1 ULB ধন্য তারা, যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে। BSB BSB: Blessed are those whose way is blameless, who walk in the Law of the LORD.
2 ULB ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে। BSB BSB: Blessed are those who keep His testimonies and seek Him with all their heart.
3 ULB তারা অন্যায় করে না, তারা তাঁর পথে চলে। BSB BSB: They do no iniquity; they walk in His ways.
4 ULB তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ, যেন আমরা যত্ন সহকারে তা পালন করি। BSB BSB: You have ordained Your precepts, that we should keep them diligently.
5 ULB আহা! যা আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে। BSB BSB: Oh, that my ways were committed to keeping Your statutes!
6 ULB তখন আমি লজ্জিত হব না, যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি। BSB BSB: Then I would not be ashamed when I consider all Your commandments.
7 ULB যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি, তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব। BSB BSB: I will praise You with an upright heart when I learn Your righteous judgments.
8 ULB আমি তোমার বিধি পালন করব; আমাকে একা ছেড়ে দিও না। BSB BSB: I will keep Your statutes; do not utterly forsake me.
9 ULB যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। BSB BSB: How can a young man keep his way pure? By guarding it according to Your word.
10 ULB আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না। BSB BSB: With all my heart I have sought You; do not let me stray from Your commandments.
11 ULB আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। BSB BSB: I have hidden Your word in my heart that I might not sin against You.
12 ULB হে সদাপ্রভুু; তুমি ধন্য, আমাকে তোমার বিধি শেখাও। BSB BSB: Blessed are You, O LORD; teach me Your statutes.
13 ULB আমি আমার মুখ দিয়ে তোমার সমস্ত ধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ। BSB BSB: With my lips I proclaim all the judgments of Your mouth.
14 ULB সমস্ত ধন সম্পত্তির থেকেও আমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি। BSB BSB: I rejoice in the way of Your testimonies as much as in all riches.
15 ULB আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব। BSB BSB: I will meditate on Your precepts and regard Your ways.
16 ULB আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি, তোমার বাক্য ভুলে যাব না। BSB BSB: I will delight in Your statutes; I will not forget Your word.
17 ULB তোমার দাসের প্রতি দয়াবান হও, যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি। BSB BSB: Deal bountifully with Your servant, that I may live and keep Your word.
18 ULB আমার চোখ খুলে দাও, যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই। BSB BSB: Open my eyes that I may see wondrous things from Your law.
19 ULB আমি পৃথিবীতে বিদেশী, আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না। BSB BSB: I am a stranger on the earth; do not hide Your commandments from me.
20 ULB আমার প্রাণ সব সময় আকাঙ্ক্ষায় চূর্ণ তোমার ধর্মময় আদেশের জন্য। BSB BSB: My soul is consumed with longing for Your judgments at all times.
21 ULB তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ, যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়। BSB BSB: You rebuke the arrogant—the cursed who stray from Your commandments.
22 ULB আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর, কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি। BSB BSB: Remove my scorn and contempt, for I have kept Your testimonies.
23 ULB যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত এবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে। BSB BSB: Though rulers sit and slander me, Your servant meditates on Your statutes.
24 ULB তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনক এবং সেগুলি আমার পরামর্শদাতা। BSB BSB: Your testimonies are indeed my delight; they are my counselors.
25 ULB আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে, তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও। BSB BSB: My soul cleaves to the dust; revive me according to Your word.
26 ULB আমি আমার পথের কথা তোমায় বলেছি এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধি আমাকে শেখাও। BSB BSB: I recounted my ways, and You answered me; teach me Your statutes.
27 ULB তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও, যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি। BSB BSB: Make clear to me the way of Your precepts; then I will meditate on Your wonders.
28 ULB দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, তোমার বাক্যে আমাকে ওঠাও। BSB BSB: My soul melts with sorrow; strengthen me according to Your word.
29 ULB আমার থেকে মিথ্যার পথ দূর কর, অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও। BSB BSB: Remove me from the path of deceit and graciously grant me Your law.
30 ULB আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, আমি সব সময় তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি। BSB BSB: I have chosen the way of truth; I have set Your ordinances before me.
31 ULB আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না। BSB BSB: I cling to Your testimonies, O LORD; let me not be put to shame.
32 ULB আমি তোমার আদেশ পথে দৌড়াব, কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ। BSB BSB: I run in the path of Your commandments, for You will enlarge my heart.
33 ULB হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব। BSB BSB: Teach me, O LORD, the way of Your statutes, and I will keep them to the end.
34 ULB আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব। BSB BSB: Give me understanding that I may obey Your law, and follow it with all my heart.
35 ULB তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই। BSB BSB: Direct me in the path of Your commandments, for there I find delight.
36 ULB তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ। BSB BSB: Turn my heart to Your testimonies and not to covetous gain.
37 ULB মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর। BSB BSB: Turn my eyes away from worthless things; revive me with Your word.
38 ULB তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে। BSB BSB: Establish Your word to Your servant, to produce reverence for You.
39 ULB আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, কারণ তোমার ধর্মময় আদেশ ভাল। BSB BSB: Turn away the disgrace I dread, for Your judgments are good.
40 ULB দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্ক্ষা করে আসছি; তোমার ধার্মিকতায় আমাকে জীবিত রেখো। BSB BSB: How I long for Your precepts! Revive me in Your righteousness.
41 ULB হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও- তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রাণ দাও। BSB BSB: May Your loving devotion come to me, O LORD, Your salvation, according to Your promise.
42 ULB তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি। BSB BSB: Then I can answer him who taunts, for I trust in Your word.
43 ULB আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না, কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি। BSB BSB: Never take Your word of truth from my mouth, for I hope in Your judgments.
44 ULB আমি সব সময় তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব। BSB BSB: I will always obey Your law, forever and ever.
45 ULB আমি নিরাপদে চলব, কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি। BSB BSB: And I will walk in freedom, for I have sought Your precepts.
46 ULB আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব এবং লজ্জিত হব না। BSB BSB: I will speak of Your testimonies before kings, and I will not be ashamed.
47 ULB আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব, যা আমি ভীষণ ভালবাসি। BSB BSB: I delight in Your commandments because I love them.
48 ULB আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব। BSB BSB: I lift up my hands to Your commandments, which I love, and I meditate on Your statutes.
49 ULB তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, কারণ তুমি আমাকে আশা দিয়েছ। BSB BSB: Remember Your word to Your servant, upon which You have given me hope.
50 ULB আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে। BSB BSB: This is my comfort in affliction, that Your promise has given me life.
51 ULB অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে, তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি। BSB BSB: The arrogant utterly deride me, but I do not turn from Your law.
52 ULB হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি। BSB BSB: I remember Your judgments of old, O LORD, and in them I find comfort.
53 ULB আমার ক্রোধ জ্বলে উঠেছে, পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে। BSB BSB: Rage has taken hold of me because of the wicked who reject Your law.
54 ULB তোমার বিধি আমার গান হয়েছে যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি। BSB BSB: Your statutes are songs to me in the house of my pilgrimage.
55 ULB হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি। BSB BSB: In the night, O LORD, I remember Your name, that I may keep Your law.
56 ULB এটাই আমার অভ্যাস কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। BSB BSB: This is my practice, for I obey Your precepts.
57 ULB সদাপ্রভুু আমার অধিকার; আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে। BSB BSB: The LORD is my portion; I have promised to keep Your words.
58 ULB আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে অনুরোধ করি তোমার দয়া পাবার; তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, আমার প্রতি কৃপা কর। BSB BSB: I have sought Your face with all my heart; be gracious to me according to Your promise.
59 ULB আমি আমার পথ পরীক্ষা করেছি এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি। BSB BSB: I considered my ways and turned my steps to Your testimonies.
60 ULB আমি তাড়াতাড়ি করলাম এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না। BSB BSB: I hurried without hesitating to keep Your commandments.
61 ULB পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে, আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। BSB BSB: Though the ropes of the wicked bind me, I do not forget Your law.
62 ULB আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি, তোমার ন্যায় বিধানের জন্য। BSB BSB: At midnight I rise to give You thanks for Your righteous judgments.
63 ULB আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করে এবং যারা তোমার নির্দেশগুলো পালন করে। BSB BSB: I am a friend to all who fear You, and to those who keep Your precepts.
64 ULB হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ; আমাকে তোমার বিধির শিক্ষা দাও। BSB BSB: The earth is filled with Your loving devotion, O LORD; teach me Your statutes.
65 ULB হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ, তোমার বাক্যানুসারে করিয়াছ। BSB BSB: You are good to Your servant, O LORD, according to Your word.
66 ULB আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও, কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি। BSB BSB: Teach me good judgment and knowledge, for I believe in Your commandments.
67 ULB দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি। BSB BSB: Before I was afflicted, I went astray; but now I keep Your word.
68 ULB তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন, তোমার বিধি আমাকে শেখাও। BSB BSB: You are good, and You do what is good; teach me Your statutes.
69 ULB অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি। BSB BSB: Though the arrogant have smeared me with lies, I keep Your precepts with all my heart.
70 ULB তাদের হৃদয় কঠিন; কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি। BSB BSB: Their hearts are callous and insensitive, but I delight in Your law.
71 ULB এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, যেন আমি তোমার বিধি শিখতে পারি। BSB BSB: It was good for me to be afflicted, that I might learn Your statutes.
72 ULB হাজার হাজার সোনা ও রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান। BSB BSB: The law from Your mouth is more precious to me than thousands of pieces of gold and silver.
73 ULB তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে; আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। BSB BSB: Your hands have made me and fashioned me; give me understanding to learn Your commandments.
74 ULB যারা তোমাকে সম্মান করে, তারা আমাকে দেখে গর্বিত হবে, কারণ আমি তোমরা বাক্যে আশা পাই। BSB BSB: May those who fear You see me and rejoice, for I have hoped in Your word.
75 ULB হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্য এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ। BSB BSB: I know, O LORD, that Your judgments are righteous, and that in faithfulness You have afflicted me.
76 ULB তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক, যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ। BSB BSB: May Your loving devotion comfort me, I pray, according to Your promise to Your servant.
77 ULB আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি; কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক। BSB BSB: May Your compassion come to me, that I may live, for Your law is my delight.
78 ULB অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক, কারণ তারা আমার নিন্দা করেছে; কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব। BSB BSB: May the arrogant be put to shame for subverting me with a lie; I will meditate on Your precepts.
79 ULB যারা তোমাকে সম্মান করে, তারা আমার দিকে ফিরুক, তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক। BSB BSB: May those who fear You turn to me, those who know Your testimonies.
80 ULB আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক, যেন আমি লজ্জায় না পড়ি। BSB BSB: May my heart be blameless in Your statutes, that I may not be put to shame.
81 ULB আমি তোমার পরিত্রাণের আকাঙ্খা করি, আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি। BSB BSB: My soul faints for Your salvation; I wait for Your word.
82 ULB আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে; কখন তুমি আমাকে সান্ত্বনা করবে? BSB BSB: My eyes fail, looking for Your promise; I ask, “When will You comfort me?”
83 ULB কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; আমি তোমার বিধি ভুলে যাই নি। BSB BSB: Though I am like a wineskin dried up by smoke, I do not forget Your statutes.
84 ULB কত দিন তোমার দাস এসব সহ্য করবে? কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে? BSB BSB: How many days must Your servant wait? When will You execute judgment on my persecutors?
85 ULB অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে, তারা তোমার ব্যবস্থার নিন্দা করে। BSB BSB: The arrogant have dug pits for me in violation of Your law.
86 ULB তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়; যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে; আমায় সাহায্য কর। BSB BSB: All Your commandments are faithful; I am persecuted without cause—help me!
87 ULB তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল, কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি। BSB BSB: They almost wiped me from the earth, but I have not forsaken Your precepts.
88 ULB যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা অনুসারে আমাকে জীবিত রাখো, যাতে আমি তোমার নিয়মের আদেশ পালন করতে পারি যা তুমি বলেছ। BSB BSB: Revive me according to Your loving devotion, that I may obey the testimony of Your mouth.
89 ULB হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী, তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত। BSB BSB: Your word, O LORD, is everlasting; it is firmly fixed in the heavens.
90 ULB তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; তুমি পৃথিবীকে স্থাপন করেছ এবং তা স্থির থাকে। BSB BSB: Your faithfulness continues through all generations; You established the earth, and it endures.
91 ULB সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে, যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে, কারণ সমস্ত কিছুই তোমার দাস। BSB BSB: Your ordinances stand to this day, for all things are servants to You.
92 ULB যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত, তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম। BSB BSB: If Your law had not been my delight, then I would have perished in my affliction.
93 ULB আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ। BSB BSB: I will never forget Your precepts, for by them You have revived me.
94 ULB আমি তোমারই, আমাকে রক্ষা কর; কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি। BSB BSB: I am Yours; save me, for I have sought Your precepts.
95 ULB পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত; কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব। BSB BSB: The wicked wait to destroy me, but I will ponder Your testimonies.
96 ULB আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে; কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম। BSB BSB: I have seen a limit to all perfection, but Your commandment is without limit.
97 ULB আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। BSB BSB: Oh, how I love Your law! All day long it is my meditation.
98 ULB তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে; কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে। BSB BSB: Your commandments make me wiser than my enemies, for they are always with me.
99 ULB আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে, কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি। BSB BSB: I have more insight than all my teachers, for Your testimonies are my meditation.
100 ULB প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান, তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। BSB BSB: I discern more than the elders, for I obey Your precepts.
101 ULB আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি, যেন আমি তোমার বাক্য পালন করি। BSB BSB: I have kept my feet from every evil path, that I may keep Your word.
102 ULB আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি, কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ। BSB BSB: I have not departed from Your ordinances, for You Yourself have taught me.
103 ULB তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে! তা আমার মুখে মধুর থেকে মিষ্টি। BSB BSB: How sweet are Your words to my taste—sweeter than honey in my mouth!
104 ULB তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়। সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি। BSB BSB: I gain understanding from Your precepts; therefore I hate every false way.
105 ULB তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো। BSB BSB: Your word is a lamp to my feet and a light to my path.
106 ULB আমি শপথ করেছি এবং স্থির করেছি, যে আমি তোমার বিধি পালন করব। BSB BSB: I have sworn and confirmed that I will keep Your righteous judgments.
107 ULB হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত; তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে জীবিত রেখ। BSB BSB: I am severely afflicted, O LORD; revive me through Your word.
108 ULB সদাপ্রভুু, দয়া করে আমার মুখের স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও। BSB BSB: Accept the freewill offerings of my mouth, O LORD, and teach me Your judgments.
109 ULB আমার প্রাণ সবসময় বিপদে থাকে, তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। BSB BSB: I constantly take my life in my hands, yet I do not forget Your law.
110 ULB পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি। BSB BSB: The wicked have set a snare for me, but I have not strayed from Your precepts.
111 ULB আমি তোমার নিয়মের আদেশ আমার দাবি বলে অধিকার করেছি, কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ। BSB BSB: Your testimonies are my heritage forever, for they are the joy of my heart.
112 ULB আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে, চিরকালের জন্য, শেষ পর্যন্ত। BSB BSB: I have inclined my heart to perform Your statutes, even to the very end.
113 ULB আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি। BSB BSB: The double-minded I despise, but Your law I love.
114 ULB তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি। BSB BSB: You are my hiding place and my shield; I put my hope in Your word.
115 ULB মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও; যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি। BSB BSB: Depart from me, you evildoers, that I may obey the commandments of my God.
116 ULB তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না। BSB BSB: Sustain me as You promised, that I may live; let me not be ashamed of my hope.
117 ULB আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব; আমি সব সময় তোমার বিধি ধ্যান করব। BSB BSB: Uphold me, and I will be saved, that I may always regard Your statutes.
118 ULB তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত। BSB BSB: You reject all who stray from Your statutes, for their deceitfulness is in vain.
119 ULB তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক, এইজন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি। BSB BSB: All the wicked on earth You discard like dross; therefore I love Your testimonies.
120 ULB তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত। BSB BSB: My flesh trembles in awe of You; I stand in fear of Your judgments.
121 ULB যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি; আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না। BSB BSB: I have done what is just and right; do not leave me to my oppressors.
122 ULB তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর, অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক। BSB BSB: Ensure Your servant’s well-being; do not let the arrogant oppress me.
123 ULB তোমার পরিত্রাণের অপেক্ষায় এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে। BSB BSB: My eyes fail, looking for Your salvation, and for Your righteous promise.
124 ULB তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাও এবং আমাকে তোমার বিধি শেখাও। BSB BSB: Deal with Your servant according to Your loving devotion, and teach me Your statutes.
125 ULB আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি। BSB BSB: I am Your servant; give me understanding, that I may know Your testimonies.
126 ULB সদাপ্রভুুর কাজ করবার সময় হল, কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে। BSB BSB: It is time for the LORD to act, for they have broken Your law.
127 ULB সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি, সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি। BSB BSB: Therefore I love Your commandments more than gold, even the purest gold.
128 ULB এইজন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করি এবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি। BSB BSB: Therefore I admire all Your precepts and hate every false way.
129 ULB তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য, এইজন্য আমি সেগুলো পালন করি। BSB BSB: Wonderful are Your testimonies; therefore I obey them.
130 ULB তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; তা সরলদের বুদ্ধি দান করে। BSB BSB: The unfolding of Your words gives light; it informs the simple.
131 ULB আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম, কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্ক্ষা করছিলাম। BSB BSB: I open my mouth and pant, longing for Your commandments.
132 ULB আমার দিকে ফের এবং আমায় দয়া কর, যেমন তুমি সব সময় করে থাক তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে। BSB BSB: Turn to me and show me mercy, as You do to those who love Your name.
133 ULB তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; কোন পাপকে আমার উপরে কর্ত্তৃত্ব করতে দিও না। BSB BSB: Order my steps in Your word; let no sin rule over me.
134 ULB মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি। BSB BSB: Redeem me from the oppression of man, that I may keep Your precepts.
135 ULB তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক এবং তোমার বিধি সকল আমাকে শেখাও। BSB BSB: Make Your face shine upon Your servant, and teach me Your statutes.
136 ULB আমার চোখ থেকে জলধারা বইছে, কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না। BSB BSB: My eyes shed streams of tears because Your law is not obeyed.
137 ULB হে সদাপ্রভুু, তুমি ধার্মিক এবং তোমার আদেশ সকল ন্যায্য। BSB BSB: Righteous are You, O LORD, and upright are Your judgments.
138 ULB তুমি তোমার নিয়মের আদেশ ধার্মিকতায় এবং বিশ্বস্ততায় দিয়েছ। BSB BSB: The testimonies You have laid down are righteous and altogether faithful.
139 ULB রাগ আমাকে ধ্বংস করেছে, কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে। BSB BSB: My zeal has consumed me because my foes forget Your words.
140 ULB তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ এবং তোমার দাস তা ভালবাসে। BSB BSB: Your promise is completely pure; therefore Your servant loves it.
141 ULB আমি তুচ্ছ ও অবজ্ঞাত, তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি। BSB BSB: I am lowly and despised, but I do not forget Your precepts.
142 ULB তোমার ন্যায়বিচার চিরকাল সঠিক এবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়। BSB BSB: Your righteousness is everlasting and Your law is true.
143 ULB যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, তবুও তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক। BSB BSB: Trouble and distress have found me, but Your commandments are my delight.
144 ULB তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি। BSB BSB: Your testimonies are righteous forever. Give me understanding, that I may live.
145 ULB হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব। BSB BSB: I call with all my heart; answer me, O LORD! I will obey Your statutes.
146 ULB আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা কর এবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব। BSB BSB: I call to You; save me, that I may keep Your testimonies.
147 ULB আমি ভোরের অগে উঠি এবং সাহায্যের জন্য চিত্কার করি, আমি তোমার বাক্যে সকলে আশা রাখি। BSB BSB: I rise before dawn and cry for help; in Your word I have put my hope.
148 ULB আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি। BSB BSB: My eyes anticipate the watches of night, that I may meditate on Your word.
149 ULB তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন; হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে। BSB BSB: Hear my voice, O LORD, according to Your loving devotion; give me life according to Your justice.
150 ULB যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে। BSB BSB: Those who follow after wickedness draw near; they are far from Your law.
151 ULB হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তী এবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত। BSB BSB: You are near, O LORD, and all Your commandments are true.
152 ULB অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি, যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ। BSB BSB: Long ago I learned from Your testimonies that You have established them forever.
153 ULB আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। BSB BSB: Look upon my affliction and rescue me, for I have not forgotten Your law.
154 ULB আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ। BSB BSB: Defend my cause and redeem me; revive me according to Your word.
155 ULB পরিত্রাণ পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না। BSB BSB: Salvation is far from the wicked because they do not seek Your statutes.
156 ULB হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবসময় করে থাক। BSB BSB: Great are Your mercies, O LORD; revive me according to Your ordinances.
157 ULB আমার তাড়নাকারী ও শত্রু অনেক, তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি। BSB BSB: Though my persecutors and foes are many, I have not turned from Your testimonies.
158 ULB আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না। BSB BSB: I look on the faithless with loathing because they do not keep Your word.
159 ULB দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ। BSB BSB: Consider how I love Your precepts, O LORD; give me life according to Your loving devotion.
160 ULB তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটা আদেশ চিরস্থায়ী। BSB BSB: The entirety of Your word is truth, and all Your righteous judgments endure forever.
161 ULB শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে। BSB BSB: Rulers persecute me without cause, but my heart fears only Your word.
162 ULB আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে। BSB BSB: I rejoice in Your promise like one who finds great spoil.
163 ULB আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি। BSB BSB: I hate and abhor falsehood, but Your law I love.
164 ULB আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য। BSB BSB: Seven times a day I praise You for Your righteous judgments.
165 ULB যারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না। BSB BSB: Abundant peace belongs to those who love Your law; nothing can make them stumble.
166 ULB সদাপ্রভুু, আমি তোমার পরিত্রাণের অপেক্ষা করছি এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি। BSB BSB: I wait for Your salvation, O LORD, and I carry out Your commandments.
167 ULB আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি। BSB BSB: I obey Your testimonies and love them greatly.
168 ULB আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; কারণ আমি যা কিছু করি তুমি তা জানো। BSB BSB: I obey Your precepts and Your testimonies, for all my ways are before You.
169 ULB সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও। BSB BSB: May my cry come before You, O LORD; give me understanding according to Your word.
170 ULB আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ, আমাকে সাহায্য কর। BSB BSB: May my plea come before You; rescue me according to Your promise.
171 ULB আমার ঠোঁট তোমার প্রশংসা করুক, কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ। BSB BSB: My lips pour forth praise, for You teach me Your statutes.
172 ULB আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য। BSB BSB: My tongue sings of Your word, for all Your commandments are righteous.
173 ULB তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি। BSB BSB: May Your hand be ready to help me, for I have chosen Your precepts.
174 ULB সদাপ্রভুু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক। BSB BSB: I long for Your salvation, O LORD, and Your law is my delight.
175 ULB আমার জীবিত থাকি এবং তোমার গৌরব করি; তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক; BSB BSB: Let me live to praise You; may Your judgments sustain me.
176 ULB আমি হারানো মেষের মত হয়েছি; তোমার দাসের অন্বেষণ কর; কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি। BSB BSB: I have strayed like a lost sheep; seek Your servant, for I have not forgotten Your commandments.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.