি যখন তোমাদের ডেকেছিলাম তোমরা উত্তর দাও নি, যখন আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোন নি; তার পরিবর্তে আমার চোখে যা মন্দ তোমরা তাই করেছ এবং যে বিষয়ে আমি অসন্তুষ্ট হই তোমরা তাই বেছে নিয়েছ।” BSB BSB: I will destine you for the sword, and you will all kneel down to be slaughtered, because I called and you did not answer, I spoke and you did not listen; you did evil in My sight and chose that in which I did not delight.”
13 ULB প্রভু সদাপ্রভু এই কথা বলছেন, “দেখ, আমার দাসেরা খাবে, কিন্তু তোমরা খিদেয় থাকবে; দেখ, আমার দাসেরা পান করবে, কিন্তু তোমরা পিপাসিত থাকবে; আমার দাসেরা আনন্দ করবে, কিন্তু তোমাদের লজ্জায় ফেলা হবে। BSB BSB: Therefore this is what the Lord GOD says: “My servants will eat, but you will go hungry; My servants will drink, but you will go thirsty; My servants will rejoice, but you will be put to shame.
14 ULB দেখ, আমার দাসেরা উল্লাস করবে কারণ তাদের হৃদয়ে আনন্দ আছে, কিন্তু তোমরা মনের কষ্টে কাঁদবে এবং আত্মার অভিশাপের জন্য হাহাকার করবে। BSB BSB: My servants will shout for joy with a glad heart, but you will cry out with a heavy heart and wail with a broken spirit.
15 ULB তোমরা আমার মনোনীত লোকদের কাছে তোমাদের নাম অভিশাপ হিসাবে রেখে যাবে এবং আমি, প্রভু সদাপ্রভু, তোমাদের মেরে ফেলব, আমি আমার দাসদের অন্য আর একটা নামে ডাকব। BSB BSB: You will leave behind your name as a curse for My chosen ones, and the Lord GOD will slay you; but to His servants He will give another name.
16 ULB যে কেউ পৃথিবীতে কোন আশীর্বাদের কথা বলবে সে আমার, সত্যময় ঈশ্বরের দ্বারা আশীর্বাদ পাবে; পৃথিবীতে যে কেউ কোনো শপথ করবে তা আমার, সত্যময় ঈশ্বরের দ্বারাই করা হবে; কারণ আগেকার কষ্ট ভোলা হবে এবং সেগুলো আমার চোখের সামনে থেকে লুকানো হবে। BSB BSB: Whoever invokes a blessing in the land will do so by the God of truth, and whoever takes an oath in the land will swear by the God of truth. For the former troubles will be forgotten and hidden from My sight.
17 ULB কারণ দেখ, আমি নতুন আকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে চলেছি এবং আগের বিষয়গুলো আর মনে করা হবে না, সেগুলো মনেও পড়বে না। BSB BSB: For behold, I will create new heavens and a new earth. The former things will not be remembered, nor will they come to mind.
18 ULB কিন্তু আমি যা সৃষ্টি করতে যাচ্ছি তাতে তোমরা চিরকাল খুশী থাকবে ও আনন্দ করবে। দেখ, আমি যিরূশালেমকে আনন্দের বিষয় করে এবং তার লোকদের একটা খুশীর বিষয় হিসাবে সৃষ্টি করব। BSB BSB: But be glad and rejoice forever in what I create; for I will create Jerusalem to be a joy and its people to be a delight.
19 ULB আমি যিরূশালেমের ওপর আনন্দ করব এবং আমার লোকদের ওপরে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নার শব্দ ও দুঃখের হাহাকার শোনা যাবে না। BSB BSB: I will rejoice in Jerusalem and take delight in My people. The sounds of weeping and crying will no longer be heard in her.
20 ULB সেখানে আর কখনই কোন শিশুই অল্প দিনের জন্য বেঁচে থাকবে না, কিম্বা কোন বুড়ো লোক তার সময়ের আগে মারা যাবে না। যে কেউ একশো বছর বয়সে মারা যাবে তাকে যুবক বলা হবে; যে একশো বছর বাঁচবে না তাকে অভিশপ্ত বলা হবে। BSB BSB: No longer will a nursing infant live but a few days, or an old man fail to live out his years. For the youth will die at a hundred years, and he who fails to reach a hundred will be considered accursed.
21 ULB তারা বাড়ী তৈরী করে সেখানে বাস করবে আর আঙ্গুর ক্ষেত বানাবে এবং তার ফল খাবে। BSB BSB: They will build houses and dwell in them; they will plant vineyards and eat their fruit.
22 ULB তারা ঘর তৈরী করলে আর কখনই সেখানে অন্যেরা বাস করবে না, অথবা গাছ লাগালে অন্যেরা তার ফল খাবে না। আমার লোকদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে; আমার মনোনীত লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে। BSB BSB: No longer will they build houses for others to inhabit, nor plant for others to eat. For as is the lifetime of a tree, so will be the days of My people, and My chosen ones will fully enjoy the work of their hands.
23 ULB তারা বৃথাই পরিশ্রম করবে না, আতঙ্কে তাদের সন্তানদের জন্ম দেবে না, কারণ তারা সেই সন্তান যারা সদাপ্রভুর আশীর্বাদের লোক। BSB BSB: They will not labor in vain or bear children doomed to disaster; for they will be a people blessed by the LORD—they and their descendants with them.
24 ULB তাদের ডাকার আগেই আমি উত্তর দেব এবং তারা কথা বলতে না বলতেই আমি শুনব। BSB BSB: Even before they call, I will answer, and while they are still speaking, I will hear.
25 ULB নেকড়ে বাঘ ও ভেড়া এক সঙ্গে বাস করবে এবং সিংহ গরুর মত খড় খাবে কিন্তু ধূলো হবে সাপের খাবার। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি অথবা ধ্বংস করবে না, এই কথা সদাপ্রভু বলেন।” BSB BSB: The wolf and the lamb will feed together, and the lion will eat straw like the ox, but the food of the serpent will be dust. They will neither harm nor destroy on all My holy mountain,” says the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.