1 ULB পরে তিনি আবার সমুদ্রের তীরে শিক্ষা দিতে লাগলেন; তাতে তাঁর কাছে এত লোক জড়ো হল যে, তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইলো। BSB BSB: Once again Jesus began to teach beside the sea, and such a large crowd gathered around Him that He got into a boat and sat in it, while all the people crowded along the shore.
2 ULB তখন তিনি গল্পের মাধ্যমে তাদেরকে অনেক শিক্ষা দিতে লাগলেন। শিক্ষার মধ্যে তিনি তাদেরকে বললেন, BSB BSB: And He taught them many things in parables, and in His teaching He said,
3 ULB "দেখ, একজন চাষী বীজ বুনতে গেল; BSB BSB: “Listen! A farmer went out to sow his seed.
4 ULB বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ল, তাতে পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল। BSB BSB: And as he was sowing, some seed fell along the path, and the birds came and devoured it.
5 ULB আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না; সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো, BSB BSB: Some fell on rocky ground, where it did not have much soil. It sprang up quickly because the soil was shallow.
6 ULB কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল এবং তার শিকড় না থাকাতে শুকিয়ে গেল। BSB BSB: But when the sun rose, the seedlings were scorched, and they withered because they had no root.
7 ULB আর কিছু বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটাবন বেড়ে গিয়ে সেগুলি চেপে রাখলো, সেগুলিতে ফল ধরল না। BSB BSB: Other seed fell among thorns, which grew up and choked the seedlings, and they yielded no crop.
8 ULB আর কিছু বীজ ভালো জমিতে পড়ল, তা অঙ্কুরিত হয়ে বেড়ে উঠে ফল দিল; কিছু ত্রিশ গুন, কিছু ষাট গুন ও কিছু শত গুন ফল দিল।" BSB BSB: Still other seed fell on good soil, where it sprouted, grew up, and produced a crop—one bearing thirtyfold, another sixtyfold, and another a hundredfold.”
9 ULB পরে তিনি বললেন, "যার শুনবার কান আছে সে শুনুক।" BSB BSB: Then Jesus said, “He who has ears to hear, let him hear.”
10 ULB যখন তিনি একা ছিলেন, তাঁর সঙ্গীরা সেই বারো জনের সঙ্গে তাঁকে গল্পের বিষয়ে জিজ্ঞাসা করলেন। BSB BSB: As soon as Jesus was alone with the Twelve and those around Him, they asked Him about the parable.
11 ULB তিনি তাঁদেরকে বললেন, "ঈশ্বরের রাজ্যের গুপ্ত সত্য তোমাদেরকে দেওয়া হয়েছে; কিন্তু ঐ বাইরের লোকদের কাছে সবই গল্পের মাধ্যমে বলা হয়ে থাকে," BSB BSB: He replied, “The mystery of the kingdom of God has been given to you, but to those on the outside everything is expressed in parables,
12 ULB সুতরাং তারা যখন দেখে, তারা দেখুক কিন্তু যেন বুঝতে না পারে এবং যখন শুনে, শুনুক কিন্তু যেন না বোঝে, পাছে তারা ফিরে আসে ও ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন। BSB BSB: so that, ‘they may be ever seeing but never perceiving, and ever hearing but never understanding; otherwise they might turn and be forgiven.’”
13 ULB পরে তিনি তাদেরকে বললেন, "এই গল্প যখন তোমরা বুঝতে পার না? তবে কেমন করে বাকি সব গল্প বুঝতে পারবে?" BSB BSB: Then Jesus said to them, “Do you not understand this parable? Then how will you understand any of the parables?
14 ULB সেই বীজবপক ঈশ্বরের বাক্য বুনেছিল। BSB BSB: The farmer sows the word.
15 ULB পথের ধারে পড়া বীজ দিয়ে বোঝানো হয়েছে, তারা এমন লোক যাদের মধ্যে বাক্যবীজ বোনা যায়; আর যখন তারা শোনে তখুনি শয়তান এসে, তাদের মধ্যে যা বোনা হয়েছিল, সেই বাক্য ছিনিয়ে নিয়ে যায়। BSB BSB: Some are like the seeds along the path, where the word is sown. As soon as they hear it, Satan comes and takes away the word that was sown in them.
16 ULB আর পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের কথা বলা হয়েছে যারা এই বাক্য শোনে ও তখুনি আনন্দের সঙ্গে গ্রহণ করে; BSB BSB: Some are like the seeds sown on rocky ground. They hear the word and at once receive it with joy.
17 ULB আর তাদের ভিতরে শিকড় নেই বলে, তারা কম দিন স্থির থাকে, পরে সেই বাক্যের জন্য কষ্ট এবং তাড়না আসলে তখনই তারা পিছিয়ে যায়। BSB BSB: But they themselves have no root, and they remain for only a season. When trouble or persecution comes because of the word, they quickly fall away.
18 ULB আর কাঁটাবনের মধ্যে যে বীজ বোনা হয়েছিল, তারা এমন লোক, যারা বাক্য শুনেছে, BSB BSB: Others are like the seeds sown among the thorns. They hear the word,
19 ULB কিন্তু সংসারের চিন্তা-ভাবনা, সম্পত্তির মায়া ও অন্যান্য জিনিসের লোভ এসে ঐ বাক্যকে চেপে রাখে, তাতে তা ফলহীন হয়। BSB BSB: but the worries of this life, the deceitfulness of wealth, and the desire for other things come in and choke the word, and it becomes unfruitful.
20 ULB আর ভালো জমিতে যে বীজ বোনা হয়েছিল, তারা এই মত যারা সেই বাক্য শোনে ও গ্রাহ্য করে, কেউ ত্রিশ গুন, কেউ ষাট গুন ও কেউ একশ গুন ফল দেয়।" BSB BSB: Still others are like the seeds sown on good soil. They hear the word, receive it, and produce a crop—thirtyfold, sixtyfold, or a hundredfold.”
21 ULB তিনি তাদের আরও বললেন, "কেউ কি প্রদীপ এনে ঝুড়ির নীচে বা খাটের নীচে রাখে? না তোমরা সেটা বাতিদানের ওপর রাখ।" BSB BSB: Jesus also said to them, “Does anyone bring in a lamp to put it under a basket or under a bed? Doesn’t he set it on a stand?
22 ULB কারণ কোনো কিছুই লুকানো নেই, যেটা প্রকাশিত হবে না; আবার এমন কিছু গোপন নেই, যা প্রকাশ পাবে না। BSB BSB: For there is nothing hidden that will not be disclosed, and nothing concealed that will not be brought to light.
23 ULB যার শোনবার কান আছে, সে শুনুক। BSB BSB: If anyone has ears to hear, let him hear.”
24 ULB আর তিনি তাদেরকে বললেন, তোমরা যা শুনছ তার দিকে মনোযোগ দাও; তোমরা যে পরিমাণে পরিমাপ কর, সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাপ করা যাবে এবং তোমাদেরকে আরও দেওয়া যাবে। BSB BSB: He went on to say, “Pay attention to what you hear. With the measure you use, it will be measured to you, and even more will be added to you.
25 ULB কারণ যার আছে তাকে আরও দেওয়া হবে; আর যার নেই, তার যা আছে, সেটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। BSB BSB: For whoever has will be given more. But whoever does not have, even what he has will be taken away from him.”
26 ULB তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন লোক যে মাটিতে বীজ বুনল; BSB BSB: Jesus also said, “The kingdom of God is like a man who scatters seed on the ground.
27 ULB পরে সে রাত ও দিন ঘুমিয়ে পড়ে ও আবার জেগে ওঠে এবং ঐ বীজও অঙ্কুরিত হয়ে বেড়ে ওঠে, যদিও সে তা জানে না কিভাবে হয়। BSB BSB: Night and day he sleeps and wakes, and the seed sprouts and grows, though he knows not how.
28 ULB জমি নিজে নিজেই ফল দেয়; প্রথমে অঙ্কুর, তারপর শীষ ও শীষের মধ্যে পরিপূর্ণ শস্যদানা। BSB BSB: All by itself the earth produces a crop—first the stalk, then the head, then grain that ripens within.
29 ULB কিন্তু ফল পাকলে সে তখনই কাস্তে লাগায়, কারণ শস্য কাটবার সময় এসেছে। BSB BSB: And as soon as the grain is ripe, he swings the sickle, because the harvest has come.”
30 ULB আর তিনি বললেন, "আমরা কিসের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা করতে পারি? বা কোন দৃষ্টান্তের সাহায্যেই বা আমরা বোঝাতে পারবো?" BSB BSB: Then He asked, “To what can we compare the kingdom of God? With what parable shall we present it?
31 ULB এটা একটা সর্ষের দানার মত, এই বীজ মাটিতে বোনবার সময় জমির সব বীজের মধ্যে খুবই ছোট, BSB BSB: It is like a mustard seed, which is the smallest of all seeds sown upon the earth.
32 ULB কিন্তু বোনা হলে তা অঙ্কুরিত হয়ে সব শাক সবজির থেকে বড় হয়ে উঠে এবং বড় বড় ডাল বের হয়; তাতে আকাশের পাখিরা তার ছায়ার নীচে বাসা করতে পারে। BSB BSB: But after it is planted, it grows to be the largest of all garden plants and puts forth great branches, so that the birds of the air nest in its shade.”
33 ULB এই রকম আরো অনেক দৃষ্টান্ত দিয়ে তিনি তাদের শোনবার ক্ষমতা অনুযায়ী তাদের কাছে বাক্য প্রচার করতেন; BSB BSB: With many such parables Jesus spoke the word to them, to the extent that they could understand.
34 ULB আর দৃষ্টান্ত ছাড়া তাদেরকে কিছুই বলতেন না; পরে ব্যক্তিগত ভাবে শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন। BSB BSB: He did not tell them anything without using a parable. But privately He explained everything to His own disciples.
35 ULB সেই দিন সন্ধ্যা হলে তিনি তাঁদেরকে বললেন, চল, আমরা হ্রদের অন্য পারে যাই। BSB BSB: When that evening came, He said to His disciples, “Let us cross to the other side.”
37 ULB পরে ভীষণ ঝড় উঠল এবং সমুদ্রের ঢেউগুলো নৌকার ওপর পড়তে লাগলো এবং নৌকা জলে ভর্তি হতে লাগল। BSB BSB: Soon a violent windstorm came up, and the waves were breaking over the boat, so that it was being swamped.
38 ULB তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, "হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?" BSB BSB: But Jesus was in the stern, sleeping on the cushion. So they woke Him and said, “Teacher, don’t You care that we are perishing?”
39 ULB তখন তিনি জেগে উঠে বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, "শান্তি, শান্ত হও; তাতে বাতাস থেমে গেল এবং শান্ত হল।" BSB BSB: Then Jesus got up and rebuked the wind and the sea. “Silence!” He commanded. “Be still!” And the wind died down, and it was perfectly calm.
40 ULB পরে তিনি তাঁদেরকে কে বললেন, "তোমরা এরকম ভয় পাচ্ছ কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি?" BSB BSB: “Why are you so afraid?” He asked. “Do you still have no faith?”
41 ULB তাতে তাঁরা ভীষণ ভয় পেলেন এবং একে অপরকে বলতে লাগলেন, "ইনি কে যে, বাতাস এবং সমুদ্রও ওনার আদেশ মানে?" BSB BSB: Overwhelmed with fear, they asked one another, “Who is this, that even the wind and the sea obey Him?”