1 ULB ঈশ্বর, তোমার রাজাকে তোমার ধার্মিক নিয়ম প্রদান কর, রাজপুত্রকে তোমার ন্যায়পরায়ণতা প্রদান কর। BSB BSB: Of Solomon. Endow the king with Your justice, O God, and the son of the king with Your righteousness.
2 ULB তিনি ধার্মিকতায় তোমার লোকেদের এবং ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন। BSB BSB: May he judge Your people with righteousness and Your afflicted with justice.
3 ULB পর্বতেরা ধার্মিকতা দ্বারা লোকেদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে। BSB BSB: May the mountains bring peace to the people, and the hills bring righteousness.
4 ULB তিনি দুঃখী লোকেদের বিচার করবেন, তিনি দরিদ্র সন্তানদেরকে রক্ষা করবেন এবং অত্যাচারীদের ভেঙ্গে ফেলবেন। BSB BSB: May he vindicate the afflicted among the people; may he save the children of the needy and crush the oppressor.
5 ULB যতদিন সূর্য থাকবে এবং যতদিন চাঁদ থাকবে, বংশপরাম্পরা সবাই তোমাকে সম্মান করবে। BSB BSB: May they fear him as long as the sun shines, as long as the moon remains, through all generations.
6 ULB মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন, পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন। BSB BSB: May he be like rain that falls on freshly cut grass, like spring showers that water the earth.
7 ULB তাঁর দিনে ধার্মিক লোক উন্নত হবে, চাঁদের কাল পর্যন্ত প্রচুর শান্তি হবে। BSB BSB: May the righteous flourish in his days and prosperity abound until the moon is no more.
8 ULB তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত এবং এক নদী থেকে অপর পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রভুত্ব করবেন। BSB BSB: May he rule from sea to sea, and from the Euphrates to the ends of the earth.
9 ULB তাঁর সামনে মরুভূমির বাসিন্দারা নত হবে, তাঁর শত্রুরা ধূলো চাটবে। BSB BSB: May the nomads bow before him, and his enemies lick the dust.
10 ULB তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজরা নৈবেদ্য আনবেন; শিবা ও সবার রাজারা উপহার দেবেন। BSB BSB: May the kings of Tarshish and distant shores bring tribute; may the kings of Sheba and Seba offer gifts.
11 ULB প্রকৃতপক্ষে, রাজারা তাঁর কাছে প্রণিপাত করবেন; সব জাতি তাঁর দাস হবে। BSB BSB: May all kings bow down to him and all nations serve him.
12 ULB কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন। BSB BSB: For he will deliver the needy who cry out and the afflicted who have no helper.
13 ULB তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন। তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন। BSB BSB: He will take pity on the poor and needy and save the lives of the oppressed.
14 ULB তিনি নির্যাতন ও অত্যাচারের থেকে তাদের প্রাণ মুক্ত করবেন এবং তাঁর দৃষ্টিতে তাদের রক্ত বহুমূল্য হবে BSB BSB: He will redeem them from oppression and violence, for their blood is precious in his sight.
15 ULB আর তারা জীবিত থাকবে ও তাকে শিবার সোনা দান করা হবে, লোকে তার জন্য সবসময় প্রাথর্না করবে, সমস্ত দিন তাঁর ধন্যবাদ করবে। BSB BSB: Long may he live! May gold from Sheba be given him. May people ever pray for him; may they bless him all day long.
16 ULB দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে, তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে। BSB BSB: May there be an abundance of grain in the land; may it sway atop the hills. May its fruit trees flourish like the forests of Lebanon, the people of its cities like the grass of the field.
17 ULB তাঁর নাম চিরকাল থাকবে; সূর্য্য থাকা পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; মানুষেরা তাতে আশীর্বাদ পাবে; সমস্ত জাতি তাকে ধন্য ধন্য বলবে। BSB BSB: May his name endure forever; may his name continue as long as the sun shines. In him may all nations be blessed; may they call him blessed.
18 ULB ধন্য সদাপ্রভুু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর; কেবল তিনিই আশ্চর্য্য কাজ করেন। BSB BSB: Blessed be the LORD God, the God of Israel, who alone does marvelous deeds.
19 ULB তাঁর গৌরবের নাম চিরকাল ধন্য; তাঁর মহিমায় সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক। আমেন এবং আমেন। BSB BSB: And blessed be His glorious name forever; may all the earth be filled with His glory. Amen and amen.
20 ULB যিশয়ের ছেলে দায়ূদের প্রার্থনা সব সমাপ্ত হল। BSB BSB: Thus conclude the prayers of David son of Jesse.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.