1 ULB তখন যোনা ঐ মাছের পেট থেকে নিজের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। BSB BSB: From inside the fish, Jonah prayed to the LORD his God,
2 ULB তিনি বললেন, “আমি বিপদের জন্য সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন; আমি পাতালের পেট থেকে চিত্কার করলাম, তুমি আমার রব শুনলে। BSB BSB: saying: “In my distress I called to the LORD, and He answered me. From the belly of Sheol I called for help, and You heard my voice.
3 ULB তুমি আমাকে গভীর জলে, সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল, তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ, আমার ওপর দিয়ে গেল।” BSB BSB: For You cast me into the deep, into the heart of the seas, and the current swirled about me; all Your breakers and waves swept over me.
4 ULB আমি বললাম, “আমি তোমার দৃষ্টি থেকে দূরে চলে গেছি, তবুও আবার তোমার পবিত্র মন্দিরের দিকে দেখব। BSB BSB: At this, I said, ‘I have been banished from Your sight; yet I will look once more toward Your holy temple.’
5 ULB জলরাশি আমাকে ঘিরে ফেলল, প্রাণ পর্যন্ত উঠল, জলরাশি আমাকে ঘিরে ফেলল, সমুদ্রের উদ্ভিদ আমার মাথায় জড়াল। BSB BSB: The waters engulfed me to take my life; the watery depths closed around me; the seaweed wrapped around my head.
6 ULB আমি পর্বতের গোড়া পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে পৃথিবীর সমস্ত দরজা একেবারে বন্ধ হল; তবুও, হে আমার ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে গভীর গর্ত থেকে উঠালে। BSB BSB: To the roots of the mountains I descended; the earth beneath me barred me in forever! But You raised my life from the pit, O LORD my God!
7 ULB আমার মধ্যে প্রাণ অচেতন হলে আমি সদাপ্রভুকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার কাছে, তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হল। BSB BSB: As my life was fading away, I remembered the LORD. My prayer went up to You, to Your holy temple.
8 ULB যারা মিথ্যা জড় বস্তু মানে, তারা নিজের অনুগ্রহকে পরিত্যাগ করে; BSB BSB: Those who cling to worthless idols forsake His loving devotion.
9 ULB কিন্তু আমি তোমার উদ্দেশ্যে ধন্যবাদ সহ বলিদান করব; আমি যে মানত করেছি, তা পূর্ণ করব; পরিত্রাণ সদাপ্রভুরই কাছে।” BSB BSB: But I, with the voice of thanksgiving, will sacrifice to You. I will fulfill what I have vowed. Salvation is from the LORD!”
10 ULB পরে সদাপ্রভু সেই মাছকে বললেন, আর সে যোনাকে শুকনো ভূমির ওপরে উগরে দিল। BSB BSB: And the LORD commanded the fish, and it vomited Jonah onto dry land.