1 ULB তখন যীশু এই সমস্ত কথা শেষ করলেন এবং তিনি তাঁর শিষ্যদের বললেন, BSB BSB: When Jesus had finished saying all these things, He told His disciples,
2 ULB "তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসছে, আর মানবপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হবেন।" BSB BSB: “You know that the Passover is two days away, and the Son of Man will be handed over to be crucified.”
4 ULB আর এই ষড়যন্ত্র করল, যেন ছলে যীশুকে ধরে বধ করতে পারে। BSB BSB: and they conspired to arrest Jesus covertly and kill Him.
5 ULB কিন্তু তারা বলল, "পর্বের সময় নয়, যদি লোকদের মধ্যে গন্ডগোল বাধে।" BSB BSB: “But not during the feast,” they said, “or there may be a riot among the people.”
6 ULB যীশু তখন বৈথনিয়ায় শিমোনের বাড়িতে ছিলেন, যে একজন কুষ্ঠরোগী ছিল, BSB BSB: While Jesus was in Bethany in the home of Simon the Leper,
7 ULB তখন একটি মহিলা শ্বেত পাথরের পাত্রে খুব মূল্যবান সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এলো এবং তিনি খেতে বসলে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল। BSB BSB: a woman came to Him with an alabaster jar of expensive perfume, which she poured on His head as He reclined at the table.
8 ULB কিন্তু এই সব দেখে শিষ্যেরা বিরক্ত হয়ে বললেন, "এ অপচয়ের কারণ কি? BSB BSB: When the disciples saw this, they were indignant and asked, “Why this waste?
9 ULB এই তেল অনেক টাকায় বিক্রি করে তা দরিদ্রদেরকে দেওয়া যেত।" BSB BSB: This perfume could have been sold at a high price, and the money given to the poor.”
10 ULB কিন্তু যীশু, এই সব বুঝতে পেরে তাঁদের বললেন, "এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? এ তো আমার জন্য ভালো কাজ করল। BSB BSB: Aware of this, Jesus asked, “Why are you bothering this woman? She has done a beautiful deed to Me.
11 ULB কারণ দরিদ্ররা তোমাদের কাছে সব সময়ই আছে, কিন্তু তোমরা আমাকে সবসময় পাবে না। BSB BSB: The poor you will always have with you, but you will not always have Me.
12 ULB তাই আমার দেহের উপরে এই সুগন্ধি তেল ঢেলে দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কাজ করল। BSB BSB: By pouring this perfume on Me, she has prepared My body for burial.
13 ULB আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত জগতে যে কোন জায়গায় এই সুসমাচার প্রচারিত হবে, সেই জায়গায় এর এই কাজের কথাও একে মনে রাখার জন্য বলা হবে।" BSB BSB: Truly I tell you, wherever this gospel is preached in all the world, what she has done will also be told in memory of her.”
14 ULB তখন বারো জনের মধ্যে একজন, যাকে ঈষ্করিয়োতীয় যিহূদা বলা হয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল, BSB BSB: Then one of the Twelve, the one called Judas Iscariot, went to the chief priests
15 ULB "আমাকে কি দিতে চান, বলুন, আমি তাঁকে আপনাদের হাতে সমর্পণ করব।" তারা তাকে ত্রিশটা রূপার মুদ্রা গুনে দিল। BSB BSB: and asked, “What are you willing to give me if I hand Him over to you?” And they set out for him thirty pieces of silver.
16 ULB আর সেই সময় থেকে সে তাঁকে ধরিয়ে দাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগল। BSB BSB: So from then on Judas looked for an opportunity to betray Jesus.
17 ULB পরে তাড়ীশূন্য (খামির বিহীন) রুটি র পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, "আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?" BSB BSB: On the first day of the Feast of Unleavened Bread, the disciples came to Jesus and asked, “Where do You want us to prepare for You to eat the Passover?”
18 ULB তিনি বললেন, "তোমরা শহরের অমুক ব্যক্তির কাছে যাও, আর তাকে বল, গুরু বলছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্ব পালন করব।" BSB BSB: He answered, “Go into the city to a certain man and tell him that the Teacher says, ‘My time is near. I will keep the Passover with My disciples at your house.’”
19 ULB তাতে শিষ্যেরা যীশুর আদেশ মতো কাজ করলেন, ও নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করলেন। BSB BSB: So the disciples did as Jesus had directed them and prepared the Passover.
20 ULB পরে সন্ধ্যা হলে তিনি সেই বারো জন শিষ্যের সঙ্গে খেতে বসলেন। BSB BSB: When evening came, Jesus was reclining with the twelve disciples.
21 ULB আর তাঁদের খাওয়ার সময়ে বললেন, "আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।" BSB BSB: And while they were eating, He said to them, “Truly I tell you, one of you will betray Me.”
22 ULB তখন তাঁরা অত্যন্ত দুঃখিত হলো এবং প্রত্যেক জন তাঁকে বলতে লাগলেন, "প্রভু, সে কি আমি?" BSB BSB: They were deeply grieved and began to ask Him one after another, “Surely not I, Lord?”
23 ULB তিনি বললেন, "যে আমার সঙ্গে খাবারপাত্রে হাত ডুবাল, সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।" BSB BSB: Jesus answered, “The one who has dipped his hand into the bowl with Me will betray Me.
24 ULB মানবপুত্রের বিষয়ে যেমন লেখা আছে, তেমনি তিনি যাবেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে মানবপুত্রকে ধরিয়ে দেওয়া হবে, সেই মানুষের জন্ম না হলেই তার পক্ষে ভাল ছিল। BSB BSB: The Son of Man will go just as it is written about Him, but woe to that man by whom He is betrayed. It would be better for him if he had not been born.”
25 ULB তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, "গুরু, সে কি আমি?" তিনি বললেন, "তুমিই বললে।" BSB BSB: Then Judas, who would betray Him, said, “Surely not I, Rabbi?” Jesus answered, “You have said it yourself.”
26 ULB পরে তাঁরা খাবার খাচ্ছেন, এমন সময়ে যীশু রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, আর বললেন, "নাও, খাও, এটা আমার শরীর।" BSB BSB: While they were eating, Jesus took bread, spoke a blessing and broke it, and gave it to the disciples, saying, “Take and eat; this is My body.”
27 ULB পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে তাঁদের দিয়ে বললেন, "তোমরা সবাই এর থেকে পান কর, BSB BSB: Then He took the cup, gave thanks, and gave it to them, saying, “Drink from it, all of you.
28 ULB কারণ এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, পাপ ক্ষমার জন্য ঝরবে।" BSB BSB: This is My blood of the covenant, which is poured out for many for the forgiveness of sins.
29 ULB আর আমি তোমাদের বলছি, "এখন থেকে সেই দিন পর্যন্ত আমি এই আঙুরের রস পান করব না, যত দিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান করি।" BSB BSB: I tell you, I will not drink of this fruit of the vine from now on until that day when I drink it anew with you in My Father’s kingdom.”
30 ULB পরে তাঁরা প্রশংসা গান করতে করতে, জৈতুন পর্বতে গেলেন। BSB BSB: And when they had sung a hymn, they went out to the Mount of Olives.
31 ULB তখন যীশু তাঁদের বললেন, "এই রাতে তোমরা সবাই আমাতে বাধা পাবে (অর্থাৎ তোমরা আমাকে ত্যাগ করবে)", কারণ লেখা আছে, "আমি মেষ পালককে আঘাত করব, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।" BSB BSB: Then Jesus said to them, “This very night you will all fall away on account of Me. For it is written: ‘I will strike the Shepherd, and the sheep of the flock will be scattered.’
32 ULB কিন্তু আমি মৃত্যু থেকে জীবিত হবার পরে আমি তোমাদের আগে গালীলে যাব। BSB BSB: But after I have risen, I will go ahead of you into Galilee.”
33 ULB পিতর তাঁকে বললেন, "যদি সবাই আপনাকে ছেড়েও চলে যায়, আমি কখনও ছাড়বনা।" BSB BSB: Peter said to Him, “Even if all fall away on account of You, I never will.”
34 ULB যীশু তাঁকে বললেন, "আমি তোমাকে সত্যি বলছি, এই রাতে মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।" BSB BSB: “Truly I tell you,” Jesus declared, “this very night, before the rooster crows, you will deny Me three times.”
35 ULB পিতর তাঁকে বললেন, "যদি আপনার সঙ্গে মরতেও হয়, তবু কোন মতেই আপনাকে অস্বীকার করব না।" সেই রকম সব শিষ্যই বললেন। BSB BSB: Peter replied, “Even if I have to die with You, I will never deny You.” And all the other disciples said the same thing.
36 ULB তখন যীশু তাঁদের সঙ্গে গেৎশিমানী নামে এক জায়গায় গেলেন, আর তাঁর শিষ্যদের বললেন, "আমি যতক্ষণ ওখানে গিয়ে প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসে থাক।" BSB BSB: Then Jesus went with His disciples to a place called Gethsemane, and He told them, “Sit here while I go over there and pray.”
37 ULB পরে তিনি পিতরকে ও সিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন, আর দুঃখার্ত্ত ও ব্যাকুল হতে লাগলেন। BSB BSB: He took with Him Peter and the two sons of Zebedee and began to be sorrowful and deeply distressed.
38 ULB তখন তিনি তাঁদের বললেন, "আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হয়েছে, তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।" BSB BSB: Then He said to them, “My soul is consumed with sorrow to the point of death. Stay here and keep watch with Me.”
39 ULB পরে তিনি একটু আগে গিয়ে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, "হে আমার পিতা, যদি এটা সম্ভব হয়, তবে এই দুঃখের পানপাত্র আমার কাছে থেকে দূরে যাক, আমার ইচ্ছামত না হোক, কিন্তু তোমার ইচ্ছামত হোক।" BSB BSB: Going a little farther, He fell facedown and prayed, “My Father, if it is possible, let this cup pass from Me. Yet not as I will, but as You will.”
40 ULB পরে তিনি সেই শিষ্যদের কাছে গিয়ে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, "একি? এক ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হল না?" BSB BSB: Then Jesus returned to the disciples and found them sleeping. “Were you not able to keep watch with Me for one hour?” He asked Peter.
41 ULB জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়, আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল। BSB BSB: “Watch and pray so that you will not enter into temptation. For the spirit is willing, but the body is weak.”
42 ULB আবার তিনি দ্বিতীয়বার গিয়ে এই প্রার্থনা করলেন, "হে আমার পিতা, আমি পান না করলে যদি এই দুঃখকা পানপাত্র দূরে যেতে না পারে, তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক।" BSB BSB: A second time He went away and prayed, “My Father, if this cup cannot pass unless I drink it, may Your will be done.”
43 ULB পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, কারণ তাঁদের চোখ ঘুমে ভারী হয়ে পড়েছিল। BSB BSB: And again Jesus returned and found them sleeping, for their eyes were heavy.
44 ULB আর তিনি আবার তাঁদের ছেড়ে তৃতীয় বার আগের মতো কথা বলে প্রার্থনা করলেন। BSB BSB: So He left them and went away once more and prayed a third time, saying the same thing.
45 ULB তখন তিনি শিষ্যদের কাছে এসে বললেন, "এখনও কি তোমরা ঘুমাচ্ছ এবং বিশ্রাম করছ?, দেখ, সময় উপস্থিত, মানবপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।" BSB BSB: Then He returned to the disciples and said, “Are you still sleeping and resting? Look, the hour is near, and the Son of Man is betrayed into the hands of sinners.
46 ULB উঠ, আমরা যাই, এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করবে, সে কাছে এসেছে। BSB BSB: Rise, let us go! See, My betrayer is approaching!”
47 ULB তিনি যখন কথা বলছিলেন, দেখ, যিহূদা, সেই বারো জনের একজন, এল এবং তার সঙ্গে অনেক লোক, তরোয়াল ও লাঠি নিয়ে প্রধান যাজকদের ও প্রাচীনদের কাছ থেকে এলো। BSB BSB: While Jesus was still speaking, Judas, one of the Twelve, arrived, accompanied by a large crowd armed with swords and clubs, sent from the chief priests and elders of the people. 48 ULB যে তাঁকে সমর্পণ করছিল, সে তাদের এই সংকেত বলেছিল, "আমি যাকে চুমু দেব, তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে ধরবে।" BSB BSB: Now the betrayer had arranged a signal with them: “The One I kiss is the man; arrest Him.”
49 ULB সে তখনই যীশুর কাছে গিয়ে বলল, "গুরু, নমস্কার, আর সে তাঁকে চুমু দিল।" BSB BSB: Going directly to Jesus, he said, “Greetings, Rabbi!” and kissed Him.
50 ULB যীশু তাকে বললেন, "বন্ধু, যা করতে এসেছ, তা কর।" তখন তারা কাছে এসে যীশুর উপরে হস্তক্ষেপ করল ও তাঁকে ধরল। BSB BSB: “Friend,” Jesus replied, “do what you came for.” Then the men stepped forward, seized Jesus, and arrested Him.
53 ULB আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশি দূত পাঠিয়ে দেবেন না? BSB BSB: Are you not aware that I can call on My Father, and He will at once put at My disposal more than twelve legions of angels?
54 ULB কিন্তু তা করলে কেমন করে শাস্ত্রের এই বাণীগুলি পূর্ণ হবে যে, এমন অবশ্যই হবে? BSB BSB: But how then would the Scriptures be fulfilled that say it must happen this way?”
55 ULB সেই সময়ে যীশু লোকদেরকে বললেন, "লোকে যেমন দস্যু ধরতে যায়, তেমনি কি তোমরা তরোয়াল ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? আমি প্রতিদিন ঈশ্বরের মন্দিরে বসে উপদেশ দিয়েছি, তখন তো আমাকে ধরলে না।" BSB BSB: At that time Jesus said to the crowd, “Have you come out with swords and clubs to arrest Me as you would an outlaw? Every day I sat teaching in the temple courts, and you did not arrest Me.
56 ULB কিন্তু এ সমস্ত ঘটল, যেন ভাববাদীদের লেখা ভাববাণীগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সবাই তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন। BSB BSB: But this has all happened so that the writings of the prophets would be fulfilled.” Then all the disciples deserted Him and fled.
58 ULB আর পিতর দূরে থেকে তাঁর পিছনে পিছনে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং শেষে কি হয়, তা দেখার জন্য ভিতরে গিয়ে পাহারাদারদের সঙ্গে বসলেন। BSB BSB: But Peter followed Him at a distance, right up to the courtyard of the high priest. And he went in and sat down with the guards to see the outcome.
59 ULB তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল, BSB BSB: Now the chief priests and the whole Sanhedrin were seeking false testimony against Jesus in order to put Him to death.
60 ULB কিন্তু অনেক মিথ্যাসাক্ষী এসে যুটলেও, তারা কিছুই পেল না। BSB BSB: But they did not find any, though many false witnesses came forward. Finally two came forward
61 ULB অবশেষে দুই জন এসে বলল, "এই ব্যক্তি বলেছিল, আমি ঈশ্বরের মন্দির ভেঙে, তা আবার তিন দিনের মধ্যে গেঁথে তুলতে পারি।" BSB BSB: and declared, “This man said, ‘I am able to destroy the temple of God and rebuild it in three days.’”
62 ULB তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে তাঁকে বললেন, "তুমি কি কিছুই উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা কিসব বলছে?" BSB BSB: So the high priest stood up and asked Him, “Have You no answer? What are these men testifying against You?”
63 ULB কিন্তু যীশু চুপ করে থাকলেন। মহাযাজক তাঁকে বললেন, "আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি করছি, আমাদেরকে বল দেখি, তুমি কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?' BSB BSB: But Jesus remained silent. Then the high priest said to Him, “I charge You under oath by the living God: Tell us if You are the Christ, the Son of God.”
64 ULB যীশু এর উত্তরে বললেন, "তুমি নিজেই বললে, আর আমি তোমাদের বলছি, এখন থেকে তোমরা মানবপুত্রকে পরাক্রমের (সর্বশক্তিমান ঈশ্বরের) ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে।" BSB BSB: “You have said it yourself,” Jesus answered. “But I say to all of you, from now on you will see the Son of Man sitting at the right hand of Power and coming on the clouds of heaven.”
65 ULB তখন মহাযাজক তাঁর বস্ত্র ছিঁড়ে বললেন, "এ ঈশ্বরনিন্দা করল, আর প্রমাণে আমাদের কি প্রয়োজন? দেখ, এখন তোমরা ঈশ্বরনিন্দা শুনলে, BSB BSB: At this, the high priest tore his clothes and declared, “He has blasphemed! Why do we need any more witnesses? Look, now you have heard the blasphemy.
66 ULB তোমরা কি মনে কর?" তারা বলল, "এ মৃত্যুর যোগ্য।" BSB BSB: What do you think?” “He deserves to die,” they answered.
67 ULB তখন তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁকে ঘুষি মারল, BSB BSB: Then they spit in His face and struck Him. Others slapped Him
68 ULB আর কেউ কেউ তাঁকে আঘাত করে বলল, "রে খ্রীষ্ট, আমাদের কাছে ভাববাণী বল, কে তোকে মারল?" BSB BSB: and said, “Prophesy to us, Christ! Who hit You?”
69 ULB এদিকে পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন, তখন আর একজন দাসী তাঁর কাছে এসে বলল, "তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।" BSB BSB: Meanwhile, Peter was sitting out in the courtyard, and a servant girl came up to him. “You also were with Jesus the Galilean,” she said.
70 ULB কিন্তু তিনি সবার সামনে অস্বীকার করে বললেন, "তুমি কি বলছ আমি বুঝতে পারছি না।" BSB BSB: But he denied it before them all: “I do not know what you are talking about.”
71 ULB তিনি দরজার কাছে গেলে আর এক দাসী তাঁকে দেখতে পেয়ে লোকদেরকে বলল, "এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।" BSB BSB: When Peter had gone out to the gateway, another servant girl saw him and said to the people there, “This man was with Jesus of Nazareth.”
72 ULB তিনি আবার অস্বীকার করলেন, দিব্যি করে বললেন, "আমি সে ব্যক্তিকে চিনি না।" BSB BSB: And again he denied it with an oath: “I do not know the man!”
73 ULB আরও কিছুক্ষণ পরে, যারা কাছে দাঁড়িয়েছিল, তারা এসে পিতরকে বলল, "সত্যিই তুমিও তাদের একজন, কারণ তোমার ভাষাই তোমার পরিচয় দিচ্ছে।" BSB BSB: After a little while, those standing nearby came up to Peter. “Surely you are one of them,” they said, “for your accent gives you away.”
74 ULB তখন তিনি অভিশাপের সঙ্গে শপথ করে বলতে লাগলেন, "আমি সেই ব্যক্তিকে চিনি না।" তখনই মোরগ ডেকে উঠল। BSB BSB: At that he began to curse and swear to them, “I do not know the man!” And immediately a rooster crowed.
75 ULB তাতে যীশু এই যে কথা বলেছিলেন, ‘মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে,’ তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন। BSB BSB: Then Peter remembered the word that Jesus had spoken: “Before the rooster crows, you will deny Me three times.” And he went outside and wept bitterly.