1 ULB আমি শারোণের গোলাপ, উপত্যকার একটি লিলি ফুল। BSB BSB: I am a rose of Sharon, a lily of the valley.
2 ULB কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল, আমার দেশের মেয়েদের মধ্যে তেমন তুমি, আমার প্রিয়া। BSB BSB: Like a lily among the thorns is my darling among the maidens.
3 ULB বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে। BSB BSB: Like an apple tree among the trees of the forest is my beloved among the young men. I delight to sit in his shade, and his fruit is sweet to my taste.
4 ULB তিনি আমাকে খাবার ঘরে নিয়ে গেলেন, আর আমার উপরে প্রেমই তাঁর পতাকা হল। BSB BSB: He has brought me to the house of wine, and his banner over me is love.
5 ULB কিশ্মিশ খাইয়ে আমাকে শক্তিশালী কর আর আপেল দিয়ে আমাকে সতেজ করে তোলো, কারণ আমি প্রেমে দুর্বল হয়ে পরেছি। BSB BSB: Sustain me with raisins; refresh me with apples, for I am faint with love.
6 ULB তাঁর বাঁ হাত আমার মাথার নীচে আছে, তাঁর ডান হাত আমাকে জড়িয়ে ধরে। BSB BSB: His left hand is under my head, and his right arm embraces me.
7 ULB হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার হরিণ ও মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়। BSB BSB: O daughters of Jerusalem, I adjure you by the gazelles and does of the field: Do not arouse or awaken love until the time is right.
8 ULB ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড় পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন। BSB BSB: Listen! My beloved approaches. Look! Here he comes, leaping across the mountains, bounding over the hills.
9 ULB আমার প্রিয় যেন কৃষ্ণসার হরিণ অথবা হরিণের বাচ্চা। দেখ, তিনি আমাদের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জালির মধ্যে দিয়ে উঁকি মারছেন। BSB BSB: My beloved is like a gazelle or a young stag. Look, he stands behind our wall, gazing through the windows, peering through the lattice.
10 ULB আমার প্রিয়তম আমাকে বলল, “আমার প্রিয়া, ওঠো; আমার সুন্দরী, আমার সঙ্গে এস। BSB BSB: My beloved calls to me, “Arise, my darling. Come away with me, my beautiful one.
11 ULB দেখ, শীতকাল চলে গেছে; বর্ষা শেষ হয়েছে এবং চলে গেছে। BSB BSB: For now the winter is past; the rain is over and gone.
12 ULB মাঠে মাঠে ফুল ফুটেছে, গানের সময় এসেছে; আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। BSB BSB: The flowers have appeared in the countryside; the season of singing has come, and the cooing of turtledoves is heard in our land.
13 ULB ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। হে আমার প্রিয়া, ওঠো, এস; আমার সুন্দরী, এস আমার সঙ্গে।” BSB BSB: The fig tree ripens its figs; the blossoming vines spread their fragrance. Arise, come away, my darling; come away with me, my beautiful one.”
14 ULB ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে, পাহাড়ের গায়ের লুকানো জায়গায় রয়েছ; আমাকে তোমার মুখ দেখাও, তোমার গলার স্বর শুনতে দাও, কারণ তোমার স্বর মিষ্টি আর মুখের চেহারা সুন্দর। BSB BSB: O my dove in the clefts of the rock, in the crevices of the cliff, let me see your face, let me hear your voice; for your voice is sweet, and your countenance is lovely.
15 ULB তোমরা সেই শিয়ালগুলোকে আমাদের জন্য, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে। BSB BSB: Catch for us the foxes—the little foxes that ruin the vineyards—for our vineyards are in bloom.
16 ULB আমার প্রিয় আমারই আর আমি তাঁরই; তিনি লিলি ফুলের বনে চরেন। BSB BSB: My beloved is mine and I am his; he pastures his flock among the lilies.
17 ULB হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। অসমতল পাহাড়ের উপর তুমি কৃষ্ণসার হরিণ কিংবা বাচ্চা হরিণের মত হও। BSB BSB: Before the day breaks and shadows flee, turn, my beloved, and be like a gazelle or a young stag on the mountains of Bether.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.