1 ULB আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, BSB BSB: The LORD spoke again to Moses and Aaron, telling them,
2 ULB “তোমরা ইস্রায়েল সন্তানদেরকে বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সব জীব তোমাদের খাদ্য হবে। BSB BSB: “Say to the Israelites, ‘Of all the beasts of the earth, these ones you may eat:
3 ULB পশুদের মধ্যে যে কোনো পশু সম্পূর্ণ দুই টুকরো খুরবিশিষ্ট ও জাবর কাটে, তা তোমরা খেতে পার। BSB BSB: You may eat any animal that has a split hoof completely divided and that chews the cud.
4 ULB কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়। BSB BSB: But of those that only chew the cud or only have a divided hoof, you are not to eat the following: The camel, though it chews the cud, does not have a divided hoof; it is unclean for you.
5 ULB আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয় BSB BSB: The rock badger, though it chews the cud, does not have a divided hoof; it is unclean for you.
6 ULB এবং খরগোশ তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়। BSB BSB: The rabbit, though it chews the cud, does not have a divided hoof; it is unclean for you.
8 ULB তোমরা তাদের মাংস খেও না এবং তাদের মৃতদেহও স্পর্শ কোরো না; তারা তোমাদের পক্ষে অশুচি। BSB BSB: You must not eat their meat or touch their carcasses; they are unclean for you.
9 ULB জলে বাস করা জন্তুদের মধ্যে তোমরা এই সব খেতে পার; সমুদ্রে কি নদীতে অবস্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য। BSB BSB: Of all the creatures that live in the water, whether in the seas or in the streams, you may eat anything with fins and scales.
10 ULB কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত। BSB BSB: But the following among all the teeming life and creatures in the water are detestable to you: everything in the seas or streams that does not have fins and scales.
11 ULB তারা তোমাদের জন্যে ঘৃণিত হবে; তোমরা তাদের মাংস খাবে না, তাদের মৃতদেহও ঘৃণা করবে। BSB BSB: They shall be an abomination to you; you must not eat their meat, and you must detest their carcasses.
12 ULB জলজ জন্তুর মধ্যে যাদের ডানা ও আঁশ নাই, সে সবই তোমাদের জন্যে ঘৃণিত। BSB BSB: Everything in the water that does not have fins and scales shall be detestable to you.
13 ULB আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন, BSB BSB: Additionally, you are to detest the following birds, and they must not be eaten because they are detestable: the eagle, the bearded vulture, the black vulture,
14 ULB চিল ও যে কোনো বাজপাখি BSB BSB: the kite, any kind of falcon,
15 ULB এবং বিভিন্ন ধরনের কাক, BSB BSB: any kind of raven,
16 ULB উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন, BSB BSB: the ostrich, the screech owl, the gull, any kind of hawk,
17 ULB পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা, BSB BSB: the little owl, the cormorant, the great owl,
18 ULB দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী, BSB BSB: the white owl, the desert owl, the osprey,
19 ULB সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়। BSB BSB: the stork, any kind of heron, the hoopoe, and the bat.
20 ULB চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত। BSB BSB: All flying insects that walk on all fours are detestable to you.
21 ULB তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে। BSB BSB: However, you may eat the following kinds of flying insects that walk on all fours: those having jointed legs above their feet for hopping on the ground.
22 ULB ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে। BSB BSB: Of these you may eat any kind of locust, katydid, cricket, or grasshopper.
23 ULB কিন্তু আর সমস্ত চার পায়ে উড়ে বেড়ানো পতঙ্গ তোমাদের জন্য ঘৃণিত। BSB BSB: All other flying insects that have four legs are detestable to you.
24 ULB এই সবের মাধ্যমে তোমরা অশুচি হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: These creatures will make you unclean. Whoever touches their carcasses will be unclean until evening,
25 ULB আর যে কেউ তাদের মৃতদেহের কোনো অংশ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: and whoever picks up one of their carcasses must wash his clothes, and he will be unclean until evening.
26 ULB যে সব পশু সম্পূর্ণভাবে দুই টুকরো খুরবিশিষ্ট না এবং জাবর কাটে না, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে অশুচি হবে। BSB BSB: Every animal with hooves not completely divided or that does not chew the cud is unclean for you. Whoever touches any of them will be unclean.
27 ULB আর সমস্ত চার পায়ে চলা জন্তুর মধ্যে যে যে জন্তু থাবার মাধ্যমে চলে, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদের শব স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: All the four-footed animals that walk on their paws are unclean for you; whoever touches their carcasses will be unclean until evening,
28 ULB যে কেউ তাদের মৃতদেহ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; তারা তোমাদের জন্যে অশুচি। BSB BSB: and anyone who picks up a carcass must wash his clothes, and he will be unclean until evening. They are unclean for you.
29 ULB আর বুকে হেঁটে চলা সরীসৃপের মধ্যে এই সব তোমাদের জন্যে অশুচি; নিজেদের জাতি অনুসারে বেজি, ইঁদুর ও টিকটিকি, BSB BSB: The following creatures that move along the ground are unclean for you: the mole, the mouse, any kind of great lizard,
30 ULB গোসাপ, নীল টিকটিকি, মেটে গিরগিটি, হরিৎ টিকটিকি ও বহুরূপী। BSB BSB: the gecko, the monitor lizard, the common lizard, the skink, and the chameleon.
31 ULB সরীসৃপের এই সব তোমাদের জন্যে অশুচি; এই সব মারা গেলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: These animals are unclean for you among all the crawling creatures. Whoever touches them when they are dead shall be unclean until evening.
32 ULB আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের ওপরে পড়বে, সেটাও অশুচি হবে; কাঠের পাত্র কিংবা পোশাক কিংবা চামড়া কিংবা চট, যে কোনো কাজের যোগ্য পাত্র হোক, তা জলে ডোবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচী হবে। BSB BSB: When one of them dies and falls on something, that article becomes unclean; any article of wood, clothing, leather, sackcloth, or any implement used for work must be rinsed with water and will remain unclean until evening; then it will be clean.
33 ULB কোনো মাটির পাত্রের মধ্যে তাদের মৃতদেহ পড়লে তার মধ্যে অবস্থিত সব জিনিস অশুচি হবে ও তোমরা তা ভেঙ্গে ফেলবে। BSB BSB: If any of them falls into a clay pot, everything in it will be unclean; you must break the pot.
34 ULB তার মধ্যে অবস্থিত যে কোনো খাদ্য সামগ্রীর ওপরে জল দেওয়া যায়, তা অশুচি হবে এবং এই ধরনের সব পাত্রে সব প্রকার পানীয় জিনিস অশুচি হবে। BSB BSB: Any food coming into contact with water from that pot will be unclean, and any drink in such a container will be unclean.
35 ULB যে কোনো জিনিসের ওপরে তাদের মৃতদেহের কিছু অংশ পড়ে, তা অশুচি হবে এবং যদি উনানে কিংবা রান্নার পাত্রে পড়ে, তবে তা ভেঙ্গে ফেলতে হবে; তা অশুচি, তোমাদের জন্যে অশুচি থাকবে। BSB BSB: Anything upon which one of their carcasses falls will be unclean. If it is an oven or cooking pot, it must be smashed; it is unclean and will remain unclean for you.
36 ULB ঝরনা কিংবা যে কুয়োতে অনেক জল থাকে, তা শুচী হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহ স্পৃষ্ট হবে, তাই অশুচি হবে। BSB BSB: Nevertheless, a spring or cistern containing water will remain clean, but one who touches a carcass in it will be unclean.
37 ULB আর তাদের মৃতদেহের কোনো অংশ যদি কোনো বপন করা বীজে পড়ে, তবে তা শুচী থাকবে। BSB BSB: If a carcass falls on any seed for sowing, the seed is clean;
38 ULB কিন্তু বীজের ওপরে জল থাকলে যদি তাদের মৃতদেহের কোনো অংশ তার ওপরে পড়ে, তবে তা তোমাদের জন্যে অশুচি। BSB BSB: but if water has been put on the seed and a carcass falls on it, it is unclean for you.
39 ULB আর তোমাদের খাবার কোনো পশু মরলে, যে কেউ তার মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: If an animal that you may eat dies, anyone who touches the carcass will be unclean until evening.
40 ULB আর যে কেউ তার মৃতদেহের মাংস খাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। BSB BSB: Whoever eats from the carcass must wash his clothes and will be unclean until evening, and anyone who picks up the carcass must wash his clothes and will be unclean until evening.
41 ULB আর বুকে হেঁটে চলা প্রত্যেক কীট ঘৃণিত; তা অখাদ্য হবে। BSB BSB: Every creature that moves along the ground is detestable; it must not be eaten.
42 ULB বুকে হেঁটে চলা হোক কিংবা চার পায়ে কিংবা অনেক পায়ে হেঁটে চলা হোক, যে কোনো বুকে হেঁটে চলা কীট হোক, তোমরা তা খেও না, তা ঘৃণিত। BSB BSB: Do not eat any creature that moves along the ground, whether it crawls on its belly or walks on four or more feet; for such creatures are detestable.
43 ULB কোনো বুকে হেঁটে চলা কীটের মাধ্যমে তোমরা নিজেদেরকে ঘৃণিত কোরো না ও সেই সবের মাধ্যমে নিজেদেরকে অশুচি কোরো না, পাছে তার মাধ্যমে অশুচি হও। BSB BSB: Do not defile yourselves by any crawling creature; do not become unclean or defiled by them.
44 ULB কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা নিজেদেরকে পবিত্র কর; পবিত্র হও, কারণ আমি পবিত্র; তোমরা মাটির ওপরে চলা কোনো ধরনের বুকে হেঁটে চলা জীবের মাধ্যমে নিজেদেরকে অপবিত্র কোরো না। BSB BSB: For I am the LORD your God; consecrate yourselves, therefore, and be holy, because I am holy. You must not defile yourselves by any creature that crawls along the ground.
45 ULB কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র। BSB BSB: For I am the LORD, who brought you up out of the land of Egypt so that I would be your God; therefore be holy, because I am holy.
46 ULB পশু, পাখি, জলচর সমস্ত প্রাণীর ও মাটিতে বুকে হেঁটে চলা সমস্ত প্রাণীর বিষয়ে এই ব্যবস্থা; BSB BSB: This is the law regarding animals, birds, all living creatures that move in the water, and all creatures that crawl along the ground.
47 ULB এতে শুচী অশুচি জিনিসের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।” BSB BSB: You must distinguish between the unclean and the clean, between animals that may be eaten and those that may not.’”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.