1 ULB “তোমরা যিরূশালেমের রাস্তাগুলিতে দৌড়াদৌড়ি কর, দেখ ও তাদের সম্মন্ধে জানো। সেখানকার শহরের চকগুলিতে গিয়ে খোঁজ নাও। যদি এমন কাউকে পাও যে ন্যায় আচরণ করে এবং সৎভাবে চলে তাহলে আমি এই শহরকে ক্ষমা করব। BSB BSB: “Go up and down the streets of Jerusalem. Look now and take note; search her squares. If you can find a single person, anyone who acts justly, anyone who seeks the truth, then I will forgive the city.
2 ULB এমনকি যদিও তারা বলছে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ তবুও তারা মিথ্যা শপথ করে।” BSB BSB: Although they say, ‘As surely as the LORD lives,’ they are swearing falsely.”
3 ULB হে সদাপ্রভু, তোমার চোখ কি ন্যায় দেখতে পায় না? তুমি তাদের আঘাত কর, কিন্তু তারা ব্যথা অনুভব করে না। তুমি তাদের সম্পূর্ণ পরাজিত করেছ, কিন্তু তারা বাধ্যতা অস্বীকার করেছে। তাদের মুখ তারা পাথরের থেকেও শক্ত করেছে, কারণ তারা অনুতাপ করতে অস্বীকার করেছে। BSB BSB: O LORD, do not Your eyes look for truth? You struck them, but they felt no pain. You finished them off, but they refused to accept discipline. They have made their faces harder than stone and refused to repent.
4 ULB তাই আমি বলেছিলাম, “তারাই একমাত্র গরিব লোক। তারা বোকা, কারণ তারা সদাপ্রভুর পথ জানে না, তাদের ঈশ্বরের নিয়মও জানে না। BSB BSB: Then I said, “They are only the poor; they have played the fool, for they do not know the way of the LORD, the justice of their God.
5 ULB আমি মহান লোকদের কাছে যাব এবং তাদের কাছে ঈশ্বরের বার্তা ঘোষণা করব, তারা অন্তত সদাপ্রভুর পথ ও তাদের ঈশ্বরের নিয়ম জানে।” কিন্তু তারা সবাই একসঙ্গে তাদের জোয়াল ভেঙ্গে ফেলেছে এবং তাদের সাথে ঈশ্বরের বাঁধন ছিঁড়ে ফেলেছে। BSB BSB: I will go to the powerful and speak to them. Surely they know the way of the LORD, the justice of their God.” But they too, with one accord, had broken the yoke and torn off the chains.
6 ULB তাই ঝোপ থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে। আরব থেকে একটি নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে। একটি লুকানো চিতাবাঘ তাদের শহরগুলির বিরুদ্ধে আসবে। যদি কেউ সেই শহর থেকে বের হয় সে ছিন্নভিন্ন হবে যাবে। কারণ তাদের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাদের অবিশ্বস্ততার ঘটনা অনেক। BSB BSB: Therefore a lion from the forest will strike them down, a wolf from the desert will ravage them. A leopard will lie in wait near their cities, and everyone who ventures out will be torn to pieces. For their rebellious acts are many, and their unfaithful deeds are numerous.
7 ULB কেন আমি এই লোকদের ক্ষমা করব? তোমার ছেলেরা আমাকে ত্যাগ করেছে এবং যারা ঈশ্বর নয় তাদের কাছে শপথ করেছে। আমি তাদের সম্পূর্ণভাবে প্রতিপালন করেছি, কিন্তু তারা ব্যভিচার করেছে এবং একটি বেশ্যাবৃত্তির বাড়ির চিহ্ন ধারণ করেছে। BSB BSB: “Why should I forgive you? Your children have forsaken Me and sworn by gods that are not gods. I satisfied their needs, yet they committed adultery and assembled at the houses of prostitutes.
8 ULB তারা উত্তপ্ত ঘোড়া। তারা কামুক ঘোড়ার মত একে অন্যের স্ত্রীর সঙ্গে মিলিত হবার জন্য ঘুরে বেড়ায়। BSB BSB: They are well-fed, lusty stallions, each neighing after his neighbor’s wife.
9 ULB এর জন্য কি আমি তাদের শাস্তি দেব না? এটি সদাপ্রভুর ঘোষণা। আমার অন্তর কি এই রকম একটি জাতির উপর প্রতিশোধ নেবে না? BSB BSB: Should I not punish them for these things?” declares the LORD. “Should I not avenge Myself on such a nation as this?
10 ULB তোমরা যিরূশালেমের আঙ্গুর ক্ষেতের দেওয়ালগুলির কাছে যাও এবং ধ্বংস কর। কিন্তু তাদের সম্পূর্ণভাবে নষ্ট কোরো না। তাদের আঙ্গুরগুলি ছেঁটে ফেল, কারণ এই আঙ্গুর সদাপ্রভুর থেকে আসেনি। BSB BSB: Go up through her vineyards and ravage them, but do not finish them off. Strip off her branches, for they do not belong to the LORD.
11 ULB ইস্রায়েল ও যিহূদার লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটি সদাপ্রভুর ঘোষণা। BSB BSB: For the house of Israel and the house of Judah have been utterly unfaithful to Me,” declares the LORD.
12 ULB তারা আমাকে অস্বীকার করেছে। তারা বলেছে, “তিনি সত্য নন। মন্দ আমাদের উপর আসবে না, আমরা কখনও যুদ্ধ বা দূর্ভিক্ষ দেখব না। BSB BSB: They have lied about the LORD and said: “He will not do anything; harm will not come to us; we will not see sword or famine.
13 ULB ভাববাদীরা অপদার্থ বাতাসের মত হবে এবং তাদের মধ্যে আমাদের জন্য ঘোষণা করা সদাপ্রভুর বাক্য নেই। তাদের হুমকি তাদের উপর আসবে।” BSB BSB: The prophets are but wind, for the word is not in them. So let their own predictions befall them.”
14 ULB তাই সদাপ্রভু, বাহিনীগনের ঈশ্বর এই কথা বলেন, “কারণ তোমরা এই কথা বলেছ, দেখ, আমি তোমার মুখে আমার বাক্যগুলি আগুনের মত এবং এই লোকেদের কাঠের মত করব! তারা এদের গিলে ফেলবে।” BSB BSB: Therefore this is what the LORD God of Hosts says: “Because you have spoken this word, I will make My words a fire in your mouth and this people the wood it consumes.
15 ULB সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল কুল, দেখ! আমি তোমাদের বিরুদ্ধে অনেক দূর থেকে একটি জাতিকে আনব। এটি একটি মজবুত জাতি, একটি পুরানো জাতি! তুমি সেই জাতির ভাষা জান না, তারা কি বলে তা তোমরা বুঝবে না। BSB BSB: Behold, I am bringing a distant nation against you, O house of Israel,” declares the LORD. “It is an established nation, an ancient nation, a nation whose language you do not know and whose speech you do not understand.
16 ULB তাদের তির রাখার জায়গা খোলা কবরের মত। তারা সবাই যোদ্ধা। BSB BSB: Their quivers are like open graves; they are all mighty men.
17 ULB তারা তোমাদের ফসল, তোমাদের ছেলেমেয়েদের ও খাবার গিলে ফেলবে। তারা তোমাদের গরু ও ভেড়ার পাল খেয়ে ফেলবে; তারা তোমাদের সব আঙ্গুর ফল ও ডুমুর গাছ খেয়ে ফেলবে। তুমি যে সব সুরক্ষিত শহরে বিশ্বাস করেছ, সেগুলো তারা তরোয়াল দিয়ে ধ্বংস করবে।” BSB BSB: They will devour your harvest and food; they will consume your sons and daughters; they will eat up your flocks and herds; they will feed on your vines and fig trees. With the sword they will destroy the fortified cities in which you trust.”
18 ULB কিন্তু সদাপ্রভু বলছেন, “সেই দিনগুলিতেও আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে ধ্বংস করব না। BSB BSB: “Yet even in those days,” declares the LORD, “I will not make a full end of you.
19 ULB এটা ঘটবে যখন তোমরা, ইস্রায়েল ও যিহূদা, বলবে, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রতি এই সব কেন করলেন?’ তখন তুমি, যিরমিয়, তাদের বলবে, ‘যেমন তোমরা আমাকে ত্যাগ করেছ এবং তোমাদের দেশে বিদেশী দেবতার সেবা করেছ, তেমনি যে দেশ তোমাদের নিজেদের নয় সেই দেশে তোমরা বিদেশীদের সেবা করবে’।” BSB BSB: And when the people ask, ‘For what offense has the LORD our God done all these things to us?’ You are to tell them, ‘Just as you have forsaken Me and served foreign gods in your land, so will you serve foreigners in a land that is not your own.’”
20 ULB যাকোবের বংশকে এই কথা জানাও এবং যিহূদার কাছে এই কথা ঘোষণা কর। বল, BSB BSB: Declare this in the house of Jacob and proclaim it in Judah:
21 ULB “বোকা লোকেরা! এটা শোনো। মূর্তিদের কোন ইচ্ছাশক্তি নেই; তাদের চোখ আছে, কিন্তু দেখতে পায় না। তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না। BSB BSB: “Hear this, O foolish and senseless people, who have eyes but do not see, who have ears but do not hear.
22 ULB সদাপ্রভু বলেন, তোমরা কি আমাকে ভয় করবে না? আমার সামনে কি তোমরা কাঁপবে না? আমি সমুদ্রের বিরুদ্ধে বালি দিয়ে একটি সীমানা ঠিক করেছি, একটি চিরস্থায়ী আদেশ যা সমুদ্র কখনো অমান্য করে না, এমনকি সমুদ্রের ঢেউগুলি ওঠা নামা করে, তবুও তারা তা অমান্য করে না। যদিও তার ঢেউগুলি গর্জন করে, তবু তারা তা অতিক্রম করে না। BSB BSB: Do you not fear Me?” declares the LORD. “Do you not tremble before Me, the One who set the sand as the boundary for the sea, an enduring barrier it cannot cross? The waves surge, but they cannot prevail. They roar but cannot cross it.
23 ULB কিন্তু এই লোকদের অবাধ্য হৃদয় আছে। তারা বিদ্রোহ করে বিপথে চলে গেছে। BSB BSB: But these people have stubborn and rebellious hearts. They have turned aside and gone away.
24 ULB তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভয় করি, যিনি নির্দিষ্ট সময়ে প্রথম ও শেষ বৃষ্টি দেন, আমাদের জন্য ফসল কাটবার নির্দিষ্ট সপ্তাহ রক্ষা করেন।’ BSB BSB: They have not said in their hearts, ‘Let us fear the LORD our God, who gives the rains, both autumn and spring, in season, who keeps for us the appointed weeks of harvest.’
25 ULB তোমাদের অন্যায় এই সব দূরে রেখেছে। তোমাদের পাপ তোমাদের মঙ্গল হতে বাধা দেয়। BSB BSB: Your iniquities have diverted these from you; your sins have deprived you of My bounty.
26 ULB কারণ আমার লোকেদের মধ্যে মন্দ লোক খুঁজে পাওয়া যায়। তারা পাখী শিকারীদের মত দেখে; তারা ফাঁদ পাতে এবং মানুষ ধরে। BSB BSB: For among My people are wicked men; they watch like fowlers lying in wait; they set a trap to catch men.
27 ULB পাখীতে ভরা খাঁচার মত, তাদের বাড়ীও ছলনায় ভরা। তারা উন্নত ও ধনী হয়েছে। BSB BSB: Like cages full of birds, so their houses are full of deceit. Therefore they have become powerful and rich.
28 ULB তারা মোটা হয়েছে; তারা চকচকে হয়েছে। তারা মন্দ কাজের সীমানা পেরিয়ে গেছে। অনাথেরা যাতে ন্যায়বিচার পায় সেইজন্য তারা তাদের পক্ষে দাঁড়ায় না এবং তারা গরিবদের ন্যায়বিচার করে না। BSB BSB: They have grown fat and sleek, and have excelled in the deeds of the wicked. They have not taken up the cause of the fatherless, that they might prosper; nor have they defended the rights of the needy.
29 ULB সদাপ্রভু বলেন, ‘আমি কি এরজন্য তাদের শাস্তি দেব না? আমি কি এই রকম জাতির উপর প্রতিশোধ নেব না?’ BSB BSB: Should I not punish them for these things?” declares the LORD. “Should I not avenge Myself on such a nation as this?
30 ULB দেশের মধ্যে ভয়ঙ্কর ও নিষ্ঠুর ঘটনা ঘটেছে। BSB BSB: A horrible and shocking thing has happened in the land.
31 ULB ভাববাদীরা মিথ্যা ভাববাণী করে এবং যাজকেরা নিজের ক্ষমতায় শাসন করে। আমার প্রজারা এই পথই ভালবাসে, কিন্তু শেষে কি ঘটবে?” BSB BSB: The prophets prophesy falsely, and the priests rule by their own authority. My people love it so, but what will you do in the end?
Select verses for actions: Enter goes to them and Escape comes back.