1 ULB সদাপ্রভুর হাতে রাজার হৃদয় জলপ্রবাহের মতো; তিনি যে দিকে চায়, সেই দিকে তা ফেরান। BSB BSB: The king’s heart is a waterway in the hand of the LORD; He directs it where He pleases.
2 ULB মানুষের সব পথই নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় সব ওজন করেন। BSB BSB: All a man’s ways seem right to him, but the LORD weighs the heart.
3 ULB ধার্মিকতা ও ন্যায়ের কাজ সদাপ্রভুর কাছে বলিদানের থেকে গ্রাহ্য। BSB BSB: To do righteousness and justice is more desirable to the LORD than sacrifice.
4 ULB অহংকারী দৃষ্টি ও গর্বিত মন, দুষ্টদের সেই বাতি পাপময়। BSB BSB: Haughty eyes and a proud heart—the guides of the wicked—are sin.
5 ULB পরিশ্রমীর চিন্তা থেকে শুধু ধনলাভ হয়, কিন্তু যে কেউ তাড়াতাড়ি করে তার কাছে শুধু দারিদ্রতা আসে। BSB BSB: The plans of the diligent bring plenty, as surely as haste leads to poverty.
6 ULB মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তা দ্রুতগামী বাষ্পস্বরূপ, তার অন্বেষণকারী মৃত্যুর অন্বেষী। BSB BSB: Making a fortune by a lying tongue is a vanishing mist, a deadly pursuit.
7 ULB দুষ্টদের হিংস্রতা তাদেরকে উড়িয়ে দেয়, কারণ তারা ন্যায় আচরণ করতে অসম্মত। BSB BSB: The violence of the wicked will sweep them away because they refuse to do what is just.
8 ULB অপরাধী লোকের পথ বাঁকা; কিন্তু বিশুদ্ধ লোকের কাজ সরল। BSB BSB: The way of a guilty man is crooked, but the conduct of the innocent is upright.
9 ULB বরং ছাদের কোণে বাস করা ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে বাড়িতে বাস করা ভাল নয়। BSB BSB: Better to live on a corner of the roof than to share a house with a quarrelsome wife.
10 ULB দুষ্টের প্রাণ মন্দের আকাঙ্ক্ষা করে, তার দৃষ্টিতে তার প্রতিবাসী দয়া পায় না। BSB BSB: The soul of the wicked man craves evil; his neighbor finds no favor in his eyes.
11 ULB উপহাসককে শাস্তি দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝিয়ে দিলে সে জ্ঞান বৃদ্ধি করে। BSB BSB: When a mocker is punished, the simple gain wisdom; and when a wise man is instructed, he acquires knowledge.
12 ULB যিনি ধার্মিক, যিনি দুষ্টদের বংশের বিষয় বিবেচনা করেন; তিনি দুষ্টদেরকে নিক্ষেপ করে বিনাশ করেন। BSB BSB: The Righteous One considers the house of the wicked and brings the wicked to ruin.
13 ULB যে গরিবের কান্না শোনে না, সে নিজে ডাকবে, সে শুনতে পাবে না। BSB BSB: Whoever shuts his ears to the cry of the poor, he too shall cry out and receive no answer.
14 ULB গোপন দান রাগ শান্ত করে এবং গোপনভাবে দেওয়া উপহার শান্ত করে প্রচন্ড ক্রোধ। BSB BSB: A gift in secret soothes anger, and a covert bribe pacifies great wrath.
15 ULB ন্যায় আচরণ ধার্মিকের পক্ষে আনন্দ, কিন্তু অধর্মাচারীদের পক্ষে তা সর্বনাশ। BSB BSB: Justice executed is a joy to the righteous, but a terror to the workers of iniquity.
16 ULB যে বুদ্ধির পথ ছেড়ে ঘুরে বেড়ায়, সে মৃতদের সমাজে থাকবে। BSB BSB: The man who strays from the path of understanding will rest in the assembly of the dead.
17 ULB যে আমোদ ভালবাসে, সে গরিব হবে; যে আঙ্গুর রস ও তেল ভালবাসে, সে ধনবান হবে না। BSB BSB: He who loves pleasure will become poor; the one who loves wine and oil will never be rich.
18 ULB দুষ্ট ধার্মিকদের মুক্তিপণস্বরূপ, বিশ্বাসঘাতক সরলদের পরিবর্ত্তস্বরূপ। BSB BSB: The wicked become a ransom for the righteous, and the faithless for the upright.
19 ULB বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু বিবাদিনী ও অভিযোগকারী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়। BSB BSB: Better to live in the desert than with a contentious and ill-tempered wife.
20 ULB জ্ঞানীর নিবাসে মূল্যবান ধনকোষ ও তেল আছে; কিন্তু নির্বোধ তা নষ্ট করে। BSB BSB: Precious treasures and oil are in the dwelling of the wise, but a foolish man consumes them.
21 ULB যে ধার্মিকতার ও দয়ার কাজ করে, সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। BSB BSB: He who pursues righteousness and loving devotion finds life, righteousness, and honor.
22 ULB জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তার নির্ভর স্থানের শক্তি নত করে। BSB BSB: A wise man scales the city of the mighty and pulls down the stronghold in which they trust.
23 ULB যে কেউ নিজের মুখ ও জিহ্বা রক্ষা করে, সে বিপদ থেকে নিজের প্রাণ রক্ষা করে। BSB BSB: He who guards his mouth and tongue keeps his soul from distress.
24 ULB যে গর্বিত ও অহংকারী, তার নাম উপহাসক; সে গর্বের প্রাবল্যে কাজ করে। BSB BSB: Mocker is the name of the proud and arrogant man—of him who acts with excessive pride.
25 ULB অলসের অভিলাষ তাকে মেরে ফেলে, কারণ তার হাত কাজ করতে অসন্মত। BSB BSB: The craving of the slacker kills him because his hands refuse to work.
26 ULB কেউ সমস্ত দিন চায় আরো চায়; কিন্তু ধার্মিক দান করে, অনিচ্ছা প্রকাশ করে না। BSB BSB: All day long he covets more, but the righteous give without restraint.
27 ULB দুষ্টদের বলিদান ঘৃণিত, দুষ্ট আচরণ আসলে তা আরও ঘৃণার্হ। BSB BSB: The sacrifice of the wicked is detestable—how much more so when brought with ill intent!
28 ULB মিথ্যাসাক্ষী বিনষ্ট হবে; কিন্তু যে ব্যক্তি শোনে, তার কথা চিরস্থায়ী। BSB BSB: A lying witness will perish, but the man who listens to truth will speak forever.
29 ULB দুষ্ট লোক নিজের মুখ শক্ত করে; কিন্তু যে সরল, সে নিজের পথ সুস্থির করে। BSB BSB: A wicked man hardens his face, but the upright man makes his way sure.
30 ULB জ্ঞান নেই, বুদ্ধি নেই, উপদেশ নেই যা সদাপ্রভুর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। BSB BSB: There is no wisdom, no understanding, no counsel that can prevail against the LORD.
31 ULB যুদ্ধের দিনের জন্য ঘোড়া সুসজ্জিত হয়; কিন্তু বিজয় সদাপ্রভু থেকে হয়। BSB BSB: A horse is prepared for the day of battle, but victory is of the LORD.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.