1 ULB কালকের বিষয়ে গর্ব কোরো না; কারণ এক দিন কি উপস্থিত করবে, তা তুমি জান না। BSB BSB: Do not boast about tomorrow, for you do not know what a day may bring.
2 ULB অন্য লোকে তোমার প্রশংসা করুক, তুমি নিজের মুখে কোরো না; অন্য লোকে করুক, তোমার নিজের ঠোঁট না করুক। BSB BSB: Let another praise you, and not your own mouth—a stranger, and not your own lips.
3 ULB পাথর ভারী ও বালিভারী, কিন্তু নির্বোধ লোকের রাগ ঐ দুটোর থেকেও ভারী। BSB BSB: A stone is heavy and sand is a burden, but aggravation from a fool outweighs them both.
4 ULB ক্রোধ নিষ্ঠুর ও রাগ বন্যার মত, কিন্তু ঈর্ষার কাছে কে দাঁড়াতে পারে? BSB BSB: Wrath is cruel and anger is like a flood, but who can withstand jealousy?
5 ULB গোপন ভালবাসার থেকে প্রকাশ্যে তিরষ্কার ভালো। BSB BSB: Better an open rebuke than love that is concealed.
6 ULB বন্ধুর প্রহার বিশ্বস্ততাযুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অপরিমিত। BSB BSB: The wounds of a friend are faithful, but the kisses of an enemy are deceitful.
7 ULB যে মৌচাক পায়ের নিচে দলিত করে; কিন্তু ক্ষুধার্তের কাছে তেতো জিনিস সব মিষ্টি। BSB BSB: The soul that is full loathes honey, but to a hungry soul, any bitter thing is sweet.
8 ULB যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি, তেমনি নিজের জায়গা থেকে ভ্রমণকারী মানুষ। BSB BSB: Like a bird that strays from its nest is a man who wanders from his home.
9 ULB সুগন্ধি তেল ও ধূপ হৃদয়কে আনন্দিত করে, কিন্তু বন্ধুর মিষ্টতা তার উপদেশের থেকে ভালো। BSB BSB: Oil and incense bring joy to the heart, and the counsel of a friend is sweetness to the soul.
10 ULB নিজের বন্ধুকে ও বাবার বন্ধুকে ছেড়ে দিও না; নিজের বিপদের সময় ভাইয়ের ঘরে যেও না; দূরের ভাইয়ের থেকে কাছের প্রতিবাসী ভাল। BSB BSB: Do not forsake your friend or your father’s friend, and do not go to your brother’s house in the day of your calamity; better a neighbor nearby than a brother far away.
11 ULB আমার পুত্র, জ্ঞানবান হও; আমার হৃদয়কে আনন্দিত কর; তাতে যে আমাকে টিটকারি দেয়, তাকে উত্তর দিতে পারবো। BSB BSB: Be wise, my son, and bring joy to my heart, so that I can answer him who taunts me.
12 ULB সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়; কিন্তু নির্বোধ লোকেরা আগে গিয়ে দন্ড পায়। BSB BSB: The prudent see danger and take cover, but the simple keep going and pay the penalty.
13 ULB যে অপরের জামিন হয়, তার বস্ত্র নাও; যে বিজাতীয়ার জামিন হয়, তার কাছে বন্ধক নাও। BSB BSB: Take the garment of him who posts security for a stranger; get collateral if it is for a foreigner.
14 ULB যে ভোরে উঠে উচ্চস্বরে নিজের বন্ধুকে আশীর্বাদ করে, তা তার পক্ষে অভিশাপরূপে ধরা হয়। BSB BSB: If one blesses his neighbor with a loud voice early in the morning, it will be counted to him as a curse.
15 ULB ভারী বৃষ্টির দিনে ক্রমাগত বৃষ্টিপাত, আর ঝগড়াটে স্ত্রী, এ উভয়ই এক। BSB BSB: A constant dripping on a rainy day and a contentious woman are alike—
16 ULB যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায় এবং তার ডান হাত তেল ধরে। BSB BSB: restraining her is like holding back the wind or grasping oil with one’s right hand.
17 ULB লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। BSB BSB: As iron sharpens iron, so one man sharpens another.
18 ULB যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে; যে নিজের প্রভুর সেবা করে, সে সম্মানিত হবে। BSB BSB: Whoever tends a fig tree will eat its fruit, and he who looks after his master will be honored.
19 ULB জলের মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়। BSB BSB: As water reflects the face, so the heart reflects the true man.
20 ULB পাতালের ও ধ্বংসের জায়গায় তৃপ্তি নেই, মানুষের চোখও তৃপ্ত হয় না। BSB BSB: Sheol and Abaddon are never satisfied; so the eyes of man are never satisfied.
21 ULB রূপার জন্য মূষী ও সোনার জন্য হাফর, আর মানুষ তার প্রশংসা দিয়ে পরীক্ষিত। BSB BSB: A crucible for silver and a furnace for gold, but a man is tested by the praise accorded him.
22 ULB যখন উখলিতে গোমের মধ্যে মুগুর দিয়ে অজ্ঞানকে কোট, তখন তার অজ্ঞানতা দূর হবে না। BSB BSB: Though you grind a fool like grain with mortar and a pestle, yet his folly will not depart from him.
23 ULB তুমি নিজের মেষপালের অবস্থা জেনে নাও, নিজের পশুপালে মনোযোগ দাও; BSB BSB: Be sure to know the state of your flocks, and pay close attention to your herds;
24 ULB কারণ ধন চিরস্থায়ী নয়, মুকুট কি পুরুষানুক্রমে থাকে? BSB BSB: for riches are not forever, nor does a crown endure to every generation.
25 ULB ঘাস নিয়ে যাওয়ার পর নতুন ঘাস দেখা দেয় এবং পর্বত থেকে ওষধ সংগ্রহ করা যায়। BSB BSB: When hay is removed and new growth appears and the grass from the hills is gathered,
26 ULB মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে, ছাগলেরা জমির মূল্যের মত হবে; BSB BSB: the lambs will provide you with clothing, and the goats with the price of a field.
27 ULB তোমার খাবারের জন্য, তোমার পরিবারের খাবারের জন্য ছাগলেরা যথেষ্ট দুধ দেবে, তোমার যুবতী দাসীদের প্রতিপালন করবে। BSB BSB: You will have plenty of goats’ milk to feed you—food for your household and nourishment for your maidservants.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.