2 ULB ধার্মিক লোক পৃথিবী থেকে ধ্বংস হয়েছে; লোকেদের মধ্যে আর কেউ নেই যে ন্যায়পরায়ণ। তারা প্রত্যেকে রক্ত ঝরানোর জন্য ঘাঁটি বেঁধে অপেক্ষা করছে; প্রত্যেকে তার নিজের ভাইকে জালে ধরার চেষ্টা করছে। BSB BSB: The godly man has perished from the earth; there is no one upright among men. They all lie in wait for blood; they hunt one another with a net.
3 ULB তাদের দুই হাত ক্ষতি করার জন্য খুব ভালো, শাসকরা টাকা চায়, বিচারক ঘুষ নেওয়ার জন্য তৈরী এবং শক্তিশালী মানুষ বলছে অন্যকে সে কি পেতে চায়। এইভাবে তারা একসঙ্গে চক্রান্ত করে। BSB BSB: Both hands are skilled at evil; the prince and the judge demand a bribe. When the powerful utters his evil desire, they all conspire together.
4 ULB তাদের মধ্যে সব থেকে ভাল যে সে কাঁটা ঝোপের মত, সব থেকে ন্যায়পরায়ণ লোকও কাঁটার বেড়ার মতন। তোমাদের প্রহরীদের মাধ্যমে এই দিনের কথা আগেই বলা হয়েছিল, তোমাদের শাস্তির দিন। এখন তাদের বিভ্রান্তি এসে উপস্থিত। BSB BSB: The best of them is like a brier; the most upright is sharper than a hedge of thorns. The day for your watchmen has come, the day of your visitation. Now is the time of their confusion.
5 ULB কোন প্রতিবেশিকে বিশ্বাস কর না; কোন বন্ধুর উপর ভরসা কর না। তুমি কি বলছ সে বিষয়ে সাবধান হও, এমনকি সেই স্ত্রী যে তোমার হাতের ওপর শুয়ে থাকে। BSB BSB: Do not rely on a friend; do not trust in a companion. Seal the doors of your mouth from her who lies in your arms.
7 ULB কিন্তু আমার জন্য, আমি সদাপ্রভুর দিকে তাকাবো। আমি আমার পরিত্রাণকারী ঈশ্বরের অপেক্ষা করব; আমার ঈশ্বর আমার কথা শুনবেন। BSB BSB: But as for me, I will look to the LORD; I will wait for the God of my salvation. My God will hear me.
8 ULB আমার শত্রুরা, আমার নিয়ে আনন্দ কর না। আমি পড়ে যাওয়ার পরে, আমি আবার উঠব। যখন আমি অন্ধকারে বসি, সদাপ্রভু আমার জন্য আলোর মত হবেন। BSB BSB: Do not gloat over me, my enemy! Though I have fallen, I will arise; though I sit in darkness, the LORD will be my light.
9 ULB কারণ আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি তাঁর রাগ বয়ে বেড়াব যতক্ষণ না তিনি আমার বিষয় নজরদেন এবং আমার পক্ষে বিচার কার্যকারী করেন। তিনি আমায় আলোয় নিয়ে আসবেন এবং আমি তাঁকে দেখব তিনি আমায় উদ্ধার করছেন তাঁর ধার্মিকতায়। BSB BSB: Because I have sinned against Him, I must endure the rage of the LORD, until He argues my case and executes justice for me. He will bring me into the light; I will see His righteousness.
10 ULB তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জা তাকে ঢেকে দেবে যে আমায় বলেছিল “কোথায় সদাপ্রভু তোমার ঈশ্বর?” আমার চোখ তাকে দেখবে; তাকে রাস্তায় পড়ে থাকা কাদার মত মাড়ানো হবে। BSB BSB: Then my enemy will see and will be covered with shame—she who said to me, “Where is the LORD your God?” My eyes will see her; at that time she will be trampled like mud in the streets.
11 ULB দিন আসবে যখন তোমার দেয়াল আবার গাঁথা হবে; সেই দিনে দেশের সীমানা বহু দূর বাড়ানো হবে। BSB BSB: The day for rebuilding your walls will come—the day for extending your boundary.
12 ULB সেই দিনে তোমার লোকেরা আমার কাছে আসবে, তারা অশূর থেকে এবং মিশরের শহর থেকে আসবে, মিশর থেকে ফরাৎ নদী পর্যন্ত, সমুদ্র থেকে সমুদ্রে এবং পাহাড় থেকে পাহাড়ে। BSB BSB: On that day they will come to you from Assyria and the cities of Egypt, even from Egypt to the Euphrates, from sea to sea and mountain to mountain.
13 ULB এবং সেই জায়গাগুলি জনশূন্য হবে, সেই লোকেদের জন্য যারা সেখানে এখন বাস করছে, তাদের কাজের ফলের জন্য। BSB BSB: Then the earth will become desolate because of its inhabitants, as the fruit of their deeds.
14 ULB তোমার লোকেদের তোমার লাঠি দিয়ে পালন কর, তোমার অধিকারের পালকে চরাও। যদিও তারা কর্মিলের পাহাড়ে একা বাস করছে, তাদের বাশনে ও গিলিয়দে চরতে দাও যেমন তারা প্রাচীনকালে চরতো। BSB BSB: Shepherd with Your staff Your people, the flock of Your inheritance. They live alone in a woodland, surrounded by pastures. Let them graze in Bashan and Gilead, as in the days of old.
15 ULB যেমন সেই দিনে যখন তোমরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলে, আমি তাদের আশ্চর্য্য কাজ দেখাব। BSB BSB: As in the days when you came out of Egypt, I will show My wonders.
16 ULB সেই দেশ দেখবে এবং তাদের সমস্ত শক্তির জন্য লজ্জিত হবে। তারা তাদের হাত তাদের মুখে রাখবে; তাদের কান কলা হয়ে যাবে। BSB BSB: Nations will see and be ashamed, deprived of all their might. They will put their hands over their mouths, and their ears will become deaf.
17 ULB তারা সাপের মত ধূলো চাটবে, সেই প্রাণীদের মত যারা মাটিতে বুকে হেঁটে চলে। তারা তাদের গুহা থকে বেরিয়ে আসবে ভয়ের সঙ্গে; তারা তোমার কাছে ভয়ের সঙ্গে আসবে, সদাপ্রভু আমাদের ঈশ্বর এবং তোমার জন্য তারা ভয় পাবে। BSB BSB: They will lick the dust like a snake, like reptiles slithering on the ground. They will come trembling from their strongholds in the presence of the LORD our God; they will tremble in fear of You.
18 ULB তোমার মত ঈশ্বর কে, তুমি যিনি পাপ দূর করে থাক, তুমি যিনি তোমার অবশিষ্ট লোকেদের অপরাধ এড়িয়ে যাও? তুমি চিরকাল রাগ রাখো না, কারণ তুমি আমাদের তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাতে ভালবাস। BSB BSB: Who is a God like You, who pardons iniquity and passes over the transgression of the remnant of His inheritance—who does not retain His anger forever, because He delights in loving devotion?
19 ULB তুমি আবার আমাদের উপর অনুগ্রহশীল হবে; তুমি আমাদের অপরাধ তোমার পায়ের নিচে চূর্ণ করবে। তুমি আমাদের সব পাপ সমুদ্রের গভীরে ফেলে দেব। BSB BSB: He will again have compassion on us; He will vanquish our iniquities. You will cast out all our sins into the depths of the sea.
20 ULB তুমি যাকোবকে সত্য এবং চুক্তির বিশ্বস্ততা আব্রাহামকে দেবে, যেমন তুমি প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলে। BSB BSB: You will show faithfulness to Jacob and loving devotion to Abraham, as You swore to our fathers from the days of old.