1 ULB প্রিয়া আমার, কি সুন্দরী তুমি! দেখ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল। BSB BSB: How beautiful you are, my darling—how very beautiful! Your eyes are like doves behind your veil. Your hair is like a flock of goats streaming down Mount Gilead.
2 ULB তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনোটাই হারিয়ে যায়নি! BSB BSB: Your teeth are like a flock of newly shorn sheep coming up from the washing; each has its twin, and not one of them is lost.
3 ULB তোমার ঠোঁট দুটি লাল রংয়ের সুতোর মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার গাল দুটি যেন আধখানা করা ডালিম। BSB BSB: Your lips are like a scarlet ribbon, and your mouth is lovely. Your brow behind your veil is like a slice of pomegranate.
4 ULB তোমার গলা যেন দায়ূদের দুর্গের মত; তাতে ঝোলানো রয়েছে এক হাজার ঢাল, তার সবগুলোই যোদ্ধাদের। BSB BSB: Your neck is like the tower of David, built with rows of stones; on it hang a thousand shields, all of them shields of warriors.
5 ULB তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত। BSB BSB: Your breasts are like two fawns, twins of a gazelle grazing among the lilies.
6 ULB যতক্ষণ না ভোর হয় এবং অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে এবং ধূপের পাহাড়ে থাকব। BSB BSB: Before the day breaks and the shadows flee, I will make my way to the mountain of myrrh and to the hill of frankincense.
7 ULB প্রিয়া আমার, সব দিক দিয়ে তুমি সুন্দর, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই। BSB BSB: You are altogether beautiful, my darling; in you there is no flaw.
8 ULB আমার বিয়ের কনে, লিবানোন থেকে আমার সঙ্গে এস, আমারই সঙ্গে লিবানোন থেকে এস। অমানার চূড়া থেকে এস, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস। BSB BSB: Come with me from Lebanon, my bride, come with me from Lebanon! Descend from the peak of Amana, from the summits of Senir and Hermon, from the dens of the lions, from the mountains of the leopards.
9 ULB তুমি আমার হৃদয় চুরি করেছ, আমার বোন, আমার কনে, তুমি আমার হৃদয় চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে। BSB BSB: You have captured my heart, my sister, my bride; you have stolen my heart with one glance of your eyes, with one jewel of your neck.
10 ULB তোমার ভালবাসা কত সুন্দর! আমার বোন, আমার কনে, তোমার ভালবাসা আঙ্গুর রসের চেয়ে সুন্দর, আর সমস্ত দ্রব্যের চেয়ে তোমার সুগন্ধির গন্ধ কত সুন্দর! BSB BSB: How delightful is your love, my sister, my bride! Your love is much better than wine, and the fragrance of your perfume than all spices.
11 ULB কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে। তোমার জিভের তলায় আছে মধু আর দুধ; তোমার কাপড়ের গন্ধ লিবানোনের বনের গন্ধের মত। BSB BSB: Your lips, my bride, drip sweetness like the honeycomb; honey and milk are under your tongue, and the fragrance of your garments is like the aroma of Lebanon.
12 ULB আমার বোন, আমার কনে, তুমি যেন দেওয়াল ঘেরা একটা বাগান; তুমি যেন আটকে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝরণা। BSB BSB: My sister, my bride, you are a garden locked up, a spring enclosed, a fountain sealed.
13 ULB তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেন্দী আর সুগন্ধি লতা। BSB BSB: Your branches are an orchard of pomegranates with the choicest of fruits, with henna and nard,
14 ULB জটামাংসী, জাফরান, বচ, দারচিনি আর সব রকম ধূনোর গাছ; সেখানে আছে গন্ধরস, অগুরু আর সব চেয়ে ভাল সমস্ত রকম সুগন্ধি গাছ। BSB BSB: with nard and saffron, with calamus and cinnamon, with every kind of frankincense tree, with myrrh and aloes, with all the finest spices.
15 ULB তুমি বাগানের ফোয়ারা, এক বিশুদ্ধ জলের কুয়ো, যেন লিবানোন থেকে নেমে আসা স্রোত। BSB BSB: You are a garden spring, a well of fresh water flowing down from Lebanon.
16 ULB জাগো, উত্তরে বাতাস, এসো, দক্ষিনা বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়। BSB BSB: Awake, O north wind, and come, O south wind. Breathe on my garden and spread the fragrance of its spices. Let my beloved come into his garden and taste its choicest fruits.
Select verses for actions: Enter goes to them and Escape comes back.