1 ULB শেষ কথা এই, হে আমার ভাইয়েরা, প্রভুতে আনন্দ কর। তোমাদেরকে একই কথা বারবার লিখতে আমি ক্লান্ত হই না, আর তা তোমাদের রক্ষার জন্য। BSB BSB: Finally, my brothers, rejoice in the Lord. It is no trouble for me to write the same things to you again, and it is a safeguard for you.
3 ULB আমরাই তো প্রকৃত ছিন্নত্বক লোক, আমরা যারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রীষ্ট যীশুতে গর্ব করি, দেহের উপর নির্ভর করি না। BSB BSB: For it is we who are the circumcision, we who worship by the Spirit of God, who glory in Christ Jesus, and who put no confidence in the flesh—
4 ULB যদি তাই হতো তবে আমি আমার দেহে দৃঢ়ভাবে নির্ভর করতে পারতাম। যদি অন্য কেউ মনে করে যে, সে তার দেহের উপর নির্ভর করতে পারে, তবে আমি আরো বেশি নির্ভর করতে পারি। BSB BSB: though I myself could have such confidence. If anyone else thinks he has grounds for confidence in the flesh, I have more:
5 ULB আমি আটদিনের দিন ত্বকছেদ প্রাপ্ত হয়েছি, ইস্রায়েল-জাতীয় বিন্যামীন বংশের, খাঁটি ইব্রীয়, ব্যবস্থার সম্বন্ধে ফরীশী, BSB BSB: circumcised on the eighth day, of the people of Israel, of the tribe of Benjamin; a Hebrew of Hebrews; as to the law, a Pharisee;
6 ULB উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলাম, ব্যবস্থার নিয়ম কানুন পালনে নিখুঁত ছিলাম। BSB BSB: as to zeal, persecuting the church; as to righteousness in the law, faultless.
7 ULB কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রীষ্টের জন্য ক্ষতি বলে মনে করি। BSB BSB: But whatever was gain to me I count as loss for the sake of Christ.
8 ULB আসলে, আমার প্রভু খ্রীষ্ট যীশুর যে জ্ঞান তা সব থেকে শ্রেষ্ঠ, তার জন্য আমি সব কিছুই এখন ক্ষতি বলে মনে করছি; তাঁর জন্য সব কিছুর ক্ষতি সহ্য করেছি এবং তা আবর্জনা (মল) মনে করে ত্যাগ করেছি, BSB BSB: More than that, I count all things as loss compared to the surpassing excellence of knowing Christ Jesus my Lord, for whom I have lost all things. I consider them rubbish, that I may gain Christ
9 ULB যেন খ্রীষ্টকে লাভ করি এবং তাঁতেই যেন আমাকে দেখতে পাওয়া যায়; আমার নিজের ধার্মিকতা, যা ব্যবস্থা থেকে পাওয়া, তা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর থেকে পাওয়া যায়, তাই যেন আমার হয়; BSB BSB: and be found in Him, not having my own righteousness from the law, but that which is through faith in Christ, the righteousness from God on the basis of faith.
10 ULB যেন আমি তাঁকে ও তিনি যে জীবিত হয়েছেন বা পুনরুত্থিত হয়েছেন, সেই শক্তিতে এবং তাঁর দুঃখভোগের সহভাগীতা জানতে পারি, এইভাবে যেন তাঁর মৃত্যুর মতো আমিও মৃত্যুবরণ করতে পারি; BSB BSB: I want to know Christ and the power of His resurrection and the fellowship of His sufferings, being conformed to Him in His death,
11 ULB আর তারই মধ্যে থেকে যেন মৃতদের মধ্য থেকে জীবিত হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি। BSB BSB: and so, somehow, to attain to the resurrection from the dead.
13 ULB ভাইয়েরা, আমি যে তা ধরতে পেরেছি, নিজের বিষয়ে এমন চিন্তা করি না; কিন্তু একটি কাজ করি, পিছনের সমস্ত বিষয়গুলি ভুলে গিয়ে সামনের বিষয়গুলির জন্য আগ্রহের সঙ্গে ছুটে চলেছি, BSB BSB: Brothers, I do not consider myself yet to have taken hold of it. But one thing I do: Forgetting what is behind and straining toward what is ahead,
14 ULB লক্ষ্যের দিকে দৌড়াতে দৌড়াতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে ডাক যা তিনি পুরষ্কার পাওয়ার জন্য স্বর্গে ডেকেছেন তার জন্য যত্ন করছি। BSB BSB: I press on toward the goal to win the prize of God’s heavenly calling in Christ Jesus.
15 ULB অতএব এস, আমরা যতজন পরিপক্ক, সবাই এই বিষয়ে ভাবি; আর যদি কোন বিষয়ে তোমাদের মনে অন্যভাবে চিন্তা করে থাক, তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন। BSB BSB: All of us who are mature should embrace this point of view. And if you think differently about some issue, God will reveal this to you as well.
16 ULB তাই যাইহোক না কেন, আমরা যে পর্যন্ত পৌছিয়েছি, যেন সেই একই ধারায় চলি। BSB BSB: Nevertheless, we must live up to what we have already attained.
17 ULB ভাইয়েরা, তোমরা সবাই আমার মতো হও এবং আমরা যেমন তোমাদের আদর্শ, তেমনি আমাদের আচরণ মতো যারা চলে, তাদের দিকে দৃষ্টি রাখ। BSB BSB: Join one another in following my example, brothers, and carefully observe those who walk according to the pattern we set for you.
18 ULB কারণ অনেকে এমন ভাবে চলছে, যাদের বিষয়ে তোমাদেরকে বার বার বলেছি এবং এখনও চোখের জলের সঙ্গে বলছি, তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু; BSB BSB: For as I have often told you before, and now say again even with tears: Many live as enemies of the cross of Christ.
19 ULB তাদের পরিণাম বিনাশ; পেটই তাদের দেবতা এবং লজ্জাতেই তাদের গৌরব; তারা জাগতিক বিষয় ভাবে। BSB BSB: Their end is destruction, their god is their belly, and their glory is in their shame. Their minds are set on earthly things.
20 ULB কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর সেখান থেকে আমরা উদ্ধারকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, ফিরে আসার প্রতীক্ষা করছি; BSB BSB: But our citizenship is in heaven, and we eagerly await a Savior from there, the Lord Jesus Christ,
21 ULB তিনি আমাদের ক্ষয়িষ্ণু দেহকে পরিবর্তন করে তাঁর মহিমার দেহের মতো করবেন, যে শক্তির মাধ্যমে তিনি সমস্ত কিছু তাঁর বশীভূত করতে পারেন, তারই গুণে করবেন। BSB BSB: who, by the power that enables Him to subject all things to Himself, will transform our lowly bodies to be like His glorious body.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.