1 ULB পরে তিনি নিজের বারো জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অশুচি আত্মাদের উপরে শিক্ষা দিলেন, যেন তাঁরা তাদের ছাড়াতে এবং সব রকম রোগ-ব্যাধি থেকে সুস্থ করতে পারেন। BSB BSB: And calling His twelve disciples to Him, Jesus gave them authority over unclean spirits, so that they could drive them out and heal every disease and sickness.
2 ULB সেই বারো জন প্রেরিতের নাম এই- প্রথম, শিমোন, যাকে পিতর বলে এবং তাঁর ভাই আন্দ্রিয়, সিবদিয়ের পুত্র যাকোব এবং তাঁর ভাই যোহন, BSB BSB: These are the names of the twelve apostles: first Simon, called Peter, and his brother Andrew; James son of Zebedee, and his brother John;
3 ULB ফিলিপ ও বর্থলময়, মথি, থোমা ও কর আদায়কারী, আলফেয়ের ছেলে যাকোব ও থদ্দেয়, BSB BSB: Philip and Bartholomew; Thomas and Matthew the tax collector; James son of Alphaeus, and Thaddaeus;
4 ULB উদ্যোগী শিমোন ও ঈষ্করিয়োতীয় যিহূদা, যে তাঁকে শত্রুদের হাতে তুলে দিল। BSB BSB: Simon the Zealot, and Judas Iscariot, who betrayed Jesus.
6 ULB বরং ইস্রায়েল কুলের হারান মেষদের কাছে যাও। BSB BSB: Go rather to the lost sheep of Israel.
7 ULB আর তোমরা যেতে যেতে এই কথা প্রচার কর, ‘স্বর্গরাজ্য কাছাকাছি এসে পড়েছে’। BSB BSB: As you go, preach this message: ‘The kingdom of heaven is near.’
8 ULB অসুস্থদেরকে সুস্থ কর, মৃতদেরকে বাঁচিয়ে তোল, কুষ্ঠ রোগীদেরকে শুদ্ধ কর, ভূতদেরকে বের করে দাও; কারণ তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যে দান কর। BSB BSB: Heal the sick, raise the dead, cleanse the lepers, drive out demons. Freely you have received; freely give.
9 ULB তোমাদের কোমরের কাপড়, সোনা কি রূপা কি পিতল এবং BSB BSB: Do not take along any gold or silver or copper in your belts.
10 ULB যাওয়ার জন্য থলি কি দুটি জামাকাপড় কি জুতো কি লাঠি, এ সব নিও না; কারণ যে কাজ করে সে তার বেতনের যোগ্য। BSB BSB: Take no bag for the road, or second tunic, or sandals, or staff; for the worker is worthy of his provisions.
11 ULB আর তোমরা যে শহরে কি গ্রামে প্রবেশ করবে, সেখানকার কোন ব্যক্তি যোগ্য, তা খোঁজ করো, আর যে পর্যন্ত অন্য জায়গায় না যাও, সেখানে থেকো। BSB BSB: Whatever town or village you enter, find out who is worthy there and stay at his house until you move on.
12 ULB আর তার ঘরে প্রবেশ করবার সময়ে সেই ঘরের লোকদেরকে শুভেচ্ছা জানাও। BSB BSB: As you enter the home, greet its occupants.
13 ULB তাতে সেই ঘরের লোক যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাদের প্রতি আসুক; কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। BSB BSB: If the home is worthy, let your peace rest on it, but if it is not, let your peace return to you.
14 ULB আর যে কেউ তোমাদের গ্রহণ না করে এবং তোমাদের কথা না শোনে, সেই ঘর কিংবা সেই শহর থেকে বের হবার সময়ে নিজের নিজের পায়ের ধূলো ঝেড়ে ফেলো। BSB BSB: And if anyone will not welcome you or heed your words, shake the dust off your feet when you leave that home or town.
15 ULB আমি তোমাদের সত্য কথা বলছি, বিচার দিনে সেই শহরের দশা থেকে বরং সদোম ও ঘমোরা দেশের দশা সহনীয় হবে। BSB BSB: Truly I tell you, it will be more bearable for Sodom and Gomorrah on the day of judgment than for that town.
16 ULB দেখ, নেকড়েদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি; অতএব তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো অমায়িক হও। BSB BSB: Behold, I am sending you out like sheep among wolves; therefore be as shrewd as snakes and as innocent as doves.
17 ULB কিন্তু লোকদের থেকে সাবধান থেকো; কারণ তারা তোমাদের বিচার সভায় সমর্পণ করবে এবং নিজেদের সমাজঘরে নিয়ে বেত মারবে। BSB BSB: But beware of men, for they will hand you over to their councils and flog you in their synagogues.
18 ULB এমনকি, আমার জন্য তোমরা রাজ্যপাল ও রাজাদের সামনে, তাদের ও অইহূদিদের কাছে সাক্ষ্য দেবার জন্য হাজির হবে। BSB BSB: On My account you will be brought before governors and kings as witnesses to them and to the Gentiles.
19 ULB কিন্তু লোকে যখন তোমাদের সমর্পণ করবে, তখন তোমরা কিভাবে কি বলবে, সে বিষয়ে ভেবো না; কারণ তোমাদের যা বলবার তা সেই সময়েই তোমাদের দান করা যাবে। BSB BSB: But when they hand you over, do not worry about how to respond or what to say. In that hour you will be given what to say.
20 ULB কারণ তোমরা কথা বলবে না, কিন্তু তোমাদের পিতার আত্মা তোমাদের মাধ্যমে কথা বলবেন। BSB BSB: For it will not be you speaking, but the Spirit of your Father speaking through you.
21 ULB আর ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে; এবং সন্তানেরা মা বাবার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে। BSB BSB: Brother will betray brother to death, and a father his child; children will rise against their parents and have them put to death.
22 ULB আর আমার নামের জন্য তোমাদের সবাই ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রাণ পাবে। BSB BSB: You will be hated by everyone because of My name, but the one who perseveres to the end will be saved.
23 ULB আর তারা যখন তোমাদের এক শহর থেকে তাড়না করবে, তখন অন্য শহরে পালিয়ে যেও; কারণ আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের সব শহরে তোমাদের কাজ শেষ হবে না, যে পর্যন্ত মানবপুত্র না আসেন। BSB BSB: When they persecute you in one town, flee to the next. Truly I tell you, you will not reach all the towns of Israel before the Son of Man comes.
24 ULB শিষ্য গুরুর থেকে বড় নয় এবং দাস মনিবের থেকে বড় নয়। BSB BSB: A disciple is not above his teacher, nor a servant above his master.
25 ULB শিষ্য নিজের গুরুর তুল্য ও দাস নিজের কর্তার সমান হলেই তার পক্ষে যথেষ্ট। তারা যখন ঘরের মালিককে ভূতেদের অধিপতি বলেছে, তখন তাঁর আত্মীয়দেরকে আরও কি না বলবে? BSB BSB: It is enough for a disciple to be like his teacher, and a servant like his master. If the head of the house has been called Beelzebul, how much more the members of his household!
26 ULB অতএব তোমরা তাদের ভয় কর না, কারণ এমন ঢাকা কিছুই নেই, যা প্রকাশ পাবে না এবং এমন গোপন কিছুই নেই, যা জানা যাবে না। BSB BSB: So do not be afraid of them. For there is nothing concealed that will not be disclosed, and nothing hidden that will not be made known.
27 ULB আমি যা তোমাদের অন্ধকারে বলি, তা তোমরা আলোতে বল এবং যা কানে কানে শোন, তা ছাদের উপরে প্রচার কর। BSB BSB: What I tell you in the dark, speak in the daylight; what is whispered in your ear, proclaim from the housetops.
30 ULB কিন্তু তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে। BSB BSB: And even the very hairs of your head are all numbered.
31 ULB অতএব ভয় কর না, তোমরা অনেক চড়াই পাখীর থেকে শ্রেষ্ঠ। BSB BSB: So do not be afraid; you are worth more than many sparrows.
33 ULB কিন্তু যে মানুষদের সামনে আমাকে অস্বীকার করে, আমিও নিজের স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। BSB BSB: But whoever denies Me before men, I will also deny him before My Father in heaven.
35 ULB কারণ আমি বাবার সাথে ছেলের, মায়ের সাথে মেয়ের এবং শাশুড়ীর সাথে বৌমার বিচ্ছেদ সৃষ্টি করতে এসেছি; BSB BSB: For I have come to turn ‘a man against his father, a daughter against her mother, a daughter-in-law against her mother-in-law.
36 ULB আর নিজের নিজের পরিবারের লোকেরা মানুষের শত্রু হবে। BSB BSB: A man’s enemies will be the members of his own household.’
39 ULB যে কেউ নিজের প্রাণ রক্ষা করে, সে তা হারাবে; এবং যে কেউ আমার জন্য প্রাণ হারায়, সে তা রক্ষা করবে। BSB BSB: Whoever finds his life will lose it, and whoever loses his life for My sake will find it.
40 ULB যে তোমাদের গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; আর যে আমাকে গ্রহণ করে, সে তো আমাকে যিনি পাঠিয়েছেন সেই ঈশ্বরকেই গ্রহণ করে। BSB BSB: He who receives you receives Me, and he who receives Me receives the One who sent Me.
41 ULB যে ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে, সে ভাববাদীর পুরষ্কার পাবে; এবং যে ধার্মিককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিকের পুরষ্কার পাবে। BSB BSB: Whoever receives a prophet because he is a prophet will receive a prophet’s reward, and whoever receives a righteous man because he is a righteous man will receive a righteous man’s reward.
42 ULB আর যে কেউ এই সামান্য লোকদের মধ্যে কোন এক জনকে আমার শিষ্য বলে কেবল এক বাটি ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্য বলছি, সে কোনো মতে আপন রাজত্ব থেকে বঞ্চিত হবে না। BSB BSB: And if anyone gives even a cup of cold water to one of these little ones because he is My disciple, truly I tell you, he will never lose his reward.”