1 ULB সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, BSB BSB: Then the LORD said to Moses and Aaron:
2 ULB “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে। BSB BSB: “The Israelites are to camp around the Tent of Meeting at a distance from it, each man under his standard, with the banners of his family.
3 ULB পূর্ব দিকে সূর্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে। BSB BSB: On the east side, toward the sunrise, the divisions of Judah are to camp under their standard: The leader of the Judahites is Nahshon son of Amminadab,
4 ULB যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন। BSB BSB: and his division numbers 74,600.
5 ULB তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে। BSB BSB: The tribe of Issachar will camp next to it. The leader of the Issacharites is Nethanel son of Zuar,
6 ULB নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন। BSB BSB: and his division numbers 54,400.
7 ULB আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে। BSB BSB: Next will be the tribe of Zebulun. The leader of the Zebulunites is Eliab son of Helon,
8 ULB সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন। BSB BSB: and his division numbers 57,400.
9 ULB যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে। BSB BSB: The total number of men in the divisions of the camp of Judah is 186,400; they shall set out first.
10 ULB দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে। BSB BSB: On the south side, the divisions of Reuben are to camp under their standard: The leader of the Reubenites is Elizur son of Shedeur,
11 ULB রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন। BSB BSB: and his division numbers 46,500.
12 ULB তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে। BSB BSB: The tribe of Simeon will camp next to it. The leader of the Simeonites is Shelumiel son of Zurishaddai,
13 ULB শিমিয়োনের সৈন্য সংখ্যা ঊনষষ্টি হাজার তিনশো জন। BSB BSB: and his division numbers 59,300.
14 ULB গাদ বংশও তার পাশে থাকবে। দ্যুয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের নেতা হবে। BSB BSB: Next will be the tribe of Gad. The leader of the Gadites is Eliasaph son of Deuel,
15 ULB গাদের সৈন্য সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ জন। BSB BSB: and his division numbers 45,650.
16 ULB রূবেণের শিবিরের গণনা করা মোট সৈন্য সংখ্যা এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ জন। তারা শিবির থেকে দ্বিতীয় বারে এগিয়ে যাবে। BSB BSB: The total number of men in the divisions of the camp of Reuben is 151,450; they shall set out second.
17 ULB তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে। BSB BSB: In the middle of the camps, the Tent of Meeting is to travel with the camp of the Levites. They are to set out in the order they encamped, each in his own place under his standard.
18 ULB ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে। BSB BSB: On the west side, the divisions of Ephraim are to camp under their standard: The leader of the Ephraimites is Elishama son of Ammihud,
19 ULB ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন। BSB BSB: and his division numbers 40,500.
20 ULB তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে। BSB BSB: The tribe of Manasseh will be next to it. The leader of the Manassites is Gamaliel son of Pedahzur,
21 ULB মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন। BSB BSB: and his division numbers 32,200.
22 ULB আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে। BSB BSB: Next will be the tribe of Benjamin. The leader of the Benjamites is Abidan son of Gideoni,
23 ULB বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন। BSB BSB: and his division numbers 35,400.
24 ULB ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে। BSB BSB: The total number of men in the divisions of the camp of Ephraim is 108,100; they shall set out third.
25 ULB দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে। BSB BSB: On the north side, the divisions of Dan are to camp under their standard: The leader of the Danites is Ahiezer son of Ammishaddai,
26 ULB দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন। BSB BSB: and his division numbers 62,700.
27 ULB তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে। BSB BSB: The tribe of Asher will camp next to it. The leader of the Asherites is Pagiel son of Ocran,
28 ULB আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন। BSB BSB: and his division numbers 41,500.
29 ULB নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে। BSB BSB: Next will be the tribe of Naphtali. The leader of the Naphtalites is Ahira son of Enan,
30 ULB নপ্তালির সৈন্য সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন। BSB BSB: and his division numbers 53,400.
31 ULB দানের শিবিরের মোট লোক সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো জন। তারা তাদের পতাকা নিয়ে শিবির থেকে শেষে এগিয়ে যাবে। BSB BSB: The total number of men in the camp of Dan is 157,600; they shall set out last, under their standards.”
32 ULB মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন। BSB BSB: These are the Israelites, numbered according to their families. The total of those counted in the camps, by their divisions, was 603,550.
33 ULB কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন। BSB BSB: But the Levites were not counted among the other Israelites, as the LORD had commanded Moses.
34 ULB ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত। BSB BSB: So the Israelites did everything the LORD commanded Moses; they camped under their standards in this way and set out in the same way, each man with his clan and his family.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.