1 ULB হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ। BSB BSB: Remember, O LORD, what has happened to us. Look and see our disgrace!
2 ULB আমাদের অধিকার অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে। BSB BSB: Our inheritance has been turned over to strangers, our houses to foreigners.
3 ULB আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন। BSB BSB: We have become fatherless orphans; our mothers are widows.
4 ULB আমাদের জল আমরা রুপো খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়। BSB BSB: We must buy the water we drink; our wood comes at a price.
5 ULB লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই। BSB BSB: We are closely pursued; we are weary and find no rest.
6 ULB আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য। BSB BSB: We submitted to Egypt and Assyria to get enough bread.
7 ULB আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি। BSB BSB: Our fathers sinned and are no more, but we bear their punishment.
8 ULB আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই। BSB BSB: Slaves rule over us; there is no one to deliver us from their hands.
9 ULB জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুভূমিতে অবস্থিত তরোয়াল থাকা সত্ত্বেও। BSB BSB: We get our bread at the risk of our lives because of the sword in the wilderness.
10 ULB আমাদের চামড়া উনুনের মতো গরম, দুর্ভিক্ষের জ্বরে জ্বলছে। BSB BSB: Our skin is as hot as an oven with fever from our hunger.
11 ULB সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল। BSB BSB: Women have been ravished in Zion, virgins in the cities of Judah.
12 ULB তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করেনি। BSB BSB: Princes have been hung up by their hands; elders receive no respect.
13 ULB যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে। BSB BSB: Young men toil at millstones; boys stagger under loads of wood.
14 ULB প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে। BSB BSB: The elders have left the city gate; the young men have stopped their music.
15 ULB আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে। BSB BSB: Joy has left our hearts; our dancing has turned to mourning.
16 ULB আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি। BSB BSB: The crown has fallen from our head. Woe to us, for we have sinned!
17 ULB এইজন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে। BSB BSB: Because of this, our hearts are faint; because of these, our eyes grow dim—
18 ULB কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়। BSB BSB: because of Mount Zion, which lies desolate, patrolled by foxes.
19 ULB কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী। BSB BSB: You, O LORD, reign forever; Your throne endures from generation to generation.
20 ULB কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে? BSB BSB: Why have You forgotten us forever? Why have You forsaken us for so long?
21 ULB হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও। BSB BSB: Restore us to Yourself, O LORD, so we may return; renew our days as of old,
22 ULB তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে। BSB BSB: unless You have utterly rejected us and remain angry with us beyond measure.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.