2 ULB যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, “দেখ, আমি নিজের দূতকে তোমার অাগে পাঠাচ্ছি; সে তোমার পথ তৈরী করবে। BSB BSB: As it is written in Isaiah the prophet: “Behold, I will send My messenger ahead of You, who will prepare Your way.”
3 ULB মরুভূমিতে একজনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,” BSB BSB: “A voice of one calling in the wilderness, ‘Prepare the way for the Lord, make straight paths for Him.’”
4 ULB সেইভাবে যোহন হাজির হলেন ও প্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন এবং বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন। BSB BSB: John the Baptist appeared in the wilderness, preaching a baptism of repentance for the forgiveness of sins.
5 ULB তাতে সব যিহূদিয়া দেশ ও যিরূশালেমে বসবাসকারী সবাই বের হয়ে তাঁর কাছে যেতে লাগল; আর নিজ নিজ পাপ স্বীকার করে যর্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তিষ্ম নিতে লাগলো। BSB BSB: People went out to him from all of Jerusalem and the countryside of Judea. Confessing their sins, they were baptized by him in the Jordan River.
6 ULB সেই যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধ ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। BSB BSB: John was clothed in camel’s hair, with a leather belt around his waist. His food was locusts and wild honey.
7 ULB তিনি প্রচার করে বলতেন, যিনি আমার থেকে শক্তিমান, তিনি আমার পরে আসছেন; আমি নিচু হয়ে তাঁর জুতোর বাঁধন খোলার যোগ্যও না। BSB BSB: And he proclaimed: “After me will come One more powerful than I, the straps of whose sandals I am not worthy to stoop down and untie.
8 ULB আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেবেন। BSB BSB: I baptize you with water, but He will baptize you with the Holy Spirit.”
9 ULB সেসময়ে যীশু গালীলের নাসরৎ শহর থেকে এসে যোহনের কাছে যর্দন নদীতে বাপ্তিষ্ম নিলেন। BSB BSB: In those days Jesus came from Nazareth in Galilee and was baptized by John in the Jordan.
10 ULB আর সঙ্গে সঙ্গেই জলের মধ্য থেকে উঠবার সময় দেখলেন, আকাশ দুইভাগ হল এবং পবিত্র আত্মা পায়রার মত তাঁর ওপরে নেমে আসছেন। BSB BSB: As soon as Jesus came up out of the water, He saw the heavens breaking open and the Spirit descending on Him like a dove.
11 ULB আর স্বর্গ থেকে এই বাণী হল, ‘তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি সন্তুষ্ট’। BSB BSB: And a voice came from heaven: “You are My beloved Son; in You I am well pleased.”
12 ULB আর সেই মুহূর্তে আত্মা তাঁকে প্রান্তরে পাঠিয়ে দিলেন, BSB BSB: At once the Spirit drove Jesus into the wilderness,
13 ULB সেই প্রান্তরে তিনি চল্লিশ দিন থেকে শয়তানের মাধ্যমে পরীক্ষিত হলেন; আর তিনি বন্য পশুদের সঙ্গে থাকলেন এবং স্বর্গীয় দূতগণ তাঁর সেবাযত্ন করতেন। BSB BSB: and He was there for forty days, being tempted by Satan. He was with the wild animals, and the angels ministered to Him.
15 ULB "সময় সম্পূর্ণ হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে; তোমরা পাপ থেকে মন ফেরাও ও সুসমাচারে বিশ্বাস কর।" BSB BSB: “The time is fulfilled,” He said, “and the kingdom of God is near. Repent and believe in the gospel!”
16 ULB পরে গালীল সমুদ্রের পার দিয়ে যেতে যেতে যীশু দেখলেন, শিমোন ও তাঁর ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা পেশায় জেলে ছিলেন। BSB BSB: As Jesus was walking beside the Sea of Galilee, He saw Simon and his brother Andrew. They were casting a net into the sea, for they were fishermen.
17 ULB যীশু তাঁদেরকে বললেন, "আমার সঙ্গে এসো," আমি তোমাদের মানুষ ধরা শেখাব। BSB BSB: “Come, follow Me,” Jesus said, “and I will make you fishers of men.”
18 ULB আর সঙ্গে সঙ্গেই তাঁরা জাল ফেলে দিয়ে তাঁর সঙ্গে গেলেন। BSB BSB: And at once they left their nets and followed Him.
20 ULB তিনি তখনই তাঁদেরকে ডাকলেন, তাতে তাঁরা তাদের বাবা সিবদিয়কে বেতনজীবি কর্মচারীদের সঙ্গে নৌকা ছেড়ে যীশুর সঙ্গে চলে গেলেন। BSB BSB: Immediately Jesus called them, and they left their father Zebedee in the boat with the hired men and followed Him.
22 ULB লোকরা তাঁর শিক্ষায় আশ্চর্য্য হল; কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, ধর্মশিক্ষকের মতো নয়। BSB BSB: The people were astonished at His teaching, because He taught as one who had authority, and not as the scribes.
23 ULB তখন তাদের সমাজঘরে একজন লোক ছিল, তাকে মন্দ আত্মায় পেয়েছিল; সে চেঁচিয়ে বলল, BSB BSB: Suddenly a man with an unclean spirit cried out in the synagogue:
24 ULB "হে নাসরতীয় যীশু, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদেরকে ধ্বংস করতে আসলেন? আমি জানি আপনি কে; আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।" BSB BSB: “What do You want with us, Jesus of Nazareth? Have You come to destroy us? I know who You are—the Holy One of God!”
25 ULB তখন যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিয়ে বললেন, "চুপ কর, ওর মধ্য থেকে বের হও।" BSB BSB: But Jesus rebuked the spirit. “Be silent!” He said. “Come out of him!”
26 ULB তাতে সেই মন্দ আত্মা তাকে মুচড়ে ধরল এবং খুব জোরে চিৎকার করে তার মধ্য থেকে বের হয়ে গেল। BSB BSB: At this, the unclean spirit threw the man into convulsions and came out with a loud shriek.
27 ULB এতে সবাই আশ্চর্য্য হলো, এমনকি, তারা একে অপরকে বলতে লাগলো, "এটা কি? এ কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতার সঙ্গে মন্দ আত্মাদেরকেও আদেশ দেন, আর তারা ওনার আদেশ মানে।" BSB BSB: All the people were amazed and began to ask one another, “What is this? A new teaching with authority! He commands even the unclean spirits, and they obey Him!”
28 ULB তাঁর কথা খুব তাড়াতাড়ি গালীল প্রদেশের সবদিকে ছড়িয়ে পড়ল। BSB BSB: And the news about Jesus spread quickly through the whole region of Galilee.
30 ULB তখন শিমোনের শ্বাশুড়ীর জ্বর হয়েছে বলে শুয়ে ছিলেন; আর তাঁরা দেরী না করে তার কথা যীশুকে বললেন; BSB BSB: Simon’s mother-in-law was sick in bed with a fever, and they promptly told Jesus about her.
31 ULB তখন তিনি কাছে গিয়ে তার হাত ধরে তাকে ওঠালেন। তখন তার জ্বর ছেড়ে গেল, আর যীশু তাঁদের সেবাযত্ন করতে লাগলেন। BSB BSB: So He went to her, took her by the hand, and helped her up. The fever left her, and she began to serve them.
33 ULB আর শহরের সমস্ত লোক দরজার কাছে জড়ো হল। BSB BSB: and the whole town gathered at the door.
34 ULB তাতে তিনি নানা প্রকার রোগে অসুস্থ অনেক লোককে সুস্থ করলেন এবং অনেক ভূত ছাড়ালেন আর তিনি ভূতদের কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁকে চিনত যে, তিনি কে। BSB BSB: And He healed many who were ill with various diseases and drove out many demons. But He would not allow the demons to speak, because they knew who He was.
35 ULB খুব সকালে যখন অন্ধকার ছিল, তিনি উঠে বাইরে গেলেন এবং নির্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করলেন। BSB BSB: Early in the morning, while it was still dark, Jesus got up and went out to a solitary place to pray.
36 ULB শিমোন ও তাঁর সঙ্গীরা যারা যীশুর সঙ্গে ছিল তাঁকে খুঁজতে গেলেন। BSB BSB: Simon and his companions went to look for Him,
37 ULB তাঁকে পেয়ে তারা বললেন, "সবাই আপনার খোঁজ করছে।" BSB BSB: and when they found Him, they said, “Everyone is looking for You!”
38 ULB তিনি তাঁদেরকে বললেন, "চল, আমরা অন্য জায়গায় যাই, কাছাকাছি কোনো গ্রামে যাই, আমি সেই সব জায়গায় প্রচার করব, কারণ সেইজন্যই আমি এসেছি।" BSB BSB: But Jesus answered, “Let us go on to the neighboring towns so I can preach there as well, for that is why I have come.”
39 ULB পরে তিনি গালীল দেশের সব জায়গায় লোকদের সমাজঘরে গিয়ে প্রচার করলেন ও ভূত ছাড়াতে লাগলেন। BSB BSB: So He went throughout Galilee, preaching in their synagogues and driving out demons.
41 ULB তিনি করুণার সাথে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও। BSB BSB: Moved with compassion, Jesus reached out His hand and touched the man. “I am willing,” He said. “Be clean!”
42 ULB সেই মুহূর্তে কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল, সে শুদ্ধ হল। BSB BSB: And immediately the leprosy left him, and the man was cleansed.
43 ULB তিনি তাকে কঠোর আদেশ দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন, BSB BSB: Jesus promptly sent him away with a stern warning:
44 ULB যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।” BSB BSB: “See that you don’t tell anyone. But go, show yourself to the priest and present the offering Moses prescribed for your cleansing, as a testimony to them.”
45 ULB কিন্তু সে বাইরে গিয়ে সে কথা এমন অধিক ভাবে প্রচার করতে ও চারদিকে বলতে লাগল যে, যীশু আর স্বাধীন ভাবে কোন শহরে ঢুকতে পারলেন না, কিন্তু তাঁকে বাইরে নির্জন জায়গায় থাকতে হলো; আর লোকেরা সব দিক থেকে তাঁর কাছে আসতে লাগল। BSB BSB: But the man went out and openly began to proclaim and spread the news. Consequently, Jesus could no longer enter a town in plain view, but He stayed out in solitary places. Yet people came to Him from every quarter.