2 ULB তিনি বললেন, কোনো শহরে এক বিচারক ছিল, সে ঈশ্বরকে ভয় করত না, মানুষকেও মানত না। BSB BSB: “In a certain town there was a judge who neither feared God nor respected men.
3 ULB আর সেই শহরে এক বিধবা ছিল, সে তার কাছে এসে বলত, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষ থেকে আমাকে উদ্ধার করুন! BSB BSB: And there was a widow in that town who kept appealing to him, ‘Give me justice against my adversary.’
4 ULB বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না; কিন্তু পরে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না, BSB BSB: For a while he refused, but later he said to himself, ‘Though I neither fear God nor respect men,
5 ULB তবুও এই বিধবা আমাকে কষ্ট দিচ্ছে, সেইজন্য বিচার থেকে একে উদ্ধার করব, না হলে সর্বদা আমাকে জ্বালাতন করবে। BSB BSB: yet because this widow keeps pestering me, I will give her justice. Otherwise, she will wear me out with her perpetual requests.’”
6 ULB পরে প্রভু বললেন, শোন, ঐ অধার্মিক বিচারক কি বলে। BSB BSB: And the Lord said, “Listen to the words of the unjust judge.
7 ULB তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিনরাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু? BSB BSB: Will not God bring about justice for His elect who cry out to Him day and night? Will He delay in helping them?
8 ULB আমি তোমাদের বলছি, তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। কিন্তু মানবপুত্র যখন আসবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? BSB BSB: I tell you, He will promptly carry out justice on their behalf. Nevertheless, when the Son of Man comes, will He find faith on earth?”
10 ULB দুই ব্যক্তি প্রার্থনা করার জন্য মন্দির গেল; একজন ফরীশী, আর একজন কর আদায়কারী। BSB BSB: “Two men went up to the temple to pray. One was a Pharisee and the other a tax collector.
11 ULB ফরীশী দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সব লোকের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারীদের মতো কিংবা ঐ কর আদায়কারীর মতো নই; BSB BSB: The Pharisee stood by himself and prayed, ‘God, I thank You that I am not like other men—swindlers, evildoers, adulterers—or even like this tax collector.
12 ULB আমি সপ্তাহের মধ্যে দুবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। BSB BSB: I fast twice a week and pay tithes of all that I acquire.’
13 ULB কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর। BSB BSB: But the tax collector stood at a distance, unwilling even to lift up his eyes to heaven. Instead, he beat his breast and said, ‘God, have mercy on me, a sinner!’
14 ULB আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ধার্মিক বলে গণ্য হয়ে নিজ বাড়িতে চলে গেল, ঐ ব্যক্তি ধার্মিক নয়; কারণ যে কেউ নিজেকে উঁচু করে, তাকে নীচু করা যাবে; কিন্তু যে নিজেকে নীচু করে, তাকে উঁচু করা যাবে। BSB BSB: I tell you, this man, rather than the Pharisee, went home justified. For everyone who exalts himself will be humbled, but the one who humbles himself will be exalted.”
15 ULB আর লোকেরা নিজেদের ছোট শিশুদেরও তাঁর কাছে আনল, যেন তিনি তাদের স্পর্শ করেন। শিষ্যেরা তা দেখে তাদের ধমক দিতে লাগলেন। BSB BSB: Now people were even bringing their babies to Jesus for Him to place His hands on them. And when the disciples saw this, they rebuked those who brought them.
16 ULB কিন্তু তিনি তাদের কাছে ডাকলেন, বললেন," শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বারণ কর না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই। BSB BSB: But Jesus called the children to Him and said, “Let the little children come to Me, and do not hinder them! For the kingdom of God belongs to such as these.
17 ULB আমি তোমাদের সত্য বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।" BSB BSB: Truly I tell you, anyone who does not receive the kingdom of God like a little child will never enter it.”
18 ULB একজন তত্ত্বাবধায়ক তাঁকে জিজ্ঞাসা করল," হে সৎগুরু, অনন্ত জীবন পেতে হোলে আমাকে কি কি করতে হবে?" BSB BSB: Then a certain ruler asked Him, “Good Teacher, what must I do to inherit eternal life?”
19 ULB যীশু তাকে বললেন," আমাকে সৎ কেন বলছো? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। BSB BSB: “Why do you call Me good?” Jesus replied. “No one is good except God alone.
20 ULB তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, মানুষ খুন কর না, চুরি কর না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো।” BSB BSB: You know the commandments: ‘Do not commit adultery, do not murder, do not steal, do not bear false witness, honor your father and mother.’”
21 ULB সে বলল, ছোট থেকে এই সব পালন করে আসছি।" BSB BSB: “All these I have kept from my youth,” he said.
22 ULB একথা শুনে যীশু তাকে বললেন, "এখনও একটি বিষয়ে তোমার ভুল আছে; তোমার যা কিছু আছে, সব বিক্রি করে গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে; আর এস, আমাকে অনুসরণ কর।" BSB BSB: On hearing this, Jesus told him, “You still lack one thing: Sell everything you own and give to the poor, and you will have treasure in heaven. Then come, follow Me.”
23 ULB কিন্তু একথা শুনে সে খুব দুঃখিত হল, কারণ সে অনেক সম্পত্তির লোক ছিল। BSB BSB: But when the ruler heard this, he became very sad, because he was extremely wealthy.
24 ULB তখন তার দিকে তাকিয়ে যীশু বললেন,"যারা ধনী তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন! BSB BSB: Seeing the man’s sadness, Jesus said, “How hard it is for the rich to enter the kingdom of God!
25 ULB ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করার থেকে বরং সুচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ।" BSB BSB: Indeed, it is easier for a camel to pass through the eye of a needle than for a rich man to enter the kingdom of God.”
26 ULB যারা শুনল, তারা বলল, "তবে কে রক্ষা পেতে পারে?" BSB BSB: Those who heard this asked, “Who then can be saved?”
27 ULB তিনি বললেন, "যা মানুষের কাছে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।" BSB BSB: But Jesus said, “What is impossible with man is possible with God.”
28 ULB তখন পিতর তাঁকে বললেন," দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।" BSB BSB: “Look,” said Peter, “we have left all we had to follow You.”
30 ULB এইকালে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না।" BSB BSB: will fail to receive many times more in this age—and in the age to come, eternal life.”
31 ULB পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে। BSB BSB: Then Jesus took the Twelve aside and said to them, “Look, we are going up to Jerusalem, and everything the prophets have written about the Son of Man will be fulfilled.
32 ULB কারণ তিনি অইহূদির লোকদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাঁকে ঠাট্টা করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে; BSB BSB: He will be delivered over to the Gentiles and will be mocked and insulted and spit upon.
33 ULB এবং চাবুক দিয়ে মেরে তাঁকে মেরে ফেলবে; পরে তিন দিনের দিন তিনি পুনরায় উঠবেন। BSB BSB: They will flog Him and kill Him, and on the third day He will rise again.”
34 ULB এসবের কিছুই তাঁরা বুঝলেন না, এই কথা তাদের থেকে গোপন থাকল এবং কি কি বলা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারল না। BSB BSB: But the disciples did not understand any of these things. The meaning was hidden from them, and they did not comprehend what He was saying.
35 ULB আর যখন যীশু এবং তাঁর শিষ্যরা যিরীহোর কাছে আসলেন, একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল; BSB BSB: As Jesus drew near to Jericho, a blind man was sitting beside the road, begging.
36 ULB সে লোকদের যাওয়ার শব্দ শুনে জিজ্ঞাসা করল, এর কারণ কি? BSB BSB: When he heard the crowd going by, he asked what was happening.
37 ULB লোকে তাকে বলল, নাসরতীয় যীশু সেখান দিয়ে যাচ্ছেন। BSB BSB: “Jesus of Nazareth is passing by,” they told him.
38 ULB তখন সে চিৎকার করে বলল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন। BSB BSB: So he called out, “Jesus, Son of David, have mercy on me!”
39 ULB যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ করো বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। BSB BSB: Those who led the way admonished him to be silent, but he cried out all the louder, “Son of David, have mercy on me!”
40 ULB তখন যীশু থেমে গিয়ে তাকে তাঁর কাছে আনতে আদেশ করলেন; পরে সে কাছে আসলে যীশু তাকে বললেন, তুমি কি চাও? BSB BSB: Jesus stopped and directed that the man be brought to Him. When he had come near, Jesus asked him,
41 ULB আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি দেখতে চাই। BSB BSB: “What do you want Me to do for you?” “Lord,” he said, “let me see again.”
42 ULB যীশু তাকে বললেন, দেখ; তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। BSB BSB: “Receive your sight!” Jesus replied. “Your faith has healed you.”
43 ULB তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল। BSB BSB: Immediately he received his sight and followed Jesus, glorifying God. And all the people, when they saw it, gave praise to God.