1 ULB শলোমনের হিতোপদেশ; তিনি দায়ূদের ছেলে, ইস্রায়েলের রাজা। BSB BSB: These are the proverbs of Solomon son of David, king of Israel,
2 ULB এর মাধ্যমে প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, অনুশাসন পাওয়া যায়; BSB BSB: for gaining wisdom and discipline, for comprehending words of insight,
3 ULB উপদেশ পাওয়া যায় যাতে তুমি যা কিছু সঠিক, ন্যায্য এবং ভালো তার মাধ্যমে জীবনযাপন করো, BSB BSB: and for receiving instruction in wise living and in righteousness, justice, and equity.
4 ULB যারা শিক্ষা পায়নি, তাদেরকে শিক্ষা দান করে এবং যুবকদের জ্ঞান ও বিবেচনা দান করে। BSB BSB: To impart prudence to the simple and knowledge and discretion to the young,
5 ULB জ্ঞানীরা শুনুক এবং তাদের জ্ঞানের বৃদ্ধি করুক এবং বুদ্ধিমানেরা পরিচালনা লাভ করুক; BSB BSB: let the wise listen and gain instruction, and the discerning acquire wise counsel
6 ULB উপদেশ এবং নীতিকথা বুঝতে; জ্ঞানীদের কথা ও তাঁদের ধাঁধা বুঝতে। BSB BSB: by understanding the proverbs and parables, the sayings and riddles of the wise.
7 ULB সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ; নির্বোধেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। BSB BSB: The fear of the LORD is the beginning of knowledge, but fools despise wisdom and discipline.
8 ULB সন্তান, তুমি তোমার বাবার উপদেশ শোন, তোমার মায়ের ব্যবস্থা সরিয়ে রেখো না। BSB BSB: Listen, my son, to your father’s instruction, and do not forsake the teaching of your mother.
9 ULB সেগুলো তোমার মাথার শোভা জয়ের মালা ও তোমার গলার হারস্বরূপ হবে। BSB BSB: For they are a garland of grace on your head and a pendant around your neck.
10 ULB আমার পুত্র, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি তাদের ত্যাগ কর। BSB BSB: My son, if sinners entice you, do not yield to them.
11 ULB তারা যদি বলে, “আমাদের সঙ্গে এস, আমরা হত্যা করবার জন্য লুকিয়ে থাকি, নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য লুকিয়ে থাকি, BSB BSB: If they say, “Come along, let us lie in wait for blood, let us ambush the innocent without cause,
12 ULB এসো আমরা তাদেরকে পাতালের মত জীবন্ত গ্রাস করি, যারা গর্তগামী তাদের মত, সম্পূর্ণভাবে৷ BSB BSB: let us swallow them alive like Sheol, and whole like those descending into the Pit.
13 ULB আমরা সব ধরনের বহুমূল্য ধন পাব, অন্যের লুট করা জিনিস দিয়ে নিজের নিজের ঘর পূর্ণ করব, BSB BSB: We will find all manner of precious goods; we will fill our houses with plunder.
14 ULB তুমি আমাদের মধ্যে গুলিবাঁট কর, আমাদের সবারই একটি থলি হবে;” BSB BSB: Throw in your lot with us; let us all share one purse”—
15 ULB আমার পুত্র, তাদের সঙ্গে সেই পথে যেও না, তাদের রাস্তা থেকে তোমার পা সরিয়ে নাও; BSB BSB: my son, do not walk the road with them or set foot upon their path.
16 ULB কারণ তাদের পা মন্দের দিকে দৌড়ায়, তারা রক্তপাত করতে দ্রুত এগিয়ে যায়। BSB BSB: For their feet run to evil, and they are swift to shed blood.
17 ULB যখন পাখিটি দেখছে, তখন তার চোখের সামনে জাল বিছিয়ে ফাঁদে ফেলা অর্থহীন। BSB BSB: How futile it is to spread the net where any bird can see it!
18 ULB ওই লোকগুলো নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ পাতে। BSB BSB: But they lie in wait for their own blood; they ambush their own lives.
19 ULB তাদের পথ সেই রকম যারা মন্দ উপায়ে সম্পদ লাভ করে; যারা সেই সম্পদ ধরে রাখে তা তাদের প্রাণ নিয়ে নেয়। BSB BSB: Such is the fate of all who are greedy, whose unjust gain takes the lives of its possessors.
20 ULB প্রজ্ঞা রাস্তায় চেঁচিয়ে ডাকছে, খোলা জায়গায় সে তার রব তোলে; BSB BSB: Wisdom calls out in the street, she lifts her voice in the square;
21 ULB সে কোলাহলপূর্ণ পথের মাথায় ডাকে, শহরের দরজায় সবার প্রবেশের জায়গায়, সে এই কথা বলে; BSB BSB: in the main concourse she cries aloud, at the city gates she makes her speech:
22 ULB “তোমাদের যাদের জ্ঞান নেই আর কত দিন তোমরা যা বোঝো না তা ভালোবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় আনন্দ করবে? নির্বোধেরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে? BSB BSB: “How long, O simple ones, will you love your simple ways? How long will scoffers delight in their scorn and fools hate knowledge?
23 ULB আমার অনুযোগে মন দাও; দেখ, আমি তোমাদের ওপর আমার আত্মা সেচন করব, আমার কথা তোমাদেরকে জানাবো। BSB BSB: If you had repented at my rebuke, then surely I would have poured out my spirit on you; I would have made my words known to you.
24 ULB আমি ডাকলাম এবং তুমি প্রত্যাখ্যান করলে; আমি হাত বাড়িয়ে দিলাম কিন্তু কেউই মনোযোগ দিল না; BSB BSB: Because you refused my call, and no one took my outstretched hand,
25 ULB কিন্তু তোমরা আমার সব পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কারে মনোযোগ করলে না। BSB BSB: because you neglected all my counsel, and wanted none of my correction,
26 ULB এজন্য তোমাদের বিপদে আমিও হাসব, তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করব; BSB BSB: in turn I will mock your calamity; I will sneer when terror strikes you,
27 ULB যখন ঝড়ের মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘুর্নিঝড়ের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে। BSB BSB: when your dread comes like a storm, and your destruction like a whirlwind, when distress and anguish overwhelm you.
28 ULB তখন সবাই আমাকে ডাকবে, কিন্তু আমি উওর দেব না, তারা স্বযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমাকে পাবে না; BSB BSB: Then they will call on me, but I will not answer; they will earnestly seek me, but will not find me.
29 ULB কারণ তারা জ্ঞানকে ঘৃণা করত, সদাপ্রভুর ভয় মানত না; BSB BSB: For they hated knowledge and chose not to fear the LORD.
30 ULB তারা আমার নির্দেশ অনুসরণ করত না এবং তারা আমার সব অনুযোগ তুচ্ছ করত; BSB BSB: They accepted none of my counsel; they despised all my reproof.
31 ULB তারা তাদের আচরণের ফল ভোগ করবে এবং তারা তাদের পরিকল্পনার ফলে নিজেদেরকে পূর্ণ করবে। BSB BSB: So they will eat the fruit of their own way, and be filled with their own devices.
32 ULB ফলে, নির্বোধদের বিপথে যাওয়ার জন্য তাদেরকে হত্যা করবে, বোকাদের উদাসীনতা তাদেরকে ধ্বংস করবে; BSB BSB: For the waywardness of the simple will slay them, and the complacency of fools will destroy them.
33 ULB কিন্তু যে ব্যক্তি আমার কথা শুনে, সে নির্ভয়ে বাস করবে, নিরাপদে বিশ্রাম করবে, অমঙ্গলের ভয় থাকবে না।” BSB BSB: But whoever listens to me will dwell in safety, secure from the fear of evil.”
Select verses for actions: Enter goes to them and Escape comes back.